BDLAWNEWS.COM

BDLAWNEWS.COM Law news, Articles, videos, advice, live chat, skill development, wiki, discussion and many more features.

 #আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল আজ রাতে প্রকাশিত হবে: এ এম আমিন উদ্দিন আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার...
15/02/2024

#আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল আজ রাতে প্রকাশিত হবে: এ এম আমিন উদ্দিন

আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার রাতে প্রকাশিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও আটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিয়ে করলে ১০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত  কর দিতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে
06/02/2024

বিয়ে করলে ১০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত কর দিতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে

10/01/2024
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জামালপুর জেলার আহ্বায়ক, জামালপুর জেলা আওয়ামীলীগের সফল রাজনীতি ব্যক্তিত্ব, বাংলাদেশ রেড ...
01/01/2024

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জামালপুর জেলার আহ্বায়ক, জামালপুর জেলা আওয়ামীলীগের সফল রাজনীতি ব্যক্তিত্ব, বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্য, পরিবার পরিকল্পনা পরিষদের সদস্য ও জামালপুর আইন কলেজের প্রধান উপদেষ্টা, পল্লী উন্নয়ন সংঘের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত জেলা পরিষদের অংশগ্রহণ কারী, জেলা আইনজীবী সমিতির ৬ বারের সফল সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ২ বার নির্বাচিত সদস্য, আমার শ্রদ্ধেয় সিনিয়র , সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার স্যার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃতু্বরন করেন(ইন্না লিল্লাহি - - - রাজিউন)।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বচ্চ মাকাম দান করুক, আমিন।

আজ আমরা শোকাহত
এ্যাডভোকেট আশরাফুল আলম

 #বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট রবিউল হোসেন আজ সকাল ৬ টার সময় ইন্তেকাল করেছেন। মরহুম এডভোকেট রবিউল হোসেন...
30/12/2023

#বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট রবিউল হোসেন আজ সকাল ৬ টার সময় ইন্তেকাল করেছেন।
মরহুম এডভোকেট রবিউল হোসেন এর জানাজার নামাজ আজ সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তিনি গত ৩ দিন ধরে হঠাৎ স্বাসকষ্ট জনিত সমস্যায় রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি ছিলেন। গত হাসপাতাল বাসায় ফিরেছিলে আজ সকাল ৬টার সময় তার ঢাকার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 #বার কাউন্সিল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবনের উ...
21/10/2023

#বার কাউন্সিল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টার পরে তিনি ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হকসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়েছেন। আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে এ সমাবেশ চলছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশ থেকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা উপস্থিত হয়েছেন।

আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় বার কাউন্সিল ১৫ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৩৮ কোটি টাকা।

আইনজীবীদের জন্য প্রশিক্ষণকক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের কক্ষ রয়েছে। এ ছাড়া শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হল রয়েছে। ভবনটিতে রয়েছে চারটি লিফট, ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগার।

প্রকল্পে আরবরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে আলাদা বিদ্যুৎ লাইনও এতে যুক্ত করা হয়েছে। নবনির্মিত এই ভবনে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসেপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি।

আইনজীবীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা
18/10/2023

আইনজীবীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা

Enrollment MCQ on 17-11-2023 & Written on 22-12-2023
17/10/2023

Enrollment MCQ on 17-11-2023 & Written on 22-12-2023

 #অন্যের সঙ্গে  হেসে কথা বলার ক্ষোভে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে  হত্যাডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জের ভৈরবে অন্তঃসত্ত্বা স্ত্...
02/10/2023

#অন্যের সঙ্গে হেসে কথা বলার ক্ষোভে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জের ভৈরবে অন্তঃসত্ত্বা স্ত্রী সেলিনা বেগমকে (৪০) হত্যার দায় স্বীকার করে স্বামী ফয়েজ মিয়া ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। অন্যের সঙ্গে ফোনে হেসে কথা বলার ক্ষোভ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেলিনাকে হত্যা করেছেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউসার তার জবানবন্দি রেকর্ড করেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. শাহাদাত হোসেন গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান। এর আগে পিবিআই কিশোরগঞ্জ জেলার সদস্যদের হাতে আটক হন ফয়েজ উদ্দিন।

