11/09/2025
ভাই, টিন (e-TIN) সার্টিফিকেট বাতিল করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত/কারণ আছে। এগুলো আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৫-এ উল্লেখ আছে। সংক্ষেপে প্রধান শর্তগুলো হলোঃ
টিন বাতিল করা যাবে যদি –
1. মৃত্যু ঘটে – করদাতা মারা গেলে (Death Certificate সংযুক্ত করতে হবে)।
2. কোন আয়করযোগ্য আয় না থাকে – যেমন: ছাত্র, গৃহিণী, কর্মহীন বা আয়ের উৎস বন্ধ হয়ে গেলে।
3. দ্বৈত বা ভুলভাবে একাধিক TIN হয়ে গেলে – ডুপ্লিকেট টিন থাকলে একটি বাতিল করতে হবে।
4. ভুল তথ্যের ভিত্তিতে TIN নেওয়া হলে – যেমন অন্য কারও নামে ভুল করে হয়ে গেছে।
5. ব্যবসা/প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে – এবং ব্যক্তির অন্য কোনো ট্যাক্সযোগ্য আয় না থাকে।
7. অন্য কোনো বৈধ কারণ – যা কর কমিশনার উপযুক্ত মনে করবেন।
করণীয়ঃ
অন্তত তিন বছর ধারাবাহিকভাবে রিটার্ন (শূন্য/ট্যাক্সযোগ্য) জমা দিতে হবে। তারপর নিজের ট্যাক্স সার্কেলের কর কমিশনার বরাবর লিখিত আবেদন দিতে হয়, প্রমাণপত্রসহ। কমিশনার যাচাই করে যদি যথাযথ কারণ পান তবে টিন বাতিল করবেন।
সহজভাবে বললে – শুধু অনুরোধ করলেই TIN বাতিল হয় না। সঠিক কারণ + রিটার্ন কমপ্লায়েন্স থাকতে হবে।
নিচে আমি একটি আবেদন পত্র লিখে দিচ্ছি এতে আপনাদের সহজ হবে।