19/09/2024
সবাই পেজ টা সাপোর্ট করবেন
আসসালামু আলাইকুম সহকর্মী ভাই ও বন্ধুগণ। এই পেইজটি নতুন খোলা হয়েছে বিশেষ একটি কারনে। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন।
পেট্রোবাংলা একটি বিশেষ নোটিশ দিয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ করেছে যে পেট্রোলবাংলা এর অধিন তেরোটি কোম্পানি(বাপেক্সসহ) কর্মরত আউটসোর্সিং, মাষ্টাররোল, দৈনিক মজুরী ভিত্তিক কর্মরত কর্মচারীদেরকে স্ব স্ব পদে বহাল রেখে বয়স শিথিল সাপেক্ষে চাকরি স্থায়ীকরনের জন্য একটি স্মারকলিপি তারা পেয়েছে, এবং অবগত হয়েছে। এই বিষয়ে উনারা পদক্ষেপ নিবেন।
তাই, সেই নোটিশের প্রেক্ষিতে আমরা যারা বাপেক্সে কর্মরত আছি আমরা আশার আলো দেখতে পেয়েছি। দীর্ঘ দিনের আশা আমরা যেন স্থায়ী হয়ে পারি সেই জন্য আমাদের এক হতে হবে। মনে রাখবেন, এক হওয়া মানে আন্দোলন না। এটা হচ্ছে আমাদের দাবি উপস্থাপন করা। সহিংসতা এবং কর্মবিরতি করে আমরা আমাদের অভিভাবকের মতো অফিসারদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারি না। দিনশেষে উনাদেরও জবাবদিহিতার জায়গা থাকে। আমরা সকলকে নিয়ে থাকতে চাই। আমার অনুরোধ করবো, আমাদের অফিসাররা যেন আমাদের প্রকাশ্যে সমর্থন না দিলেও যেন মৌনসমর্থন দেন। আমরা কৃতজ্ঞ থাকব, আজীবন।
প্রিয় সহকর্মীগন... আমাদের ড্রিলিং ফিল্ড রানিং আছে ৪ টা। বেগমগঞ্জ, তিতাস শেষ হবিগঞ্জ এর শিফটিং এর অপেক্ষায়, হরিপুর ড্রিলি রানিং, জকিগঞ্জ #১ ওয়ার্কওভার প্রকল্প রানিং। আমরা চাচ্ছি, প্রতিটি প্রকল্প হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে এক হয়ে যান। প্রতিটি ফিল্ডে কমিটি গঠন করে একটা কেন্দ্রীয় কমিটি বা সমন্বয়ক গঠন করেন।
আমার সহকর্মী ভাইয়েরা, আমরা হেরে গেলে জিতে যাবে হেড অফিসে কর্মরত আউটসোর্সিং তালিকাভূক্তরা। কারন, আউটসোর্সিংয়েরাই স্মারকলিপি জমা দিয়েছিলো তাদের পছন্দসই তালিকা করে। সেই তালিকায় আমাদের প্রোডাকশন ও ড্রিলিং ফিল্ডের ক্যাজুয়াল কেউ নেই।
আমরা দমে গেলে আমরা বঞ্চিত হবো। তাই কেউ বসে না থেকে নিজ নিজ ফিল্ড হতে সমন্বয়ক বা কমিটি করুন। সেই কমিটি সদস্যরা মিলে কেন্দ্রীয় কমিটির করুন। সকল ড্রিলিং ফিল্ড, প্রোডাকশন ফিল্ড, স্থাপনা ফিল্ড, রিগ মেইন্টেনেন্স ফিল্ড এক হয়ে যান।
মনে রাখবেন, সময় ও সুযোগ সব সময় আসে না। মুক্তিযুদ্ধে সবাই যুদ্ধ করেনি, সবাই অংশগ্রহণ করেনি। কেউ কেউ রাজাকারও ছিলো। কেউ কেউ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলো। তাই বলে কী দেশ স্বাধীন হয়নি?
তাই বলছি, কেউ কেউ আমাদের পক্ষে থাকবে না। তাই বলে আমরা থেমে যেতে পারি না। তবে, সঠিক সময় ও সুযোগে আমরা তাদের মনে রাখবো।
প্রিয় সহকর্মী ভাই ও বন্ধুগণ, নিজ নিজ ফিল্ডের সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করুন। ইতিমধ্যে আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজিয়েছি। আপনাদের সহযোগিতা কাম্য করছি।
ধন্যবাদ।
সমন্বয়ক
Bapex