01/05/2020
জুডিসিয়াল পাঠশালা
বিষয়: সম্পত্তি হস্তান্তর আইন,১৮৮২
ডেইলি ক্লাস টেস্ট - ০১
1833 সালে Chartered Act, 1833 পাস হওয়ার ফলে ভারতীয় উপমহাদেশের জন্য আইন প্রণয়নের পথ প্রশস্ত হয়। এর ফলে ১৮৩৪ সালে গঠিত হয় প্রথম আইন কমিশন। এরই ধারাবাহিকতায় ১৮৬১ সালে গঠিত হয় তৃতীয় আইন কমিশন। এই কমিশন ১৮৭০ সালে TP Act, 1882 এর খসড়া প্রণয়ন করেন। এক্ষেত্রে মি: আর্থার হাউস এবং হোয়াইটলি স্টকস অগ্রনী ভুমিকা পালন করেন এবং ১৮৮২ সালের ১ জুলাই আইনটি কার্যকর হয়।
TP Act, 1882 প্রথম সংশোধিত হয় ১৯২০ সালে। এরপর ১৯২৯। সর্বশেষ ১ জুলাই ২০০৫ সালে। ২০০৫ সালে যে ধারাগুলো সংশোধিত হয়েছিল সেগুলো হল, ৫৩ক, ৫৪, ৫৯, ১২৩, ১২৯। আর যে ধারাগুলো নূতনভাবে সংযোজিত হয়েছিল সেগুলো হল:- ৫৩খ, ৫৩গ, ৫৩ঘ, ৫৩ঙ, ৫৪ক।
সম্পত্তি হস্তান্তর আইনের ৫ থেকে ৩৭ ধারা স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। ধারা ৩৭- ১৩৭ পর্যন্ত স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। ধারা ৫৭ এবং ১২৩ অনুযায়ী মৌখিক দান করা যায়। সম্পতি হস্তান্তরের মূল আলোচ্য বিষয় ৬ টি। যথা-
1. Sale
2. mortgage
3. Lease
4. Exchange
5. Gift
6. AC
১. সম্পত্তি হস্তান্তর হয় কিভাবে?
উ: পক্ষগণের কার্যদ্বারা এবং আইনের মাধ্যমে।
২. সম্পত্তি হস্তান্তর আইনের প্রস্তাবনায় কিভাবে সম্পত্তি হস্তান্তরের কথা উল্লেখ আছে? উল্লেখ আছে?
উ: পক্ষগণের কার্যদ্বারা।
৩. সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারাগুলো আইনের মাধ্যমে কার্যকর?
উ: ধারা ৫৭ এবং ১২৩।
৪. সম্পত্তি হস্তান্তর আইনের সীমাবদ্ধতা কি?
উ: এই আইন স্থানীয় কোন আইন,প্রথা কিংবা বিধিবদ্ধ কোন আইনকে অকার্যকর করবে না।
৫. সম্পত্তি হস্তান্তর আইনে চুক্তি আইন, ১৮৭২ সম্পর্কে কি বলা আছে?
উ: এই আইনের যে ধারাগুলো চুক্তি সম্পর্কিত সেগুলো চুক্তি আইনের অংশ হিসেবে গণ্য করতে হবে।
৬. সম্পত্তি হস্তান্তর আইনে রেজিস্ট্রেশন আইন,১৯০৮ এর কি কোন প্রয়োগ আছে?
উ: এই আইনের ধারা ৫৪(১.২), ৫৯,১০৭, ১২৩ ধারাগুলো রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর পরিপূরক বলে গণ্য হবে।
৭. সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ এর ৫ ধারার মুল বিষয় কি?
উ: সম্পত্তি হস্তান্তর হবে জীবিত ব্যক্তিদের মধ্যে।
৮. সম্পত্তি হস্তান্তর আইনের ৫ ধারার ব্যতিক্রম কোনটি?
উ: উক্ত আইনের ১৩ ধারা।
৯. ধারা ১৩ এর মূল বক্তব্য কি?
উ:
১০. ধারা 14 তে উল্লেখিত Rule against perpetuity কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
উ: জনক্যাণের জন্য চিরস্থায়ী হস্তান্তর হলে ( ধারা ১৮)।
১১. সম্পত্তি হস্তান্তর আইনে উইলের মাধ্যমে কি সম্পত্তি হস্তান্তর করা যায়?
