04/06/2026
আপনি কি #আয়কর #রেয়াত পেতে চান? আর মাত্র ২৬ দিন বাকী! বিনিয়োগ ও দান অবশ্যই ২০২৬ এর ৩০শে জুনের মধ্যে করতে হবে. আপনি আয়কর রেয়াত পেতে কোন জায়গায় বিনিয়োগ ও দান করবেন? জেনে নিন।
আপনি জানেন কি সঠিকভাবে #বিনিয়োগ ও #দান করলে তার উপর আয়কর রেয়াত পাওয়া যায়?এবং এর ফলে আপনার আয়কর অনেকাংশে হ্রাস পেতে পারে?
তবে এই আয়কর রেয়াত পেতে হলে আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কিছু খাতে বিনিয়োগ করতে হবে।
এর জন্য চাই সঠিক #ট্যাক্স #প্ল্যানিং। ট্যাক্স প্ল্যানিং এর ফলে আয়কর একদিকে যেমন হ্রাস পায় তেমনি অন্যদিকে #বিনিয়োগের অংক বৃদ্ধি পায়।
কিন্তু সেজন্য আপনাকে জানতে হবে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি তার উপর আয়কর রেয়াত পাবেন।
বিনিয়োগ ও দানের খাতে আয়কর রেয়াত পেতে হলে আপনাকে ৩০শে জুন ২০২৬ তারিখের পূর্বেই নিম্নলিখিত খাতে বিনিয়োগ ও দান সম্পন্ন করতে হবে:
১। জীবন বিমার প্রিমিয়াম,
২। সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা,
৩। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা,
৪। কল্যান তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা,
৫। সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা,
৬। ডিপিএসে সর্বোচ্চ ১,২০,০০০/- টাকা বিনিয়োগ,
৭। সিকিউরিটিজ ক্রয়ে ৫,০০,০০০/- টাকার বিনিয়োগ,
৮। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, ষ্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ,
৯। সিটি কর্পোরেশনে বহির্ভুত এলাকায় স্থাপিত এবং বোর্ড কর্তৃক অনুমোদিত দাতব্য হাসপাতালকে প্রদত্ত দান;
১০। যাকাত তহবিলে চাঁদা বা দান,
১১। প্রতিবন্ধীদের কল্যানে স্থাপিত প্রতিষ্ঠানে দান,
১২। মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান,
১৩। ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান,
১৪। ICDDRB এ প্রদত্ত দান,
১৫। CRP, সাভারে প্রদত্ত দান,
১৬। সরকার অনুমোদিত জনকল্যাণ মূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান,
১৭। বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন,মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি,বাংলাদেশ জাতীয় বধির সংস্থা,গন স্বাস্থ্য কেন্দ্র Palliative Care Society of Bangladesh (PCSB), আগামী এডুকেশন ফাউন্ডেশনে প্রদত্ত দান
১৮। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান।
আয়কর রেয়াতের পরিগননা:
ক) মোট আয় * ০.০৩ অথবা
খ) অনুমোদন যোগ্য বিনিয়োগ বা দান * ০.১৫ অথবা
গ) ১০,০০,০০০/- টাকা
এই তিনটির মধ্যে যেটি কম।
তবে আপনি যদি আগে উৎস কর দিয়ে থাকেন তাও বাদ যাবে।এসব বাদ যাওয়ার পর যা থাকবে কেবল সেটাই আপনাকে আয়কর হিসাবে জাতীয় রাজস্ব বোর্ড কে দিতে হবে।
তথ্যসূএঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)