Income Tax & VAT Solution BD

Income Tax & VAT Solution BD Tax Advocate & VAT Consultant

স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১ মাস বৃদ্ধি করে ৩১ মার্চ ২০২৬ করার আদেশ জারি।
26/02/2026

স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১ মাস বৃদ্ধি করে ৩১ মার্চ ২০২৬ করার আদেশ জারি।

কোম্পানি ব্যাতিত করদাতাদের রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
28/12/2025

কোম্পানি ব্যাতিত করদাতাদের রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

২০২৫-২৬ করবর্ষ হতে সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, ব্যতিক্রম:১. ৬৫ বছর বা তদুর্ধ ...
03/08/2025

২০২৫-২৬ করবর্ষ হতে সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, ব্যতিক্রম:

১. ৬৫ বছর বা তদুর্ধ প্রবীণ করদাতা
২. শারীরিকভাবে অসমর্থ/বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদসহ)
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

04/06/2025
2024-25 কর বষের ব্যক্তি করদাতার করহার
02/06/2025

2024-25 কর বষের ব্যক্তি করদাতার করহার

৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হয়েছে।
24/12/2024

৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হয়েছে।

ITP পরীক্ষা 🔥🔥🔥🔥কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিএস (কর) একাডেমি কর্তৃপক্ষ আবেদন করার সময় ...
18/09/2024

ITP পরীক্ষা 🔥🔥🔥🔥
কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিএস (কর) একাডেমি কর্তৃপক্ষ আবেদন করার সময় মাত্র ১০দিন।

শিক্ষাগত যোগ্যতা:
১. আইন বিষয়ে ডিগ্রি,অথবা ২. কর বিষয়ে ডিগ্রি, অথবা ৩.হিসাব বিজ্ঞান বিষয়সহ বাণিজ্যে ডিগ্রি, অথবা ৪. উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, অথবা ৫. ডিপ্লোমা ইন ট্যাকসেশনসহ যে ষকোন বিষয়ে ডিগ্রি, অথবা ৬. উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যেকোন বিষয়ে ডিগ্রি।

সিলেবাস সমূহ:
১. আয়কর আইন ২০২৩
২. অর্থ আইন ২০২৪
৩. আয়কর বিধিমালা ১৯৮৪
৪. উৎসে কর বিধিমালা ২০২৪
৫. এডিআর বিধিমালা ২০২৪
৬. দানকর আইন ১৯৯০
৭. আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ
৮. হিসাব বিজ্ঞান
৯. বাংলা ও ইংরেজি

পরীক্ষার মাধ্যম :
১. ১০০ পূর্ণমান এর লিখিত ও ৫০ পূর্ণমান এর মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০% ।

আবেদন এর সময়:
১৯.০৯.২০২৪ সকাল ৯টা থেকে ২৯.০৯.২০২৪ বিকাল ৫টা

New Personal Tax Slab for 2024
01/07/2024

New Personal Tax Slab for 2024

 Eid Mubarak
10/04/2024


Eid Mubarak

10/02/2024

লাইক ও শেয়ার দিয়ে তথ্যটি জানতে সকলকে সহযোগিতা করুন।

টপিক্স - সঠিক সময়ে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হয়েছেন তারা যদি এখন রিটার্ন সাবমিট করতে চান তাদের ট্যাক্স ক্যাল্কুলেশন টা কেমন হবে, প্যানাল্টি কি হবে?

ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সময় শেষ হয়েছে গত ৩১.০১.২০২৪ইং তারিখে (প্রথম বার রিটার্ন সাবমিট কারী ব্যতীত)।

এমন অনেকে আছে যারা বিভিন্ন কারণে রিটার্ন সাবমিট করতে পারেনি।
এখন তারা কিভাবে রিটার্ন সাবমিট করবে? যেহেতু রেগুলার টাইম শেষ, তাহলে তাদের ক্ষেত্রে রিটার্ন সাবমিট এর প্রসেজটি কি হবে, তাদের কি ধরনের প্যানাল্টি হবে ?
এই বেসিসে একটা উদাহরণের মাধ্যমে তাদের ট্যাক্স ক্যাল্কুলেশন টা কি রকম হবে তা আমরা দেখবো।

