আপনার অনলাইন আইনজীবী “Monsur & Associates”

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আপনার অনলাইন আইনজীবী “Monsur & Associates”

আপনার অনলাইন আইনজীবী “Monsur & Associates” Law

04/01/2018

To carry on the business of producer & manufacture all sorts of aluminum/Steel furniture, anodizing, electro-galvanizing and all kinds of nickel works.

26/11/2017

ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারা মোতাবেক সার্চ ওয়ারেন্ট সংক্রান্ত ড্রাফটিং উপস্থাপন করা হল আশাকরি সকলেই উপকৃত হবেন।

14/03/2016

বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) মোবাইল ফোনের সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল জারি করেছেন আদালত। আজ সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

01/10/2015
10/09/2015

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার প্রথম দিনের শুনানি শেষে ৩ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

10/09/2015

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

10/09/2015

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় কোনো কৌঁসুলি উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে এর জবাব দিতে বলা হয়েছে।

02/09/2015

ভারতের মুসলিম সমাজের শীর্ষ নেতারা চিন্তাভাবনা করছেন তিন তালাক ব্যবস্থা পরিবর্তনের।
ইসলামী ধর্মীয় অনুশাসন দেখাশোনা করে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা বলছে একসঙ্গে তিনবার তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ শরিয়া বিরোধী।
তিনমাসের মধ্যে তিনবার তালাক বললে তবেই সেই বিবাহ বিচ্ছেদ মান্যতা পাবে।
অন্যদিকে মুসলমান নারীদের ওপর করা একটি সমীক্ষায় জানা গেছে যে ৯২% ই চান মৌখিক তালাকের ব্যবস্থাটাই উঠিয়ে দেওয়া হোক।
ভারতের মুসলমান সমাজের একটা বড় অংশ মনে করছে যে প্রতিবার তালাক উচ্চারণ করার পরে বেশ কিছুদিনের ব্যবধান প্রয়োজন, যাতে স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে বা তাঁদের পরিবারগুলিও আলাপ আলোচনা করে তালাকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ পান।
কিন্তু দেখা যায় যে অনেক সময়েই একসঙ্গে তিনবার তালাক উচ্চারণ করেই বিবাহ বিচ্ছেদ করে দেন পুরুষেরা।
মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য জাফরিয়াব জিলানি বলছিলেন, “বোর্ড অনেকদিন ধরেই বলে আসছে যে একসঙ্গে তিনবার তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ অনুচিত, এটা ইসলামী অনুশাসনে একটা গুনাহ। কিন্তু তা স্বত্ত্বেও এই ব্যবস্থা চলছে"।
মি: জিলানির কথায়, বোর্ড তাই এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
“ভাবা হচ্ছে যে তিনমাস সময়ের মধ্যে তিনবার তালাক উচ্চারণ করার ব্যবস্থা করা উচিত যাতে স্বামী এবং স্ত্রী আর তাঁদের পরিবারেরা বিচ্ছেদের বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন", বলছিলেন জাফরিয়াব জিলানি।
কিন্তু আগেও যখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের অনুশাসন না মেনেই একসঙ্গে তিনবার তালাক উচ্চারন করেই বিবাহবিচ্ছেদ হয়ে চলেছে, এবারে যে সিদ্ধান্ত উলোমাদের বৈঠকে নেওয়া হবে, সেটা কি সবাই মানবেন?
মি: জিলানি বলছেন, নিয়ম না মানলে জরিমানার ব্যবস্থা করা হবে এবার থেকে। আর জরিমানার টাকা তুলে দেওয়া হবে তালাকপ্রাপ্ত নারীর হাতে, যাতে তিনি নিজের আর সন্তানদের দেখভাল করতে পারেন।
এ ছাড়াও তিন তালাক ব্যবস্থা নিয়ে আরও অনেক পরামর্শ আসছে বোর্ডের কাছে।
তিন তালাক ব্যবস্থা পরিবর্তনের জন্য উলেমাদের কাছে একটা প্রশ্নপত্র পাঠানো হয়েছিল, তার উত্তরে উলোমারাই এইসব পরামর্শ দিয়েছেন। এমাসের শেষদিকে আমরোহা শহরে উলেমাদের এক বৈঠকে চূড়ান্ত সিন্ধান্ত নেওয়া হবে।
একদিকে যখন তিন তালাক ব্যবস্থা পরিবর্তনের কথা বলছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, তখন এই মৌখিক তালাক প্রথাটাই তুলে দেওয়ার দাবী উঠছে মুসলমান নারীদের মধ্যে থেকে।
ভারতের দশটি রাজ্যে প্রায় ৫ হাজার মুসলমান নারীদের মধ্যে চালানো এক সমীক্ষায় জানা গেছে যে ৯২% নারী-ই চান মৌখিক তালাক ব্যবস্থা তুলে দেওয়া হোক।
ওই সমীক্ষা চালিয়েছিল যে স্বেচ্ছাসেবী সংগঠন, সেই ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের প্রধান নূরজাহান সাফিয়া নিয়াজ বিবিসি বাংলাকে বলছিলেন, “শুধুমাত্র তিনবার তালাক উচ্চারণ করেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে মুসলমান নারীরা অত্যন্ত সমস্যায় পড়েন।
একদিকে তো সংসার শেষ হয়ে গেল হঠাৎ করে, অন্যদিকে নিজের আর সন্তানদের ভবিষ্যত কী হবে, কে বাচ্চাদের দায়িত্ব নেবে, এ নিয়ে কোনও আলাপ আলোচনাই করার সুযোগ পেলেন না ওই নারী।“
“বিবাহের সময়ে যদি পুরুষ এবং নারী – দুজনেরই সম্মতি নিতে হয় – ‘কবুল হ্যায়’ বলে, তাহলে বিচ্ছেদের সময়ে কেন শুধু পুরুষের সিদ্ধান্তে সেই বিয়ে ভেঙ্গে যাবে"! প্রশ্ন নূরজাহান সাফিয়া নিয়াজের।
ওই সমীক্ষায় আরও একটি তথ্য উঠে এসেছে – মুসলিম নারীদের ৮৮ % চান সেই সব কাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাঁরা তালাকের লিখিত নোটিশ নিয়ে নারীদের কাছে হাজির হন।
ওই নারীদের স্বামীরা নিজে স্ত্রীর সামনে হাজির না হয়েই তালাক দিয়ে দেন কাজিদের মাধ্যমে। আবার টেলিফোন, বা ফেসবুক, স্কাইপ বা ইমেইল করেও তালাক স্ত্রীকে তালাক দেন অনেক পুরুষ।
------ বিবিসি বাংলা, কলকাতা

