People Justice Forum

People Justice Forum Legal services to recover people’s right.

যথাযথ সিদ্ধান্তত।
22/08/2024

যথাযথ সিদ্ধান্তত।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা

09/11/2023

তথ্য প্রযুক্তি প্রয়োগ করে কোনো অপরাধ সংঘটন করলে সেটাই সাইবার ক্রাইম বা অপরাধ। এক কথায় অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত অপরাধই সাইবার ক্রাইম।

সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম এর নমুনা-

১। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার: Facebook, youtube, whatsapp, instagram, IMO সহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার ক্রাইমের শিকার হলে আইনি ব্যবস্থা নিতে পারবেন :

* সাইবার বুলিং- কেউ যদি অনলাইনে আপনাকে অহেতুক জ্বালাতন করে এবং আপনার সম্মানহানি করার চেষ্টা করে অথবা অনলাইনে যেকোনো উপায়েই হোক কেউ যদি আপনাকে উত্যক্ত করে তাহলে তা সাইবার বুলিং হিসেবে স্বীকৃত। সেক্ষেত্রে তা যদি অনলাইনে হয় তাহলে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন।

* মানহানি - আপনার আর আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য কেউ যদি উঠে পড়ে লাগে এবং সেক্ষেত্রে তা যদি অনলাইনে হয় তাহলে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন।

* আইডি হ্যাক- আপনার ফেসবুক আইডি কেউ যদি হ্যাক করে থাকে আর আপনার ব্যক্তিগত ছবি আর কথোপকথন অনলাইনে ছেড়ে দেবে বলে যদি হুমকি প্রদান করে, পাশাপাশি তা ঠেকানোর জন্য তার বিনিময়ে যদি সে আপনার কাছে অর্থ দাবি করে সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন।

* সেক্সুয়ালি এবিউজ- কেউ যদি অনলাইনে আপনার ছবি দিয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আইডি খুলে, আপনার ছবি ব্যবহার করে কোনো পোস্ট প্রদান করে। আপনার ছবির সাথে অন্য ছবি জোড়া লাগিয়ে বিতর্কিত কিছু বানোয়াট খবর প্রকাশ করে, আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করে, পাশাপাশি তা ঠেকানোর জন্য তার বিনিময়ে যদি সে আপনার কাছে অর্থ দাবি করে সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন।

* হ্যাকিং- অনলাইনে ডাটা বা তথ্য অনুমতিবিহীন চুরি, ধ্বংস বা ক্ষতিসাধন করার প্রক্রিয়াকেই বলা হয় হ্যাকিং। এতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য চুরি হয় এবং প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুন্ন হয়।

এই সকল অপরাধগুলো নিম্নরূপ হতে পারে-

সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপ বা পেজে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া,

# যেকোনো সামাজিক মাধ্যমে ফেইক আইডি খুলে জ্বালাতন করা বা করে অর্থ দাবি,

# সামাজিক মাধ্যমের আইডি, ইমেইল, ওয়েব সাইট ইত্যাদি হ্যাক করা,

# বিভিন্ন পর্নো ওয়েবসাইটে ব্যক্তিগত মুহূর্তের ধারণ করা ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া

# ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান ও হয়রানি করা,

# কাউকে শারিরীক নির্যাতন বা মারধর করে তার ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া,

# কোনো কিশোরী বা যুবতী বা নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে তার ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া,

# অনলাইনে ইকমার্সের নামে ভুয়া পেইজ খুলে খারাপ পণ্য বিক্রির নামে হয়রানি করা,

# অনলাইনে পরিচিত হয়ে অনলাইন অর্থ লেনদেন করতে গিয়ে প্রতারণার শিকার হওয়া,

# ভুয়া বিকাশ নম্বর থেকে ফোন করে লটারির কথা বলে অর্থ আত্মসাৎ করা,

# ভুয়া পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ করা,

# ভুয়া বিকাশের এসএমএস দিয়ে গ্রাহককে দিয়েই অভিনব কায়দায় প্রতারণা।

# অনলাইনে ব্যাংক একাউন্ট আর এটিএম কার্ডের ডিটেইলস চুরি করে অর্থ চুরি,

# অনলাইনে স্প্যামিং এবং গণ রিপোর্ট,

# অনলাইনে বিভিন্ন সেলেব্রেটি বা যেকোনো মানুষের নামে ভুয়া তথ্য ছড়ানো,

** সাইবার অপরাধ বা ক্রাইমে আক্রান্ত হয়ে গেলে আপনার করণীয় :

এই বিষয়ে আপনি দুই ভাবে প্রতিকার পেতে পারেন-
১। থানায় মাধ্যমে মামলা করে অথবা
২। সরাসরি সাইবার ট্রাইবুনালে মামলা করে।

থানায় মামলা করার ক্ষেত্রে করণীয়-
আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণগুলো (Audio,Video, Screen shot, SMS, Whatspp, Messenger সহ যাবতীয় সবকিছু) সংগ্রহ করুন। তারপর আপনার নিকটস্থ থানায় গিয়ে ডিউটি অফিসারকে সব কিছু খুলে বলুন। তিনি আপনাকে আন্তরিকভাবে সহায়তা করবেন ইনশাআল্লাহ।

বি:দ্র: থানায় মামলা কিংবা জিডি করতে সরকারি কোনো ফি নাই।

থানায় কর্তব্যরত পুলিশ অফিসার সাধারণত মামলা গ্রহণ করে থাকেন। কিন্তু কোনো কারণে যদি থানায় মামলা গ্রহণ করতে না চাইলে বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিয়ে সরাসরি সাইবার ট্রাইবুনালে মামলা করতে পারেন।
বি:দ্র: সারা দেশে একটি মাত্র সাইবার ট্রাইবুনাল রয়েছে। যাহা ঢাকায় অবস্থিত।

