04/08/2026
এখন থেকে আপনি আপনার আয়কর রিটার্ন কখন দাখিল করবেন তা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে । কারণ , সারা বছরই আপনি রিটার্ন জমা দিতে পারবেন । তবে , যত দেরিতে তা করবেন তত সুবিধা হারাবেন এবং জরিমানা দিবেন । যেমন :
১ । আপনি যদি জুলাই-সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন
দাখিল করেন তাহলে নীট প্রদেয় করের ৫%
অথবা ২৫,০০০/- যেটি কম তা রিবেট পাবেন ।
২। আপনি অক্টোবর-ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল
করলে কোন রিবেট পাবেন না কিংবা জরিমানার
সম্মুখীন হবেন না ।
৩। জানুয়ারি-মার্চ এর মধ্যে রিটার্ন দাখিল করলে নীট
প্রদেয় করের ২% অথবা ৩০০০/- টাকা এই দুটির
মধ্যে যেটি বেশী তা জরিমানা দিতে হবে প্রতি মাসের
জন্য । এক্ষেত্রে ১ দিন হলেও ১ মাস বলে গন্য করা
হবে ।
৪। এপ্রিল-জুন এই সময়ের জন্য নীট প্রদেয় করের
৫% অথবা ৫,০০০/- এর মধ্যে যেটি অধিক তা
জরিমানা প্রদান করতে হবে ।
সুতরাং বিলম্বে যাঁরা রিটার্ন দাখিল করতে যাবেন তাঁদের সমস্যা অনেক বেশি হবে । যাঁদের সন্চয় পত্র থেকে অধিক আয় রয়েছে অন্যান্য আয়ের সাথে , তাদের আয়করের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেশি হবে এ বছর। ধন্যবাদ সবাইকে