TAQWA

TAQWA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TAQWA, Lawyer & Law Firm, 205/1/A, Begum Rokeya Sharani, Agargaon, Dhaka.
(1)

বর্তমান সময়ে আয়কর (Income Tax) রিটার্ন দাখিল বা ভ্যাট (VAT) সংক্রান্ত প্রক্রিয়াগুলো সঠিক সময়ে এবং নির্ভুলভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। আপনারা যারা এই বিষয়ে কোনো ধরনের জটিলতায় আছেন বা বিশেষজ্ঞ পরামর্শ খুঁজছেন, আমরা আছি আপনাদের পাশে।

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমক
16/08/2026

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমক

12/08/2026

সম্পূর্ণ ফ্রি ওয়ার্কশপ

🔥 বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাক্স ওয়ার্কশপে আপনি আমন্ত্রিত!

আপনি কি TIN হোল্ডার? ট্যাক্স রিটার্ন, জরিমানা, অডিট নিয়ে চিন্তিত?
তাহলে এই ওয়ার্কশপটি শুধু আপনার জন্য!

TAQWA TAX FIRM আয়োজন করছে দিনব্যাপী বিশেষ ফ্রি ওয়ার্কশপ।

📅 তারিখ: ২৮শে আগস্ট, ২০২৬ (শুক্রবার)
⏰ সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা
📍 স্থান: Mirpur, Dhaka (অনলাইন)
💰 ফি: সম্পূর্ণ ফ্রি! তবে সিট সীমিত!

এই ওয়ার্কশপে যা শিখবেন:
✅ ২০২৬-২৭ করবর্ষের নতুন আইনে কী পরিবর্তন এলো?
✅ জিরো রিটার্ন vs প্রকৃত রিটার্ন - কোনটা আপনার জন্য নিরাপদ?
✅ ট্যাক্স বাঁচানোর ৫টি লিগ্যাল উপায়
✅ TDS, টার্নওভার ট্যাক্স ও অডিট থেকে বাঁচার কৌশল
✅ লাইভ Q&A - আপনার সকল প্রশ্নের উত্তর

রেজিস্ট্রেশন করতে এখনই WhatsApp করুন:
📲 01616-003388

লিখে পাঠান:
1️⃣ আপনার নাম
2️⃣ TIN নম্বর
3️⃣ মোবাইল নম্বর
4️⃣ বর্তমান ঠিকানা

⚠️ বিঃ দ্রঃ - আসন সংখ্যা মাত্র ৫০টি। রেজিস্ট্রেশন ছাড়া প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই দেরি না করে আজই কনফার্ম করুন।

TAQWA TAX FIRM™
নির্ভুল কর ব্যবস্থাপনায় আপনার পাশে।
Mirpur, Dhaka | [email protected]

Little Boss, Big Dreams Every great leader starts with a dream.  At TAQWA TAX FIRM, we believe that confidence, honesty,...
11/08/2026

Little Boss, Big Dreams

Every great leader starts with a dream.
At TAQWA TAX FIRM, we believe that confidence, honesty, and hard work build the foundation of success — just like the little dreamer who plans her day with purpose and passion.

💡 Small steps lead to big results.
📈 Learning today creates leadership tomorrow.
💖 Honesty and trust help businesses grow.

Let your vision shine — because every dream deserves precision.

📞 01616-003388
✉️ [email protected]

TAQWA TAX FIRM™
Trusted Accuracy — Standing by your side in precise tax management.

📢 ২০২৬-২৭ করবর্ষ: ব্যবসাবান্ধব ৬ দফা প্রস্তাবনামাঠ পর্যায়ে করদাতারা চরম বিভ্রান্তিতে। রাজস্ব দরকার, কিন্তু এমনভাবে নয় যা...
08/08/2026

📢 ২০২৬-২৭ করবর্ষ: ব্যবসাবান্ধব ৬ দফা প্রস্তাবনা

মাঠ পর্যায়ে করদাতারা চরম বিভ্রান্তিতে। রাজস্ব দরকার, কিন্তু এমনভাবে নয় যাতে ব্যবসা বন্ধ হয়ে যায়। আইন সহজ ও ন্যায়সংগত হলে মানুষ নিজ থেকেই কর দেবে।

জাতীয় স্বার্থে NBR ও অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ৬টি জরুরি প্রস্তাবনা:

১. ১% টার্নওভার ট্যাক্স বাতিল: লোকসানেও ন্যূনতম কর SME উদ্যোক্তাদের মূলধন ধ্বংস করছে। কর হবে প্রকৃত আয়ের উপর।

২. সঞ্চয়পত্রে Final Tax বহাল: পেনশনভোগী ও বয়স্কদের ভরসা সঞ্চয়পত্র। উৎসে কর্তনই চূড়ান্ত করদায় রাখতে হবে।

৩. সম্পত্তি হস্তান্তরে ১৫% কর বাতিল: অতিরিক্ত করের কারণে আবাসন খাতে মন্দা ও অপ্রদর্শিত লেনদেন বাড়ছে। পূর্বের Final Tax বহাল করুন।

