28/04/2026
আমাদের সমাজে এখনো একটি বড় ভুল ধারণা প্রচলিত আছে—
অনেকে মনে করেন, কাবিননামার ১৮ নং কলামে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা (তালাক-এ-তাফওয়ীজ) না থাকলে স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারেন না।
বাংলাদেশের প্রচলিত পারিবারিক আইন অনুযায়ী, কাবিননামায় ক্ষমতা না থাকলেও একজন স্ত্রী আদালতের মাধ্যমে বৈধভাবে বিবাহবিচ্ছেদ করতে পারেন। এর জন্য তাহাকে পারিবারিক সহকারী সিভিল জজ আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করতে হবে পারিবারিক আইন আদালত ২০২৩ অনুযায়ি।
নিম্নোক্ত পরিস্থিতিতে স্ত্রী পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করতে পারেন—
#স্বামীর সাত বছর বা তদূর্ধ্ব কারাদণ্ড হলে
#স্বামী চার বছর ধরে নিরুদ্দেশ বা নিখোঁজ থাকলে
#স্বামী দুই বছর ভরণপোষণ প্রদান না করলে
#স্বামীর শারীরিক অক্ষমতা বা দাম্পত্য জীবন পালনে অযোগ্যতা থাকলে
#নিষ্ঠুর আচরণ, নির্যাতন বা বৈবাহিক অধিকার থেকে বঞ্চিত করলে।কাবিননামার ১৮ নং কলাম না থাকলেও স্ত্রী আইনের দৃষ্টিতে অসহায় নন।
আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ তার আইনগত অধিকার।
#অ্যাডভোকেট মোকিম উদ্দিন
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।