Safa Travel & Tourism

Safa Travel & Tourism Government approved Hajj Agency. Licence no: 1146

31/12/2025
14/10/2025

২০২৬ সালে হজের নিবন্ধন মাত্র ২ দিন বাকি আছে। জিরো মিটার/ মক্কা টাওয়ার ৬,৯০,০০০ টাকার প্যাকেজ এর জন্য আজই যোগাযোগ করুন।
সাফা ট্রাভেল এন্ড টু্রিজম, লাইন্সেস নং-১১৪৬.
মোবাইল -০১৬১৫৬৬৮৩১১

14/10/2025

সম্মানিত হাব সদস্য
আসসালামু আলাইকুম।
২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এখন থেকে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে। সকলকে উক্ত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হ'ল।
এবং
যে সকল এজেন্সির প্রস্তুতকৃত ভাউচারের টাকা আজ জমা করতে পারেনি সে সকল এজেন্সি আগামীকাল ১৫ই অক্টোবর ব্যাংক চলাকালীন সময়ে জমা দিতে পারবে। বিষয়টি সকলকে অবহিত করা হ’ল।

সভাপতি ও মহাসচিব, হাব।

29/09/2025

সরকারী হজ্ব প্যাকেজ ২০২৬
প্যাকেজ ১: ৬৯৫৫৯৭ টাকা
প্যাকেজ ২: ৫৫৮৮৮১ টাকা
প্যাকেজ ৩: ৪৬৭১৬৭ টাকা

বেসরকারি হজ্ব প্যাকেজ ২০২৬
প্যাকেজ ১: ৬৮০০০০ টাকা
প্যাকেজ ২: ৫৮০০০০ টাকা
প্যাকেজ ৩: ৫১০০০০ টাকা

খাবার ছাড়া।।

রাতের নাগরা ফল
16/09/2025

রাতের নাগরা ফল

19/08/2025

হজ্ব ২০২৬

সাধারণত প্রতি বছরই হজে ইন্দোনেশিয়ানদের সংখ্যায় বেশি হয়

তবে এবার যেন তাদের উপস্থিতি সাধারণের তুলনায় একটু বেশিই ছিল

কারণ কি?

কারণটা অবশ্য একটু ঘাটাঘাটি করতেই বের হয়ে গেলো

এবার প্রায় ষাট হাজার পাকিস্তানি নাকি হজ মিস করেছেন

করেছেন সিম্পলি গাফিলতি আর টাইম মত রেজিস্টার করেনি বলে।

এটা মনে হয় আমাদের উপমহাদেশেরই একটা টেন্ডেন্সি

সব কিছুই লাস্ট মোমেন্টের জন্য উঠিয়ে রাখা

প্রতিবারই একই থোট প্রসেস

"পরে করবো, টাইম তো পরে বাড়াবেই"

এবার তারা টাইম বাড়ায়নি যার কারণে অনেকেই ধরা খেলো

তবে সৌদি কি আর বসে থাকবে?

ব্যবসায় তো!

আন-অফিসিয়ালি জানলাম

তারা সেই এক্সট্রা কোটা ইন্দোনেশিয়ানদের দিয়ে দিয়েছিলো

আর তাতেই এই এক্সট্রা ক্রাউড

কারণ পাইপলাইনে তো তাদের হাজির রিকোয়েস্ট পরেই থাকে।

কেন বলছি এই গল্প

এ বছর সৌদি আরো স্ট্রিক্ট হয়েছে

২০২৬ এর জন্য সময় তারা টাইম আরো এগিয়ে নিয়ে এসেছে

তাই ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে যে

যারাই ২০২৬ সালে হজের নিয়ত করছেন

তারা যেন অবশ্যই অবশ্যই ১২ অক্টোবর ২০২৫ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করে

তারিখটা আবারো বলছি

১২ অক্টোবর ২০২৫ [কমেন্ট]

অর্থাৎ হাতে কিন্তু দুই মাসও আর নেই

তাই তাদের মত ভুল যেন আমাদেরকেও পেয়ে না বসে

অনুরোধ

যারা ২০২৬ সালে হজে যেতে চান

এখনই প্রস্তুতি শুরু করে দিন!

হজ্ব ২০২৬

16/08/2025

কম টাকায় ০ মিটার হোটেল / মক্কা টাওয়ারে হজ্জ প্যাকেজ। (অল্প সংখ্যক হাজী নেওয়া যাবে)
যোগাযোগ - ০১৬১৫৬৬৮৩১১

