23/05/2026
শোক সংবাদ:
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শ্রদ্ধেয় ইউসুফ হোসেন হুমায়ুন (৯০) স্যার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রীসহ অগণিত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তিনি একজন আপাদমস্তক ভদ্রলোক ছিলেন। আমাকে অনেক স্নেহ করতেন।
স্যারের মৃত্যু আমাদের আইন পেশার জন্য বড় আঘাত। ক্রমেই আইন পেশা সিনিয়র শূণ্য হয়ে পড়ছে।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।