৪. আপীলে ১% জমা (ধারা ২৮৫) বাতিল: আপীলের শুরুতেই ১% জমা ন্যায়বিচারের অধিকারকে বাধাগ্রস্ত করে।

৫. ফার্মের কর হার ব্যক্তির স্লাব অনুযায়ী: ফার্মের উপর ২৭.৫% কর কর্পোরেট সমতুল্য। SME যৌথ ব্যবসা বাঁচাতে ব্যক্তি স্লাবে ফেরত আনা হোক।

৬. অটোমেটেড রিফান্ড নিশ্চিত: অতিরিক্ত কর দ্রুত ফেরত পেলে করদাতা সৎভাবে আয় দেখাতে উৎসাহিত হবে।

সহজ, ব্যবসাবান্ধব ও নির্ভরযোগ্য কর আইনই রাজস্ব বৃদ্ধির একমাত্র পথ।

পোস্টটি শেয়ার করে নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিন।

TAQWA TAX FIRM
Mirpur, Dhaka | 01616-003388 | [email protected]

🙀 বিশেষ সতর্কীকরণ: TDS মনিটরিং জোরদার!জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় দেশব্যাপী উৎসে কর (TDS) মনিটরিং ও যাচাই কার্যক্রম ...
20/07/2026

🙀 বিশেষ সতর্কীকরণ: TDS মনিটরিং জোরদার!

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় দেশব্যাপী উৎসে কর (TDS) মনিটরিং ও যাচাই কার্যক্রম জোরদার করা হয়েছে।

আয়কর আইন ২০২৩ - ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তাগণ যা করতে পারেন:

1. যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিন পরিদর্শন
2. হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট ও যেকোনো নথিপত্র তলব ও যাচাই
3. কম্পিউটার, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড ও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা, প্রয়োজনে পাসওয়ার্ড ভেঙে প্রবেশ
4. হিসাবের খাতা, নথি ও ডিভাইস সাময়িক জব্দ ও হেফাজতে রাখা
5. যেকোনো নথির কপি সংগ্রহ ও সিলমোহর প্রদান

⚠️ মনে রাখবেন: এই কার্যক্রমে অসহযোগিতা বা বাধা দিলে ধারা ১৪৭(২) অনুযায়ী জরিমানার বিধান রয়েছে।

✅ করণীয়: সঠিক আইনি ধারা ও অর্থনৈতিক কোড উল্লেখ করে এ-চালানের মাধ্যমে উৎসে কর সরকারি কোষাগারে জমা নিশ্চিত করুন।

যেকোনো হয়রানি বা জটিলতায় সরাসরি যোগাযোগ করুন: [email protected]

TAQWA TAX FIRM
নির্ভুল কর ব্যবস্থাপনায় আপনার পাশে।
📍 Mirpur, Dhaka | 📞 01616-003388

19/07/2026
সম্পদ গোপনের দিন শেষ!Finance Act 2026 এ যুক্ত হয়েছে API সংযোগ — এখন NBR সরাসরি Real-Time এ আপনার সকল আর্থিক তথ্য যাচাই ক...
19/07/2026

সম্পদ গোপনের দিন শেষ!

Finance Act 2026 এ যুক্ত হয়েছে API সংযোগ — এখন NBR সরাসরি Real-Time এ আপনার সকল আর্থিক তথ্য যাচাই করতে পারবে।

এখন আর কোনো তথ্য লুকিয়ে রাখার সুযোগ নেই। আপনার —
🏦 ব্যাংক অ্যাকাউন্ট
💰 FDR / DPS
📊 যেকোনো আর্থিক পরিসম্পদ

সবকিছুর সঠিক হিসাব ব্যাংক স্টেটমেন্টের সাথে মিল রেখে রিটার্নে প্রদর্শন বাধ্যতামূলক। সামান্য অসঙ্গতি ধরা পড়লেই হতে পারে বড় আইনি ঝুঁকি।

💡 আমাদের পরামর্শ:
❌ তাড়াহুড়ো করে যত্রতত্র রিটার্ন জমা দেবেন না।
📊
সাবমিট করার আগে একজন বিজ্ঞ কর আইনজীবী দ্বারা আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সম্পদের পূর্ণ ভেরিফিকেশন করিয়ে নিন।
পরিকল্পিত রিটার্ন দিন, নিরাপদ থাকুন।

ব্যবসায়ী ও করদাতাদের সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। সচেতন হোন, কমপ্লায়েন্ট থাকুন! 🤝

TAQWA TAX FIRM
নির্ভুল কর ব্যবস্থাপনায় আপনার পাশে।
01616-003388

সময় এখন স্টার্টআপের!  ট্যাক্স ও ভ্যাট আইনে ২০৩৫ পর্যন্ত স্টার্টআপদের জন্য বিশেষ সুবিধা:📍 ভ্যাট সুবিধা:✅ সেলস ভ্যাট অব্যা...
14/07/2026

সময় এখন স্টার্টআপের!
ট্যাক্স ও ভ্যাট আইনে ২০৩৫ পর্যন্ত স্টার্টআপদের জন্য বিশেষ সুবিধা:

