অ্যাডভোকেট ওয়ালি - Advocate Wali

অ্যাডভোকেট ওয়ালি - Advocate Wali 𝗠𝗱. 𝗪𝗮𝗹𝗶𝘂𝗹 𝗜𝘀𝗹𝗮𝗺 𝗦𝗼𝗷𝗶𝗯
LL.B. (Hons.) (UoL, UK), LL.M. May Allah SWT grant us halal rizq, Ameen.

Advocate, Supreme Court of Bangladesh
Member, Honourable Society of Lincoln's Inn, UK

Motto: "Discourage Litigation, Encourage Resolution."

05/08/2026

CIB রিপোর্ট চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোকদ্দমা দায়েরের কোনো অধিকার নেই।
27/07/2026

CIB রিপোর্ট চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোকদ্দমা দায়েরের কোনো অধিকার নেই।

"সরকারি কাজের নিয়মাবলী বা Rules of Business (রুলস অব বিজনেস) এবং সচিবালয় নির্দেশিকা (Secretariat Instructions) অনুযায়ী এ...
19/07/2026

"সরকারি কাজের নিয়মাবলী বা Rules of Business (রুলস অব বিজনেস) এবং সচিবালয় নির্দেশিকা (Secretariat Instructions) অনুযায়ী এই শ্রেণিবিন্যাস অনুসরণ করা হয়।

অতি গোপন (Top Secret): এটি সর্বোচ্চ স্তরের নিরাপত্তা শ্রেণি। যে তথ্যগুলো প্রকাশ পেলে রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা বা জনস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেগুলোকে এই শ্রেণিতে রাখা হয়।

গোপন (Secret): এই নথিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ফাঁস হলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে অথবা সরকারের বড় কোনো প্রশাসনিক বা কূটনৈতিক নীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

গোপনীয় (Confidential): এই শ্রেণির তথ্যগুলো তুলনামূলকভাবে কম সংবেদনশীল হলেও এগুলো জনসমক্ষে এলে সরকারের কোনো বিশেষ কার্যক্রমের ক্ষতি হতে পারে বা কোনো ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হতে পারে।

সীমিত (Restricted): এটি সর্বনিম্ন স্তরের শ্রেণিবিন্যাস। এই নথিগুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়, তবে শুধুমাত্র সংশ্লিষ্ট নির্দিষ্ট সরকারি কর্মকর্তা বা দপ্তরের ব্যবহারের জন্য সীমাবদ্ধ রাখা হয়।"

⚖️ 𝐓𝐡𝐞 𝐨𝐛𝐯𝐢𝐨𝐮𝐬 𝐩𝐫𝐨𝐩𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐥𝐚𝐰 𝐢𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐝𝐞𝐦𝐢𝐬𝐞 𝐨𝐟 𝐞𝐢𝐭𝐡𝐞𝐫 𝐩𝐚𝐫𝐭𝐲 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐨𝐟 𝐚𝐭𝐭𝐨𝐫𝐧𝐞𝐲 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝐛𝐞𝐭𝐰𝐞𝐞...
19/07/2026

⚖️ 𝐓𝐡𝐞 𝐨𝐛𝐯𝐢𝐨𝐮𝐬 𝐩𝐫𝐨𝐩𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐥𝐚𝐰 𝐢𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐝𝐞𝐦𝐢𝐬𝐞 𝐨𝐟 𝐞𝐢𝐭𝐡𝐞𝐫 𝐩𝐚𝐫𝐭𝐲 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐨𝐟 𝐚𝐭𝐭𝐨𝐫𝐧𝐞𝐲 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝐛𝐞𝐭𝐰𝐞𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐩𝐫𝐢𝐧𝐜𝐢𝐩𝐚𝐥 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐚𝐭𝐭𝐨𝐫𝐧𝐞𝐲 𝐜𝐞𝐚𝐬𝐞𝐬 𝐢𝐧 𝐚𝐜𝐜𝐨𝐫𝐝𝐚𝐧𝐜𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐬𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟏 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐧𝐭𝐫𝐚𝐜𝐭 𝐀𝐜𝐭.