উ: না। সেথ জাসসুমাল বনাম কেন্দ্রীয় সরকার।
১২. Reversioner বলতে কি বোঝেন? এই আইনে এটি কি হস্তান্তর করা যায়?
উ:
১৩. ভবিষ্যৎ উত্তরাধিকারের সম্ভাবনা ত্যাগ করা যায়,হস্তান্তর করা যায় কি?
উ: না।
১৪. কোন ব্যক্তি কি এমন Title হস্তান্তর করতে পারে যা তার নেই কিংবা তার যা আছে তার চেয়েও বেশি Title কি হস্তান্তর করতে পারে?
উ: হস্তান্তরকারীর হস্তান্তরিত সম্পত্তিতে Title না থাকলে হস্তান্তর করতে পারবে না। তবে মালিক না হয়েও হস্তান্তর করা যায়। যেমন, Power of Attorney এবং এই আইনের ৪১ ধারানুযায়ী। তবে ৪১ ধারার প্রয়োগ ৫৩গ এবং ৫৩ঙ এর মাধ্যমে সীমিত হয়ে গেছে।
১৫. সম্পত্তি হস্তান্তরের সাথে কোন বিষয়টি হস্তান্তর হয় না?
উ: হস্তান্তরের পূর্বের বকেয়া সুদ(ধারা-৮)।
১৬. শর্তসাপেক্ষে হস্তান্তর অনেকাংশে অবৈধ। কোন ক্ষেত্রে শর্তসাপেক্ষে হস্তান্তর বৈধ?
উ: ইজারার ক্ষেত্রে ইজারাদাতা বা তার মাধ্যমে অন্য কোন দাবীদারের সুবিধার জন্য(ধারা-১০)।
১৭. "দেউলিয়া হলে, হস্তান্তরের প্রচেষ্টা চালালে হস্তান্তর লোপ পাবে" - এই ধরনের শর্ত কি বৈধ?
উ: উক্ত শর্তই কেবল বাতিল হবে।
১৮. ধারা ১৭,১৯ এবং ২১ ধারার বিষয়বস্তু কি?
উ: ধারা- 17 (Direction of Accumulation ). ধারা-19 (Vested Interest). ধারা- 21 ( Contingent Interest).
১৯. সম্পত্তি হস্তান্তর আইনের কোন দুটি ধারাতে Doctrine of Cy-pres নীতি প্রয়োগযোগ্য?
উ: ধারা -১৫ এবং ২৬
২০. Doctrine of Cypress কি?
উ।
২১. Condition subsequent কি বৈধ?
উ: হ্যা।
২২. কোনটি ঠিক?
Fulfilment /Fullfilment.
২৩. Doctrine of Election কোন ধরনের সম্পত্তি নিয়ে করা হয়?
উ: স্থাবর সম্পত্তি
২৪. এটি কি দান বা উইলের ক্ষেত্রে প্রযোজ্য?
উ: হ্যা।
২৫. নির্বাচনের ক্ষেত্রে হস্তান্তর কি একই লেনদেনে করতে হবে নাকি ভিন্ন ভিন্ন লেনদেনে করতে হবে?
উ: একই লেনদেনে।
২৬. Appoirtionment আছে কত ধারায়?
উ: ধারা ৩৬ এবং ৩৭
২৭. আইনগত প্রয়োজনে কারা সম্পত্তি হস্তান্তর করতে পারে?
উ: হিন্দু বিধবা, যৌথ পরিবারের ম্যানেজার,নাবালকের অভিভাবক (ধারা-৩৮)।
২৮. সম্পত্তি হস্তান্তর আইনের ৩৯ ধারানুয়ায়ী কোন কোন ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি হস্তান্তরিত সম্পত্তি থেকে ভরণপোষণের অধিকার পাবে?
উ: ধারা ৩৯
২৯. সম্পত্তি হস্তান্তর আইনের ৪০ ধারায় জমি ব্যবহারের বিধি নিষেধ কি বৈধ?
উ: বৈধ।
৩০. Covenant কি?
উ: আনুষ্ঠানিক সম্মতি, বাধ্যবাধকতা, প্রতিজ্ঞা।
৩১. Covenant এর আইনগত মূল্য কেমন?
চুক্তির চেয়েও বেশি। কখনো grant হিসেবে বিবেচিত।
৩২. Covenant কত প্রকার? কি কি?
দুই প্রকার। হা-বাচক। না-বাচক।
৩৩. না বাচক Covenant কত প্রকার ও কি কি?
