Juristic Law Chamber- JLC

Juristic Law Chamber- JLC Md. 1. Civil [Real Estate]
2. Banking
3. Corporate [Company]
4. Criminal matter
5. Income Tax
6. Immigration
7. Writ matter
8. Labor matter
9. Family matter etc.

Mahmudul Hasan [Raziv]

Advocate, Supreme Court of Bangladesh
LL.B. [Hons.] & LL.M.
[University of Dhaka]
Panal Lawyer, Group of Companies


☎ +88 01815000061

👌Location Link: https://maps.app.goo.gl/uh8eZLAzqxVjvzHX6 Intellectual Property &
10.

🇧🇩 আইনজীবীদের কেন “বিজ্ঞ" বলা হয়? মর্যাদার সম্বোধন নাকি দায়িত্বের প্রতীক?আদালতে আমরা প্রায়ই শুনি, একজন আইনজীবী আরেকজনকে ...
07/06/2026

🇧🇩 আইনজীবীদের কেন “বিজ্ঞ" বলা হয়? মর্যাদার সম্বোধন নাকি দায়িত্বের প্রতীক?

আদালতে আমরা প্রায়ই শুনি, একজন আইনজীবী আরেকজনকে “বিজ্ঞ বন্ধু” (Learned Friend) বলে সম্বোধন করছেন।

👉 প্রশ্ন হলো, কেন “বিজ্ঞ”? কেন “দক্ষ”, “অভিজ্ঞ” বা “পরিশ্রমী” নয়? এর উত্তর কোনো ব্যক্তিগত গৌরব বা অহংকারে নয়; বরং আইন পেশার ইতিহাস, জ্ঞানভিত্তিক চরিত্র এবং ন্যায়বিচারের প্রতি এক গভীর দায়বদ্ধতার মধ্যে নিহিত।

👌 ‘বিজ্ঞ’ সম্বোধনের ঐতিহাসিক উৎস মধ্যযুগীয় ইউরোপে তিনটি পেশাকে বিশেষ মর্যাদায় “Learned Professions” বা “বিদ্বৎপেশা” বলা হতো:
1. আইন (Law)
2. চিকিৎসাবিজ্ঞান (Medicine)
3. ধর্মতত্ত্ব (Theology)

এই পেশাগুলোর মূল ভিত্তি ছিল জ্ঞান, গবেষণা, নৈতিকতা এবং জনকল্যাণ।

১।“Profession” শব্দটি এসেছে ল্যাটিন Professio থেকে, যার অর্থ হলো একটি গুরুতর অঙ্গীকার বা নৈতিক প্রতিশ্রুতি। অর্থাৎ আইনজীবী হওয়া শুধু একটি পেশা গ্রহণ করা নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি একটি সামাজিক ও নৈতিক অঙ্গীকার করা।

২। যখন আইন ছিল সীমিত মানুষের জ্ঞান একসময় আইন ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রাচীন ভারত, মিশর, ব্যাবিলন এবং রোমে আইন সম্পর্কে জ্ঞান মূলত পুরোহিত, শাসকগোষ্ঠী এবং শিক্ষিত অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রাচীন রোমে আইনকে এক পর্যায়ে “Mysterious Science” বা “রহস্যময় বিদ্যা” হিসেবেও বর্ণনা করা হয়েছে।

৩। যে যুগে বই ছিল দুষ্প্রাপ্য এবং শিক্ষা ছিল সীমিত, সে যুগে আইনজ্ঞদের মর্যাদা এসেছিল তাদের সম্পদ বা ক্ষমতা থেকে নয়; বরং জ্ঞানচর্চা, বিশ্লেষণী দক্ষতা এবং শাস্ত্রজ্ঞতার কারণে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আইনজীবীদের “Learned” বা “বিজ্ঞ” বলা শুরু হয়।

👌 একজন আইনজীবীকে কেন ‘বিজ্ঞ’ হওয়ার প্রত্যাশা করা হয়?

আইনজীবীর কাজ কেবল আইন মুখস্থ করা নয়। তাঁকে
• আইন বিশ্লেষণ করতে হয়
• আইনের ব্যাখ্যা দিতে হয়
• নজির (precedent) খুঁজতে হয়
• জটিল বাস্তব ঘটনার সঙ্গে আইনের সম্পর্ক স্থাপন করতে হয়
• আদালতকে যুক্তির মাধ্যমে সহায়তা করতে হয়