🔖 𝑆𝑒𝑐𝑡𝑖𝑜𝑛 201 - 𝑇𝑒𝑟𝑚𝑖𝑛𝑎𝑡𝑖𝑜𝑛 𝑜𝑓 𝑎𝑔𝑒𝑛𝑐𝑦
𝑨𝒏 𝒂𝒈𝒆𝒏𝒄𝒚 𝒊𝒔 𝒕𝒆𝒓𝒎𝒊𝒏𝒂𝒕𝒆𝒅 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝒑𝒓𝒊𝒏𝒄𝒊𝒑𝒂𝒍 𝒓𝒆𝒗𝒐𝒌𝒊𝒏𝒈 𝒉𝒊𝒔 𝒂𝒖𝒕𝒉𝒐𝒓𝒊𝒕𝒚; 𝒐𝒓 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝒂𝒈𝒆𝒏𝒕 𝒓𝒆𝒏𝒐𝒖𝒏𝒄𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝒂𝒈𝒆𝒏𝒄𝒚; 𝒐𝒓 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝒂𝒈𝒆𝒏𝒄𝒚 𝒃𝒆𝒊𝒏𝒈 𝒄𝒐𝒎𝒑𝒍𝒆𝒕𝒆𝒅; 𝒐𝒓 𝒃𝒚 𝒆𝒊𝒕𝒉𝒆𝒓 𝒕𝒉𝒆 𝒑𝒓𝒊𝒏𝒄𝒊𝒑𝒂𝒍 𝒐𝒓 𝒂𝒈𝒆𝒏𝒕 𝒅𝒚𝒊𝒏𝒈 𝒐𝒓 𝒃𝒆𝒄𝒐𝒎𝒊𝒏𝒈 𝒐𝒇 𝒖𝒏𝒔𝒐𝒖𝒏𝒅 𝒎𝒊𝒏𝒅; 𝒐𝒓 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝒑𝒓𝒊𝒏𝒄𝒊𝒑𝒂𝒍 𝒃𝒆𝒊𝒏𝒈 𝒂𝒅𝒋𝒖𝒅𝒊𝒄𝒂𝒕𝒆𝒅 𝒂𝒏 𝒊𝒏𝒔𝒐𝒍𝒗𝒆𝒏𝒕 𝒖𝒏𝒅𝒆𝒓 𝒕𝒉𝒆 𝒑𝒓𝒐𝒗𝒊𝒔𝒊𝒐𝒏𝒔 𝒐𝒇 𝒂𝒏𝒚 𝑨𝒄𝒕 𝒇𝒐𝒓 𝒕𝒉𝒆 𝒕𝒊𝒎𝒆 𝒃𝒆𝒊𝒏𝒈 𝒊𝒏 𝒇𝒐𝒓𝒄𝒆 𝒇𝒐𝒓 𝒕𝒉𝒆 𝒓𝒆𝒍𝒊𝒆𝒇 𝒐𝒇 𝒊𝒏𝒔𝒐𝒍𝒗𝒆𝒏𝒕 𝒅𝒆𝒃𝒕𝒐𝒓𝒔.

[49 DLR (AD) 142]

It is a pleasure and an honour to provide legal services to the Bangladesh Army.Alhamdulillah!
14/07/2026

It is a pleasure and an honour to provide legal services to the Bangladesh Army.

Alhamdulillah!


প্রয়োজনীয় সরকারি সংস্থাগুলোর হেল্পলাইন।
12/07/2026

প্রয়োজনীয় সরকারি সংস্থাগুলোর হেল্পলাইন।

রামিসার ঘটনাটার পর কিছু বোদ্ধা আইনজীবী ভাইলোগ দেখলাম খুব আইন কপচাচ্ছে ফেসবুকে। দোষ স্বীকার হলেই হবে না, ভলান্টারি হতে হব...
24/05/2026

রামিসার ঘটনাটার পর কিছু বোদ্ধা আইনজীবী ভাইলোগ দেখলাম খুব আইন কপচাচ্ছে ফেসবুকে। দোষ স্বীকার হলেই হবে না, ভলান্টারি হতে হবে আর টর্চার করে নেওয়া যাবে না। ভালো কথা। কিন্তু, কনফেশন যদি ঠিকঠাক থাকে এবং করবরেটিভ হয়, তাহলে এই কনফেশনের উপরেও সাজা দেওয়া যায়। এখন আগ বাড়িয়ে ভলান্টারি আর টর্চারের ইস্যু নিয়ে আসার মানে হলো সাধারণ মানুষকে পণ্ডিতি দেখানো। আমি দেখেছি যারা পড়ুয়া বুকিশ আইনজীবী, এদের মাথার উপরে একটা চিন্তার সিলিং দেওয়া থাকে। এরা আউট অফ দ্যা বক্স চিন্তা করতে পারে কম। বাট দ্যা ওয়ার্ল্ড ইজ বিওন্ড দ্যাট।

আপনি একাই আইন-কানুন কপচাবেন আর ভাববেন সাধারণ মানুষ এগুলো কিছুই বোঝে না। ট্রায়াল কোর্টে সাক্ষী-জেরা, যুক্তিতর্ক শেষে রায় হতে হবে। ক্যাপিটাল পানিশমেন্ট যেহেতু, সেটা নিয়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স হতে হবে, আরও ৫/৭ বছর। তারপর যেহেতু উপরে আরও একটা কোর্ট আছে আর আপিল যেহেতু অধিকার, তাই ওই কোর্টেও আরও ৫/৭ বছর যেতে হবে। তারপর কমনওয়েলথ দেশ যেহেতু, প্রিভি কাউন্সিলে যেতে হবে। ওহ থুক্কু, দেশ তো এখন 'স্বাধীন'।

মানুষ চায় না কারো উপর জুলুম হোক, কিন্তু জুলুম ঠেকানোর নামে যুগের পর যুগ আইনের দোহাই দিয়ে আসামিকে শাস্তি না দিতে পারার সংস্কৃতি জনগণ ঠিকই বোঝে এবং তারা এর ভুক্তভোগী (ছবি দ্রষ্টব্য)।

