Indian Visa Etoken service

Indian Visa Etoken service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Indian Visa Etoken service, Passport and visa service, mohammadpur, Dhaka.

ভারতীয় টুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট:১) আপাতত ১৫ ই নভেম্বর থেকে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ভিসা ...
13/11/2021

ভারতীয় টুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট:
১) আপাতত ১৫ ই নভেম্বর থেকে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ দিন ভারতে থাকতে পারবেন।
২) টুরিস্ট ভিসায় কেবলমাত্র বাই এয়ারে ভ্রমণ করা যাবে।
৩) বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৪) ভারত থেকে বাংলাদেশ ফেরত আসার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৫) এছাড়া ভারতে প্রবেশ করার পূর্বে সবাইকে বাধ্যতামূলক AIR SUBIDHA পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তামিলনাড়ুর ক্ষেত্রে অতিরিক্ত TN E-Pass রেজিস্ট্রেশন করতে হবে।
৬) আপাতত ভারতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার কোনো বাধ্যবাধকতা নেই। টিকা থাকলেও ভারতে যেতে পারবেন না থাকলেও যেতে পারবেন।

জরুরি ভিত্তিতে যারা ভারতে যাবেন তাদের জন্যে IVAC সুযোগ করে দিয়েছে। #যাওয়ার_পদ্ধতি:1. যথাযথ কারণ বর্ননা করে "visahelp.dh...
12/08/2020

জরুরি ভিত্তিতে যারা ভারতে যাবেন তাদের জন্যে IVAC সুযোগ করে দিয়েছে।

#যাওয়ার_পদ্ধতি:

1. যথাযথ কারণ বর্ননা করে "[email protected]" - এই এড্রেস এ মেইল করতে হবে.

2. মেইল করে অপেক্ষা করতে হবে 2-3 কার্যদিবস. মেডিকেল উদ্দেশ্য ছাড়া হলে সময় লাগবে 5-7 কার্যদিবস.

3. মেইলে জানিয়ে দেওয়া হবে আপনার পরবর্তী কার্যক্রম.

4. IVAC এর নির্দেশনা মতে সব কাগজপত্র নিয়ে নির্দেশিত দিনে Indian Visa Application Centre - IVAC অফিসে হাজির হতে হবে.

5. যাদের আগের থেকে ভিসা নেওয়া আছে, তাড়াও একই পদ্ধতিতে কারণ বর্ননা করে মেইল করবেন.

সব ঠিক থাকলে আপনি ভিসা পেয়ে ইন্ডিয়া যেতে পারবেন.

N.B. : মেইল করার সময়ে আনুষঙ্গিক কাগজপত্র attached করতে হবে.

16/09/2018

★ বিদেশগামী ভাইদের প্রতি একটি সতর্ক বাণীঃ

১) বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য এখন দিল্লি থেকে সকল ধরনের সেনজেন ভিজিট/বিজনেস ভিসা ইস্যু বনধ রয়েছে।

২) সেনজেন দেশ সমূহের মধ্যে যেসব দেশের এম্বাসী ঢাকায় নাই, সেসব দেশের দিল্লিস্থ এম্বাসী শুধু মাত্র দীর্ঘ মেয়াদী ভিসার আবেদন (৯০ দিনের বেশি, যেমনঃ চাকুরী বা স্টুডেন্ট ভিসা) গ্রহণ করেন ও ভিসা ইস্যু করেন।

৩) ৯০ দিনের কম মেয়াদের ভিসার আবেদন (যেমনঃ ভিজিট বা বিজনেস ভিসা) ঢাকাস্থ তাদের প্রতিনিধি বা অথরাইজড এম্বাসী গ্রহণ করে ও ভিসা ইস্যু করে থাকে। যেমনঃ পোল্যান্ড এর চাকুরী বা স্টুডেন্ট ভিসার আবেদন পত্র পোল্যান্ড এম্বাসী, দিল্লিতে সাবমিট করতে হয়। কিন্ত, পোল্যান্ডের ভিজিট ভিসার আবেদন ঢাকায় সুইডেন এম্বাসীতে সাবমিট করতে হয়। এই বিষয় গুলি সংশ্লিস্ট দেশ সমূহের ওয়েব সাইটে দেওয়া আছে।