একজন আইনজীবীকে অনেক সময় চিকিৎসাবিজ্ঞান, হিসাববিজ্ঞান, প্রকৌশল, ব্যাংকিং, করব্যবস্থা, ভূমি প্রশাসন, তথ্যপ্রযুক্তি, পরিবেশবিদ্যা কিংবা সাংবিধানিক দর্শন সম্পর্কেও ধারণা নিতে হয়। কারণ আদালতে যে কোনো বিষয়ে বিরোধ সৃষ্টি হতে পারে, আর সেই বিরোধের আইনগত সমাধান খুঁজে বের করাই আইনজীবীর দায়িত্ব।
তাই “বিজ্ঞ” শব্দটি প্রশংসাসূচক উপাধি নয়; এটি একটি উচ্চমানের পেশাগত প্রত্যাশার প্রতিফলন।

🤝 “Learned Friend” সম্বোধনের প্রকৃত তাৎপর্য
কমন ল’ বিচারব্যবস্থায় আইনজীবীরা পরস্পরকে“My Learned Friend” বলে সম্বোধন করেন। এই সম্বোধনের উদ্দেশ্য হলো:
A. পেশাগত সৌজন্য বজায় রাখা
B. ব্যক্তিগত আক্রমণ পরিহার করা
C. যুক্তিগত বিরোধকে ব্যক্তিগত বিরোধে পরিণত হতে না দেওয়া
D. আদালতের মর্যাদা রক্ষা করা

একজন আইনজীবী অন্যজনের যুক্তির তীব্র বিরোধিতা করতে পারেন, কিন্তু তাঁর ব্যক্তিগত মর্যাদাকে অস্বীকার করেন না।“বিজ্ঞ বন্ধু” সম্বোধন সেই সংস্কৃতিরই প্রতিফলন।

👌 বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে আইনজীবীদের “বিজ্ঞ” বলে সম্বোধনের কোনো নির্দিষ্ট লিখিত আইন নেই। তবে এটি কমন ল’ ঐতিহ্যের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে স্বীকৃত ও অনুসৃত একটি পেশাগত রীতি। বাংলাদেশ বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচারবিষয়ক বিধিমালায় আইনজীবীদের পেশার মর্যাদা ও উচ্চ অবস্থান সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

👌এছাড়াও সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, আইন বলতে স্বীকৃত প্রথা ও রীতিকেও অন্তর্ভুক্ত করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে আদালতে“বিজ্ঞ আইনজীবী" সম্বোধনের একটি সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যগত ভিত্তি রয়েছে।

👑শেষ কথা“বিজ্ঞ” হওয়া মানে সব জানা নয়।“বিজ্ঞ” হওয়া মানে:
▪️ তথ্য যাচাই করে কথা বলা।
▪️ আবেগের আগে যুক্তিকে প্রাধান্য দেওয়া।
▪️ অভিযোগের আগে প্রমাণ খোঁজা।
▪️ বিচার করার আগে বোঝার চেষ্টা করা।
▪️ ন্যায়বিচারের স্বার্থে আদালতকে সহায়তা করা।

আইনজীবীদের “বিজ্ঞ” বলা হয় সম্মান প্রদর্শনের জন্য, কিন্তু সেই সম্মান ধরে রাখার দায়িত্বও আইনজীবীর নিজের।
কারণ প্রকৃত বিজ্ঞতা কেবল সম্বোধনে নয়, প্রকাশ পায় চরিত্রে, আচরণে, পেশাগত সততায় এবং ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতায়।

Thanks,
Adv Mahmudul Hasan Raziv
LL.B. (Hons.) & LL.M.
University of Dhaka
Cell: 01815-000061

Juristic Law Chamber- JLC Juristic Law Academy Md. Sohag Ahamed Shamim #আইন #আইনজীবী #বিজ্ঞবন্ধু #সুপ্রিমকোর্ট #বাংলাদেশ_আইন #ন্যায়বিচার #আইনওআদালত

🇧🇩 Civil Matter তথা দেওয়ানি বিষয়ে ভালো Drafting জানেন না মানে আইন পেশার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটাই এখনও আয়ত্তে আসেনি...
30/05/2026

🇧🇩 Civil Matter তথা দেওয়ানি বিষয়ে ভালো Drafting জানেন না মানে আইন পেশার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটাই এখনও আয়ত্তে আসেনি।
👌 তাই সময় নষ্ট না করে এখনই নিজেকে প্র্যাকটিক্যাল স্কিল দিয়ে প্রস্তুত করুন। আইন পেশায় টিকে থাকতে হলে শুধু কোর্টে দাঁড়ালেই হবে না, দরকার নিজের হাতে ড্রাফটিং, ফাইলিং এবং ল্যান্ড কেস পরিচালনার পূর্ণ দক্ষতা। এই বাস্তব সমস্যার কার্যকর সমাধান নিয়েই আজ আপনাদের জন্য লিখলাম :

📘 Civil Drafting & Land Law (Revenue) তে যা যা আপনাদের জানা খুব জরুরী:

