Advocate Touhidul Hasan

Advocate Touhidul Hasan Advocate, Supreme Court of Bangladesh

01/09/2024

গনতন্ত্র, মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করনের লক্ষ্যে একটি ভারসাম্যপুর্ণ ক্ষমতার সাংবিধানিক কাঠামো অত্যাবশ্যক। মোটাদাগে নিম্নোক্ত সাংবিধানিক সংস্কারসমুহ আবশ্যক-

১। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রীপরিষদ; একক প্রধানমন্ত্রী নয়।

২। দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না;

৩। নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হবেন সংসদনেতা (Leader of the House)। সংসদনেতা প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী হবেন দলের আস্থাভাজন যেকোন "নির্বাচিত" সংসদ সদস্য;

৪। জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। নিম্নকক্ষে বসবেন- শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ। আর উচ্চকক্ষে বসবেন সমাজের সকল শ্রেণী-পেশার সম্মানিত প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ যারা অনিবার্চিত ও রাষ্টপতি কতৃক নিযুক্ত হবেন। যেমন-মুক্তিযোদ্ধা; নারী; আদিবাসী; প্রতিবন্ধী; পেশাজীবী ইত্যাদি।

৫। অনুচ্ছেদ ৭০ সংশোধন করে "অর্থবিল" ও "অনাস্থা প্রস্তাব" ব্যতীত দলের সাংসদেরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবে না;

৬। সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগের জন্য স্বাধীন কমিশন প্রতিষ্ঠা করা।

৭। সুপ্রিমকোর্টের বিচারকসহ অপরাপর সাংবিধানিক পদধারীদের অপসারনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করা।

৮। আপীলবিভাগের মাননীয় বিচারপতিগনকে বিচারকার্য ব্যতীত প্রজাতন্ত্রের কোন দায়িত্ব অর্পন করা যাবে না। যেমন- বিভিন্ন সার্চ কমিটি, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি বা জুডিশিয়াল সার্ভিস কমিশন ইত্যাদি।

৯। সুপ্রিমকোর্টের বিচারকগন অবসরগ্রহনের পর সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়া ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না।

১০। নিম্নআদালতের বিচারকরা সরাসরি সুপ্রিমকোর্টের অধীনে ও নিয়ন্ত্রণে থাকবেন। তাদের পদায়ন, বদলী, পদোন্নতি, ছুটিমন্জরি, শৃঙ্খলা শুধুমাত্র সুপ্রিমকোর্টের একক কতৃত্বে সিদ্ধান্ত গৃহীত হবে। আইন মন্ত্রণালয় শুধু সাচিবিক সহায়তা প্রদান করবেন।

১১। ফৌজদারি মামলার জন্য প্রসিকিউশন সার্ভিস ও অন্যান্য সকল মামলার জন্য এটর্নী সার্ভিসের প্রতিষ্ঠা।

১২। বিচারবিভাগের জবাবদিহিতা নিশ্চিতকরনের জন্য সংসদের উচ্চকক্ষে একজন সাবেক প্রধানবিচানপতির নেতৃত্বে Parliamentary Committee for Judiciary গঠন। সংসদের কাছে জবাবদিহি করতে সবাই বাধ্য।

20/03/2024

Law, Religion and Morality are three branches of the same Tree. 🌳

25/01/2024

অ-রাজনৈতিক পেশাজীবীদের এমপি হওয়া।

অ-রাজনৈতিক অভিনেতা, গায়ক, খেলোয়াড় ও অন্যান্য পেশাজীবীদের রাজনীতি না করে সরাসরি এমপি করা, সমাজের শৃঙ্খলা বিনষ্ট; সামাজিক হতাশা বৃদ্ধি; পেশাজীবীদের পেশাদারিত্ব নষ্ট করাসহ সর্বোপরি সমাজে এর বিরুপ প্রতিক্রিয়া পরবে। সমাজে যার যে কাজ, তারই করা উচিত। রাজনীতিবিদেরই রাজনীতি করা উচিত, এমপি হওয়া উচিত। পেশাজীবিদের যদি রাজনীতিতে আগ্রহ থাকে, তবে কিছুকাল রাজনীতি করে তথা মানুষ, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার আদ্যোপান্ত হৃদয়ঙ্গম করে, তবেই এমপি হওয়া উচিত। তবেই তাদের দ্বারা জাতি উপকৃত হবে।

06/07/2023

বাড়ি বা জমিতে অনৈধিকার প্রবেশ বা ট্রেসপাস

কারো বাড়ি বা জমিতে তার অনুমতি ব্যতীত প্রবেশ করা নিষেধ-এটা "ট্রেসপাস"। যার জন্য প্রবেশকারীকে ক্ষতিপুরণ দিতে হবে। আর প্রবেশ করে যদি উক্ত বাড়ি বা জমির মালিককে বিরক্ত করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ। সাজা ৩ মাস।
এগুলো সাধারণ ভদ্রতা হলেও বেশিরভাগ মানুষের কাছে এগুলো কিছুই না। তারা হরহামেশাই অন্যের বাড়ি, জমি-তে বিনা অনুমতিতে ঢুকে ক্ষতিসাধন করছে। সুযোগ পেলে এটা-ওটা নিয়েও যায়। যা মোটেও উচিত নয়।

দেনমোহর ও এর আদায়ের পদ্ধতিদেনমোহর মুসলিম বিবাহের অন্যতম পূর্বশর্ত। দেনমোহর স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য একচ্ছত্র সম্পত্ত...
30/06/2023

