Law House

Law House TAX, VAT, COMPANY MATTERS

03/06/2021
03/06/2017

আগামী অর্থবছরে আরও বেশি মানুষ করজালে আসবেন। ৩১ ধরনের কাজের জন্য বাধ্যতামূলকভাবে ১২ ডিজিটের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে। প্রস্তাবিত বাজেটে এই তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে মোবাইল ফোন রিচার্জ ব্যবসা, মোবাইল ব্যাংকিং, পরিবেশক এজেন্সি, বিভিন্ন ধরনের পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ ও সিকিউরিটি সার্ভিস। এমনকি আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে হলেও টিআইএন লাগবে। টিআইএন ছাড়া এখন থেকে এসব ব্যবসা করা যাবে না।

পাড়া-মহল্লায় হাজার হাজার তরুণ মোবাইল ফোন রিচার্জ ব্যবসা করেন। এটা কর্মসংস্থানের নতুন খাত হয়ে গেছে। ওই সব তরুণের অনেকেই মোবাইল ব্যাংকিং ব্যবসা করেন। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এজেন্টশিপ নেন। এবার তাঁদের টিআইএন নিতে হবেই। টিআইএন ছাড়া এই ধরনের ব্যবসা করা যাবে না।

আবার বিভিন্ন কোম্পানি নিজেদের পণ্য ও সেবা বেচাকেনার জন্য দেশজুড়ে পরিবেশক বা এজেন্ট নিয়োগ দেয়। এই এজেন্ট ও পরিবেশকদেরও এখন টিআইএন নেওয়া বাধ্যতামূলক। আবার একজন ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানকে পরামর্শ সেবা, খাবার সরবরাহ, ইভেন্ট ম্যানেজ সেবা, জনবল সরবরাহ এবং নিরাপত্তা সেবা (সিকিউরিটি সার্ভিস) দেন; তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই টিআইএন নিতে হবে।

কিছু ব্যবসা বা কাজ করতে কিংবা পেশাজীবীদের টিআইএন থাকা আগে থেকেই বাধ্যতামূলক। সেগুলোর মধ্যে অন্যতম হলো ঋণপত্র স্থাপন, রপ্তানি নিবন্ধন সনদ নেওয়া, সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স নেওয়া বা পুনর্নিবন্ধন, দরপত্র জমা, অভিজাত ক্লাবের সদস্যপদ গ্রহণ, বিমা জরিপ প্রতিষ্ঠান, জমি, ভবন ও ফ্ল্যাট নিবন্ধন, মোটরসাইকেল-বাস-ট্রাকের মালিকানা পরিবর্তন ও ফিটনেস নবায়ন, চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদসহ বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠন সদস্য, কোম্পানির পরিচালক ও স্পনসর শেয়ারহোল্ডার, বিবাহ নিবন্ধনকারী বা কাজি, ড্রাগ লাইসেন্সধারী।

এ ছাড়া বরাবরের মতো জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী হলে ভবন নকশা অনুমোদনে, বাণিজ্য সংগঠনের সদস্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিলে, ক্রেডিট কার্ড থাকলে, বাণিজ্যিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চাইলে টিআইএন থাকতে হবে। আবার ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াতে চাইলে অভিভাবকের টিআইএন লাগবে। সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তার মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলেও টিআইএন লাগবে। এমনকি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ১৬ হাজার টাকার বেশি হলেও টিআইএন নিতে হবে।

07/04/2017
য‌েসব  খাতসমূহ‌ে  ব‌িনিয়‌োগ করল‌ে অায়কর  র‌‌েয়াত পাওয়া যাব‌ে~
18/07/2016