৪) আবার অনেকে বিভিন্ন প্রতারকদের প্ররোচনায় পড়ে ঢাকায় এম্বাসী থাকার পরেও দিল্লিতে যান ফাইল সাবমিট করতে, যেটা মস্ত বড় বোকামি। উল্লেখ্য, দিল্লিতে একটি শক্তিশালী প্রতারক চক্র vfs এর কতিপয় অসাধু চাকুরীজীবিদের সহযোগিতায় পাসপোর্টে নকল ভিসা লাগিয়ে দেয়। তাদের সাথে মিলে এদেশের কিছু টাউট বাটপার সহজ সরল মানুষকে রঙিন সপ্নে আবিস্ট করে তাদের সব পুঁজি লুটে নেয়। এতে ধবংস হয় একটি জীবন, একটি পরিবার, নেমে আসে করুণ পরিণতি।

৫) সাধারন আবেদনকারীগণ ভাবেন, তিনি নিজে সরাসরি ফাইল জমা দিয়েছেন (vfs এ), ফিংগার প্রিণ্ট দিয়েছেন, নিজেই সিলগালা দিয়ে আটকানো ফাইল রিসিভ করেছেন, সুতরাং..... ভিসা জেনুইন, এটাই ধরে নেয়। এবং প্রতারকদের চাপের মুখে টাকা প্রদান করেন। এভাবেই প্রতারণার শিকার হন শত শত মানুষ। এদেরকে সাহায্য করে কিছু অসাধু হুন্ডি ব্যাবসায়ী।

৬) বতমানে দিল্লিতে গ্রীস, অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, জার্মান এম্বাসীতে সেনজেন ভিজিট ভিসার সাবমিশনের নামে ব্যাপক প্রতারনা চলছে।

★ যাহোক, বিদেশ গমনে ইচছুক ভাইদের কাছে সবিনয় অনুরোধঃ

১) সেনজেন ভিজিট ভিসার জন্য দিল্লিতে যাবেন না।

২) সঠিক নাম, ঠিকানা, অফিস, নিশ্চিত না হয়ে, ডিড ডকুমেন্টস ছাড়া, জামিনদার ছাড়া, রাস্তা-ঘাটে, রেস্টুরেন্টে মিটিং করে.... কাউকে আপনার ফাইল প্রসেসিং করতে দিবেন না, বিশেষ করে আপনার মূল পাসপোর্ট, কাগজপত্র, টাকা দিবেন না। দিলে আপনি ব্ল্যাকমেইলের শিকার হবেন।

৩) ইউরোপের কোন দেশেই চাকুরী ভিসার জন্য মেডিকেল টেস্ট লাগে না। শুধু মাত্র ইনসুরেনস লাগে.... তা ও আবার প্রসেসিং এর শেষ দিকে, এম্বাসী সাবমিশনের সময়। অথচ কিছু ব্যক্তি গ্রাহকের কাছে ফাইল নিয়েই বলে মেডিকেল টেস্ট করেন!!!! সুতরাং, সাবধান। সফল ভাবে আপনার ফাইল প্রসেসিং এর কোন সামথ্যই এদের নেই। আসল উদ্দেশ্য, মেডিকেল বানিজ্য!!!!

৪) বেশি তাড়াহুড়ো করে ভিজিট ভিসায় না গিয়ে দীর্ঘ মেয়াদী চাকুরী ভিসায় যান..... যা আপনার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে।

সবার নিরাপদ প্রবাস ভ্রমণ ও শুভ কামনা করছি।

12/09/2018

আমরা ইন্ডিয়ার সকল প্রকার ভিসা কন্ট্রাকে করে থাকি।

*** টুরিস্ট ভিসাঃ (এম্ব্যাসিতে যেতে হবে না, শুধু পাসপোর্ট , ছবি ও ন্যাশনাল আইডি কার্ড দিলেই হবে)
*** টুরিস্ট ভিসা ( দাড়ি ওয়ালা ও হারানো পাসপোর্ট )
*** মেডিক্যাল ভিসা
*** বিজনেস ভিসাঃ (৫ বছর )

আইভিএসি মতিঝিল ও উত্তরা এর কার্যক্রম আগামি ১৫ জুলাই ২০১৮ তারিখ থেকে যমুনা ফিউচার পার্কে স্থানান্তরিত হচ্ছে              ...
10/07/2018

আইভিএসি মতিঝিল ও উত্তরা এর কার্যক্রম আগামি ১৫ জুলাই ২০১৮ তারিখ থেকে যমুনা ফিউচার পার্কে স্থানান্তরিত হচ্ছে

প্রেস রিলিজ

এই মর্মে জানানো যাছে যে,মতিঝিল/উত্তরা আইভিএসি- এর কার্যক্রমগুলি "G-1, দক্ষিণ কোর্ট, যমুনা ফিউচার পার্ক" স্থানান্তরিত হচ্ছে। আগামি ১৫ জুলাই ২০১৮

