Income Tax, VAT & Company Law - Rubel Saha Income Tax Lawyer.

Call Directions Contact the business

Income Tax, VAT & Company Law - Rubel Saha Income Tax Lawyer. Taxation & Legal Compliance. Service for Income Tax, VAT, IRC, ERC, RJSC. Duty for Provide Service easy & comfortable way.

""স্বাভাবিক ব্যক্তি করদাতা শ্রেণির জন্য প্রযোজ্য টার্নওভার করের হার পুনর্নির্ধারন-""১ জুলাই ২০২৬ থেকে ব্যবসার টার্নওভারে...
08/09/2026

""স্বাভাবিক ব্যক্তি করদাতা শ্রেণির জন্য প্রযোজ্য টার্নওভার করের হার পুনর্নির্ধারন-""

১ জুলাই ২০২৬ থেকে ব্যবসার টার্নওভারের পরিমাণ যা-ই হোক না কেন, ১% হারে টার্নওভার কর প্রযোজ্য হওয়ার বিধান করা হয়েছিল। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এখন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো সরকার। ৩১ আগস্ট ২০২৬ তারিখে জারি করা নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিধান সংশোধন করা হয়েছে।

সংশোধিত নিয়ম অনুযায়ী—

০১. টার্নওভার ২ কোটি টাকা পর্যন্ত হলে—টার্নওভার কর শূন্য (০%)।

০২. টার্নওভার ২ কোটি টাকার বেশি কিন্তু ৪ কোটি টাকার বেশি নয় হলে—সম্পূর্ণ টার্নওভারের ওপর ০.৫০%।

০৩. টার্নওভার ৪ কোটি টাকার বেশি হলে—সম্পূর্ণ টার্নওভারের ওপর ১%।

“সব অপ্রকাশিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে” করবর্ষ ২০২৬-২৭ থেকে ব্যাংক হিসাব, জমি রেজিস্ট্রি ও জাতীয় সঞ্চয় সংক্রান্ত তথ...
11/06/2026

“সব অপ্রকাশিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে”
করবর্ষ ২০২৬-২৭ থেকে ব্যাংক হিসাব, জমি রেজিস্ট্রি ও জাতীয় সঞ্চয় সংক্রান্ত তথ্য ধীরে ধীরে আয়কর রিটার্ন ব্যবস্থার সাথে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হচ্ছে।
পূর্বে অপ্রকাশিত তথ্যও কর নিরূপণে বিবেচিত হতে পারে।
তাই কর ফাইল হালনাগাদ রাখুন, সঠিক তথ্য প্রকাশ করুন এবং নির্ধারিত কর পরিশোধ করুন। কর ফাঁকি বা তথ্য গোপনের চেষ্টা অডিট, অতিরিক্ত কর ও জরিমানার কারণ হতে পারে।
সঠিক কর প্রদান করুন, দেশের উন্নয়নে অংশ নিন।

আয়কর- গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ✔️ ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বৃদ্ধি পেয়েছে- ২০২৬-২৭ থেকে শুরু করে ৫ বছর মেয়াদে ধ...
11/06/2026

আয়কর- গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ
✔️ ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বৃদ্ধি পেয়েছে- ২০২৬-২৭ থেকে শুরু করে ৫ বছর মেয়াদে ধাপে ধাপে সংশোধন
✔️ ব্যক্তি ও কর্পোরেট আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আলাদা ভাগে নির্ধারিত- দ্রুত দাখিলে কর প্রণোদনা, বিলম্বে অতিরিক্ত কর ✔️ আয়কর পেশাজীবীদের দায়িত্ব বৃদ্ধি: Income Computation Sheet চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, CMA বা আয়কর আইনজীবী কর্তৃক প্রত্যয়নের বাধ্যবাধকতা
✔️ স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা ও কর ছাড়
✔️ রিয়েল এস্টেট ডেভেলপার ও জমির মালিকের মধ্যে বিশেষ চুক্তিতে মূলধনী মুনাফার উপর ১৫% কর
✔️ উৎসে কর কর্তনে ব্যর্থতায় প্রদেয় করের ৫০% অতিরিক্ত কর আরোপ
✔️ রিটার্ন দাখিলে নতুন পদ্ধতি: স্বনির্ধারণী পদ্ধতি আরও স্বয়ংক্রিয় করা হয়েছে

07/06/2026
২০২৩–২৪ করবর্ষের জন্য মোট ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে।মূল বিষয়সমূহ:✔ পূর্ববর্তী ধাপে (Random Selec...
28/04/2026

২০২৩–২৪ করবর্ষের জন্য মোট ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে।

মূল বিষয়সমূহ:
✔ পূর্ববর্তী ধাপে (Random Selection) ইতোমধ্যে ১৫,৮৪৮টি রিটার্ন নির্বাচন করা হয়েছিল
✔ প্রতিটি সার্কেলে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়েছে

বিশেষ দিক:
🔸 নির্বাচন প্রক্রিয়ায় মানবীয় হস্তক্ষেপ নেই
🔸 সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম ব্যবহৃত হয়েছে
🔸 নির্বাচিত করদাতাদের TIN ভিত্তিক তালিকা NBR ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রিটার্ন দাখিলের ব্যর্থতার জন্য জরিমানা
26/04/2026

রিটার্ন দাখিলের ব্যর্থতার জন্য জরিমানা

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ...
26/04/2026

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অটোমেটেড বেসিসে এই নন-ফাইলারদের লিস্ট থেকে তাদের কাছে নোটিশ যাবে। এরপরও যদি রিটার্ন না দেন তাহলে ইন্সপেক্টর যাবে, সে তার আয়-ব্যয় হিসাব করে দেখবে।

নোটিশ পাওয়ার আগেই আপনার রিটার্ন দাখিল করুন। যে কোন পরামর্শ নিতে আজই যোগাযোগ করুন।

আয়কর রিটার্ন দাখিলের জন্য এ-চালান হেল্প ডেস্ক নাম্বারআপনি যদি আয়কর রিটার্ন দাখিলের সময় এ-চালান সংক্রান্ত কোনো সমস্যায় পড়...
26/04/2026

আয়কর রিটার্ন দাখিলের জন্য এ-চালান হেল্প ডেস্ক নাম্বার

আপনি যদি আয়কর রিটার্ন দাখিলের সময় এ-চালান সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, তাহলে নিচের হেল্প ডেস্ক নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন—

🕒 সেবা প্রদানের সময়:
রবিবার থেকে বৃহস্পতিবার
সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা

দ্রুত ও নির্ভুল সেবার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করুন।

Address

16/6, Garden Road, West Karwanbazar, Tejgaon
Dhaka
1215

Telephone

+8801818397894

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax, VAT & Company Law - Rubel Saha Income Tax Lawyer. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Tax, VAT & Company Law - Rubel Saha Income Tax Lawyer.:

Shortcuts

Share

Category