য‌েসব খাতসমূহ‌ে ব‌িনিয়‌োগ করল‌ে অায়কর র‌‌েয়াত পাওয়া যাব‌ে~

14/07/2016

আয়কর রিটার্ন জমার প্রস্তুতি নিন
নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই ২০১৬, ০২:১৮
গোল্ডেন বাংলাদেশ প্রকাশিত ‘আয়কর বিষয়ে অগ্রিম প্রস্তুতি নির্দেশিকা’
* জমার সময় শেষ ৩০ নভেম্বর
* আয়-ব্যয়, বিনিয়োগের আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করতে হবে
* প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে কর রেয়াত মেলে
১ জুলাই থেকেই ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় শুরু হয়ে গেছে। এ সময়সীমা শেষ হবে আগামী ৩০ নভেম্বর। সেই দিনকে কর দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাঁচ মাস সময় থাকলেও করদাতাদের এখনই প্রস্তুতি নিতে হবে। সংগ্রহ করতে হবে নানা ধরনের কাগজপত্র।
এবার আপনি রিটার্ন জমা দেবেন ২০১৫-১৬ আয় বর্ষের। অর্থাৎ ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত যে আয় আপনি করেছেন; এর ওপর ভিত্তি করেই রিটার্ন জমা দিতে হবে। করযোগ্য আয় থাকলে টাকা দিতে হবে।
করদাতাদের সুবিধার জন্য প্রতিবারের মতো এবারও ‘আয়কর বিষয়ে অগ্রিম প্রস্তুতি নির্দেশিকা’ প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান গোল্ডেন বাংলাদেশ। এটির সম্পাদনা করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম। ২০১৬-১৭ করবর্ষে কীভাবে একজন করদাতা আয়কর বিবরণী তৈরি করবেন, এর বিস্তারিত রয়েছে এই প্রকাশনায়। এ নির্দেশিকা অনুসরণ করে একজন চাকরিজীবী কীভাবে আয়কর বিবরণী প্রস্তুত করবেন, এর বিস্তারিত তুলে ধরা হলো।
শুধু বেতন-ভাতাই যদি কোনো করদাতার আয়ের একমাত্র উৎস হয়, তবে ওই করদাতার আয়কর বিবরণী তৈরি করা তুলনামূলক সহজ। উদাহরণ দিয়ে বলা যায়, রহমান সাহেব একজন সরকারি কর্মকর্তা। ২০১৫-১৬ আয় বর্ষে তাঁর মূল বেতন ২১ হাজার টাকা। এ ছাড়া চিকিৎসাভাতা পান মাসে ৭০০ টাকা। বছরে দুটি বোনাস পান। তিনি সরকারি বাসায় থাকেন। এর বাইরে তিনি প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য তহবিলে ২ হাজার টাকা, কল্যাণ তহবিলে ৫০ টাকা ও গোষ্ঠী বিমায় ৪০ টাকা দেন। তাঁর বার্ষিক আয় ও কর গণনা করলে দেখা যায়, ১২ মাসের হিসাবে মূল বেতন ২ লাখ ৫২ হাজার টাকা, বোনাস ৪২ হাজার টাকাসহ বার্ষিক মোট আয়ের পরিমাণ ২ লাখ ৯৪ হাজার টাকা। এর মধ্যে আড়াই লাখ টাকায় কোনো কর নেই। বাকি ৪৪ হাজার টাকার ১০ শতাংশ হারে করারোপ করলে তা দাঁড়ায় ৪ হাজার ৪০০ টাকা।
কিন্তু রহমান সাহেব যেহেতু ভবিষ্য তহবিল, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমায় সারা বছর বিনিয়োগ করেছেন, সে জন্য কর রেয়াত পাবেন। ১২ মাসের জন্য ভবিষ্য তহবিলে জমা দিয়েছেন ২৪ হাজার টাকা। আর কল্যাণ তহবিলে ৬০০ টাকা ও গোষ্ঠী বিমায় ৪৮০ টাকা দিয়েছেন। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ ২৫ হাজার ৮০ টাকা। চলতি অর্থবছরের জন্য অর্থবিলে কিছুটা পরিবর্তন এনে মোট আয়ের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করে কর রেয়াত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। রহমান সাহেবের মোট আয় ২ লাখ ৯৪ হাজার টাকা। এ আয়ের ২৫ শতাংশ হলো ৭৩ হাজার ৫০০ টাকা। রহমান সাহেবের প্রকৃত বিনিয়োগ এর চেয়ে কম। এখন রহমান সাহেব কর প্রদানের সময় ২৫ হাজার ৮০ টাকার ১৫ শতাংশ, অর্থাৎ ৩ হাজার ৭৬২ টাকা কর রেয়াত পাবেন। তাঁর মোট করের পরিমাণ থেকে এ টাকা বাদ দিতে হবে। তাহলে রহমান সাহেবের করের পরিমাণ দাঁড়াবে ৬৩৮ টাকা। কিন্তু রহমান সাহেবকে ন্যূনতম কর দিতে হবে। ন্যূনতম করের পরিমাণ ঢাকা ও চট্টগ্রাম সিটিতে ৫ হাজার টাকা, অন্য সিটিতে ৪ হাজার টাকা এবং অন্য এলাকায় ৩ হাজার টাকা।
এবার চাকরিজীবীদের মধ্যে যাঁরা বৈশাখী ভাতা পেয়েছেন, সেই ভাতার পরিমাণ বার্ষিক আয়ে যোগ করতে হবে। এ ছাড়া বিভিন্ন আমানতের সুদের আয়ের অর্থ তুলে নেওয়ার সময় উৎসে কর কেটে রাখা হলেই তা মোট কর থেকে বাদ দিতে হবে।
গৃহসম্পত্তি আয়: কোনো চাকরিজীবী বা করদাতার যদি গৃহসম্পত্তি থেকে আয় থাকে; তাও করের মধ্যে পড়বে। তবে গৃহসম্পত্তির মোট আয় থেকে জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়িঘর রক্ষণাবেক্ষণ খরচ, দারোয়ানের বেতন, সিটি করপোরেশন বা পৌর কর বাদ দিতে হবে। এ ছাড়া এফডিআর কিংবা শেয়ারবাজারে বিনিয়োগ করে যে লভ্যাংশ পাওয়া যাবে, তা-ও মোট আয়ের সঙ্গে যুক্ত হবে। এ ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত।
মিলিয়ে দেখুন: শুধু আয়কর ও সম্পদ বিবরণীর ফরম পূরণ করে দিলেই হবে না। আয় কিংবা বিনিয়োগ করে কর রেয়াতের বিপরীতে বেশ কিছু কাগজপত্র আয়কর বিবরণীর দলিলের সঙ্গে জমা দিতে হবে। এ জন্য যেসব কাগজপত্র সংগ্রহ করতে হবে; সেগুলোর অন্যতম হলো বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের ওপর সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনি ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট, সুদের ওপর উৎসে কর কাটার সার্টিফিকেট।
কোনো করদাতা যদি কর রেয়াত নিতে চান, তবে বেশ কিছু কাগজপত্র লাগবে। সেগুলোর মধ্যে অন্যতম হলো জীবনবিমার কিস্তির প্রিমিয়ার রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, ঋণ বা ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, স্টক বা শেয়ারে বিনিয়োগ।

