06/03/2026
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ এপ্রিল ২০২৬।
গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু প্রদেশে অবস্থিত। এটি ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। স্কলারশিপটির আওতায় টিউশন খরচ, আবাসন খরচ, গবেষণা ভাতা, স্বাস্থ্যবিমা, বিমান খরচ, খাবার খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। স্নাতকোত্তরের জন্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডির জন্য ৪ বছর সময় পাবেন।
➡️সুযোগ-সুবিধা
*প্রতি সেমিস্টারে টিউশন ফি বাবদ ৩৬ লাখ ৭ হাজার ওন (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৭ হাজার ৭৫৪ টাকা) দেওয়া হবে;
*স্নাতকোত্তরের শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পাবে ১ লক্ষ ৪০ হাজার ওন (১১ হাজার ৫৫৩ টাকা) এবং পিএইচডির শিক্ষার্থীরা পাবে ২ লাখ ৯৫ হাজার ওন (২৪ হাজার ৩৪৫ টাকা);
*আগের সেমিস্টারে সিজিপিএ ৩ এর ওপর থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি বাবদ ১ লাখ ২০ হাজার ওন দেয়া হবে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৯০৩ টাকা);
*রিসার্চ এসিস্ট্যান্টশিপ হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রায় ৬৪ লাখ ওন দেয়া হবে (৫ লাখ ২৭ হাজার ৮১৯ টাকা);
*পিএইচডির শিক্ষার্থীদের দেয়া হবে ১ কোটি ৩৭ লাখ ওন (প্রায় ১১ লাখ ৩৩ হাজার ১১০ টাকা);
*খাবার ভাতা বাবদ ১ লাখ ওন (৮ হাজার ২৪৭ টাকা);
➡️আবেদনের যোগ্যতা
*স্নাতকোত্তরের জন্য আবেদনকারীদের স্নাতকে অবশ্যই ভালো ফলাফলধারী হতে হবে;
*পিএইচডি স্কলারশিপের জন্য স্নাতকোত্তরে অবশ্যই ভালো ফলাফলধারী হতে হবে;
*আবেদনকারীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে;
*৮০ শতাংশ স্বাস্থ্যবিমার খরচ বহন করবে;
*দেওয়া হবে বিমানে যাওয়ার খরচও;
আবেদনের যোগ্যতা
*স্নাতকোত্তরের জন্য আবেদনকারীদের স্নাতকে অবশ্যই ভালো ফলাফলধারী হতে হবে;
*পিএইচডি স্কলারশিপের জন্য স্নাতকোত্তরে অবশ্যই ভালো ফলাফলধারী হতে হবে;
*আবেদনকারীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর