Traxlaw Associates -TLA

Traxlaw Associates -TLA Welcome to TraxLaw Associates – your trusted partner for legal support in VAT, tax, company registration, trade licenses, and civil cases.

Our mission is to help small and medium businesses in Bangladesh. visit: https://www.traxlawbd.com

৫ ধরনের ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। (ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাত...
28/10/2025

৫ ধরনের ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়।
(ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা;
(খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে);
(গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা;
(ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি;
(5) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ।
বিস্তারিত:
বিষয়: ব্যক্তি করদাতাগণের (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ ।
পত্র নম্বর: ০৮-০১,০০০০,০৩০,৯৯,০০১,২৪/৯১, তারিখ ১১ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।
বিশেষ আদেশ নং- ০১/২০২৫
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা, ০৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ হইতে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিল:
(ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা;
(খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে);
(গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা;
(ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি;
(ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ।
তবে শর্ত থাকে যে, (ক), (খ), (গ), (ঘ) ও (ড) এ উল্লিখিত করদাতাগণ ইচ্ছাপোষণ করিলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করিতে পারিবেন।
২। ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লিখিত করদাতাগণ ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হইলে ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করিলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করিতে পারিবেন।

আপনার ব্যাংক হিসাবে ২০২৫-২৬ অর্থ বছরে যেকোনো সময় নির্ধারিত অংকের বেশি ব্যালেন্স থাকলে আপনাকে স্ল্যাব অনুসারে Excise Dut...
25/09/2025

আপনার ব্যাংক হিসাবে ২০২৫-২৬ অর্থ বছরে যেকোনো সময় নির্ধারিত অংকের বেশি ব্যালেন্স থাকলে আপনাকে স্ল্যাব অনুসারে Excise Duty প্রদান করতে হয় যা আপনার অতিরিক্ত খরচ হিসাবে বিবেচিত। তাই ব্যাংক ব্যালেন্স ওই সীমা অতিক্রম করছে কিনা বা আপনার সেটি সমন্বয়ের কোনো সুযোগ আছে কিনা সেটি যাচায় করে ব্যবস্থা গ্রহণ করলে এই খরচ কিছুটা হলেও কমাতে পারেন

জেনেনিন যাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।নিন্মে উল্লিখিত ক্ষেত্রসমূহে একজন ব্যক্তিকে রিটার্ন ...
05/09/2025

জেনেনিন যাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।

নিন্মে উল্লিখিত ক্ষেত্রসমূহে একজন ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে। যথা:-

১। ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
২। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে;
৩। আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করিতে;
৪। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করিতে;
৫। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করিতে;
৬। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে;
৭। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করিতে;
৮। Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্‌ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি অথবা নবায়ন করিতে;
৯। ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করিতে;
১০। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে;
১১। ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়নে;
১২। যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১৩। সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে;
১৪। সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে;
১৫। লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে;
১৬। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে;
১৭। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;
১৮। কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে;
১৯। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণে ও নবায়নে;
২০। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
২১। ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে;
২২। ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
২৩। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
২৪। ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
২৫। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
২৬। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
২৭। কোনো নিবাসী করদাতা কর্তৃক অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানি হইতে অর্থ প্রাপ্তিতে;
২৮। বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে;
২৯। দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
৩০। এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করিতে;
৩১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে;
৩২। কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act. 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ গ্রহণ ও নবায়নে;
৩৩। কোনো নিবাসী করদাতা কর্তৃক পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশ্যে টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;
৩৪। পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে;
৩৫। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;
৩৬। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানকালে;
৩৭। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পণ্য বা সেবা সরবরাহকালে;
৩৮। হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স গ্রহণ ও নবায়নে;
৩৯। সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠান হইতে ভাড়া বা অন্য যেকোনো সেবা গ্রহণকালে।

ধন্যবাদ সবাইকে

ভুমি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা।।
28/08/2025

ভুমি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা।।

ধারা-১৫৩,  মোটরযান মালিকগণের অগ্রিম কর কর্তন সংক্রান্ত ধারা এর সংশোধন।     🔎  অর্থ অধ্যাদেশ ২০২৫ এর মাধ্যমে আয়কর আইন  ২...
28/08/2025

