Advocate Md Faruk Hossain Tapader

Advocate Md Faruk Hossain Tapader Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Md Faruk Hossain Tapader, Dhaka.

20/02/2026
16/01/2026

#রাজনীতিতে তৃণমূলের ভূমিকা অপরিহার্য। আমার এলাকার জাতীয়তাবাদী শক্তির সকল পক্ষকে ঐক্যবদ্ধ করে নির্বাচনপূর্ব প্রস্তুতি গ্রহণ এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কীভাবে সংগঠিতভাবে কাজ করতে হবে—সে বিষয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য প্রদান করা হয়।

ইনশাআল্লাহ, বরাবরের মতোই ফরিদগঞ্জবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে এবং জনাব তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ করে দেবে।
ারুক

15/01/2026

স্টাফ রিপোর্টার: সামাজিক সংগঠন সততা সমাজ ফাউন্ডেশন-এর উদ্যোগে আনুষ্ঠানিক পদযাত্রা উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদে....

10/01/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর বাংলাদেশপন্থী রাজনীতির সর্বাপেক্ষা উজ্জ্বল, সাহসী ও আপসহীন প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের স্পন্দন, গণতন্ত্রের সংগ্রামী সৈনিক এবং এক সাচ্চা দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু রাষ্ট্র পরিচালনাই করেননি; বরং স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। নির্যাতন, কারাবরণ, অসুস্থতা—কোনো কিছুই তাঁকে আদর্শচ্যুত করতে পারেনি। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, ধৈর্য ও অটল দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত।
বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা, বিদেশি আধিপত্যবিরোধী দৃঢ় অবস্থান এবং নৈতিক রাজনীতির চর্চা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি গর্বের সাথে বলতে চাই—তাঁর দেশপ্রেম, সততা ও নেতৃত্বই আমার রাজনৈতিক আদর্শের মূল প্রেরণা।
আমি তাঁর মতোই একজন বাংলাদেশপন্থী, নীতিনিষ্ঠ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে চাই—যিনি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করবেন; যিনি অন্যায়ের সাথে কখনো আপস করবেন না; যিনি দেশের স্বার্থে দৃঢ়ভাবে মাথা উঁচু করে দাঁড়াবেন।
দেশনেত্রীর মহাপ্রয়াণে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতিহাস তাঁকে স্মরণ করবে গণতন্ত্রের আপসহীন নেত্রী ও সাহসী রাষ্ট্রনায়ক হিসেবে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

মোঃ ফারুক হোসেন তপাদার
এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চাঁদপুর-০৪ (ফরিদগঞ্জ)

আইনজীবী হিসেবে শিখেছি—আইন শুধু বইয়ের পাতায় নেই, এটি মানুষের জীবনে ন্যায় প্রতিষ্ঠার হাতিয়ার।রাজনীতি যদি আইনের বাইরে চলে য...
06/01/2026

আইনজীবী হিসেবে শিখেছি—আইন শুধু বইয়ের পাতায় নেই, এটি মানুষের জীবনে ন্যায় প্রতিষ্ঠার হাতিয়ার।
রাজনীতি যদি আইনের বাইরে চলে যায়, তা হয় কেবল ক্ষমতার খেলা। কিন্তু রাজনীতি যদি নীতির উপর দাঁড়ায়, তা হয়ে ওঠে মানুষের সেবা। আমার বিশ্বাস—আইন, নীতি আর মানুষের পক্ষে থাকা; এই তিনের সমন্বয়েই জন্ম নেয় প্রকৃত নেতৃত্ব।

এডঃ মোঃ ফারুক হোসেন তপাদার
চাঁদপুর–০৪ (ফরিদগঞ্জ)

মানুষের জীবনে অপরিহার্য হলো—খাদ্য, পানি, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়বিচার, ভালোবা...
02/01/2026

মানুষের জীবনে অপরিহার্য হলো—খাদ্য, পানি, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়বিচার, ভালোবাসা, সম্মান ও মানসিক শান্তি।

তবুও মনে প্রশ্ন জাগে—এসব মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিত করতে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে কেন জনগণের সরাসরি গণভোটের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা হয় না?

আর যে আসন্ন গণভোটের কথা বলা হচ্ছে, তা কি সত্যিই জনগণের জীবনে সরাসরি কোনো মঙ্গল বয়ে আনবে—নাকি আবারও কেবল ক্ষমতার হিসাব-নিকাশেই সীমাবদ্ধ থাকবে?

25/12/2025

১৭ মিনিট ৩০ সেকেন্ডের একটি বক্তব্য—
যেখানে নেই কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সমালোচনা,
নেই গীবত, নেই প্রতিশোধের ভাষা। শুধু আছে আল্লাহর উপর পূর্ণ ভরসা, বারবার তাঁর সাহায্য প্রার্থনা,
তাঁর দরবারে অগণিত শুকরিয়া এবং চব্বিশের প্রতি গভীর কৃতজ্ঞতা।

আছে শহীদ ওসমান হাদীর স্মরণ, আছে মাদ্রাসা ছাত্রদের অবদানের অকপট স্বীকৃতি, আছে আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন অবস্থান।

এই বক্তব্যে তরুণদের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়া হয়েছে, নেতাকর্মী ও সাধারণ জনগণকে পরিবারের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং একটি নিরাপদ, মানবিক ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে।

যিনি ভাই হারিয়েছেন, ১৭ বছর নির্বাসনে থেকেছেন,
নির্যাতনের শিকার হয়েছেন, বাবাকে হারিয়েছেন,
মায়ের উপর অমানবিক নির্যাতন সহ্য করেছেন তবুও নেই কোনো অভিযোগ, নেই ঘৃণা, নেই প্রতিহিংসা।

এমন বক্তব্য কি এই বাংলাদেশের জনগণ কখনো শুনেছে? এমন সংযমী, ধৈর্যশীল ও আল্লাহভীরু নেতা
কি এই বাংলাদেশ কখনো দেখেছে?

ইনশাআল্লাহ, জনাব তারেক রহমান সুযোগ পেলে
এবং আমরা যদি আন্তরিকভাবে সহযোগিতা করি,
তবে এই বাংলাদেশ বদলাবেই—ন্যায়, মর্যাদা ও নিরাপত্তার বাংলাদেশে।

বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Md Faruk Hossain Tapader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Md Faruk Hossain Tapader:

Shortcuts

Share