A. জমির পর্চা, জরিপ ও মালিকানা বিশ্লেষণ।
1. CS, SA, RS, BS, BDS পর্চা বুঝার কৌশল
2. Chain of Title মিলানোর বাস্তব পদ্ধতি
3. আনা, গণ্ডা, কড়া, তিল হিস্যা বের করার সহজ টেকনিক

B. দলিল পরিচিতি ও যাচাই।
1. দলিলের বৈধতা যাচাই
2. দলিল সংশোধনের আইনি পদ্ধতি

C. ফারায়েজ ও বণ্টন আইন।
1. সম্পত্তি বণ্টনের হিসাব
2. Partition Deed ও অন্যান্য দলিল drafting

D. নামজারি ও রাজস্ব কার্যক্রম।

1. ই-নামজারি প্রসেস
2. DCR ও খতিয়ান যাচাই
3. মিস কেস, বন্দোবস্ত ও VP Case পরিচালনা
4. এসিল্যান্ড/ইউএনও কোর্টে প্র্যাকটিস কৌশল

E. Civil Suit Drafting
1. Legal Notice
2. Plaint
3. Written Statement
4. ওকালতনামা, সমন ও ফিরিস্তি প্রস্তুত

F. মামলা ফাইলিং ও কোর্ট প্রসেস।
1. ফাইলিং থেকে বাইন্ডিং পর্যন্ত সম্পূর্ণ প্রসেস
2. হলফনামা ও আপোশনামা প্রস্তুত
3. আপিল, রিভিশন ও রিভিউ

G. Revenue Court-এ Appeal, Revision ও Review করার নিয়ম।

H. Legal Opinion & Vetting
1. ব্যাংক ও কর্পোরেট ডকুমেন্ট Vetting
2. Professional Legal Opinion Writing

I. Hands-on Practical Training
1. Live Case Analysis
2. হাতে-কলমে Drafting Practice

✒️ মনে রাখতে হবে, এগুলো জানা থাকলে আপনি যা করতে পারবেন :

a. নিজেই দেওয়ানী মামলার আরজি ও জবাব ড্রাফট করতে পারবেন।
b. জমির কাগজপত্র ও পর্চা দ্রুত যাচাই করতে পারবেন।
c. স্বাধীনভাবে মামলা ফাইলিং পরিচালনা করতে পারবেন।
d. Legal Opinion ও Vetting করতে পারবেন।
e. সিনিয়রের ওপর নির্ভরতা কমিয়ে নিজের পরিচয় তৈরি করতে পারবেন।

Adv Mahmudul Hasan Raziv
LL.B. (Hons.) & LL.M.
University of Dhaka
Advocate, Supreme Court of Bangladesh
Cell: 01815-000061

​ Juristic Law Chamber- JLC Juristic Law Academy Sheba Law Academy Md. Sohag Ahamed Shamim Runa Shaila Kawshar Ahmed Shakil

🇧🇩 High Court Division এ ২০২৬ এর enrolled সহকর্মীদের জন্য কিছু জরুরি বিষয়:প্রথম দিকে অনেকেই আদালতের প্রতি দ্বিধা ও ভয় এ...
26/05/2026

🇧🇩 High Court Division এ ২০২৬ এর enrolled সহকর্মীদের জন্য কিছু জরুরি বিষয়:

প্রথম দিকে অনেকেই আদালতের প্রতি দ্বিধা ও ভয় এর কারনে আত্মবিশ্বাস কম থাকে। অথচ কিছু বেসিক Court Craft ও Etiquette জানলেই পথটা অনেক সহজ হয়ে যায়। নতুন সহকর্মীদের জন্য আজ থাকছে হাইকোর্ট বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিক্যাল বিষয়:

১। মেইডেন অ্যাপিয়ারেন্স (Maiden Appearance):
হাইকোর্ট বিভাগে অনুমতি পাওয়ার পর একজন আইনজীবীর প্রথমবার আদালতের সামনে দাঁড়িয়ে নিজের উপস্থিতি রেকর্ড করানোকে“Maiden Appearance” বলা হয়। এটি একজন আইনজীবীর পেশাগত জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

সাধারণত বলতে হয়: “May it please your Lordship(s), this is my maiden appearance before your Lordship(s)...”

অনেক সময় মাননীয় বিচারপতিরা নতুন আইনজীবীদের উৎসাহ দেন এবং ছোটখাটো ভুল হলে স্নেহের সাথে শুধরে দেন।

২। মেনশন (Mention): জরুরি মামলা দ্রুত শুনানির জন্য কজলিস্টে আনা, তারিখ ফিক্স করা বা এক্সটেনশন চাওয়ার জন্য আদালতের কাছে মৌখিক আবেদন করাকে “Mention” বলা হয়।

মেনশন স্লিপে সাধারণত উল্লেখ থাকে:
• মামলার ধরন
• মামলা নম্বর
• পক্ষগণের নাম
• বর্তমান সিরিয়াল নম্বর

বলতে হয়: “May it please your Lordship, I have a mention matter for listing/fixing a date...”

৩। Pass Over: সিনিয়র অন্য কোর্টে ব্যস্ত থাকলে বা কিছু সময় প্রয়োজন হলে “Pass Over" প্রার্থনা করা হয়।

বলতে হয়:“May it please your Lordship(s), I on behalf of my learned senior pray for pass over.”

৪। Not Today: কোনো যৌক্তিক কারণে সেদিন শুনানি না চাইলে “Not Today” প্রার্থনা করা হয়।

বলতে হয়:“May it please your Lordship, I on behalf of my learned senior pray for ‘Not Today’.”

৬। Photocopy Permission: জরুরি শুনানির জন্য Certified Copy না পাওয়া গেলে আদালতের অনুমতি নিয়ে Photocopy দিয়ে Affidavit করা যায়।

বলতে হয়:“May it please your Lordship(s), I beg permission to swear affidavit with photocopy(ies) of the annexure(s).”

৫। Court Craft & Etiquette:

A. পরিপাটি পোশাক একজন আইনজীবীর ব্যক্তিত্বের অংশ
B. এজলাসে প্রবেশ ও বের হওয়ার সময় সম্মান প্রদর্শন
C. বিনয়ী কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে সাবমিশন রাখতে হবে
D. আদালত বা প্রতিপক্ষের সাথে তর্কাতর্কি নয়
E. Golden Rule: একসাথে দুইজন ডায়াসে দাঁড়ানো বা অন্যের সাবমিশনের মধ্যে কথা বলা সম্পূর্ণ অনুচিত।

৬। Brief ও Case Study Preparation:

A. মামলার Facts নখদর্পণে রাখতে হবে
B. Relevant Section ও Case Laws আগে থেকেই Flag করে রাখতে হবে
C. আদালত চাইলে যেন সঙ্গে সঙ্গে দেখানো যায়
অনেক সময় একটি ভালো Preparation-ই মামলার outcome পরিবর্তন করে দেয়।

নতুন আইনজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো: “Confidence comes from Preparation.”










Juristic Law Chamber- JLC Juristic Law Academy Adv Mahmudul Hasan Raziv Sheba Law Academy 01815-000061 Md. Sohag Ahamed Shamim

🇧🇩 High Court Division এ ৪৯৮ ধারায় জামিন শুনানির প্রস্তুতির কিছু জরুরি টিপস অভিজ্ঞতার আলোকে শেয়ার করলাম :১. ব্রিফ ভালোভ...
25/05/2026

🇧🇩 High Court Division এ ৪৯৮ ধারায় জামিন শুনানির প্রস্তুতির কিছু জরুরি টিপস অভিজ্ঞতার আলোকে শেয়ার করলাম :

১. ব্রিফ ভালোভাবে পড়ুন (The Core Strength):

👌শুনানির সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে ফাইলের ভেতরে। সুপ্রিম কোর্টে রেকর্ডের বাইরে আবেগ বা নাটকীয়তার কোনো মূল্য নেই। যা যা অবশ্যই পড়বেন:
A. FIR / এজাহার
B. পুলিশ ফরওয়ার্ডিং / আত্মসমর্পণ আদেশ
C. চার্জশিট (যদি হয়ে থাকে)
D. ১৬৪ ধারার জবানবন্দি
E. সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট
G. জব্দ তালিকা
H. Rejection Order

👌 বিশেষভাবে নোট করুন:
A. ঘটনার তারিখ ও সময়
B. মামলা দায়েরে বিলম্ব আছে কি না
C. আসামির গ্রেফতারের তারিখ
D. FIR-এ সুনির্দিষ্ট ভূমিকা আছে কি না
E. উদ্ধার মালের বিবরন

👌Tips: পিটিশনের উপরের ফাঁকা জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য ছোট করে লিখে রাখুন এবং প্রয়োজনীয় পাতায় স্টিকার ফ্ল্যাগ ব্যবহার করুন। কোর্টে দ্রুত রেফার করতে অসাধারণ কাজে দেয়।

২. Legal Points আগে থেকেই সাজিয়ে রাখুন : ৪৯৮ ধারার শুনানিতে কিছু বিষয় প্রায় সবসময় গুরুত্বপূর্ণ:

A. Parity Ground: সহ-আসামি একই অবস্থানে থেকে জামিন পেয়ে থাকলে সেই আদেশের কপি সঙ্গে রাখুন। অনেক সময় এটিই সবচেয়ে শক্তিশালী গ্রাউন্ড হয়ে দাঁড়ায়।

B. Specific Overt Act: আপনার মক্কেলের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে, নাকি শুধু ঢালাওভাবে নাম উল্লেখ করা হয়েছে, সেটি পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।

