BD Tax Solution

BD Tax Solution We are providing Income Tax, VAT & Company Law related services.

02/10/2022
10/06/2022

িটার্ন_দেওয়ার_প্রমাণপত্র_দেখাতে_হবে_যেসব_কাজে: অর্থ আইন ২০২২ অনুযায়ী।
করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি করদাতা শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) আয়কর রিটার্ন দাখিলে বাধ্য করতে এরকম ৩৮ ধরনের ক্ষেত্রে প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে বাজেটে।
যে ৩৮ ধরনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা করা হয়েছে, তার মধ্যে রয়েছে-
>> ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে
>> কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হতে
>> আমদানি-রপ্তানি ব্যবসার সনদ থাকলে বা নতুন সনদ নিতে
>>সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স থাকলে বা নতুন সনদ নিতে
>> ক্রেডিট কার্ড থাকলে বা নতুন কার্ড নিতে চাইলে
>> ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারের মত পেশাজীবীদের সংগঠনের সদস্য হয়ে থাকলে বা সদস্য হতে চাইলে
>> বিবাহ নিবন্ধকের লাইসেন্স পেতে হলে
>> কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে
>> ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে
>> দেশের যে কোনো জায়গায় বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাস লাইন এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ বজায় রাখতে
>> নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য
>> ইটভাটার অনুমোদন নিতে
>> ইংরেজি মাধ্যমের স্কুলে বা জাতীয় কারিকুলামের ইংরেজি ভার্সনের স্কুলে সন্তান বা পোষ্য ভর্তি করাতে
>> সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে
>> অস্ত্রের লাইসেন্স
>> আমদানির এলসি খুলতে
>> ডাকবিভাগে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খুলতে
>> যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি ১০ লাখ টাকার বেশি হলে
>> ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে
>> উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং সংসদ নির্বাচনে প্রার্থী হতে
>> জমি বা বাসা ভাড়া দিলে, পরিবহন সেবার ব্যবসা করলে
>> এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১৬ হাজার টাকার বেশি পেলে
>> চার চাকার যে কোনা মোটরগাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়ন , মালিকানা হস্তান্তর করতে
>> অনলাইনে যে কোনো ধরনের পণ্য বা সেবা বিক্রি করলে
>> সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে গঠিত কোনো ক্লাবের সদস্য হলে
>> পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে
>> আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে
>> ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য
এছাড়া, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ব্যতীত অন্যান্য ফান্ডের রিটার্ন দাখিলের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
আর কর না দিলে গ্যাস, বিদ্যুৎ ও পানির মত সেবা বন্ধের প্রস্তাব রেখেছেন আ হ ম মুস্তফা কামাল।
কর না দিলে বন্ধ হবে গ্যাস বিদ্যুৎ পানি।

23/04/2022

সম্মানিত করদাতাদের জন্য পরামর্শ-

১/রিটার্ন যত আগে দেওয়া শুরু করবেন তত ভালো। কারণ ফাইলে সাদা টাকা ও বাড়তে থাকবে।

২/ অডিটে ফাইল পড়লে ভয়ের কিছু নেই, নির্দিষ্ট কিছু নিয়ম মানলে ফাইল অডিটে পড়ে না। এর মধ্যে আয় খাতওয়ারী ১৫ পারসেন্ট বৃদ্ধি পূর্বের বছরের তুলনায় আর প্রারম্ভিক পুঁজির ২০ ভাগ আয় দেখানো অন্যতম।

৩/ এছাড়া মনে রাখবেন যেকোনো লেনদেন/ ঋণ / গিফট যথাযথ নিয়ম মেনে ডকুমেন্টস সহ করবেন।