ধারা-১৫৩, মোটরযান মালিকগণের অগ্রিম কর কর্তন সংক্রান্ত ধারা এর সংশোধন।
🔎 অর্থ অধ্যাদেশ ২০২৫ এর মাধ্যমে আয়কর আইন ২০২৩ এর ধারা ১৫৩ এর নিচের সংশোধনী সমূহ আনা হয়েছে। যথা:-
(ক) উপ-ধারা (২) এ প্রতিস্থাপিত শর্ত অনুযায়ী কোন স্বাভাবিক ব্যক্তি নিজ নামে বা অন্য কোন ব্যক্তির সাথে যৌথভাবে একাধিক মোটরযানের মালিক হলে, একের অধিক প্রতিটি মোটরযানের জন্য ৫০% অধিক হারে অগ্রিম কর পরিশোধ করতে হবে। তবে স্বাভাবিক ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি হলে, উক্ত ব্যক্তিকে অতিরিক্ত ৫০% কর পরিশোধ করতে হবে না।
(খ) উপ-ধারা (৪) বিলোপ করা হয়েছে। ফলে ১ জুলাই ২০২৫ তারিখ হতে কোন মোটরযানের ক্ষেত্রে ধারা ১৫৩ এর অধীন পূর্ববর্তী বছর সমূহের জন্য প্রযোজ্য অগ্রিম কর সংগ্রহ করার প্রয়োজন নেই।
(গ) প্রতিস্থাপিত উপ-ধারা ৫ এর বিধান অনুসারে, উপ-ধারা ২ এর অগ্রিম কর সংগ্রহ করা যাবে না। যদি মোটরযানটি নিচে উল্লেখিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়। যথা:-
(১) সরকার এর হয় ;
(২) সরকার বা স্থানীয় সরকারের কোন প্রকল্প ও কর্মসূচি বা কার্যক্রমের হয় ;
(৩) বৈদেশিক কূটনীতিক জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনের হয় ;
(৪) কোন বিদেশি উন্নয়ন অংশীজন এবং সংযুক্ত দপ্তর এর হয় ;
(৫) ধারা ১৬৬ (২) অনুসারে রিটার্ন দাখিল হতে অব্যাহতি প্রাপ্ত করদাতাগন এর হয় ;
(৬) গ্রাজেটভুক্ত মুক্তিযোদ্ধা এর হয় ;
(৭) অগ্রিম কর পরিষদ করতে হবে না মর্মে ওল্ড হতে সার্টিফিকেট গ্রহণকারী কোন প্রতিষ্ঠান এর হয় ;
বিধানটি ১ জুলাই ২৫ থেকে কার্যকর হয়েছে।
উদাহরণ :
"ক" এর আয়ের উপর নিয়মিত প্রদেয় কর ৪০,০০০
প্রদেয় সারচার্জের পরিমাণ ১০% হারে ৪,০০০
2000 সিসি গাড়ির জন্য অগ্রিম কর ৫০,০০০
৩০০০ সিসি গাড়ির জন্য অগ্রিম কর ১,২৫,০০০
৩০০০ সিসি গাড়ির জন্য ৫০% অতিরিক্ত কর ৬২,৫০০
"ক" এর মোট প্রদেয় কর দায় হবে = (৫০,০০০+১,২৫,০০০+৬২,৫০০)= ২,৩৭,৫০০টাকা।
নোট: আইন পড়ি, আইন জেনে বুঝে দক্ষতা অর্জন করি।

24/08/2025

এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। নিচে বিষয়টি *সংক্ষেপে ও পরিষ্কারভাবে* উপস্থাপন করা হলো যাতে আপনি বা অন্য কেউ সহজেই বুঝতে পারেন:

---

🎯 *কখন IT 10-B বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে?*

*নিচের যেকোনো একটি শর্ত পূরণ করলেই IT 10-B দাখিল বাধ্যতামূলক:*

1. 💰 মোট সম্পদের পরিমাণ *৫০ লক্ষ টাকার বেশি* হলে।
2. 🏠 *সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট* থাকলে (যদি ৫০ লক্ষের নিচে সম্পদ থাকে)।
3. 🏛️ আপনি *সরকারি চাকরিজীবী* হলে।
4. 🚗 *গাড়ি বা মোটরযান* থাকলে (যদি ৫০ লক্ষ টাকার নিচে সম্পদ থাকে)।
5. 🌍 *বিদেশে কোনো সম্পদ* থাকলে।
6. 🏢 আপনি যদি *কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক* হন (যদি ৫০ লক্ষ টাকার নিচে সম্পদ থাকে)।

---

📝 *IT 10-B ফরমে কী কী উল্লেখ করতে হবে?*

1. ব্যবসার মূলধন, দায় ও সম্পদ
2. শেয়ার / অংশীদারি বিনিয়োগ
3. কৃষি/অ-কৃষি জমি, ঘরবাড়ি
4. ব্যাংক ডিপোজিট
5. সঞ্চয়পত্র
6. শেয়ার/বন্ড
7. প্রদত্ত ঋণ
8. প্রভিডেন্ট ফান্ড
9. গাড়ি/মোটরযান
10. অলংকার
11. আসবাবপত্র ও অন্যান্য
12. হাতে থাকা নগদ অর্থ
13. বিদেশে অবস্থিত সম্পদ

---

📌 *সকল সম্পদের মূল্য নির্ধারণ করে মোট সম্পদের হিসাব দিতে হবে।*

👉 অর্থাৎ যেসব করদাতার এই ধরনের সম্পদ বা অবস্থা আছে, *তাদের আয়কর রিটার্নের সাথে IT 10-B দাখিল বাধ্যতামূলক।*

16/08/2025

বিষয়: আয়কর রিটার্ন অডিট – কতজনের ফাইল অডিটে এবং করণীয় কী?