08/08/2015

Radio fm 91.2 এ আয়কর আইন এর সকল কথা নিয়ে আমি “এ্যাডভোকেট আলমনসুর রনি” আসছি আজ দুপুর ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত... আজকের আলোচনার বিষয় ''আয়কর রির্টান কিভাবে পূরণ করবেন?'' আপনার যে কোন প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন দুপুর ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত।
আপনার Cell Phone এর Message Option এ গিয়ে Type করুন > RD_নাম_ ঠিকানা_আপনার কথা লিখে পাঠিয়ে দিন ৭১৭১ নাম্বারে...
শুনতে থাকুন রেডিও ধ্বনি, সারাদিন সারারাত
এবং ফেইসবুকেও আপনার মতামত জানাতে পারেন দুপুর ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত।
https://www.facebook.com/radiodhoni91.2fm/

রেডিও ধ্বনি ৯১.২ এফএম
First Digital FM News based Radio station in

29/07/2015

জরুরী বার্তা : ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় কোমেন।
**************************************
- ঘূর্ণিঝড় কোনেন উপকূল অতিক্রম করবে
কাল দুপুরে।
- চট্টগ্রাম ও কক্সবাজারে সাত নম্বর বিপদ
সংকেত
- মংলা ও পায়রা বন্দরে পাঁচ নম্বর বিপদ
সংকেত
- উপকূলীয় অঞ্চলের লোকজনকে সরে
যাওয়ার নির্দেশ
- কক্সবাজারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
ঘোষণা।
সবাইকে সতর্ক ও নিরাপদ স্থানে আশ্রয়
নেয়ার আহবান। যে যেভাবে পারেন
প্রচারণা চালান, সহযোগীতা করুন।
সৃষ্টিকর্তা সকলকে নিরাপদ রাখুন।

29/07/2015

সাইক্লোন এলার্ট! চট্টগ্রাম এবং কক্সবাজারকে ৭ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবারো বলছি ৭ নম্বর মহাবিপদ সংকেত! সব টিভি চ্যানেলে এলার্ট দেখানো হচ্ছে। কনফার্ম করে নিজের এলাকার নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করুন। মোমবাতি, শুকনো খাবার, ওষুধ - যা দরকার যোগাড় করে রাখুন। ঘুর্নিঝড় কাল নাগাদ আঘাত হানতে পারে। দুঃখজনক হলেও সত্য মেইন্সট্রিম অনলাইন নিউজপেপারগুলো এই ব্যাপারে আমাদের সতর্ক করতে ব্যর্থ হয়েছে।

29/07/2015

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ এ রায় ঘোষণা করে।

Address

Perjoar Center, Room No. B-37, 22, Court House Street, Kotwali
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when আপনার অনলাইন আইনজীবী “Monsur & Associates” posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপনার অনলাইন আইনজীবী “Monsur & Associates”:

Share