জানা যায়, ফয়েজ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে। পেশায় পাদুকা ব্যবসায়ী। সেলিনার বাড়ি একই উপজেলার শিবপুর ইউনিয়নের ভাটি কৃষ্ণনগর গ্রামে। বাবার নাম জাহের মিয়া। ২২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের তিন সন্তান। এর মধ্যে এক ছেলে ও দুই মেয়ে। চলতি বছরের ৩১ জুলাই নিজ ঘরে ফয়েজের হাতুড়ির আঘাতে সেলিনার মৃত্যু হয়। এই ঘটনায় পরদিন সেলিনার ছোট ভাই নাহিদুল ইসলাম বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২২ বছর আগে আসামি ফয়েজ উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়ে সেলিনা বেগমের। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত্যুর আগে সেলিনা বেগম ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় সময় সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ফয়েজ উদ্দিন পেশায় জুতার তৈরির কারিগর আর এ কারণে সেলিনা বেগম স্বামীকে সহায়তার জন্য নিজেও জুতা তৈরির কাজে সহায়তা করতেন। আগের ক্ষোভে গত ৩১ জুলাই আবারও কথাকাটাকাটি হয় সেই জেরে ঘটনার দিন রাতে হাতুরি দিয়ে সেলিনা বেগমের মাথায় আঘাত করে। এ সময় মাথা ফেটে মগজ বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় বাচ্চাদের কান্না শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ফয়েজ উদ্দিনসহ অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়। পরে পুলিশের খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরের দিন সেলিনা বেগমের ভাই নাহিদুল ইসলাম বাদি হয়ে ফয়েজ উদ্দিনকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত আরও ২জনকে অভিযুক্ত করে কিশোরগঞ্জের ভৈরব থানায় মামলা দায়ের করেন।

পিবিআই জানায়, ২০ আগস্ট মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআই কিশোরগঞ্জ জেলার উপ-পরিদর্শক (নিঃ) আবু কালামকে। ফয়েজকে ২৮ সেপ্টেম্বর রাত ২টার দিকে ঢাকার লালবাগ থানার নবাবপুর রোডের ক্লাবপাড়া নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

জবানবন্দিতে ফয়েজ উল্লেখ করেন, নিজ বাড়িতেই তাঁর জুতার কারখানা। ঘটনার রাতে ফয়েজ চার ডজন জুতা সেলিনার কাছে নিয়ে এসে কাগজে প্যাকেট করার জন্য বলেন। এই কথা বলে ফয়েজ ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন সেলিনা ফোনে হেসে হেসে কথা বলছেন। তখনো জুতার প্যাকেট করা হয়নি। এতে ফয়েজ ক্ষুব্ধ হন এবং কার সঙ্গে হেসে হেসে কথা বলছিলেন জানতে চান। ফয়েজের ধারণা সেলিনা পরপুরুষের সঙ্গে কথা বলছিলেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতে থাকা জুতার তৈরির কাজে ব্যবহৃত হাতুড়ি দিয়ে সেলিনার মাথায় আঘাত করেন।

পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বলেন, আদালতে ফয়েজের জবানবন্দির মাধ্যমে মামলাটির অনেকটা অগ্রগতি হলো। এখন চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া। আমরা এখন সেইভাবে প্রস্তুতি নিচ্ছি।

বাদী নাহিদুল ইসলাম বলেন, তার বোনের ২২ বছর আগে বিয়ে হয়েছে। ফয়েজ উদ্দিন নিজেই বহু নারীতে আসক্ত ছিলেন। এ নিয়ে তার বোনের সঙ্গে দাম্পত্য বিরোধ ছিল। প্রায় সময় আমার বোন তার স্বামী ফয়েজ উদ্দিনের হাতে নির্যাতনের স্বীকার হয়েছে। অন্য নারীর সঙ্গে কথা বলতে বারণ করলেই নির্যাতন চালানো হতো। তার বোন কখনও অন্য পুরুষের সঙ্গে কথা বলতেন না।

বাংলাদেশের ২৪ তম  নব নির্বাচিত মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান শাহীন
26/09/2023

বাংলাদেশের ২৪ তম নব নির্বাচিত মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান শাহীন

MCQ Online Form Fill Up time extended UpTo 30 September 2023, 11:59 pm
19/09/2023

MCQ Online Form Fill Up time extended UpTo 30 September 2023, 11:59 pm

Address

Bdlawnews, 2nd Floor, 42/1/Kha, Segun Bagicha
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801842459590

Alerts

Be the first to know and let us send you an email when BDLAWNEWS.COM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDLAWNEWS.COM:

Share

Category

Our Story

On 7 November 2012, BDLAWNEWS began its humble journey of conquering the hearts of millions of readers with its credible and courageous legal service delivery through innovative presentation and layout. The unprecedented popularity of BDLAWNEWS, particularly in terms of law news, law pedia, blog, question-answer, law study, forum & discussion, marketplace and live chat are not only new records but also milestones in the history of law and media industry of Bangladesh. Together in daily life perspective and online, BDLAWNEWS reaches around million people every day.

According to google analytics BDLAWNEWS every day, and it is the highest elite class readership number among all Bangladeshi online platform. The portal does not only have the widest reader base but also reaches to the most erudite readers of Bangladesh belonging to upper SEC (Socio Economic Class). It is miles ahead of any other portal in the important demographic segments of readers.

BDLAWNEWS online (www.bdlawnews.com) is the "Number 1" Bangladeshi as well as Bengali Language law based website in the world based on traffic and page views. Around million users access this portal every month from over 200 different countries and territories and they generate million page views per month. Through all digital platforms - Bengali and English portal and mobile apps - the portal reach to million people every day in home and abroad.

Beyond the border of Bangladesh, BDLAWNEWS is also being published from outside Bangladesh, BDLAWNEWS effort in serving the community through numbers of philanthropic activities is acknowledged and applauded highly at home and abroad.