📍 ভ্যাট সুবিধা:
✅ সেলস ভ্যাট অব্যাহতি
✅ সেবা আমদানিতে ভ্যাট মাফ
✅ অফিস ভাড়ায় ভ্যাট ছাড়
✅ সরবরাহে উৎসে ভ্যাট কর্তন প্রযোজ্য নয়

📍 আয়কর সুবিধা:
✅ গ্রোথ বর্ষে টার্নওভার ট্যাক্স ০%
✅ প্রথম ৯ বছর লোকসানের জের টানা যাবে
✅ খরচ অগ্রাহ্য করার বিধান প্রযোজ্য নয়
✅ উৎসে ট্যাক্স না কাটলে জরিমানা নেই
✅ ডিজিটাল অ্যাক্সেস দিলে বাড়তি রিপোর্টিং লাগবে না

🔹 শর্ত: NBR এ নিবন্ধন বাধ্যতামূলক

স্টার্টআপ কী?
নতুন আইডিয়া + প্রযুক্তি ব্যবহার করে দ্রুত বড় হওয়ার লক্ষ্যে ব্যবসা।
যেমন: ফুড ডেলিভারি অ্যাপ, অনলাইন শিক্ষা, ডিজিটাল পেমেন্ট, কৃষি-টেক

বৈশিষ্ট্য: নতুন উদ্ভাবন, প্রযুক্তি নির্ভর, দ্রুত সম্প্রসারণ
উদাহরণ: Uber, Airbnb, Pathao

01616-003388
TAQWA TAX FIRM
নির্ভুল কর ব্যবস্থাপনায় আপনার পাশে

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত প্রিয় বাংলাদেশ 😔কয়েকদিনের অবিরাম বর্ষণে চারদিকে শুধু জলাবদ্ধতা, ভোগান্তি আর দুশ্চিন্তা। রাস...
12/07/2026

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত প্রিয় বাংলাদেশ 😔

কয়েকদিনের অবিরাম বর্ষণে চারদিকে শুধু জলাবদ্ধতা, ভোগান্তি আর দুশ্চিন্তা। রাস্তাঘাট ডুবে গেছে, অনেকের ঘরে পানি ঢুকেছে, জনজীবন থমকে আছে।

হে আল্লাহ, আপনি রহম করুন।
এই বৃষ্টিকে আমাদের জন্য রহমত বানিয়ে দিন, আজাব বানিয়ে দিয়েন না। দেশের প্রতিটি মানুষকে সকল প্রকার বালা-মুসিবত থেকে হেফাজতে রাখুন।
আমিন 🤲

এই সময়ে সবাই একটু সতর্ক থাকি:

• বিদ্যুতের তার বা খুঁটিতে ভুলেও হাত দেবেন না
• জমে থাকা পানিতে বাচ্চাদের একা ছাড়বেন না
• খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন
• পাশের মানুষটার খোঁজ নিন, সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ান

আল্লাহ ভরসা। আপনি, আপনার পরিবার এবং সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন 🤲

🏡 আপনার জমি বা ফ্ল্যাটের প্রকৃত দাম কি দলিলে কম লেখা আছে?চিন্তা নেই। Finance Bill 2026 অনুযায়ী এখন স্বপ্রণোদিতভাবে অপ্রদ...
08/07/2026

🏡 আপনার জমি বা ফ্ল্যাটের প্রকৃত দাম কি দলিলে কম লেখা আছে?

চিন্তা নেই। Finance Bill 2026 অনুযায়ী এখন স্বপ্রণোদিতভাবে অপ্রদর্শিত বিনিয়োগ বৈধ করার সুযোগ আছে!

📝 কীভাবে বৈধ করবেন?

🟢 জমি/ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে:
প্রকৃত ক্রয়মূল্য ও দলিলমূল্যের পার্থক্যের উপর নিয়মিত করহারে আয়কর পরিশোধ করুন

🟢 জমি/ফ্ল্যাট বিক্রয়ের ক্ষেত্রে:
অপ্রদর্শিত বিক্রয়মূল্যের উপর মূলধনি মুনাফার হারে আয়কর পরিশোধ করুন

🔴 সতর্কতা:
ঘোষণার আগেই যদি NBR কার্যক্রম শুরু করে, তাহলে নিয়মিত করের উপর আরও ২০% অতিরিক্ত কর দিতে হবে

📄 রিটার্নে কোথায় দেখাবেন?
"জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী" — ৮ নং সারিতে

⛔ এই সুযোগ পাবেন না যদি:
আদালতে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকে

আজই সিদ্ধান্ত নিন, সময় থাকতে বৈধ করুন।


01616-003388
TAQWA TAX FIRM
নির্ভুল কর ব্যবস্থাপনায় আপনার পাশে

Address

205/1/A, Begum Rokeya Sharani, Agargaon
Dhaka
1207

Opening Hours

Monday 11:00 - 18:00
Tuesday 11:00 - 18:00
Wednesday 11:00 - 18:00
Thursday 11:00 - 18:00
Saturday 11:00 - 18:00
Sunday 11:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TAQWA:

Shortcuts

Share