৪/ আয়কর অফিস থেকে নোটিশ এলে সহযোগিতা করুন। ডকুমেন্টস ঠিক রাখুন সবসময়।

বাংলাদেশের বর্তমান কর ব্যবস্থা একটা ইভ্যুলুশনের মধ্যে দিয়ে যাচ্ছে। গত দেড় বছরের পরিবর্তন গুলোর সারসংক্ষেপ হলঃ

১/ই-টিডিএস- এটা নিয়ে সামনের সপ্তাহে বিস্তারিত লিখব।এটা একটা রেভ্যুলুশন নিয়ে আসবে। অটোমেটেড ডাটাবেস যেটা তৈরি হচ্ছে সেটা ব্যাংক, ASYKUDA,IBAS ইত্যাদির সাথে লিংকড হবে।

২/ ই-রিটার্নঃ কর দেওয়া টা অনেক সহজ করে তুলবে আর ডকুমেন্টসের ঝামেলা ও কমাবে।

৩/DVS: এটার বাস্তবায়ন কোম্পানী করদাতাদের ভুয়া অডিট রিপোর্ট আর রিটার্ন দেওয়ার সুযোগ বন্ধ করে দিচ্ছে।

৪/ অটোমেশন আর এক্সপ্যানশনঃ বর্তমান সরকারের টপ মোস্ট প্রায়োরিটি। এক্সপ্যানসন ৩ ধাপে হবে। এক্সপ্যানসন হওয়ার পর সার্কেলে ফাইল অনেক বেশি scrutinised করার সুযোগ থাকবে।

৫/ সার্ভার ইন্টিগ্রেশনঃ বিআরটিএ আর সন্চয়পত্রের পর হোল্ডিং ট্যাক্স, গ্যাস আর বিদু্ৎ সংযোগ , ট্রেড লাইসেন্স- এগুলোর সার্ভার ইন্টিগ্রেশনের জন্য প্রস্তাব আছে।সামনের দিনগুলোতে ভূমি ব্যবস্থা ডিজিটালাইজড হলে সেটার সাথেও ইন্টিগ্রেশন হবে অবশ্যম্ভাবী ভাবে।

এই জিনিসগুলোর রেজাল্ট ৩-৫ বছরের মধ্যে পুরোপুরি দৃশ্যমান হবে । শ্রীলংকা ক্রাইসিসের একটা প্রধান কারণ ভুল কর নীতি। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেন্জ মোকাবেলায় বাংলাদেশে কর জিডিপি অনুপাত বৃদ্ধি বাধ্যতামূলক।। তার জন্যই এত পরিবর্তন ।

সবশেষে কর দেওয়া নাগরিক দায়িত্ব। দেশকে ভালোবেসে কর দিন, উন্নত বাংলাদেশ গড়তে সরকারকে সহায়তা করুন।

(আপনাদের সুনির্দিষ্ট কোন টপিকসে জানার থাকলে কমেন্ট সেকশনে জানান। যথাসাধ্য চেষ্টা করব পরবর্তী আলোচনায় এগুলো কাভার করতে)

আসিফুর রহমান
সহকারী কর কমিশনার
৩৮ তম বিসিএস

Fee for new company registration in RJSC
15/04/2022

Fee for new company registration in RJSC

10/03/2022

অর্থনৈতিক কার্যক্রম ও অর্থনৈতিক কোড, যা রাজস্ব জমা দেয়ার ক্ষেত্রে প্রতিদিন আপনার দেখা প্রয়োজন যথাযথ কোডে টাকা জমা দেয়া হয়েছে কিনা?