নির্ধারিত তারিখ থেকে যমুনা ফিউচার পার্কে তাদের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য ভারতীয় ভিসা প্রার্থীদেরকে অনুরোধ করা যাচ্ছে।

আবেদনকারী যারা মতিঝিল / উত্তরাতে তাদের ভিসার আবেদন জমা দিয়েছেন এবং পাসপোর্ট সরবরাহের জন্য অপেক্ষা করছেন তারা একই ডেলিভারির নির্ধারিত তারিখে যমুনা ফিউচার পার্কের আইভিএসি থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

আরও অনুসন্ধানের জন্য, আমাদের হট লাইন নম্বরগুলিতে আমাদের কল করুন – ০৯১২ ৩৩৩ ৬৬৬ এবং ০৯১৬ ৩৩৩ ৬৬৬

31/03/2018

আপনি কি ইন্ডিয়া যেতে চাচ্ছেন,কিন্তু পারছেন না? ভিসা হচ্ছে না? তাহলে কোন চিন্তা না করেই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরাই করে দেব আপনার ইন্ডিয়া ভ্রমনের ব্যাবস্থা।আমরা ইন্ডিয়ার সকল প্রকার ভিসা কন্ট্রাকে করে থাকি। তাহলে আর দেরি কেন?
*** টুরিস্ট ভিসাঃ (এম্ব্যাসিতে যেতে হবে না, শুধু পাসপোর্ট , ছবি ও ন্যাশনাল আইডি কার্ড দিলেই হবে)
*** টুরিস্ট ভিসা ( দাড়ি ওয়ালা ও হারানো পাসপোর্ট )
*** মেডিক্যাল ভিসা
*** বিজনেস ভিসাঃ ( ১ বছর )
(৫ বছর )

13/01/2018
19/09/2017

২ মাসের মধ্যে ফের ভারত ভ্রমণে বাধা বাংলাদেশিদের জন্য নয়।

ভ্রমণভিসায় (ক্যাটাগরি টি-১, টি-২) একবার ভারত ভ্রমণের পর দুই মাসের মধ্যে ফের ভারত যেতে পারা না পারা নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে। দুই মাসের মধ্যে ফের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে, তবে তা বাংলাদেশিদের জন্য নয়, পাকিস্তান, সুদানসহ কয়েকটি দেশের জন্য।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র।

গত কয়েকদিন ধরে ভুল বোঝাবুঝিতে ভ্রমণভিসায় বেনাপোল, আগরতলা, চাতলাপুরসহ দেশের বিভিন্ন ইমিগ্রেশন দিয়ে একবার ভারত ভ্রমণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই যারা ফের যাচ্ছিলেন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছিলো। অনেক ভ্রমণকারী এ সময়ে ভারতে না ঢুকতে পেরে ফিরে এসেছেন। অনেকে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েন।

বিষয়টি হাইকমিশনের দৃষ্টিগোচর হলে এটা ভুল বোঝাবুঝি ও সাময়িক বিভ্রান্তি জানিয়ে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নয়। এটা পাকিস্তান, সুদানসহ মুষ্টিমেয় কয়েকটি দেশের জন্য প্রযোজ্য।

দুই মাসের মধ্যে ফের যারা ভারত ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের আর কোনো বাধা বা না যেতে পারার আশঙ্কা আর থাকলো না।

06/08/2017

ইউক্যাশ-এ ভারতীয় ভিসা প্রসেসিং ফি জমা দেয়ার পূর্বে অনুগ্রহ করে আপনার ব্যাংক স্টেটমেন্টের সত্যতার ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

25/07/2017

আগামী ০১ অাগস্ট ২০১৭ থেকে ভিসা আবেদনপত্রের সাথে মানি চেঞ্জার কর্তৃক ইস্যুকৃত ডলার এনডোর্সমেন্ট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীগণ তাদের অর্থনৈতিক অবস্থার প্রমাণ স্বরূপ নির্ধারিত/রেজিস্টার্ড ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডলার এনডোর্সমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্টের কপি ভিসার আবেদনপত্রের সাথে জমা দিতে পারবেন।

28/06/2017

বেনাপোল(যশোর): বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ৪৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আইসিপি ক্যাম্পের সদস্যরা পাসপোর্ট যাত্রীদের বেধড়ক লাঠিচার্জ করেছেন বলে অভিযোগ উঠেছে।

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Indian Visa Etoken service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indian Visa Etoken service:

Share