C. Custody Period: আসামি কতদিন ধরে হাজতে আছেন এবং মামলার বর্তমান অবস্থা কী, সেটি আদালতকে জানাতে হবে। দীর্ঘ হাজতবাস জামিনের গুরুত্বপূর্ণ গ্রাউন্ড।

৩. Anticipatory Bail এ বিশেষ সতর্কতা : আগাম জামিন কখনোই “রুটিন রিলিফ” নয়। এখানে ব্যতিক্রমী পরিস্থিতি দেখাতে হয়। বিশেষভাবে ফোকাস করতে হয়:
A. Mala fide intention আছে কি না
B. রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসা
C. সমাজে আসামির অবস্থান ও শিকড়
D. পলাতক হওয়ার সম্ভাবনা নেই
E. গ্রেফতার হলে হয়রানি বা নির্যাতনের আশঙ্কা

👑 গুরুত্বপূর্ণ নজির:
State Vs. Zakaria Pintu, 62 DLR (AD) 420

৪. সাবমিশন হোক Short & Precise: হাইকোর্টের মোশন বেঞ্চে প্রতিদিন শত শত মামলা থাকে। তাই দীর্ঘ ভূমিকা বা অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে চলুন। শুরুটা হতে পারে এভাবে:
“My Lord, this petition is under section 498 of the Code of Criminal Procedure seeking bail…”

এরপর সরাসরি মূল বিষয়ে চলে যান।

A. কাস্টডি কতদিন
B. FIR-এ ভূমিকা কী
C. কেন False Implication
D. কোন Ground-এ Bail application করেছেন

মনে রাখতে হবে, অনেক সময় ৩০ সেকেন্ডের concise submission-ই সবচেয়ে effective submission।

৫. Court Decorum & Confidence:

A. ভয়েস স্পষ্ট রাখুন
B. বিনয়ী কিন্তু আত্মবিশ্বাসী থাকুন
C. প্রশ্ন বুঝতে না পারলে “Pardon, My Lord” বলুন
D. কখনো “Sorry” বা “Thank You" বলবেন না
E. উত্তর না জানলে ভুল বলার চেয়ে ফাইল দেখে বলার অনুমতি চান
E. রাষ্ট্রপক্ষ কী ধরনের আপত্তি দিতে পারে, আগে থেকেই মাথায় রেখে Counter প্রস্তুত রাখুন।

🇧🇩 শেষ কথা:
আইন পেশায় অভিজ্ঞতার কোনো শর্টকাট নেই। প্রতিদিন সিনিয়রদের শুনানি শুনতে হবে। লক্ষ্য রাখতে হবে তারা কীভাবে Bench handle করেন, কীভাবে difficult question manage করেন, কীভাবে concise submission দেন।

মো: মাহমুদুল হাসান রাজীব
এলএল.বি. & এল এল. এম. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ।
Juristic Law Chamber- JLC Adv Mahmudul Hasan Raziv Juristic Law Academy Legal Services for Students

,👍 HCD Viva Preparation Guidelines summarily E-Bondhan Networking Platform
22/05/2026

,👍 HCD Viva Preparation Guidelines summarily
E-Bondhan Networking Platform

,👍 HIGH COURT DIVISION VIVA GUIDELINES (As per Civil Rules and Orders (C.R.O) 1935, Part I and Criminal Rules and Orders...
22/05/2026

,👍 HIGH COURT DIVISION VIVA GUIDELINES

(As per Civil Rules and Orders (C.R.O) 1935, Part I and Criminal Rules and Orders (Cr.R.O) 2009, Part I)

1. Personal Cleanliness:
Ensure neat and clean hair, face, nails, and maintain a fresh smell.

2. Dress Code:
Black trousers, white shirt, black tie, black coat, simple ornaments (if any), and a leather-strap wristwatch.

3. Manners:

o Seek permission before entering: “May I come in, Sir?”
o Greet respectfully (e.g., Salam or Good Morning).
o Sit patiently with a slight smile on your face.
o Maintain eye contact.
o Avoid making noise with your hands, feet, or while walking.

4. Stay Calm:
Remember, if you cannot answer a question, you will not fail—so don’t worry.

5. Polite Clarification:
Never say “Please repeat.” Instead, say:
o “I beg your pardon, Sir.”
o “May I get the question again, Sir?”

6. If You Don’t Know the Answer:
Politely say: “I’m sorry, Sir. I cannot recall the answer at the moment.”

7. If You Know the Answer:
Respond calmly, clearly, and respectfully.

8. Engage Respectfully:
Make eye contact with all board members; don’t focus on just one.

9. Be Genuine:
Your simplicity reflects your character—avoid acting over-smart or insincere.

10. Addressing Your Senior:
“Learned Senior Advocate Mohammed Lokman Hussain.”

11. Addressing a Bench:
Never say “Court No. 14.”
Say: “The Civil Division Bench comprising Mr. Justice [X] and Mr. Justice [Y].”