# যেকোনো ধরনের আইনী সহায়তার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।
মুহাম্মদ মহীউদ্দীন
এডভোকেট
01711-068609

একটি ব্যবসায়ের সকল কার্যক্রম স্বচ্ছ রাখতে এবং আইনের জটিলতা এড়াতে প্রতি মাসে ভ্যাট রিটার্ণ সাবমিট করুন। আপাত: দৃষ্টিতে অন...
08/11/2023

একটি ব্যবসায়ের সকল কার্যক্রম স্বচ্ছ রাখতে এবং আইনের জটিলতা এড়াতে প্রতি মাসে ভ্যাট রিটার্ণ সাবমিট করুন।

আপাত: দৃষ্টিতে অনলাইনে ভ্যাট রিটার্ণ সাবমিশন সমস্যা মনে না হলেও ভবিষ্যতে বড় রকমের ঝামেলা আপনার জন্য অপেক্ষা করতে পারে। তাই VAT সংক্রান্ত সকল কার্যক্রমের প্রতি শুরুতেই সচেতন হউন এবং রিটার্ণে এর সঠিক প্রতিফলন করুন।

অসামঞ্জস্য তথ্য দিয়ে রিটার্ণ দাখিল না করে বরং সঠিক উপায়ে রিটার্ণ সাবমিট করে ভবিষ্যতে অডিট ও জরিমানার হাত থেকে মুক্ত থাকুন।

💯 আমাদের সেবাসমূহঃ

👉 ভ্যাট রিটার্ণ সাবমিশন
👉 ভ্যাট রেজিস্ট্রেশন
👉 মূসক সহগ-৪.৩ প্রস্তুতকরন ও সাবমিশন
👉 উৎসে কর্তন ও সমন্বয়
👉 ভ্যাট রেয়াত সুবিধা ও ফেরত গ্রহন
👉 ভ্যাট নিরীক্ষা
👉 প্রতিষ্ঠানের VAT সহ অন্যান্য সকল কার্যক্রম।
👉 ব্যক্তি আয়কর রিটার্ণ, ব্যবসা-প্রতিষ্ঠানের আয়কর রিটার্ণ
⚡যে সকল ব্যবসায় বা প্রতিষ্ঠানে আমরা VAT সংক্রান্ত সেবা বা পরামর্শ দিয়ে থাকিঃ
👉 আমদানিকারক
👉 উৎপাদনকারী
👉 সরবরাহকারী বা সাপ্লাই ব্যবসা
👉 সেবা সরবরাহকারী
👉 ডিলার বা পরিবেশক
👉 ঠিকাদারী ব্যবসা
👉 অনলাইন ব্যবসা
👉 পাইকারী এবং খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের VAT সংক্রান্ত সকল কার্যক্রম।

আইনবিদ ল' ফার্ম
ainbid.com
Cell: 01711-068609

একজন সচেতন মানুষ হিসাবে আইনগত অধিকারগুলো জানা উচিত, আর আইনগত এই অধিকারগুলো জানিয়ে একটি সচেতন সমাজ গঠন করাই আমাদে.....

07/11/2023

বর্তমানে বাংলাদেশে চলমান BDS রেকর্ড এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে-
১। দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহে রাখুন।
২। নামজারী না থাকলে অতিদ্রুত জমির নামজারী সম্পূর্ণ করুন।
৩। খাজনা হালনাগাদ রাখুন।
৪। পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন।
৫। জমির সীমানা আইল নিধারন করে রাখুন।
৬। জমি দখলে রাখুন।
৭। ইজমালি ও পৈত্রিক সম্পত্তি হলে ওয়ারিশান সনদ সংগ্রহে রাখুন, প্রয়োজনে বন্টন নামা দলিল করুন, প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারী করে রাখুন।
৮। আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে জমি খাস হয়ে যাবে।
৯। যাদের জমির দলিল/কাগজ পত্র ও খাজনার দাখিলা নেই তারা জমি ছেড়ে দেওয়ার মানসিকতা রাখুন।

এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন
01711-068609

TIN আছে এমন প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অন্যথায় যেকোনো সময় শাস্তির আওতায় আসতে হতে পারে। যেহেত...
05/11/2023

TIN আছে এমন প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অন্যথায় যেকোনো সময় শাস্তির আওতায় আসতে হতে পারে।

যেহেতু এখন NBR এর সকল কার্যক্রম ডিজিটাল। সেহেতু Tax ফাকি দাতাকে NBR সহজেই find out করতে পারে।

সুতরাং শাস্তি এড়াতে যথাসময়ে আয়কর রিটার্ন জমা দিন। প্রয়োজনে নিচের ঠিকানায় আমাদের এক্সপার্টদের সাথে যোগাযোগ করুন।

২০২৩-২০২৪ এ আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। আয়কর রিটার্ন এর সাথে নিম্নের কাগজ পত্র প্রয়োজন হবে-

ব্যক্তিগত তথ্য :
1. Photocopy of E-TIN Certificate.
2. Photocopy of NID.
3. 1 Copy Passport Size Photo

চাকুরির তথ্য :
1. Salary Certificate.
2. Bank Statement from 01-07-2022 to 30-06-2023
3. Provident Fund Info. (If any)

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক স্টেটমেন্ট

বিনিয়োগের তথ্য:
1. D.P.S (যদি থাকে)
2. Insurance Certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র - যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car, Furniture , Electronics, Etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan Info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।

বি দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবস্যই ঐ রিটানের একটি ফটো কপি লাগবে।

আয়কর সংক্রান্ত যেকোনো বিষয় সহ যেকোনো আইনগত সহায়তার জন্য নিচের ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

20/10/2023

Address

House 1, Road 6, Block C, Banasree, Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when People Justice Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share