(ক) আমদানী রপ্তানী পর্যায়:

(১) আমদানী শুল্ক ১/১১৩১/০০০০/০৪০১
(২) আমদানী পন্যের মূসক ১/১১৩৩/০০০০/০৩০১
(৩) আমদানী পন্যের সম্পুরক শুল্ক ১/১১৩১/০০০০/০৭০১
(৪) রপ্তানী কর ১/১১৩১/০০০০/০৫০১
(৫) অন্যান্য রাজস্ব ১/১১০৩/০০০০/০৯৬১
(৬) অর্থদণ্ড ও জরিমানা ১/১১০৩/০০০০/১৯০১
(৭) নিলাম বিক্রয় প্রাপ্ত অর্থ ১/১১০৩/০০০০/২৬৮১
(৮) দলিলাদির প্রতিলিপি প্রদান ১/১১৩১/০০০০/২৬৮১

(খ) অভ্যন্তরীণ পর্যায় :

(১) দেশজ পন্য ও সেবার মূসক ১/১১৩৩/০০০০/০৩১১
(২) দেশজ পন্যের সম্পুরক শুল্ক ১/১১৩৩/০০০০/০৭১১
(৩) দেশজ সেবার উপর সম্পুরক শুল্ক ১/১১৩৩/০০০০/০৭২১
(৪) টার্নওভার কর ১/১১৩৩/০০০০/০৩১৩
(৫) আবগারি শুল্ক ১/১১৩৩/০০০০/০৬০১
(৬) অন্যান্য মূসক ১/১১৩৩/০০০০/০৩৯১
(৭) দলিলাদি প্রতিলিপি প্রদান ১/১১৩৩/০০০০/২৬৮১
(৮) অর্থদন্ড ও জরিমানা ১/১১০৩/০০০০/১৯০১

(গ) আয়কর ও অন্যান:

(১) আয়কর কোম্পানি ১/১১৪১/০০০০/০১০১
(২) আয়কর কোম্পানি ব্যতিত ১/১১৪১/০০০০/০১১১
(৩) অগ্রিম আয়কর ১/১১৪১/০০০০/০১১২
(৪) ভ্রমণ কর ১/১১০৩/০০০০/০৯১১

(ঘ) খেয়াল রাখবেন কাস্টম হাউজ হলে : কোড ১১৩১ ঠিক থাকবে, মাঝে ০০০০ এর স্থলে

(১) কাস্টম হাউস ঢাকা হলে ০০০৫ হবে;
(২) কাস্টম হাউজ বেনাপোল ০০০৭ হবে;
(৩) কাস্টম হাউজ, চট্টগ্রাম ০০১০ হবে;
(৪) কাস্টম হাউজ, মংলা হবে;

(ঙ) মূসক কমিশনারেট কোড ১১৩৩ ঠিক থাকবে, মাঝে ০০০০ এর স্থলে

(১) মূসক খুলনা ০০০১ হবে;
(২) মূসক যশোর ০০০৫ হবে;
(৩) মূসক, ঢাকা দক্ষিন ০০১০ হবে;
(৪) মূসক, ঢাকা উত্তর ০০১৫ হবে;
(৫) মূসক, ঢাকা পশ্চিম ০০৩৫ হবে;
(৬) মূসক, ঢাকা পূরব ০০৩০ হবে;
(৭) মুসক, সিলেট ০০১৮ হবে;
(৮) মূসক, রাজশাহী ০০২০ হবে;
(৯) মূসক, চট্টগ্রাম ০০২৫ হবে;

(চ) বন্ড কমিশনারেট কোড ১১৩৬ ঠিক থাকবে ০০০০ এর স্থলে বন্ড কমিশনারেট ঢাকা ০০০৫ হবে, চট্টগ্রাম ০০১০ হবে;

(ছ) আপীল কোড ১১৩৫ ঠিক থাকবে ০০০০ এর স্থলে আপীল চট্টগ্রাম ০০০১ হবে;

(জ) ট্রাইব্যুনাল কোড ১১৩৫ ঠিক থাকবে ০০০০ এর স্থলে আপীলাত ট্রাইব্যুনাল ০০১০ হবে;

(ঝ) ডেডো কোড ১১৪০ ঠিক থাকবে ০০০০ এর স্থলে ডেডো, ঢাকা ০০০১ হবে;

Address

Segunbagicha
Dhaka

Telephone

+8801918997065

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Tax Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Tax Solution:

Share

Category