উ: দুই প্রকার। আইনগত। নৈতিক।
৩৪. সম্পত্তি হস্তান্তর আইনের ৪০ ধারায় কোন ধরনের Covenant এর কথা পরোক্ষভাবে উল্লেখ আছে?
উ: নেতিবাচক covenant.
৩৫. বর্তমানে কৃত্রিম মালিক কর্তৃক সম্পত্তি হস্তান্তর সীমিত করা হয়েছে কোন কোন আইন দ্বারা?
উ: এই আইনের ৫৩গ এবং ৫৩ঙ ধারা এবং LRO,1984 এর ধারা-৫ দ্বারা।
৩৫. কোন কোন আইনে Estoppel নীতিটি আছে?
উ: TP Act,1882, section 43. ET,1872, section 115
৩৬. Qui priorest tempore priorest jure এর অর্থ কী?
উ:সময়ের দিকে আগে মানে আইনের দিকেও অগ্রবর্তী (ধারা-৪৮)।
৩৭. ত্রুটিপূর্ণ মালিকানার ভিত্তিতে সম্পত্তি হস্তান্তর করলে এবং গ্রহীতা উক্ত সম্পত্তির উন্নয়ন করলে পরবর্তীতে যদি আসল মালিক এসে ত্রুটিপূর্ণ গ্রহীতাকে উচ্ছেদ করে সেক্ষেত্রে উচ্ছেদকৃত ব্যক্তি কোন সময়ের মুল্য পাবেন?
উ: উন্নয়নবাবদ মূল্য যা উচ্ছেদের সময়কার বাজার মূল্যের সমান।
৩৮. Pendente Lite Nihil Invatur এর অর্থ কী?
উ: মামলা চলাকালে নূতন অবস্থা সৃষ্টি করা ঠিক হবে না।
৩৯. Lispendense এর মুল বিষয় কী?
উ: স্থাবর সম্পত্তির স্বত্ত্বের ত্রুটি (ধারা- ৫২)
৪০. ৫৩ ধারানুযায়ী পাওনাদার বলতে কী ডিক্রিদারকে অন্তভূক্ত করবে? যদি করে তাহলে কী ডিক্রি জারীর আবেদন করার প্রয়োজন আছে?
উ: হ্যা। না।
৪১. পাওনাদারদের ঠকানোর উদ্দেশ্যে কেউ তার স্ত্রীকে দেনমোহর পরিশোধ করলে তাকে প্রতারণা বলা যাবে?
উ: না।
৪২. আংশিক সম্পাদন নীতি (part performance) আছে কোন ধারায়?
উ:৫৩ক
৪৩. Sale এবং Contract for Sale এর মধ্যে পার্থক্য কি?
উ: sale সম্পুর্ণ /আংশিক মালিকানা হস্তান্তর।
contract for sale হচ্ছে বায়নানামা।
৪৪. Contract for sale এর মেয়াদ সর্বোচ্চ কত মাস হতে পারে?
সময় উল্লেখ না থাকলে সর্বোচ্চ ৬ মাস।
৪৫. বিক্রেতা তার সম্পত্তি বিক্রয়ের সময় সম্পত্তি সম্পর্কিত কোন তথ্য গোপন করে যা সম্পত্তির মূল্য কমিয়ে দেয় এই ক্ষেত্রে এটি কি প্রতারনা হবে?
উ: হ্যা। ৫৫(১) এবং ৫৫(৫)
৪৬. উপরোক্ত শর্ত কি ক্রেতার ক্ষেত্রেও প্রযোজ্য হবে?
উ: হ্যা।
৪৭. দায়যুক্ত সম্পত্তি দায়মুক্ত করার বিধান আছে কত ধারায়?
উ: ৫৭
৪৮. মর্টগেজ কি? উদাহরণ দিন
৪৯. Classification of mortgage? বাংলাদেশে কোন ধরনের মর্টগেজ প্রচলিত আছে?
৫০. কোন ধরনের মর্টগেজে দখল প্রদান করতে হয় না?
উ: S.M.
৫১.কোন ধরনের মর্টগেজে কৃত্রিম বিক্রয়ের শর্ত আছে?