দেনমোহর ও এর আদায়ের পদ্ধতি

দেনমোহর মুসলিম বিবাহের অন্যতম পূর্বশর্ত। দেনমোহর স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য একচ্ছত্র সম্পত্তি। দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর দেনাস্বরূপ। বিবাহের পর তলবি দেনমোহর পরিশোধ না করলে, স্ত্রী স্বামীর সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপনে অস্বীকার করার অধিকার রয়েছে। দেনমোহরের অর্থ প্রাপ্তি এবং ব্যয় সম্পূর্ণভাবে স্ত্রীর এখতিয়ার। কাবিননামার কলাম নং ১৩, ১৪, ১৫, এবং ১৬ দেনমোহর সংক্রান্ত তথ্যাদি দ্বারা পূরণ করতে হয়।

দেনমোহরের প্রকারঃ

দেনমোহর পরিশোধের সময়কালের উপর ভিত্তি করে দেনমোহরকে দুইভাগে ভাগ করা যায়। কাবিননামার ১৪ নং কলামে এই দুই প্রকারের দেনমোহরের কথা উল্লেখ রয়েছে। যথাঃ

১। তলবী দেনমোহর (মুয়াজ্জল) ঃ বিবাহের পরপরই ও স¦ামী-স্ত্রী দাম্পত্য সম্পর্ক স্থাপনের পূর্বে বা পরে স্ত্রীর চাহিবামাত্র প্রদেয় দেনমোহরকে তলবী দেনমোহর বলা হয়। বিবাহের পর তলবি দেনমোহর পরিশোধ না করলে, স্ত্রী স্বামীর সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপনে অস্বীকার করার অধিকার রয়েছে।

২। বিলম্বিত দেনমোহর (মু’য়জ্জল) ঃ স্বামী মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের পর বা অন্যকোন শর্তাধীনে এই দেনমোহর পরিশোধ করতে হয়। স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পত্তি থেকে স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে হবে এবং যতদিন দেনমোহর পরিশোধিত না হবে, ততদিন মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রীর দেরমোহরের পাওনা লিয়েন হিসেবে থাকবে এবং মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রী তার দখল অব্যাহত রাখতে পারবেন- সম্পত্তি থেকে প্রাপ্ত আয় ভোগ করতে পারবেন। তবে, নিজের ওয়ারিশান অংশ ব্যতিত উক্ত সম্পত্তি বিক্রয়, বন্ধক, দান বা অন্য কােনভবে হস্তান্তর করতে পারবেন না।

দেনমোহর পরিশোধে স্ত্রীর মার্জনা-

স্ত্রী চাইলে স্বেচ্ছায় দেনমোহরের সম্পূর্ণ বা আংশিক মার্জনা করিতে পারেন, তবে মার্জনা করার সিদ্ধান্ত অবশ্যই স্ত্রী “স্বতঃস্ফুর্ত ও স্বাধীনভাবে” গ্রহণ করিবেন। কারো প্ররোচনায় বা অন্যকোন প্রতিকুল পরিবেশে দেনমোহর মার্জনা করা হলে তা বাতিল হবে।

দেনমোহর আদায়ের প্রক্রিয়া-

পারিবারিক আদালত অধ্যাদেশ,১৯৮৫ অনুযায়ী দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে পারিবারিক আদালতে মামলা করতে হবে। তবে, স্বামী যদি সালিশ পরিষদের অনুমতি ব্যতিত দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সেক্ষেত্রে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ,১৯৬১ এর ধারা-৬(৫)(ক) এর বিধান অনুযায়ী স্বামীকে তার পূর্বের স্ত্রীর/স্ত্রীদের সমুদয় দেনমোহর একত্রে পরিশোধ করতে হবে। পরিশোধ না করলে, স্বামীর বিরুদ্ভে সার্টিফিকেট মামলা করে তা আদায় করা যাবে। সেক্ষেত্রে, পারিবারিক আদালতে মামলা করার প্রয়োজন নেই।
মুসলিম আইনানুযাযী, দেনমোহর স্ত্রীর প্রতি স্বামীর সম্মান প্রদর্শনের নিদর্শনস্বরুপ। তাই স্ত্রীর দেনমোহর যথাসময়ে পরিশোধ করতে যেমন আইনগত বাধ্যবাধকতা, তেমনি রয়েছে ধর্মীয় বাধ্যবাধকতা।

30/06/2023
30/06/2023

The law or legal principle that is applied to ascertained facts in process of adjudication by the judges or arbitrators, must have been made public prior to such application, either by reporting in law journal (in case of common law) or by notification in official gazette (in case of primary or secondary legislation). A law bringing out of sleeve of judges or arbitrators, in exercise of their discretion, is not law and cannot be applied to public Justice unless authorised by an act of parliament in express terms.

Eid Mubarak 🐂🐪🦙
30/06/2023

Eid Mubarak 🐂🐪🦙

Happy New Year 2023 🎆🎇
31/12/2022

Happy New Year 2023 🎆🎇

09/11/2022

Legislative authority comes to a Member of Parliament (MP) by giving mandate by people of his constituency by way of casting votes. It must be proved by facts if any reasonable objection is raised with prima facie evidence. Neither Court, by legal presumption, nor Parliament, by an act of parliament or by any fictitious legal instruments, can legitimise or cure the defencts of giving mandate by the People.

Congratulations to all Hon'ble Judges appointed to the High Court Division.
31/07/2022

Congratulations to all Hon'ble Judges appointed to the High Court Division.

Interested Advocate with required qualifications may respond to the following recruitment notice.
25/07/2022

Interested Advocate with required qualifications may respond to the following recruitment notice.

Drafting Legal Notice, Complaint Petition; filing and conducting trial of cases under Negotiable Instruments Act; Drafting Plaint, filing and conducting tri...

Address

Segunbagicha
Dhaka

Telephone

+8801703535251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Touhidul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Touhidul Hasan:

Share