21/10/2023
2023-2024 কর বর্ষের আয়কর রিটার্ন প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
আয়কর রিটার্ন অফিসে দাখিল করার পূর্বে আপনার দেওয়া তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে আইন অনুযায়ী এ্যাসেসমেন্ট করে নির্ভুলভাবে আপনার আয়কর রিটার্নটি প্রস্তুত করতে হয়। আয়কর রিটার্ন প্রস্তুত করতে আপনার যেসকল কাগজপত্র/ডকুমেন্টস প্রয়োজন হবে, তার সম্ভাব্য সংক্ষিপ্ত বিবরণী নিচে দেওয়া হলো।
ব্যক্তিগত তথ্য:
১. ই-টিন সার্টিফিকেটের ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। পূর্বে রিটার্ন দাখিল করে থাকলে গত বছরের(২০২২- ২০২৩) আয়কর রিটার্নের কপি।
চাকুরিজীবী হলে:
১. বেতন বিবরনী/সেলারি সার্টিফিকেট(অফিস কর্তৃক), ১জুলাই- ২০২২ থেকে ৩০জুন- ২০২৩ পর্যন্ত।
২. ব্যাংক বিবরনী/ব্যাংক স্টেটমেন্ট, ১জুলাই- ২০২২ থেকে ৩০জুন- ২০২৩ পর্যন্ত।
৩. উৎসে কর কর্তন সার্টিফিকেট।
৪. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট(যদি থাকে)।
গৃহ-সম্পত্তি থেকে আয় থাকলেঃ
১. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ।
২. বাড়ী ভাড়ার চুক্তিপত্র।
৩. বাড়ী ভাড়া ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী, ১জুলাই- ২০২২ থেকে ৩০জুন- ২০২৩ পর্যন্ত।
৪. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর/খাজনা পরিশোধের প্রমাণপত্র।
ব্যাবসায়ী হলেঃ
১. ট্রেড লাইসেন্স, প্রথম পাতা থেকে সর্বশেষ রিনিউ করা পাতা পর্যন্ত ফটোকপি। এক পাতার ট্রেড লাইসেন্স হলে তার ফটোকপি।
২। ট্রেড লাইসেন্স নবায়ন করে থাকলে নবায়ন করার সময় ৩,০০০/- উৎসে কর কেটে রাখে। সেইটার চালানের কপি।
৩. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরণী।
৪. সম্পদ ও দ্বায় বিবরণী।
৫. ব্যাংক বিবরণী/ব্যাংক স্টেটমেন্ট, ১জুলাই- ২০২২ থেকে ৩০জুন- ২০২৩ পর্যন্ত। নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে একাধিক একাউন্ট থাকলে প্রতিটার।
৫। পার্টনারশীপ বিজনেস হলে পার্টনারশীপ ডিড এর ফটোকপি এবং প্রতিষ্ঠানের ই-টিন।
বিনিয়োগের তথ্য:
১. ডিপিএস স্টেটমেন্ট(যদি থাকে)।
২. জীবন বীমার প্রিমিয়াম, অর্থাৎ ইন্সুরেন্স সার্টিফিকেট(যদি থাকে)।
৩. শেয়ার মার্কেট বিনিয়োগ(যদি থাকে)।
৪. সঞ্চয়পত্রের ইস্যুপত্র এবং সার্টিফিকেট(যদি থাকে)।
৫. এফডিআর স্টেটমেন্ট(যদি থাকে)।
সম্পদ ও দায় বিবরণী:
১. নিজ নামে রেজিষ্ট্রিকৃত জমি, বাড়ি, ফ্লাট, এপার্টমেন্ট থাকলে দলিলের কপি।
২. নিজ নামে রেজিষ্ট্রিকৃত গাড়ি থাকলে রেজিষ্ট্রেশান পেপার ও ট্যাক্স টোকেন এর ফটোকপি।
৩. নিজ নামে বা নিজের প্রতিষ্ঠানের নামে লোন থাকলে "লোন স্যাংশান লেটার" এবং "লোন সার্টিফিকেট", ১জুলাই- ২০২২ থেকে ৩০জুন- ২০২৩ পর্যন্ত।
৪. অন্য কোনো ঋন থাকলে, বা অন্য কোনো অর্থনৈতিক ইস্যু থাকলে তার তথ্য ও সাপোর্টিং পেপার্স।
জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩০নভেম্বর-২০২৩ পর্যন্ত।
অনলাইনে ব্যাক্তি আয়কর দেয়ার জন্য রেজিস্ট্রেশন এবং ই'রিটার্ন প্রদান করার জন্য পি,ডি,এফ ফরমেটে নমুনা টিউটিরল ফাইল এবং ভিডিও আছে যা দেখে নিজেই ই'রিটার্ন তৈরি ও প্রদান করতে পারবেন।
অফলাইন এর যাদের শুধু চাকুরী বেতন ভুক্ত হার্ডকফি রির্টান তৈরি ও জমা প্রদান এর নমুনা ৮ পাতার ম্যানুয়ালি ফরমের পি,ডি,এফ আকারে ফাইল ও আছে।
যাদের শুধু সঞ্চয় পএে বিনিয়োগ এবং আয় তাদের জন্য ৮ পাতার ফরমে রির্টান হার্ডকপি জমার দেয়ার ম্যানুয়ালি নমুলা ফাইল ও আছে।
এক পাতার ফরমে র রির্টান জমা দেয়ার নমুনা ফাইল ও আছে।
যা দেখে নিজেই রির্টান তৈরি করতে পারবেন।
যদি কারো প্রয়োজন হয়, সরাসরি ইনবক্সে যোগাযোগ করুন।
আমাদের সেবাসমূহ:
ট্যাক্স এ্যাসেসমেন্ট।
ব্যক্তি ও কোম্পানি করদাতার কর পরিকল্পনা।
নামের ছাড়পত্র,
নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
ব্যক্তি ও কোম্পানি করদাতার কর পরিকল্পনা।
কোম্পানি করদাতার ট্যাক্স বেইজড হিসাব তৈরি।
ভ্যাট রিটার্ন সাবমিট।
বিস্তারিতঃ
Income Tax & VAT Law Firm
0140 99 98 700,
https://www.facebook.com/TaxVATLawFirm