Large Law Firm

Large Law Firm Civil, Criminal, Income Tax, Marriage, Divorce, Land Law, Company Law, Emigration Consultant and all kinds of Legal Consultant Firm

Lawyers:
Anowar Hossain, District Judge (Rtd)
Lutful Ahsan Babu
Ashiqur Rahman Sumon
Masum Chowdhury
Hazera Akter Panna
Abdullah-Al-Mamun
Majibur Rahman
Anowarul Islam Sohag

http://rtn24.net/news/55954
10/07/2018

http://rtn24.net/news/55954

দেশে ডাক্তারি পেশা দুর্বৃত্তের পেশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। সোমবার চিকিৎসকদের ডাকা ধর্মঘট .....

05/06/2017

উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চ গঠন

প্রকাশিত :০৫.০৬.২০১৭, ২:৩৮ অপরাহ্ণ

সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম আগামী ৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার (৪ জুন) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি অবকাশকালীন সময়ে জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে দেওয়ানি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১৩, ১৫ , ১৮ ও ২০ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টেও মূল ভবনের ৮ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিচারপতি এ,বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১৩, ১৮ ও ১৯ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস,এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১২, ১৮ ও ১৯ জুন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ৯ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর একক বেঞ্চকে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, কোম্পানি সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১২, ১৪, ১৯ ও ২১ জুন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২১ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিচারপতি আতাউর রহমান খানের একক বেঞ্চকে দেওয়ানি মোশন ও দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৩ , ১৪, ১৫, ১৮, ১৯ ২০, ২১ ও ২২ জুন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ৭ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিচারপতি এম, মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে দেওয়ানি মোশন ও দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১২, ১৮ ও ১৯ জুন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২৭ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৩ ১৪, ১৫, ১৮ ও ১৯ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২৮ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১২, ১৩ ও ১৪ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ৪ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিচারপতি কৃষ্ণা দেবনাথ-এর একক বেঞ্চকে দেওয়ানি মোশন ও দেওয়ানি সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১২, ১৩ , ১৮ ও ১৯ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ৩৪ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১২, ১৩, ১৪, ১৮, ১৯, ২০ ও ২১ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ২৭ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১২, ১৩ ১৪, ১৫, ১৮ ও ১৯ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের ২৪ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন ।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ -এর একক বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১৫ , ১৮ ও ২০ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ১১ নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

সংগৃহীত

Ref: from Prothom Alo. Page-13.
18/08/2016

Ref: from Prothom Alo. Page-13.

পুলিশ চাইলেই আর আপনাকে গ্রেফতার করতে পারবে নাঅনেক বৎসর থেকেই ৫৪ ধারার অপব্যাবহার এর বিভিন্ন ঘটনা এবং নাগরিক অধিকার সুরক্...
18/08/2016

পুলিশ চাইলেই আর আপনাকে গ্রেফতার করতে পারবে না

অনেক বৎসর থেকেই ৫৪ ধারার অপব্যাবহার এর বিভিন্ন ঘটনা এবং নাগরিক অধিকার সুরক্ষায় হাইকোর্টের এক যুগান্তকারী রায় এর মাধ্যমে বাংলাদেশের আইন শৃঙ্খলায় রক্ষা বাহিনীকে আরো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয়েছে ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেয়।

এর ফলে ৫৪ ধারা ও ১৬৭ ধারা নিয়ে হাই কোর্টের দেওয়া নির্দেশনা বহাল এবং তা মানায় সরকারের বাধ্যবাধকতা থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এখন থেকে যে কোন পুলিশি গ্রেফতারের আগে পুলিশের কাছ থেকে পরিচয়পত্র এবং ওয়ারেন্ট দেখার অধিকার রাখেন নাগরিকরা।

যে কোন বেআইনি কর্মকাণ্ডে হাতে নাতে ধরা পড়া ব্যাতিত সম্পূর্ণ সন্ধেহর ভিত্তিতে পুলিশ চাইলেই কাউকে গ্রেফতার করতে পারবে না ।

হাইকোর্টের নির্দেশনা ঃ

ক. আটকাদেশ (ডিটেনশন) দেওয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারবে না।

খ. কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে।

গ. গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ব্যক্তিকে কারণ জানাতে হবে।

ঘ. বাসা বা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য স্থান থেকে গ্রেপ্তার ব্যক্তির নিকট আত্মীয়কে এক ঘণ্টার মধ্যে টেলিফোন বা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বিষয়টি জানাতে হবে।

ঙ. গ্রেপ্তার ব্যক্তিকে তার পছন্দ অনুযায়ী আইনজীবী ও আত্মীয়দের সঙ্গে পরামর্শ করতে দিতে হবে।

চ. গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কারাগারের ভেতরে কাচের তৈরি বিশেষ কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই কক্ষের বাইরে তার আইনজীবী ও নিকট আত্মীয় থাকতে পারবেন।

ছ. জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে।

ট. পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করবে। বোর্ড যদি বলে ওই ব্যক্তির ওপর নির্যাতন করা হয়েছে তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন এবং তাকে দণ্ডবিধির ৩৩০ ধারায় অভিযুক্ত করা হবে।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী কোনো পুলিশ সদস্য যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে, কিংবা ১৬৭ ধারায় রিমান্ডে নেয়, তবে তার বিরুদ্ধে ব্যব্স্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রেখেছেন। কাজেই উচ্চ আদালতের রায় আমাদের জন্য মানা বাধ্যতামূলক। উচ্চ আদালত যে রায় দিয়েছেন তা আমি শুনেছি। এখনো রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাইনি। রায়ের কপি পেলে কী কী নির্দেশনা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সকালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা বহাল রাখেন আপিল বিভাগ।

25/07/2016

৫টি কারণে ফৌজদারি মামলায় হাইকোর্ট মামলা স্থানান্তর বা প্রত্যাহার করার আদেশ দিতে পারে। যথাঃ-
১) এর অধস্তন কোন ফৌজদারি আদালতে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে না,
২) কোন অসাধারণ জটিল আইনের প্রশ্ন উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে,
৩) যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে তা পরিদর্শন করা উক্ত অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হতে পারে,
৪) এমন ধরণের মামলা হস্তান্তরের আদেশ পক্ষসমূহের জন্য সুবিধাজনক হলে,
৫) ন্যায়বিচারের জন্য এমন আদেশ প্রয়োজন হলে।
-ফৌজদারি কার্যবিধি, ধারা-৫২৬

Address

38-40, Court House Street, Henu Villa, Room No/102, Dhaka Judge Court
Dhaka

Telephone

+8801811398124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Large Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Large Law Firm:

Share