ইংল্যান্ডের বিখ্যাত জাস্টিস Lord Hewart বলেছিলেন, "Justice must not only be done, but must also be seen to be done"। আপনি নিজে নিজে শুধু আইন-কানুন বুঝে রায় দিলে হবে না; জনসাধারণেরও আইন-আদালতের উপর বিশ্বাস থাকতে হবে (Public Confidence), যে ন্যায়বিচার হয়েছে। এমনকি যদি আপনি সঠিক রায়ও দেন কিন্তু পাবলিক মনে করে আসলে জাস্টিস হয়নি, সেখানেও একটা কিন্তু থাকে।

আইনে রুল, এক্সেপশন থাকবেই। বাংলাদেশের মতো একটা ঘুষ-ভিত্তিক হাইলি ইনএফিসিয়েন্ট ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ভুলের কোনো পরিসীমা নেই। আইনের ফাঁকফোকর ধরলে কোনো প্রকৃত আসামিকেই শাস্তি দেওয়া সম্ভব না। আবার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রমাণ হতে হবে beyond reasonable doubt। অনেক একাডেমিক এটাকে ৯৯% বলে আখ্যায়িত করে। এছাড়াও অতিদীর্ঘ ও অতিবিলম্বিত বিচার ব্যবস্থা হওয়ায় আলামত নষ্টও হয়। দীর্ঘদিন কারাবাস জামিনের অন্যতম গ্রাউন্ড হওয়ায় জামিন পেয়ে আবারও অপরাধ করে। আবার মাথা বাঁচে না যে আসামির, কনডেম সেলে থাকার দোহাই দিয়ে যাবজ্জীবন হয়ে যায় তার। এ এক ছেরাবেড়া আইন ব্যবস্থা।

অন্যদিকে, আইনজীবীরা ন্যায়বিচার নিশ্চিত করার থেকে কিভাবে মামলা টিকিয়ে রাখা যায় আর আইনের ফাঁকফোকর দিয়ে আসামিকে সুবিধা দেওয়া যায় সেটার দিকে বেশি মনোযোগী। ধরলে বলে, রায় তো দেবে কোর্ট, আমার কাজ তো প্লেস করা। কিন্তু জেনেশুনে একজন জালিমের পক্ষে মেধা-শ্রম কাজে লাগানোর পরকালীন জবাবদিহিতা ব্রিটিশদের শেখানো সিস্টেমে তারা খুঁজে পায় না। তাই কনফেশন যাই হোক, তারা একটা বেহুদা রিট্র্যাকশন অ্যাপ্লিকেশন দিয়ে রাখে। যেখানে আল্লাহর আইন মাথার বদলে মাথা, সেখানে কিভাবে জাস্টিস সিস্টেমের খুঁত ধরে মাথা বাঁচানো যায়—এমনকি খালাস করলে অর্ধেক সম্পত্তিও লিখে নেয়।

যাই হোক, আর্গুমেন্ট থাকবেই। কেউ যদি বলে দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দেন, এটাতে আগ বাড়িয়ে পণ্ডিতি না করাই ভালো। সেটা যে নন-ভলান্টারি এবং ফোর্সফুল হয়েছে সেটা আপনাকে কেউ বলেনি। তাই পণ্ডিতি না ফলিয়ে কিভাবে "Must be seen to be done" করা যায় সেটার উপরেই চোখ রাখা ভালো। আফটার অল, এন্ড রেজাল্ট ম্যাটার্স। সাধারণ মানুষ 'দোষ স্বীকারোক্তি' বলতে আইনসম্মতটাই বুঝিয়েছে, কারো উপর জুলুম করতে বলেনি। আবার মিডিয়া ট্রায়ালের দায়ে নিরপরাধ মানুষ শাস্তি পাক সেটাও তারা চায় না। চায় না অতি বিচার করতে গিয়ে অবিচার করতে, বছরের পর বছর ট্যাক্সের টাকায় dead man walking দেখতে।

❌ ১১ নারীকে ধর্ষণের পর হত্যা: দেড় যুগ পরও বিচার হয়নি সেই রসু খাঁর
https://rtvonline.com/law-order/382503

শেষে '-জীবী' যুক্ত শব্দের বানান উভয় বর্ণের সঙ্গে দীর্ঘ-'ঈ'-কার দিয়ে লিখতে হবে।যেমন: বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, শ্রমজ...
22/05/2026

শেষে '-জীবী' যুক্ত শব্দের বানান উভয় বর্ণের সঙ্গে দীর্ঘ-'ঈ'-কার দিয়ে লিখতে হবে।
যেমন: বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, শ্রমজীবী ইত্যাদি।

অনেক বিজ্ঞ আইনজীবীই 'আইনজীবী' বানান লিখতে ভুল করে থাকেন। আশা করি তারা আজকের পর থেকে '-জীবী' যুক্ত যে কোন শব্দের বানান সঠিকভাবে লিখতে পারবেন।

শুকরিয়া,
অ্যাডভোকেট ওয়ালি
বাংলাদেশ সুপ্রীম কোর্ট

22/05/2026

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when অ্যাডভোকেট ওয়ালি - Advocate Wali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share