30/07/2026
আমার প্রাক্তন সহকর্মীদের মধ্যে শুধুমাত্র যারা আমার নিকট এসে জিপির কাছ থেকে তাদের wppf এর বকেয়া পাওনা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা দায়ের করেছেন, পোস্টটি তাদের জন্য। গুনে গুনে ৯০৭ জন মামলাকারী যদিও এদের মধ্যে ২৮ জন চলে গেছেন NOC নিয়ে, এরপরও সংখ্যাটা ৮৭৯। সবাইকে আলাদা করে জানানোটা সময় সাপেক্ষ, তাই শ্রম আদালতে জানুয়ারী থেকে পার হয়ে যাওয়া এবং পরবর্তী তারিখ এখানেই জানিয়ে দিলাম—
গত জানুয়ারী, ২০২৬ থেকে বিভিন্ন লটে দায়ের করা আপনাদের মামলার তারিখ সমূহঃ
লট-১ঃ মজুরী ৫৪৬-৫৯৫/২০২৩ঃ ২২/২/২৬, ২১/৬/২৬, পরবর্তী তাং- ২৫/১০/২৬
লট-২ঃ মজুরী ৬০৪-৬৮৩/২০২৩ঃ ২/৬/২৬, পরবর্তী তাং- ২৭/৯/২৬
লট-৩ঃ মজুরী ৬৮৮-৭৮৮/২০২৩ঃ ২৮/৬/২৬, পরবর্তী তাং- ২৩/৮/২৬
লট-৪ঃ মজুরী ৭৯৪-৮৭৫/২০২৩ঃ ২৮/৭/২৬, পরবর্তী তাং- পরে জানানো হবে।
লট-৫ঃ মজুরী ৮৭৬-৯৯৩/২০২৩ঃ ২০/১/২৬, ২১/৬/২৬, পরবর্তী তাং- ১৫/১২/২৬
লট-৬ঃ মজুরী ৯৯৯-১১২৮/২০২৩ঃ ৭/৬/২৬, পরবর্তী তাং- ১৬/৮/২৬
লট-৭ঃ মজুরী ২-১২৫/২০২৪ঃ পরবর্তী তাং- ১/৯/২০২৬
লট-৮ঃ মজুরী ১৩৩-২৫৩/২০২৪ঃ ১৪/৬/২৬, পরবর্তী তাং- ৩১/৮/২৬
লট-৯ঃ মজুরী ৩৫৬-৪২৭ এবং ৪৩০/২০২৪ঃ ১১/১/২৬, পরবর্তী তাং- ১০/১২/২৬
লট-১০ঃ মজুরী ১৭০৮-১৭০৯/২০২৪ঃ ২৪/৩/২৬, ২৯/৪/২৬, ১৬/৬/২৬, ১৯/৭/২৬, পরবর্তী তাং- পরে জানানো হবে।
লট-১১ঃ মজুরী ১৭৯৯-১৮২৪/২০২৪ঃ পরবর্তী তাং ২/৮/২০২৬
অনেকেই জানতে চান তার মামলা কোন লটে করা হয়েছে, তাই লট নাম্বারের সাথেই মামলার নাম্বারও জানিয়ে দিলাম, আর শেষে দিলাম তারিখ গুলো। নিতান্ত পদ্ধতিগত কারনে এখন তারিখ গুলো পড়ছে। যেহেতু প্রথম ১০ টা লটের মামলাই এখন উচ্চ আদালতের স্থগিত আদেশ প্রাপ্ত বিভিন্ন মেয়াদে, সেকারনে মেয়াদ পার হলেই ডেট পড়ে, আর সেদিন জিপি হাজির হয়ে বলে তারা স্থগিত মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন, তখন শ্রম আদালত পরবর্তী একটি তারিখ ঘোষনা করেন, প্রমান দাখিলের জন্য।
বিস্তারিত কিছু আলাপ করতে চাইলে অবশ্যই চেম্বারে আসতে হবে। ফোনে কোন কনসালটেন্সি করা হয় না।
ধন্যবাদ
আহমদ মন্জুরুদ্দৌলা
এ্যাডভকেট
জজ কোর্ট এবং লেবার কোর্ট
ঢাকা।