08/09/2026
আসসালামু আলাইকুম
Taxpayers ও Tax Professional দের জন্য গুরুত্বপূর্ণ আপডেট!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক প্রকাশিত ২০২৬-২০২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা ও আয়কর পরিপত্র আপনাদের জন্য একসাথে শেয়ার করলাম।
আয়কর নির্দেশিকা ২০২৬-২০২৭ মূলত Individual Taxpayer-দের জন্য রিটার্ন প্রস্তুত ও কর পরিপালনের বিভিন্ন বিষয় সহজভাবে তুলে ধরেছে। এতে রিটার্ন পূরণ, করযোগ্য আয় নিরূপণ, কর রেয়াত, সারচার্জ, উৎসে কর কর্তনসহ প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আয়কর পরিপত্র ২০২৬-২০২৭-এ ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কার্যক্রমের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনা বিভিন্ন পরিবর্তন ও সংশোধন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
আপনি যদি নিজে রিটার্ন প্রস্তুত করেন, Tax নিয়ে কাজ করেন অথবা নতুন পরিবর্তনগুলো সম্পর্কে আপডেট থাকতে চান, তাহলে দুটি ডকুমেন্টই আপনার জন্য কাজে আসবে।
📥 নির্দেশিকা ও পরিপত্র ডাউনলোড করতে নিচের Google Drive লিংকটি ব্যবহার করুন:
https://drive.google.com/drive/folders/19ULgAB79mzk5KBQL6kTGv2VJJzhUV5Ho
সংরক্ষণ করে রাখতে পারেন, প্রয়োজনের সময় কাজে লাগবে। ✅