12. Leaving the Viva Board:
a. Offer greetings/salam politely.
b. Do not turn around abruptly; take two steps back, then turn.
c. Acknowledge all members respectfully.
d. Never look at the result sheet.

13. Chief Justice:
“His Lordship Mr. Justice Syed Refaat Ahmed.”

14. Addressing a Judge:
Use “My Lord” or “Your Lordship.”

15. Degree Abbreviations:
o LL.B. – Legum Baccalaureus (Bachelor of Laws)
o LL.M. – Legum Magister (Master of Laws)

16. Final Note:
If you can handle the first five minutes perfectly, you can set a strong impression. Confidence, calmness, and courtesy are key.

Thanks,
Adv. Md. Mahmudul Hasan Raziv
Cell: 01815-000061

,👍 উচ্চ আদালতের (HCD) ভাইভা প্রার্থীদের জন্য নির্দেশিকা (সিভিল রুলস অ্যান্ড অর্ডারস (C.R.O) 1935, পার্ট I এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস (Cr.R.O) 2009, পার্ট I অনুযায়ী)

১. ব্যক্তিগত পরিচ্ছন্নতা: চুল, মুখ, নখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং দেহে সতেজতা বজায় রাখুন।

২. পোশাকের ধরন: কালো প্যান্ট, সাদা শার্ট, কালো টাই, কালো কোট, সরল অলংকার (যদি থাকে), এবং চামড়ার স্ট্র্যাপযুক্ত ঘড়ি পরিধান করুন।

৩. আচরণবিধি: প্রবেশের আগে অনুমতি নিন: “May I come in, Sir?”

সম্মানজনকভাবে অভিবাদন দিন (যেমন: সালাম বা “Good Morning”)

মুখে হালকা হাসি রেখে ধৈর্যের সঙ্গে বসুন।

চোখে চোখ রেখে কথা বলুন।

হাত-পা নেড়ে বা হাঁটার সময় কোনো ধরনের শব্দ করবেন না।

৪. মন শান্ত রাখুন: মনে রাখবেন, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না-ও পারেন, তবুও আপনি ফেল করবেন না। তাই দুশ্চিন্তা করবেন না।

৫. ভদ্রতার সঙ্গে অনুরোধ: “Please repeat” বলবেন না। পরিবর্তে বলুন:
“I beg your pardon, Sir.”
“May I get the question again, Sir?”

৬. যদি উত্তর না জানেন: ভদ্রভাবে বলুন: “I’m sorry, Sir. I cannot recall the answer at the moment.”

৭. যদি উত্তর জানেন: শান্তভাবে, স্পষ্টভাবে এবং সম্মানজনকভাবে উত্তর দিন।

৮. সম্মানজনকভাবে যুক্ত থাকুন: সকল বোর্ড সদস্যের দিকে চোখ রেখে কথা বলুন; কেবল একজনের দিকে তাকিয়ে থাকবেন না।

৯. সরল থাকুন: আপনার সরলতা আপনার ব্যক্তিত্বের সৌন্দর্য—চাতুর্যপূর্ণ বা মেকি আচরণ থেকে বিরত থাকুন।

১০. আপনার সিনিয়রকে সম্বোধন: “Learned Senior Advocate Mohammed Lokman Hussain”

১১. বেঞ্চকে সম্বোধন: “Court No. 14” বলবেন না।
বলুন: “The Civil Division Bench comprising Mr. Justice [X] and Mr. Justice [Y].”

১২. ভাইভা বোর্ড ত্যাগ করার নিয়ম:

a. সম্মানজনকভাবে সালাম বা অভিবাদন দিন।
b. হঠাৎ পেছন ফিরে যাবেন না; দুই কদম পিছিয়ে যান,. . তারপর ঘুরুন।
c. সকলকে সম্মানসূচকভাবে এক নজর দেখে নিন।
d. ফলাফলের কাগজের দিকে তাকাবেন না।

১৩. প্রধান বিচারপতিকে সম্বোধন: “His Lordship Mr. Justice Syed Refaat Ahmed”

১৪. বিচারপতিকে সম্বোধন: “My Lord” অথবা “Your Lordship” ব্যবহার করুন।

১৫. আইনি ডিগ্রির সংক্ষিপ্ত রূপ:

LL.B. – Legum Baccalaureus (ব্যাচেলর অফ লস)
LL.M. – Legum Magister (মাস্টার অফ লস)

১৬. চূড়ান্ত পরামর্শ: ভাইভার প্রথম ৫ মিনিট যদি আপনি আত্মবিশ্বাস, ধৈর্য, ও ভদ্রতার সঙ্গে মোকাবিলা করতে পারেন, তাহলে আপনি একটি দৃঢ় এবং ইতিবাচক ছাপ ফেলতে পারবেন।