প্রিয় করদাতাগণ,
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ২০২৩-২০২৪ করবর্ষে দাখিল করা আয়কর রিটার্নগুলোর মধ্যে ১৫,৪৯৪ জনের ফাইল অডিটের জন্য নির্বাচন করেছে।
আপনার ফাইল অডিটে পড়েছে কিনা তা জানতে হলে—
1. আপনার TIN নম্বর সংগ্রহ করুন।
2. NBR-এর ওয়েবসাইটে গিয়ে অডিট তালিকার PDF ডাউনলোড করুন।
3. PDF-এ TIN নম্বর সার্চ করে দেখুন।
যদি নিজে খুঁজে না পান, আমাকে জানাতে পারেন।

ফাইল অডিটে পড়লে করণীয়:
ভয়ের কিছু নেই। আইন অনুযায়ী প্রস্তুত থাকাই মূল কাজ।
1. রিটার্ন দাখিলের সময় যে আয়, ব্যয়, বিনিয়োগ, দায়, সম্পদ কেনাবেচা, ব্যাংক বিবরণী ইত্যাদি দেখিয়েছেন সেগুলোর ফটোকপি গুছিয়ে রাখুন।
2. প্রয়োজনে আপনার এলাকার আয়কর আইনজীবীর সাথে আলোচনা করুন।
3. আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জেনে রাখুন।

আয়কর অফিস অডিটে যেসব বিষয় বেশি খতিয়ে দেখা হয়:
• আয় বা সম্পদ গোপন করা হয়েছে কিনা।
• ট্যাক্সযোগ্য আয়কে অব্যাহতি-প্রাপ্ত খাতে দেখানো হয়েছে কিনা।
• বিনিয়োগ রেয়াত পেতে ভুয়া বিনিয়োগ দেখানো হয়েছে কিনা।

🌋Individual Taxpayers Income tax return 🌋
09/08/2025

🌋Individual Taxpayers Income tax return 🌋

আগামী ০৪ আগস্ট, ২০২৫ তারিখ হতে সকল ব্যক্তি শ্রেণির (Individual) করদাতাগণ ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে প্রদান ...
03/08/2025

আগামী ০৪ আগস্ট, ২০২৫ তারিখ হতে সকল ব্যক্তি শ্রেণির (Individual) করদাতাগণ ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে প্রদান করতে পারবেন।
আয়কর রিটার্ন দাখিলের লিংকঃ (www.etaxnbr.gov.bd)

📣১০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ণ লাগবে না।
23/07/2025

📣১০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ণ লাগবে না।

*💰 নিরাপদ ভবিষ্যতের জন্য সঞ্চয়পত্র 📄*আজকের ছোট্ট সঞ্চয় হতে পারে আগামী দিনের বড় আশার আলো।  *সঞ্চয়পত্র* শুধু একটি কাগজ...
30/06/2025

*💰 নিরাপদ ভবিষ্যতের জন্য সঞ্চয়পত্র 📄*

আজকের ছোট্ট সঞ্চয় হতে পারে আগামী দিনের বড় আশার আলো।
*সঞ্চয়পত্র* শুধু একটি কাগজ নয়—এটা নিরাপত্তা, ভবিষ্যতের নিশ্চয়তা এবং আর্থিক স্থিতিশীলতার প্রতীক।

✔️ ঝুঁকিমুক্ত বিনিয়োগ
✔️ সরকার কর্তৃক গ্যারান্টি
✔️ নিশ্চিত মুনাফা
✔️ পরিবার ও ভবিষ্যতের জন্য সুরক্ষা

*"চাকরি থাক বা না থাক, সঞ্চয় থাকলে চিন্তা কম থাকে।"*
চলুন আজই সঞ্চয়পত্রে বিনিয়োগ করি—নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য।

*জানতে চাইলে বা করাতে চাইলে ইনবক্স করুন।*
#সঞ্চয়পত্র #নিরাপদ_ভবিষ্যৎ #আর্থিক_সচেতনতা

নতুন আয়কর এর হার পহেলা জুলাই ২০২৬ 👍,
02/06/2025

নতুন আয়কর এর হার পহেলা জুলাই ২০২৬ 👍,

Address

Shop No-459, 460, Farmview Supermarket, Dhaka 1000
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Traxlaw Associates -TLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share