উ: MCS
৫২. খাইখালাসি মর্টগেজ দাতার দখল উদ্ধার আছে কত ধারায়?
উ: ৬২
৫৩. খাইখালাসী মর্টগেজ এর মেয়াদ সর্বোচ্চ কত বছর হতে পারে? কোন ধারায় আছে? আর কোন আইনে আছে? SAT, sec 95
৫৪. কোন ধরনের মর্টগেজে মর্টগেজর ব্যক্তিগতভাবে দায়ী না?
উ:UM
৫৫. ইকুইট্যাবল/ন্যায়পর মর্টগেজ কোনটি?
উ:MDTD ( ৫৮, ৯৬)
৫৬. mortgage in deposited title deed কী সব জায়গায় সৃষ্টি করা যায়?
ঊ: সরকার নির্ধারিত জায়গায়।
৫৭. শ্রেণি বিহীন মর্টগেজ কী? কোন কোন ধারায় আছে?
উ: ধারা ৫৮,৯৮
৫৮. Simple mortgage রেজিস্ট্রেশন কী বাধ্যতামূলক?
উ: হ্যা।
৫৮. মর্টগেজের ক্ষেত্রে যদি স্থাবর সম্পত্তির মূল্য ১০০ টাকার কমও হয় তাহলেও কী রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক?
উ:
৫৯. mortgage in title deed এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রয়োজন আছে কি?
উ: নাই। তবে দখল না দিলে আছে।
৬০. অন্য চারটি মর্টগেজ কী রেজিস্ট্রেশন করতে হবে?
উ: অন্য চারটি মর্টগেজ এর প্রত্যেকটির মুল্য ১০০ এর কম না হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
৬১. মর্টগেজর কিংবা মর্টগেজি বলতে কী তাদের মাধ্যমে টাইটেল প্রাপ্ত ব্যক্তিকে অন্তভুক্ত করবে?
উ: হ্যা। ধারা- ৫৯ক
৬২. মর্টগেজর কী মর্টগেজ মুক্ত করতে পারে? কত ধারায় Redemption এর কথা উল্লেখ আছে?
উ:
৬৩. Redemption কি? কে কে Redemption করতে পারে?
৬৪. Clog on Redemption কী?
৬৫. Part Redemption কি আইনে স্বীকৃত? সেক্ষেত্রে কিসের ভিত্তি স্বীকৃত?
উ: সেক্ষেত্রে সহদাতাকে সম্পুর্ণ অর্থ পরশোধ করতে হবে।
৬৬. একজন মর্টগেজদাতা তার একাধিক সম্পত্তি একই সাথে এক ব্যক্তি দিলে সেকি পৃথকভাবে কোন মর্টগেজ উদ্ধার করতে পারবে?
উ: হ্যা।
৬৭. মর্টগেজ বলবত থাকাকালে সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে ফলাফল কী? কোন কোন ধারায় আছে?
উ:বৃদ্ধি দুইভাবে হতে পারে। ১) প্রাকৃতিকভাবে বৃদ্ধি। ২) ব্যয়লদ্ধ বৃদ্ধি
৬৮. মর্টগেজি মর্টগেজ চলাকালীন মর্টগেজ সম্পত্তির উন্নয়ন করলে ফলাফল কী?
উ: ধারা - ৬৩ক
৬৯. Right to foreclosure আছে কত ধারায়? এর উদ্দেশ্য কী?
উ: ধারা ৬৭
৭০. Receiver আছে কত ধারায়? আর কোন কোন আইনে আছে?
উ: ধারা ৬৯ক
৭১. Mortgagor কি মর্টগেজকৃত সম্পত্তি Lease দিতে পারে? কোথায় বলা আছে?
উ: ধারা ৭২
৭২. priority আছে কত কত ধারায়? priority এর প্রয়োগ সীমিত করেছে এই আইনের কোন ধারা?
উ: ৪৮, ৭৮,৫৩ঘ
৭৩. Contribution এর অর্থ কী? কত ধারায় উল্লেখ আছে?
উ: ধারা ৮২
৭৪. TP Act,1882 তে Marshalling কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে?
উ: ৫৬, ৮১
৭৫. Subrogation কি? কারা স্থলাভিষিক্ত হতে পারেন? কত ধারায় আছে?
উ: ধারা- ৯২
৭৬. সম্পত্তি হস্তান্তর আইনের ৯৩ ধারার মূল বিষয় সংযোগ নিষিদ্ধ। সংযোগ নিষিদ্ধ এর বিশুদ্ধ ইংরেজি কী?
