23/09/2026
বাংলাদেশ কোম্পানি ল' প্রাকটিশনার্স সোসাইটি BCLPS এর সদস্যপদ আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞ আইনজীবী/আইটিপি/সিএ/সিএমএ/সিএস পেশাজীবীগন, বাংলাদেশ কোম্পানী ল’ প্রাকটিশনারস্ সোসাইটি এর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন।
আপনিও কোম্পানী ল’য়ার্সদের একমাত্র সংগঠন ”বাংলাদেশ কোম্পানী ল’ প্রাকটিশনারস্ সোসাইটি’র” একজন গর্বিত সদস্য হতে পারেন।
মেম্বারশিপ, আইডি কার্ড ও সার্টিফিকেট বাবদ মোট ফিস ১২০০/- (এক হাজার দুই শত) টাকা মাত্র।
সমিতির মাসিক চাঁদা ১০০/- একশত টাকা মাত্র।
ভর্তি ফিস আমাদের ফাইনান্স সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুল ইসলাম সাহেবের বিকাশ নম্বরে 01674-610095 পাঠানো যাবে। টাকা গ্রহণ করার পর মানি রিসিপ্ট প্রদান করা হবে।
যেসব ডকুমেন্ট দিতে হবে :
১) এই পোস্টের সাথে যুক্ত করা ফরম পূরন করতে হবে
২) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
৩) বার কাউন্সিলের সনদ/আইনজীবী সমিতির সনদ; আইটিপি সনদ/ট্যাক্স বারের সনদ, সিএ পেশাজীবী সনদ এর ফটোকপি
৪) ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
৫) এসএসসি, এইচএসসি, ডিগ্রী পাশের সার্টিফিকেট
উপরোক্ত ডকুমেন্টগুলো কাব্যকস সুপার মার্কেট (৭ম তলা), ৩/ডি কারওয়ান বাজারস্থ অফিসে জমা প্রদান করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ঢাকার বাহির থেকে সদস্যপদ গ্রহণ করতে চাইলে এই পোষ্টের সাথে দেয়া ভর্তি ফরম ফিলাপ করে, ছবি লাগিয়ে, উপরে বর্ণিত ডকুমেন্টগুলো কালার স্ক্যান করে মেইল করতে হবে। তারপর আমাদের ঠিকানায় কাগজগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
*************************************
আমাদের সম্পর্কে : .................
বাংলাদেশ কোম্পানি ল' প্র্যাকটিশনার্স সোসাইটি স্থাপিত হয় ১৯৯৮ ইং সালে। পরবর্তীতে ২০০৬ ইং সালে এটি সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট এর আওতায় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস (RJSC) ঢাকা থেকে নিবন্ধন প্রাপ্ত হয় যার নম্বর S-5811
অত্র সমিতির ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মরহুম এ্যাডভোকেট মো: দেলোয়ার হোসেন খান (সাবেক সংসদ সদস্য) ও ফাউন্ডার সেক্রেটারি ছিলেন অ্যাডভোকেট মো: সেলিম।
তৎকালীন সময়ে বাংলাদেশে কোম্পানি আইন বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কোম্পানি বেঞ্চে প্র্যাকটিসরত বিজ্ঞ আইনজীবীগণ এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস (RJSC) তে যে সকল বিজ্ঞ আইনজীবী ও চার্টার্ড একাউন্টেন্টগণ নিয়মিত প্র্যাকটিস করতেন তারা মিলে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
শুরু কালীন সময়ে প্রতিষ্ঠানের রেজিস্টার্ড কার্যালয় ২৪-২৫, দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকায় অবস্থিত ছিল। তারপর RJSC অফিস দিলকুশা থেকে কারওয়ান বাজারে চলে আসার পর ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শাহ্ আলী টাওয়ার, ৩৩ কারওয়ান বাজার থেকে সমিতির কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এর একটি কার্যালয় কাব্যকস সুপার মার্কেট (৭ম তলা) ৩/ডি, কারওয়ান বাজারে অবস্থিত।
বর্তমানে এ সংগঠনে প্রায় ৭০০ জন সদস্য রয়েছেন। আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট ও আইটিপি সমন্বয়ে এটি দেশের একমাত্র রেজিস্টার্ড কোম্পানি আইনজীবী সমিতি।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য : ..............................
কোম্পানি আইনজীবী হিসেবে একটি প্লাটফর্মে যুক্ত থেকে পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা; পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে পারস্পরিক আলাপ আলোচনা ও পরামর্শ বিনিময় করা; পেশাগত কাজে আসা যেকোন বাধা-বিপত্তি একত্রিতভাবে দূর করা এবং পরস্পরের মধ্যে জ্ঞান আদান-প্রদান করা; কোম্পানি, সোসাইটি পার্টনারশিপ আইন ও আরজেএসসি সংক্রান্ত বিষয়ের ওপর সেমিনার এর আয়োজন করা, বার ও বেঞ্চ হিসেবে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস RJSC এর সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা; কোম্পানি সোসাইটি ও পার্টনারশিপ আইন বিষয়ে ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে পেশাগত কাজে দক্ষতা অর্জন করা, সদস্যদের মধ্যে কেউ অসহায় অবস্থার মধ্যে পড়লে সংগঠনের পক্ষ থেকে এবং সবাই মিলে সাহায্য সহযোগিতা করা। সর্বোপরি, একে অন্যের সুখ-দুখের অংশীদার হওয়া এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
ধন্যবাদান্তে,
এডভোকেট রাশেদুল হাসান কয়েস
১ম যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ কোম্পানি ল' প্র্যাকটিশনার্স সোসাইটি
কার্যালয়: কাব্যকস সুপার মার্কেট (৭ম তলা),
রুম নম্বর ১৭, ৩/ডি কারওয়ান বাজার ঢাকা
মোবাইল : ০১৭১৪০২২২৯৮
ইমেইল : [email protected]