06/12/2022
CR Case, GR Case, Artha Rin Case, Execution Case, Certificate under 33(7), Boinama Deed, Non-Banking Assets & Sale of Non-Banking Assets:
আমরা সবাই জমির Title Deed সম্পর্কে ভালই অবগত আছি। কিন্তু, Boinama Deed সম্পর্কে খুব কমই জানা সবার। কেননা এটা শুধুমাত্র ব্যাংকের ঋণ কার্যক্রম থেকেই উদ্ভুত। চলুন একটু ভাল ভাবেই অবগত হই।
আচ্ছা এটাতো সবারি জানা, কি দেখে বুজব যে বর্তমানে কোন জমির মালিক কে???
Title Deed? না
Delivery Receipt with Mutation Khatian?? না। তাহলে??
শুধুমাত্র আপডেট Land Development Tax Receipt যা অনেকে Ground Rent/Khajna Receipt নামেও চিনেন।
আর অডিটর যদি এই ধরনের Irregularities/observation দেয় তা নিয়ে অনেকে আবার মন্তব্য করেন যে এটা তেমন কিছুই না, যা মোটেও সত্য নহে।
ব্যাংকে গ্রাহকদের কাছ থেকে টাকা পেতে সকল চেষ্টা করে ব্যর্থ হয়ে মামলা করতে প্রস্তুতি নেয়। মামলা আবার দুইধরনের করতে পারে চেকের মামলা যা NI ACT (Section-138) অনুসারে আর অন্যটি হলো Artha Rin এর মামলা যা Artha Rin Adalat Ain-2003 অনুসারে হয়ে থাকে।
1. CR Case Under NI Act:
যদি চেক থাকে তাহলে অবশ্যই ব্যাংকে NI Act মামলা করবেন প্রথমে, যা Magistrate Court এ করতে হয় এবং মামলা নাম্বার হয় CR Case/Suit। CR Case মানে Complaint Registered Case। ব্যাংক চাইলে CR মামলার পাশাপাশি GR case (General Registered Case) ও করতে পারেন যা করতে হয় Police Station এ ( Under Section 420/406 etc. of Penal Code) এক কথায় যাকে বলে Cheating মামলা।
CR মামলা করার পূর্বে অবশ্যই Legal Notice Cheque Return Memo তারিখ থেকে ৩০ দিনের মধ্যে দিতে হবে । নোটিশে অবশ্যই উল্লেখ করতে হবে যে, নোটিশ পাবার তারিখ থেকে ঋণ গ্রহিতা যেন ১৫ দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেয়। যদি নোটিশ পাবার ৩০ দিনের মধ্যে ঋণ পরিশোধ ব্যর্থ হয় তাহলে CR মামলা রুজু করতে হয়।
CR/GR মামলা initial কার্যক্রম যেমন witness, summon notice, summon notuce return, warrant of arrest, warrant of arrest return etc. এর পর trial এর জন্য Magistrate Court থেকে Session Cout এ transfer করা হয়, বিচারীক কার্যক্রমের সমাপ্তির জন্য যেখানে hearing, written statement of defendant & Complainant, Cross examination, অবশেষে Judgement & Decree ইস্যু হয়। আর যদি Defendant না থাকে তাহলে তো কোন কথা নেই সরাসরি Exparte Decree মানে একতরফা রায় পেয়ে যায় ব্যাংক ।
2.1 Artha Rin Suit/Case:
তারপর Arth Rin এর মামলা পালা, অনেকে অবগত collateral securities বিশেষ করে Property ব্যাংক দখল ও নিজ নামে নিয়ে আসার জন্য Artha Rin মামলা করতে হয়। তবে এটা হয়তো অনেকে জানিনা যে, তেমন কোন security না থাকলেও ব্যাংক Artha Rin এর মামলা করতে পারেন, যা কোন ঋণ গ্রহিতার অন্যান্য সম্পত্তি Attachment এর মাধ্যমে নিয়ে আসা যায়।
যাই হোক Artha Rin মামলা করার Final Notice/Demand Notice ঋণ গ্রহীতা দিতে হয় যাতে বলা নোটিশ পাবার ১৫ দিনের মধ্য যেন ঋণ গ্রহিতা সমুদয় ঋণ পরিশোধ করে দেয় আর তা করতে ব্যর্থ হলে নোটিশ থেকে ১ মাসের মধ্যে Auction Notice দিতে হয় যা Section 12(3) ক্ষমতাবলে ব্যাংক করে থাকে। মানে এই Auction Notice কার্যক্রম ছাড়া ব্যাংকে মামলা করতে পারবেনা। যদি বিক্রি করতে ব্যর্থ হয় (হতে পারে কেউ Bid এ অংশগ্রহণ করেনি, বা ভাল Bid না পাওয়া, বা ঋণ গ্রহিতা paper publication এর উপর writ petition ইত্যাদি) তখন Artha Rin Case Filling করতে হয়। তারপর আসে witness, court appointed mediator for mediation report [max. days 90 (60+30], issue frame, written statement (max. 40 days for defendant & 20 days for plaintiff), hearing, cross examination, তারপর Judgement & decree ইস্যু হয় Section-13 অনুযায়ী, যেখানে বলা হয় 60/90 days etc. মধ্যে ব্যাংকের সকল পাওনা পরিশোধ করার জন্য অন্যথায় ব্যাংকে জারী মামলা করতে পারবে।
2.2 Execution Suit/Case:
তারপর আসে জারী মামলা (Execution Suit/Case) যা Artha Rin এর Judgement এর নির্দিষ্ট সময়ের মধ্যেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে সেই দিন থেকে থেকে ১ বছরের মধ্যে না করলে Execution Suit করতে হয় তা না হলে time barred হয়ে যাবে (under Limitation Act), মানে আপনি চাইলেও আর Execution Suit করতে পারবেন না।
2.3 Certificate & Registration of Certificate:
Execution Suit সময়কাল সর্বোচ্চ ১৫০ (৯০+৬০) দিন মানে ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবার কথা। এই মামলা Judgement পাবার জন্য আবার Auction notice 33(1) থেকে ৩৩(৫) ধারায় (যেটা প্রযোজ্য হয়) একটি জাতীয় পত্রিকা এবং একটি লোকাল পত্রিকায় দিতে হয়। যদি বিক্রি করতে ব্যর্থ হয় তখন Court 33(7) ধারায় Certificate ইস্যূ করে যার একটি কপি Sub registry Office (SRO) এ পাঠানো হয়। সেই Certificate বিনা খরচে SRO অফিসে রেজিস্টশন করতে হয়। সেই Registered Certificate কে Boinama Deed বলে।
3. Mutation Process:
তারপর আসে Mutation এর পালা, যদি জমির Possession ঠিক থাকেএবং traced out করা যায় তাহলে Up to date land development tax দিয়ে mutation সম্পন্ন করা হয়।
4. Non-Banking Assets:
Mutation process সম্পন্ন হবার পর ব্যাংকে Surveyor দিয়ে জমির valuation সম্পন্ন করবেন। তার ভিত্তিতে ব্যাংকে সেই সম্পত্তি Non-Banking Assets হিসেবে Booked করবেন। যার Journal হবে:
Dr. Non-Banking Assets
Cr. Prepared Legal Expenses (all cost started from legal notice to mutation)
Cr. Other Income based on the valuation (as it written-off earlier)
5. Sale of Non-Banking Assets:
যেহেতু ব্যাংক জমির ব্যাবসা করে না তাই Bank Company Act 1991 এর Section-10 অনুসারে সর্বোচ্চ ৭ বছরের মধ্যে Non-Banking Assets বিক্রির ব্যাবস্থা করতে হবে যা Bangladesh Bank তার ক্ষমতাবলে আরো ৫ বছর পর্যন্ত বর্ধিত করতে পারেন, তবে যদি ব্যাংকে নিজ প্রয়োজনে ব্যবহার করতে চায় তাহলে তা ব্যবহার করতে পারবেন Own Property হিসেবে।