উ:Prohibition of Taking
৭৭. TP Act, 1882 কী Mesne Mortgagee এর কোন ধারা আছে?
উ: ধারা ৯৪
৭৮. Redem Up এবং Redem Down কি?
৭৯. Charge কি?
উ:
৮০. কিভাবে সৃষ্টি হয়?
উ: ১. পক্ষগণের কার্যদ্বারা
২. আইনগত কার্যের মাধ্যমে চার্জ সৃষ্টি করা। যেমন ধারা- ৩৯,৯৫ ইত্যাদি।
৮১. চার্জের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা কি বাধ্যতামূলক?
উ:না
৮২. চার্জে সাক্ষীর প্রয়োজন আছে কী?
উ: নাই
♣চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ৭৬ এর ক্ষেত্রে চার্জের উদ্ভব হয়।
৮৩. মর্টগেজ এবং চার্জের মধ্যে পার্থক্য কী?
৮৪. Notice কি? Tender কি? TP Act, 1882 এর কত ধারায় আছে?
উ: ধারা ১০২-০৩
৮৫. Actual notice কি
৮৬. Constructive notice কি?
৮৭. Lease কি? License কি? Easement কি?
৮৮. TPAct,1882 এর ১০৬ ধারার বিষয়বস্তু কী?
৮৯. Lease কত প্রকার?
৯০. কয় ধরনের Lease রেজিস্টার্ড দলিলের মাধ্যমে করা হবে?
উ: যে ইজারা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তা হলো:- ১. বছর হতে বছর ইজারা।২. বার্ষিক ইজারা।৩. এক বছরের চেয়ে দীর্ঘ ইজারা।৪. বার্ষিজ খাজনা ধার্য করে স্থাবর সম্পত্তির ইজারা।
৪ টি।
৯১. রেজিস্ট্রেশন না করলে ফলাফল কী?
উ: ইজারা বাতিল। গ্রহীতাকে বিনা নোটিশে উচ্ছেদ করা যাবে।
৯২. Waiver of Forfeiture কী? কত ধারায় আছে?
উ: ১১২
৯৩. Surrender এর ফলাফল কি? কোন আইনে আছে?
উ: ১১৫
৯৪.মেয়াদ উত্তীর্ণ দখলের (Holding Over) প্রতিক্রিয়া কী? কত ধারায়?
উ: 116
৯৫. TP Act, 1882 এর কোন ধারানুযায়ী কৃষি জমির ইজারা নিষিদ্ধ?
♣Exchange ♣
৯৬. Exchange কি?
৯৭. কোন কোন ধরনের সম্পত্তির বিনিময় হয়?
৯৮. TP Act,1882 তে কোন ধরনের সম্পত্তি বিনিময় করা যায়?
৯৯. অস্থাবর সম্পত্তি বিনিময় হয় কোন কোন আইনে?
১০০. টাকার বিনিময়ে কি টাকা বিনিময় করা যায়?
১০১. কোন শর্তে টাকা বিনিময় হতে পারে?
১০২. স্বত্ত্বের ত্রুটির কারনে Exchange কি অপপ্রয়োগযোগ্য হবে?
উ: না। যৌথ পরিবারের কর্তা অন্যান্যদের সম্মতি নিয়ে বিনিময় করতে পারে।
১০৩. কোন ধরনের হস্তান্তরের ক্ষেত্রে একপক্ষ একই সময় ক্রেতা ও বিক্রেতা কিংবা হস্তান্তরকারী-হস্তান্তরগ্রহীতা?
১০৪.Exchange এর ক্ষেত্রে হস্তান্তরের কোন নিয়ম ফলো করা হয়?
উ: বিক্রয়।
১০৫.Exchange এর ক্ষেত্রে কি pre-emption কার্যকর?
উ: না।
১০৬.Partition কেন Exchange নয়?
উ: যতুরাম বনাম হাকাম মামলায় বলেন যে, পক্ষগণ স্বতন্ত্র দখলে ছিল না তাই partition কে exchange বলা যাবে না।
১০৭.স্ত্রীর ভরণপোষণের জন্য স্বামী যদি স্ত্রীর নিকট সম্পত্তি হস্তান্তর করে তাহলে তা কি Exchange হবে?