Government approved Hajj Agency.
Licence no: 1146

07/08/2025

এই প্রথম কারো লেখা দেখে আমি totally spell bound হয়ে গেলাম। তাই share করলাম প্রথম সংগৃহীত লেখা। লেখাটি পড়ে একবার হলেও মনে হবে " বাহ্! "
আমি নিজের লেখা post করি সব সময়। কিন্তু এই রকম একটা Important লেখা post করা থেকে নিজেকে আটকাতে পারলাম না।
লেখার Technic টা দেখবেন শুধু সামান্য জিনিসটা কি ভাবে বুঝিয়েছেন সমাজের দুর্নীতির মধ্যে দিয়ে।
সংগৃহীত ----
★ কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে কোলেষ্টেরল,
★ ট্রাইগ্লিসারাইড —- কোলেস্টেরলের কিছু সাঙ্গ পাঙ্গ থাকে, তবে একেবারে ডান হাতের মস্তান হচ্ছে — ট্রাইগ্লিসারাইড, এদের কাজ হচ্ছে রাস্তায় মাস্তানি করে রাস্তা ব্লক করা , অর্থাৎ শহরকে অচল করার চেষ্টা করা ,
★ হৃৎপিন্ড হচ্ছে শরীর নামের শহরটির প্রাণকেন্দ্র বা মেন জায়গা। যেমন কলকাতার ধর্মতলা এলাকা, শহরের সব রাস্তাগুলি এসে মিশেছে এই হৃৎপিন্ড নামক প্রাণকেন্দ্রে ,
কিন্তু সমাজবিরোধীদের সংখ্যা বেশী হলে কি হয় আমরা সবাই জানি । এরা নিত্য নতুন হাঙ্গামা বাধিয়ে শহরের প্রাণকেন্দ্রকে অর্থাৎ হৃৎপিন্ডকে অচল করে দিতে চায় ।
তাহলে আমাদের শরীর নামক শহরে কি পুলিশ নেই ? যারা মাস্তানদের ক্রসফায়ার করবে , তাদের ছত্রভঙ্গ করে জেলে‌ ভরবে ?
হ্যাঁ, আছে, পুলিশ থাকবে না এমন জায়গা আছে?
★ একজন কড়া পুলিস অফিসারের নাম –H D L, এই পুলিশ অফিসারটি পাড়ায় পাড়ায় মাস্তানী করা মাস্তানদের রাস্তা থেকে ধরে এনে জেলে পাঠিয়ে দেয় ।
★ জেলের মধ্যে থাকে জেল সুপারিন্টেন্ডেন্ট, তার নাম– লিভার বাবু, এই লিভার বাবু ট্রাইগ্লিসারাইড সমাজবিরোধীদের পিটিয়ে বাইল সল্ট বানায়, তারপর শহরের পয়োনিষ্কাশন পাইপ লাইনের মাধ্যমে পায়খানার সাথে শহর থেকে ঘাড় ধরে বের করে দেয়,
শাস্তি পায় মাস্তানরা,
★ কিন্তু সরষের মধ্যে ভূত থাকে, কিছু নেতারা আবার এই সব মাস্তানদের হাতছাড়া করতে চায় না, ভোটের সময় তো কাজে লাগে এদের!
★ এইরকম একজন নেতার নাম—L D L, তিনি ক্ষমতার জোরে নানান কায়দাকানুন করে এই সব মাস্তানদের কোর্ট থেকে জামিন করিয়ে আবার রাস্তায় নামিয়ে দেয়,
আবার মাস্তানদের মাতলামো আর বাঁদরামো আরম্ভ হয়, আবার রাস্তা ব্লক হয়, আবার পুরো শহরে জ্যাম লেগে যায়,
★ আবার সেই কড়া পুলিস অফিসার H D L বাবু পিস্তল উঁচিয়ে কিছু পুলিস নিয়ে দৌড়ে আসে।
কিন্তু তারা L D L নেতা, আর কোলেস্টেরল মাস্তানদের যৌথ শক্তির সাথে কখনও কখনও পেরে ওঠে না, বেশ কিছু পুলিশ মারাও পড়ে। পুলিশের সংখ্যা কমতে থাকে, কড়া অফিসার H D L ও এক সময় ম্রিয়মান হয়ে পড়ে, মাস্তানরা তখন আরও উল্লসিত হতে থাকে,
শহরের পরিবেশ অস্বাস্থ্যকর হতে থাকে,
শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ড ও অচল হয়ে পড়ে,
তাহলে উপায়?
উপায় হলো— মাস্তান মাফিয়াদের কমাতে কড়া পুলিশ অফিসার বাড়াতে হবে,
অনেক H D L , অর্থাৎ অনেক কড়া পুলিস অফিসার চাই,
এইসব কড়া পুলিশ অফিসার যত বাড়বে , ততই —
* মাস্তানরা, মানে– Cholesterol,
* মাস্তানের চামচেরা — মানে– Triglycerides ,
* দুষ্টু নেতা— মানে L D L রা কমতে থাকবে, ।
শরীর শহর আবার প্রানচাঞ্চল্য ফিরে পাবে,
শহরের প্রানকেন্দ্র হার্ট আবার মাস্তানদের অবরোধ থেকে মুক্তি পাবে, হার্ট ব্লকও আর হবে না,
আর শহরের প্রানকেন্দ্র হার্ট সুস্থভাবে বাঁচা মানে শরীর শহরের সবাই সুস্থভাবে বাঁচতে পারবে ।
তাহলে এই থিওরি অনুযায়ী দুষ্টদের দমন করে ভালো কড়া পুলিস অফিসারদের বহাল রাখতে হলে কি
করতে হবে?
পুরো শহরের সবাইকে এ্যাকটিভ হতে হবে, সবাইকে নড়াচড়া করতে হবে, কঠোর পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে,
—- হাঁটতে হবে,
দিনের মধ্যে কিছুটা সময় বের করে পই পই করে দৌড়ানোর মতন করে হাঁটতে হবে,
হাতে হাত ধরে গল্প করতে করতে হাঁটা নয়,
জোরে জোরে দ্রুুতগতিতে কমপক্ষে আধঘন্টা হাঁটার শেষে সারা শরীর যেন ঘামে ভরে যায়!
” কদম কদম বাড়ায়ে যা ”
এই ছন্দের হাঁটা নয়!
তাহলেই শরীর নামক শহরের সবাই ঠিক থাকবে, কেউ ঝিমিয়ে পড়বে না,
শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ডও ঠিক থাকবে!
✍️ ডা. রবিন বর্মন (কলকাতা)
ভালো থাকবেন সবাই 🙏

Call now to connect with business.

Address

32, Purana Paltan (5th Floor)
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

01715668311

Alerts

Be the first to know and let us send you an email when Safa Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safa Travel & Tourism:

Share