ধরি, একজন ব্যক্তির (পুরুষ) বেতন খাতে আয় হয়েছে গত অর্থ বছরে ১৩,২০,০০০ টাকা, বিনিয়োগ করেছেন ৩,৫০,০০০ টাকা (যা অনুমোদিত বিনিয়োগ)।

এই ব্যক্তির সঠিক সময়ে রিটার্ন সাবমিট করলে তার ট্যাক্স আসতো-
মোট আয় ১৩,২০,০০০-৪,৪০,০০০(অব্যাহতি)=৮,৮০,০০০ টাকা। যার উপর স্ল্যাব অনুযায়ী গ্রস ট্যাক্স আসে ৫৪,৫০০ টাকা।
তিনি রেয়াত পাবেন ৮৮০০০০*৩%= ২৬,৪০০, ৩৫০০০০*১৫%= ৫২,৫০০ টাকা। উভয়ের মধ্যে ছোটটি।
ফলে তার নেট ট্যাক্স আসে ৫৪,৫০০(গ্রস ট্যাক্স) - ২৬,৪০০(রেয়াত)= ২৮,১০০ টাকা।

এই ব্যক্তি এখন রিটার্ন সাবমিট করলে (ট্যাক্স ডে পার হয়ে যাওয়ায়) ট্যাক্স আসবে-

মোট আয় ১৩,২০,০০০-৪,৪০,০০০(অব্যাহতি পাওয়া যাবে না)=১৩,২০,০০০ টাকা।
উক্ত আয়ের উপর স্ল্যাব অনুযায়ী গ্রস ট্যাক্স আসে ১,২৯,০০০ টাকা।
তিনি রেয়াত পেতেন ৮৮০০০০*৩%= ২৬,৪০০ টাকা, কিন্তু এখন এই রেয়াত ও পাবেন না।
ফলে তার নেট ট্যাক্স আসবে ১,২৯,০০০ টাকা।

সেই সাথে যত মাস লেট করবে ৪% হারে ডিলে চার্জ সরল হারে (সর্বোচ্চ ২৪ মাস) এবং ডি সি টি চাইলে জরিমানা যোগ হবে যদি তিনি যুক্তিসংগত কারণ দেখাতে না পারেন।

জরিমানা ক্যাল্কুলেশন এর প্রসেস গুলো হল-
সর্বশেষ নিরুপিত আয়ের ধার্যকৃত করের ১০%, যেমন এই কর ৫০০০ টাকা হয় তবে ৫০০০*১০%=৫০০ টাকা অথবা নূন্যতম ১০০০ টাকা। কাজেই এক্ষেত্রে ১০০০ টাকাই বিবেচিত হবে ৫০০ টাকা না। যদি এর বেশি হয় তাহলে সেটাই বিবেচিত হবে অর্থাৎ ৫০০০ টাকা না হয়ে ৫০০০০ টাকা হলে ট্যাক্স জরিমানা আসতো ৫০০০০*১০%= ৫০০০ টাকা। তখন ৫০০০ দিতে হইতো। সেই সাথে রিটার্ন সাবমিট এর ব্যর্থতা অব্যাহত থাকিলে প্রতিদিন এর জন্য ৫০ টাকা করে জরিমানা হবে। তবে এই ৫০ টাকা করে জরিমানা যাহার ক্ষেত্রে কখনো কর নির্ধারণ হয় নাই তার জন্য সর্বোচ্চ ৫০০০ টাকা। আর যাহার ক্ষেত্রে আগে কর নির্ধারণ হয়েছে তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরুপিত আয়ের প্রদেয় করের ৫০% বা ১০০০ টাকা এই ২ টির মধ্যে যেটা বেশি অর্থাৎ ৫০০০ টাকা প্রদেয় কর হলে ২৫০০ টাকা হবে জরিমানা।
তবে এক্ষেত্রে পরামর্শ হল যদি সঠিক কোন ব্যাখ্যা না থাকে তাহলে নূন্যতম জরিমানা দিয়ে অর্থাৎ ১০০০ টাকা দিয়ে রিটার্ন সাবমিট করে দেয়া। তারপর ডিসিটি অর্থাৎ উপ কর কমিশনার সিদ্ধান্ত নিবে কি করণীয় কারণ উপ কর কমিশনার চাইলেও এটা ছাড় দিতে পারে।

Happy New Year 2024
31/12/2023

Happy New Year 2024

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801818789749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax & VAT Solution BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Tax & VAT Solution BD:

Share