উ: না। স্ত্রী কিছুই দেয় না।
১০৮. Lease কি Exchange হবে?
উ:
১০৯. ২০০৫ সালের ১ জুলাইয়ের আগে এবং পরে কিভাবে বিনিময় সম্পাদন হতো?
উ: ২০০৫ সালের আগে দখল অর্পণ কিংবা রেজিস্ট্রেশন যে কোন একভাবে করলেই হতো। ২০০৫ এর পর TPAct, 1882 এর অধীনে বিনিময় দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।
১১০. স্থাবর সম্পত্তির সাথে যদি অস্থাবর সম্পত্তি বিনিময় হয় তাহলে ফলাফল কী?
উ: বিনিময় রেজিস্ট্রেশন করতে হবে(৫৪ক)।
১১১. কয়টি দলিলের মাধ্যমে exchange সম্পন্ন করতে হবে?
উ: আইনে স্পষ্ট কিছু উল্লেখ নাই। একটিও হতে পারে। ভিন্ন ভিন্নও হতে পারে।
১১২. Unregistered Deed এর মাধ্যমে দলিল সম্পাদন এবং দখল অর্পণ করা হলে ফলাফল কী?
উ: 53A. দখল বঝায় রাখতে পারবে।
১১৩. Sale এবং Exchange এর মধ্যে পার্থক্য কী?
উ: পার্থ্যক্যের বিষয়:- সংজ্ঞা। অর্থ। ক্রেতাও বিক্রেতা। অর্থের বিনিময়। অগ্রক্রয়।
১১৪. ত্রুটিপূর্ণ সম্পত্তি হস্তান্তর এর ফলে কোন একপক্ষ ক্ষতিগ্রস্ত/আংশিক ক্ষতিগ্রস্ত হলে তার প্রতিকার কী?
উ: ক্ষতিপূরণ এবং চুক্তি বাতিল করতে পারবেন।
১১৫. দুই পক্ষ বিনিময় করার পর তৃতীয় কোন ব্যক্তি এদের কোন একজনের কাছ থেকে মুল্যের বিনিময়ে ক্রয় করলে কি তার কাছ থেকে সম্পত্তি উদ্ধার করা যাবে?
উ: না। এক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যাবে বিক্রেতার কাছ থেকে।
১১৬. সম্পত্তি হস্তান্তর আইনের ১১৯ ধারায় কখন উক্ত আইনে ৪৩ ধারা প্রয়োগ যোগ্য হবে?
উ: Estopple এর ন্যায় প্রয়োগ হবে।
১১৭. Exchange এর ক্ষেত্রে পক্ষসমুহের দায়-দায়িত্ব কিসের মতো?
উ: এই আইনের ৫৫ ধারানুযায়ী ক্রেতা-বিক্রেতার দায়িত্ব ও অধিকারের মতো।
১১৮. অস্থাবর সম্পত্তির বিনিময়ে পক্ষগণের অধিকার কিভাবে নির্ধারিত হবে?
উ: CA, 1872 এবং Sale of Goods Act, 1930.
১১৯. Exchange এর ক্ষেত্রে কোন পক্ষ বিনিময়ের সাথে কি টাকা দিতে পারবে? সেক্ষেত্রে শর্ত কী?
উ: হ্যা। সেক্ষেত্রে অর্থের বিশুদ্ধতার নিশ্চয়তা দিতে হবে।
১২০.কোন কোন ধরনের সম্পত্তি দান করা যায়?
উ: স্থাবর এবং অস্থাবর সম্পত্তি
দান গ্রহনের পূর্বে গ্রহীতা মারাগেলে দান কি হবে?
উ: বাতিল।
১২১. মুসলিম আইনের দান কোন আইন অনুয়ায়ী নিয়ন্ত্রিত হবে?
উ: TP Act,1882
১২২. দান কি রেজিস্ট্রি করা বাধ্যতামূলক? সেক্ষেত্রে সাক্ষী লাগবে কয়জন?
১২৩. অস্থাবর সম্পত্তির দান কিভাবে সম্পাদন হবে?
উ:রেজিস্ট্রেশন কিংবা দখল অর্পণ।
১২৪চুক্তি করার অযোগ্য ব্যক্তি কি দান গ্রহণ করতে পারে?
উ:পারে?
