16/11/2016
যখনই কোন বন্ধু কাছ থেকে শুনি সরকারী চাকুরীর জন্য বাইবা থেকে বাদ পরেছে ভালো করার পরও। তখনই মনটা খারাপ হয়ে যায় এবং কেন জানি মনে হয় আমরা বোধ হয় এই দেশের নাগরিক না। এতো দিন বাড়িতে বসে নিজই টুকটাক অনলাইনে কাজ করতাম। এখন দেখছি সেটাকেই পেশা হিসেবে নিতে হবে। অনেকদিন থেকে স্বপ্ন ছিল অনলাইনে কাজ করার জন্য একটি গুপ তৈরি করবো। যাদেরকে ফ্রি ট্রেনিং করানো মাধ্যমে গড়ে তুলবো আমার মনের মত করে এবং যারা ১০০% নিশ্চয়তা পাবে ইনকামের। কিন্তু নিজের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তা আর হয়ে ওঠেনি। চাকুরীতে ফেল করা ঐ সকল বন্ধুদের কথা চিন্তা করে অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললাম আগামী মাসে শুরু করবো ফ্রি অনলাইন কোস ১০০ জনকে নিয়ে। যাদের মধ্য থেকে ২০/৩০ জনকে বাছাই করবো আমার সাথে কাজ করার জন্য। কবে থেকে ১০০ জনকে ট্রেনিং করানো হবে এবং কিভাবে নেয়া হবে তা জানার জন্য পেজটিতে চোখ রাখুন।
সংবাদটি সবার সাথে শেয়ার করুন।