ধন্যবাদ,
অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান রাজীব
মোবাইল: 01815-000061

🇧🇩 আইন বিভাগ মানেই অফুরন্ত সম্ভাবনা। এলএল.বি. পড়লে শুধু উকিল হওয়া যায়, এই ধারণাটি ভুল। আপনি আইন পেশার বিশাল জগতের অন্তত ...
22/05/2026

🇧🇩 আইন বিভাগ মানেই অফুরন্ত সম্ভাবনা। এলএল.বি. পড়লে শুধু উকিল হওয়া যায়, এই ধারণাটি ভুল।

আপনি আইন পেশার বিশাল জগতের অন্তত ৯০ শতাংশ সুযোগ সম্পর্কে অবগত নন।​ বাস্তবতা হলো, বর্তমান সময়ে বাংলাদেশে আইন (Law) হচ্ছে সবচেয়ে Versatile এবং Powerful ডিগ্রিগুলোর একটি।

আপনার ক্যারিয়ারের দিগন্ত প্রসারিত করতে এবং আইনের অফুরন্ত সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্টটি পড়ুন।

👌Judiciary & Litigation:

i. Assistant Judge (BJS): Civil Service-এর মাধ্যমে বিচার বিভাগে প্রবেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ, যেখানে নিম্ন আদালতে বিচারকার্য পরিচালনা করা হয়।
ii. Advocate (Supreme Court & District Courts): স্বাধীনভাবে প্র্যাকটিস, যেখানে Civil, Criminal বা Constitutional law এ specialization করা যায়।
iii. Law Officer (PP, GP, AG Office): রাষ্ট্রের পক্ষে ফৌজদারি ও দেওয়ানি মামলায় প্রতিনিধিত্ব করা।
iv. Judicial Research Assistant: বিচারপতিদের সঙ্গে কাজ করে judgment drafting এবং complex legal research পরিচালনা করা।

👌Security & Strategic Law Enforcement:

i. Judge Advocate General (JAG): সশস্ত্র বাহিনীর ভেতরে আইনি পরামর্শ প্রদান ও সামরিক আদালত পরিচালনা।
ii. BCS Police (ASP): Penal Code ও CrPC-এর জ্ঞান ব্যবহার করে উচ্চ পর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষা।
iii. Specialized Investigation (ACC/PBI/CID): দুর্নীতি, white-collar crime এবং forensic legal analysis নিয়ে কাজ।
iv. Court Inspector: পুলিশ তদন্ত ও আদালতের কার্যক্রমের মধ্যে সমন্বয় রক্ষা।

👌 Governance & Regulatory Administration:

i. BCS General Cadres: প্রশাসন, পররাষ্ট্র, কর বা কাস্টমস রাষ্ট্র পরিচালনায় নেতৃত্বমূলক ভূমিকা।
ii. Sub-Registrar: জমি রেজিস্ট্রেশন, দলিল ও সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত আইনি কর্তৃপক্ষ।
iii. Regulatory Legal Officer: বাংলাদেশ ব্যাংক, NBR বা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় compliance ও আইনগত তদারকি।

👌Corporate, Banking & Financial Law:

i. Bank Law Officer: ঋণ পুনরুদ্ধার (Artha Rin), mortgage verification এবং financial litigation পরিচালনা।
ii. Company Secretary (CS): Board of Directors ও legal compliance-এর মধ্যে সংযোগকারী একটি উচ্চ পর্যায়ের কর্পোরেট পদ।
iii. ESG & Compliance Officer: আন্তর্জাতিক মান অনুযায়ী Environmental, Social & Governance compliance নিশ্চিত করা।
iv. In-house Counsel: কোম্পানির অভ্যন্তরীণ আইন উপদেষ্টা হিসেবে কাজ।

👌Global Justice & International Relations:

i. UN & International Agencies: UNICEF, UNHCR, UNDP-এর মতো সংস্থায় policy ও protection ভিত্তিক কাজ।
ii. Human Rights & Advocacy: Amnesty International বা Transparency International-এর মতো সংস্থায় আইনি কৌশল নির্ধারণ।
iii. ADR Specialist (Arbitrator/Mediator): আদালতের বাইরে commercial dispute নিষ্পত্তি।
iv. Migration & Refugee Law Specialist: আন্তর্জাতিক অভিবাসন ও শরণার্থী আইন নিয়ে কাজ।

👌The Digital Frontier & Modern Niche Careers:

i. Cyber Law & Data Privacy Officer: ডিজিটাল নিরাপত্তা ও data protection নিশ্চিত করা।
ii. Intellectual Property (IP) Specialist: patent, trademark ও copyright সুরক্ষা।
iii. Legal Tech Professional: AI ও automation ব্যবহার করে legal service উন্নয়ন।
iv. Legal Content Creator & Journalist: সাধারণ মানুষের জন্য আইনকে সহজভাবে উপস্থাপন করা।