১২৫. যদি দান গ্রহন করে তাহলে কি তাকে দায়দায়িত্ব বহন করতে হবে? শর্ত কী?
উ:
১২৬. নাবালক কি দায়যুক্ত দায় কিংবা সার্বজনীন দান গ্রহন করতে পারে?
উ না। তবে উপরের শর্ত পুরণ করলে পারবে।
১২৭. সম্পত্তি হস্তান্তর আইনে কি মৌখিক দান সম্ভব?
উ: অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সম্ভব । কিন্তু এই আইনে স্থাবর সম্পত্তি দানের ক্ষেত্রে মৌখিক দান সম্ভব নয়।
১২৮. কোন স্থাবর সম্পত্তির দান জীবিত কালে সম্পাদন হলে তার মৃত্যুর পর কী রেজিস্ট্রেশন সম্ভব?
উ: হ্যা।রেজিস্ট্রেশন করা সরকারের দায়িত্ব, জনগণের না। তবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন না করার কোন কারন নাই। মৃত্যু রেজিস্ট্রেশন না করার কোন কারন হতে পারে না। তবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের ৪৭ এং ৪৯ ধারা অনুসরণ করতে হবে।
১২৯. দান কার্যকর হওয়ার তারিখ কখন শুরু হয়?
উ: দান সম্পাদনের তারিখ থেকে। রেজিস্ট্রেশন এর তারিখ থেকে নয়।
১৩০. ভবিষ্যৎ দান কী বৈধ?
১৩১. কয়েকজনকে একত্রে দান করা হলো, একজন দান গ্রহন করতে অস্বীকার করলো,ফলাফল কী?
উ: শুধু তারটাই বাতিল।
১৩২. দান কিভাবে প্রত্যাহার করা যায়?
উ: ১২৬
১৩৩. দাতার ভরণপোষণের জন্য সম্পত্তির লাভের কোন অংশ যদি সংরক্ষিত রাখা হয় তাহলে দান বাতিল হবে কি?
উ: না।
১৩৪. দায়যুক্ত দানের কোন ক্ষেত্রে হস্তান্তরগ্রহীতা শুধু সুবিধাই গ্রহন করতে পারে?
উ: হস্তান্তর ভিন্ন ভিন্ন হলে।
১৩৫. সম্পত্তি হস্তান্তর আইনের ১২৮ ধারার উদ্দেশ্য কী?
উ: পাওনাদারদের স্বার্থ রক্ষা করা।
১৩৬. মৃত্যুশয্যায় কোন ধরনের সম্পত্তি দান করা যায়?
উ: অস্থাবর (ধারা ১২৯)।
১৩৭. Actionable Claim কী? উদাহরণ দাও
১৩৮. কত প্রকার ও কি কি?
১৩৯. সম্পত্তি হস্তান্তর আইনের কোন কোন ধারার বিধান AC এর ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়?
উ: ৫৪, ৫৯, ১২৩.
১৪০. AC কি বিনামূল্যে হতে পারে?
উ: পারে।
১৪১. ACএর ক্ষেত্রে হস্তান্তর সম্পুর্ণ করার জন্য দেনাদারকে কী নোটিশ প্রদান বাধ্যতামূলক?
উ: না।
১৪২. কোন কোন ক্ষেত্রে AC কার্যকর হবে না?
উ: জীবন বীমা, অগ্নীবীমা হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
১৪৩. নালিশযোগ্য দাবী হস্তান্তরের নোটিশ কি বাধ্যতামূলক?
উ: না (১৩১)।
১৪৪. নোটিশের উদ্দেশ্য কী?
১৪৫. AC হস্তান্তরগ্রহীতার দায়-দায়িত্ব কী?
উ: ১৩২
১৪৬. হস্তান্তরগ্রহীতা কি হস্তান্তরকারীকে পক্ষ না করে নিজের নামে মামলা করে দাবীর টাকা আদায় করতে পারে?
উ: পারে (১৩০)।
১৪৭. বিচার আদালতের সাথে সংশ্লিষ্ট অফিসার,জাজবৃন্দ কি AC ক্রয় করতে পারে?
উ: না।
১৪৮. TP Act,1882 এর ১৩৭ ধারার বিষয়বস্তু কী?
উ: স্টক, শেয়ার, ডিবেঞ্জার ও পণ্যের স্বত্ব বিষয়ক ব্েত্রে AC প্রযোজ্য না।