http://www.shampratikdeshkal.com/national/2016/06/13/26280
19/06/2016

http://www.shampratikdeshkal.com/national/2016/06/13/26280

আগামী জুলাই থেকে ইলেক্ট্রনিক কর শনাক্তকারী নম্বর (ই-টিআইএন) ছাড়া দেশের সরকারী-বেসরকারী কোন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধ করতে পারবে না

07/09/2015

(6) Who should submit Income Tax Return?
If total income of any individual other than female taxpayers, senior male taxpayers of 65 years
and above, re****ed taxpayers and war wounded gazetted freedom fighter during the income year
exceeds Tk 2,50,000/-.
If total income of any female taxpayer, senior male taxpayer of 65 years and above during
the income year exceeds Tk 3,00,000/-.
If total income of any re****ed taxpayer during the income year exceeds TK. 3,75,000.
If total income of any gazetted war-wounded freedom fighter taxpayer during the income year
exceeds Tk. 4,25.000/-.
If any person was assessed for tax during any of the 3 years immediately preceding the income
year.
A person who lives in any city corporation/paurashava/divisional HQ/district HQ and owns motor
car/owns membership of a club registered under VAT Law.
If any person runs a business or profession having trade license and operates a bank account.
Any professional registered as a doctor, lawyer, income tax practitioner, Chartered Accountant, Cost
& Management Accountant, Engineer, Architect and Surveyor etc.
Member of a Chamber of Commerce and Industries or a trade Association.
Any person who participates in a tender.
Candidate for Paurashava, City Corporation, Upazilla or Parliament elections.
Any company registered under the Company Act, 1913 or 1994.
Any Non-government organization (NGO) registered with NGO Affairs Bureau.
(7) Time to submit Income Tax Return: [Section 75(2) of the Ordinance]
(a)For Company Taxpayers:
By fifteenth day of July next following the income year or, where the fifteenth day of July falls before the
expiry of six months from the end of the income year, before the expiry of such six months.
(b)For Other Taxpayers:
Unless the date is extended, by the Thirtieth day of September next following the income year.

07/09/2015

(5) Tax Rebate for investment :[Section 44(2)/only allowable for Resident/NonResident
Bangladeshi]
(a)Rate of Rebate:
Amount of allowable investment is - actual investment or 30% of total (taxable) income or Tk.
1,50,00,000/- whichever is less. Tax rebate amounts to 15% of allowable investment.
(b)Types of investment qualified for the tax rebate are:-
Life insurance premium up to 10% of the face value.
Contribution to Provident Fund to which Provident Fund Act, 1925 applies.
Self contribution and employer's contribution to Recognized Provident Fund.
Contribution to Superannuation Fund.
Contribution up to TK 60,000 to deposit pension scheme sponsored by any scheduled bank or a
financial institution.
Investment in approved debenture or debenture stock, Stocks or Shares.
Contribution to Benevolent Fund and Group Insurance premium.
Contribution to Zakat Fund.
Donation to charitable hospital approved by National Board of Revenue.
Donation to philanthropic or educational institution approved by the Government.
Donation to socio-economic or cultural development institution established in Bangladesh by Aga
Khan Development Network.
Donation to ICDDRB.
Donation to philanthropic institution-CRP, Savar, Dhaka.
Donation up to tk. 5 lac to (1) Shishu Swasthya Foundation Hospital, Mirpur, Shishu Hospital,
Jessore and Hospital for Sick Children, Sathkhira run by Shishu Swasthya Foundation, Dhaka. (2)
Diganta Memorial Cancer Hospital, Dhaka. (3) The ENT and Head-Neck Cancer Foundation of
Bangladesh, Dhaka and (4) Jatiya Protibandhi Unnayan Foundation, Mirpur, Dhaka.
Donation to Dhaka Ahsania Mission Cancer Hospital.
Donation to Sylhet Diabetic Samity, Islamia Eye Hospital and MA Ispahani Institute of
Opthalmology, Kidney Foundation and National Heart Foundation of Bangladesh.
Donation to Asiatic Society of Bangladesh.
Donation to Muktijodha Jadughar.
4
Donation to National level institution set up in memory of liberation war.
Donation to National level institution set up in memory of Father of the
Nation.
Any investment by an individual in savings certificate and Bangladesh Government Treasury Bond.
Investment in purchase of one computer or one laptop by an individual assesse

Address

21, Purana Paltan Lane, Paltan
Dhaka
DHAKA-1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Law House:

Share