🇧🇩 নিচে আইন গ্র্যাজুয়েটদের জন্য বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রগুলো তুলে ধরা হলো:

১. আদালত ও বিচার বিভাগ

১.১ সহকারী জজ (BJS)
১.২ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
১.৩ অ্যাডভোকেট (সুপ্রিম কোর্ট ও জেলা আদালত)
১.৪ পাবলিক প্রসিকিউটর (PP) ও গভর্নমেন্ট প্লিডার (GP)
১.৫ হাইকোর্ট ল’ ক্লার্ক ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট

২. প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনী

২.১ জাজ অ্যাডভোকেট জেনারেল (JAG) – সশস্ত্র বাহিনী
২.২ বিসিএস পুলিশ (ASP)
২.৩ সিআইডি/ডিবি ইনভেস্টিগেশন অফিসার
২.৪ কোর্ট ইন্সপেক্টর

৩. সরকারি ও রেগুলেটরি সেক্টর

৩.১ বিসিএস (প্রশাসন, পররাষ্ট্র, কর, কাস্টমস)
৩.২ সাব-রেজিস্ট্রার
৩.৩ দুদক (ACC) কর্মকর্তা
৩.৪ নির্বাচন কমিশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা
৩.৫ বাংলাদেশ ব্যাংক ও এনবিআর-এর লিগ্যাল অফিসার
৩.৬ পরিবেশ ও শ্রম আদালতের আইন কর্মকর্তা

৪. কর্পোরেট, ব্যাংক ও ফিনান্স

৪.১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ল’ অফিসার
৪.২ কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার
৪.৩ কোম্পানি সেক্রেটারি (CS)
৪.৪ কমপ্লায়েন্স অফিসার (গার্মেন্টস ও মাল্টিন্যাশনাল কোম্পানি)
৪.৫ ট্যাক্স ও ভ্যাট কনসালটেন্ট
৪.৬ ইন-হাউস কাউন্সেল (কোম্পানি লয়ার)

৫. আন্তর্জাতিক সংস্থা ও এনজিও

৫.১ হিউম্যান রাইটস অফিসার
৫.২ জাতিসংঘের বিভিন্ন সংস্থা (UNICEF, UNHCR, IOM)
৫.৩ লিগ্যাল এইড কো-অর্ডিনেটর
৫.৪ রিফিউজি ও মাইগ্রেশন ল স্পেশালিস্ট
৫.৫ মিডিয়েটর ও আর্বিট্রেটর (ADR বিশেষজ্ঞ)

৬. শিক্ষা, গবেষণা ও আধুনিক ক্যারিয়ার

৬.১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (Lecturer)
৬.২ লিগ্যাল রিসার্চার
৬.৩ সাইবার ল স্পেশালিস্ট
৬.৪ ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) বিশেষজ্ঞ
৬.৫ লিগ্যাল কন্টেন্ট ক্রিয়েটর
৬.৬ ক্রাইম রিপোর্টার ও আইন বিষয়ক লেখক

৭. উচ্চ চাহিদাসম্পন্ন কিছু পেশা (অনেকে জানেন না)

৭.১ কন্ট্রাক্ট ড্রাফটিং স্পেশালিস্ট
৭.২ কমপ্লায়েন্স অডিটর
৭.৩ ডিউ ডিলিজেন্স এক্সপার্ট
৭.৪ লিগ্যাল টেক প্রফেশনাল
৭.৫ স্টার্টআপ লিগ্যাল অ্যাডভাইজার
৭.৬ ইমিগ্রেশন কনসালটেন্ট
৭.৭ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন লয়ার

আইন পেশা শুধু courtroom এর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি policy, business, technology এবং global governance এর সাথেও গভীরভাবে জড়িত।



Thanks,
Adv Mahmudul Hasan Raziv
Advocate, Supreme Court of Bangladesh
LL.B. (Hons.) & LL.M. (DU)
Cell: 0815000061

🇧🇩 High Court Enrollment Viva Result, 20.05.2026, Total Qualified: 1400Juristic Law Chamber- JLC 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Legal Servic...
22/05/2026

🇧🇩 High Court Enrollment Viva Result, 20.05.2026, Total Qualified: 1400

Juristic Law Chamber- JLC 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Legal Services for Students

👌Lawyer দের Practice এর  নতুন ক্ষেত্র: বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬।
04/02/2026

👌Lawyer দের Practice এর নতুন ক্ষেত্র: বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬।

,👌Need to see this movies as a lawyer..Juristic Law Academy
29/01/2026

,👌Need to see this movies as a lawyer..
Juristic Law Academy

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Juristic Law Chamber- JLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share