25/07/2026
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী উৎসে কর (TDS) মনিটরিং কার্যক্রম সম্পর্কে। তবে সংবাদটি পড়ে অনেকের মনে এমন ধারণা হতে পারে যে কর কর্মকর্তারা যেকোনো সময় যেকোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য ইচ্ছামতো তল্লাশি করতে পারবেন। বাস্তবে বিষয়টি আইন দ্বারা সীমাবদ্ধ।
আইন অনুযায়ী বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করলেঃ
কর কর্মকর্তারা উৎসে কর (TDS) কর্তন ও সরকারি কোষাগারে জমা হয়েছে কি না তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিদর্শন করতে পারেন।তারা হিসাবের বই, ভাউচার, রসিদ, ব্যাংক স্টেটমেন্ট এবং কর-সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা বা তলব করতে পারেন।
প্রয়োজন হলে প্রতিষ্ঠানের কম্পিউটার, সার্ভার বা ইলেকট্রনিক রেকর্ড পরীক্ষা করতে পারেন, তবে সেটিও কর তদন্তের উদ্দেশ্যে এবং আইনের সীমার মধ্যে।প্রয়োজনীয় নথি বা ইলেকট্রনিক রেকর্ড সাময়িকভাবে জব্দ করার ক্ষমতাও ধারা ১৪৭-এ রয়েছে। কেউ যদি এই আইনানুগ কার্যক্রমে বাধা দেন, তাহলে ধারা ১৪৭(২) অনুযায়ী জরিমানার বিধান প্রযোজ্য হতে পআয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী উৎসে কর (TDS) মনিটরিং কার্যক্রম সম্পর্কে। তবে সংবাদটি পড়ে অনেকের মনে এমন ধারণা হতে পারে যে কর কর্মকর্তারা যেকোনো সময় যেকোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য ইচ্ছামতো তল্লাশি করতে পারবেন। বাস্তবে বিষয়টি আইন দ্বারা সীমাবদ্ধ।
বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করলেঃ
কর কর্মকর্তারা উৎসে কর (TDS) কর্তন ও সরকারি কোষাগারে জমা হয়েছে কি না তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিদর্শন করতে পারেন।তারা হিসাবের বই, ভাউচার, রসিদ, ব্যাংক স্টেটমেন্ট এবং কর-সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা বা তলব করতে পারেন।
প্রতিষ্ঠানের কম্পিউটার, সার্ভার বা ইলেকট্রনিক রেকর্ড পরীক্ষা করতে পারেন, তবে সেটিও কর তদন্তের উদ্দেশ্যে এবং আইনের সীমার মধ্যে।প্রয়োজনীয় নথি বা ইলেকট্রনিক রেকর্ড সাময়িকভাবে জব্দ করার ক্ষমতাও ধারা ১৪৭-এ রয়েছে। কেউ যদি এই আইনানুগ কার্যক্রমে বাধা দেন, তাহলে ধারা ১৪৭(২) অনুযায়ী জরিমানার বিধান প্রযোজ্য হতে পারে।