Adv Md Meraz Miah

Adv Md Meraz Miah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv Md Meraz Miah, Lawyer & Law Firm, Dhaka.

08/08/2024

যদিও বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর অধীনে কার্যকারিতা ও প্রয়োজনীয়তার নীতি প্রয়োগ অসাংবিধানিক। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই নীতির প্রয়োগ করা যাবে। এই নীতিগুলি প্রায়শই একটি নতুন সরকারকে বৈধতা প্রদান করার জন্য ব্যবহার করা হয় যা অতিরিক্ত সাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসে।

প্রয়োজনীয়তার নীতি (Doctrine of Necessity): এই নীতি বলে যে বিশেষ পরিস্থিতিতে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা যা সাধারণত অবৈধ হবে, কিন্তু সেগুলি যদি আইন-শৃঙ্খলা পুনঃস্থাপন, রাষ্ট্রের সুরক্ষা বা জনকল্যাণ রক্ষার জন্য করা হয় তবে সেগুলি বৈধ হতে পারে। এই নীতির মূল ভিত্তি হলো, প্রয়োজন আইনের তোয়াক্কা করে না।

কার্যকারিতার নীতি (Doctrine of Efficacy): এই নীতি নির্দেশ করে যে একটি সরকার যা কার্যকরভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণে রয়েছে, তা যে উপায়েই ক্ষমতায় আসুক না কেন, যদি এটি স্থিতিশীলতা ও শাসন নিশ্চিত করতে পারে তবে তাকে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

স্টেট বনাম দোসো (১৯৫৮) মামলায় তৎকালীন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুহাম্মদ মুনিরের নেতৃত্বে প্রয়োজনীয়তার নীতি প্রয়োগ করে। আদালত রায়ে বলা হয় যে যেহেতু নতুন সরকার কার্যকরভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে এবং সশস্ত্র বাহিনীর সমর্থন পেয়েছে, তাই তাকে বৈধ হিসেবে গণ্য করা উচিত। আদালত যুক্তি দেয় যে একটি সফল বিপ্লব বা সামরিক অভ্যুত্থান একটি নতুন আইনি শৃঙ্খলা তৈরি করে।

মূলত এই মামলা উপমহাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করে যে নতুন সরকারগুলি যা অতিরিক্ত সাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসে তাদের স্বীকৃতি প্রদান করা উচিত, স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণের গুরুত্বকে আইনি ধারাবাহিকতার উপরে গুরুত্ব দেয়।

এছাড়াও নুসরাত ভুট্টো বনাম স্টেট (১৯৭৭): পাকিস্তানের সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি আনোয়ার-উল-হকের অধীনে, আবারও সামরিক দখলকে বৈধতা দেওয়ার জন্য প্রয়োজনীয়তার নীতি প্রয়োগ করে। আদালত যুক্তি দেয় যে সামরিক সরকার আরও বিশৃঙ্খলা প্রতিরোধ করতে এবং রাষ্ট্রের মসৃণ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় ছিল।

এদিকে আমাদের বর্তমান সংবিধানের অনুচ্ছেদ ৭(২) এ বলা হয়েছে, 'This Constitution is the solemn expression of the will of the people.' অর্থাৎ এখানে জনগণের ইচ্ছা অগ্রাধিকার পাবে।

কাজেই দেশের আপামর জনগণের ইচ্ছায় ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আইন-শৃঙ্খলা পুনঃস্থাপন, রাষ্ট্রের সুরক্ষা বা জনকল্যাণ রক্ষার কোন বিকল্প নাই। ফলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সাংবিধানিক যে জটিলতা সৃষ্টি হয়েছে আশাকরছি এই দুইটি নীতির মাধ্যমে সেটাকে দূর করা সম্ভব।

★ কারফিউ বা সান্ধ্য আইন কি?জনসাধারণকে নির্দিষ্ট কোনো সময়ে নির্দিষ্ট কোনো রাস্তায় চলাচলে বারণ বা নিষেধ করাই হলো কারফিউ।শু...
31/07/2024

★ কারফিউ বা সান্ধ্য আইন কি?

জনসাধারণকে নির্দিষ্ট কোনো সময়ে নির্দিষ্ট কোনো রাস্তায় চলাচলে বারণ বা নিষেধ করাই হলো কারফিউ।

শুরুর দিকে কারফিউ শুধু সন্ধ্যাকালে জারি করা হতো বলে একে সান্ধ্য আইন বলে। তবে বিধিবদ্ধ আইনের রূপান্তরিত করার পর এটিকে যেকোন সময় প্রয়োগ করা যায়।

★ কারফিউয়ের বিধান কোথায় আছে?

কারফিউয়ের বিধান কোথায় আছে Special Powers Act, 1974 এর ২৪ ধারায়।

২৪ (১) ধারায় বলা হয়েছে, সরকারের নিয়ন্ত্রণসাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার আদেশ দ্বারা এমন নির্দেশ করতে পারবে যে, কোনো নির্ধারিত কর্তৃপক্ষ বা ব্যক্তির নিকট হতে লিখিত অনুমতি ব্যতিত, আদেশে নিরূপিত কোনো এলাকা বা এলাকাসমূহে কোনো ব্যক্তি নির্ধারিত সময়ে ঘরের বাইরে অবস্থান করতে পারবে না।

★ কারফিউ না মানলে শাস্তি কি?

২৪ (২) ধারানুযায়ী প্রদত্ত কোনো আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে উক্ত ব্যক্তি এক বছর পর্যন্ত কারাদণ্ডে, অথবা অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

সরকারের নিয়ন্ত্রণসাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার কারফিউ জারি করতে পারে। তবে খেয়াল করলে দেখা যাবে যে, জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার কখন কারফিউ জারি করবেন- এই বিষয়ে ধারাটিতে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

★ কখন জারি করতে পারে?

আইন ও বিধানটি যেই সময়ে প্রবর্তন করা হয়েছে সেই সময় তথা ১৯৭৩ থেকে ১৯৭৪ সালের শুরুর দিকে ধারাবাহিক ঘটনাবলি এবং আইনটির প্রস্তাবনা থেকে আমরা এমন আঁচ করতে পারি যে, দেশের অভ্যন্তরে অন্তর্ঘাতমূলক বা ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য সরকারের নির্দেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারগণ কারফিউ জারি করতে পারবেন।

কারফিউ সমগ্র দেশে কিংবা দেশের কোনো নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট কোনো সময় বা দিনের জন্য, এমনকি অনির্দিষ্ট সময়ের জন্যও জারি করা যায়।

★ কারফিউতে গুলি চালাতে পারে?

একটি মামলার (21 DLR 225) রায়ে উল্লেখ করা হয় যে, গণশান্তি এবং জনজীবন রক্ষার্থে সিভিল অথরিটিকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকে আহ্বান করা যাবে এবং পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারির আদেশে কারফিউ'র আদেশ লঙ্ঘনকারী-কাউকে দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া যাবে এবং এমন আদেশকে বেআইনি বলে গণ্য করা যাবে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Md Meraz Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share