Sarder Legal Services

Sarder Legal Services অ্যাডভোকেট, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত
(দেওয়ানী, ফৌজদারী ও আয়কর আইনজীবী)
যোগাযোগ- ০১৭১৬০8৯১৯৬ (পরামর্শ ফি প্রযোজ্য)

17/08/2026

"নজরবন্দী" শব্দটা শুনলেই মনে হয় পুলিশ পাহারা!

আসুন জেনে নেই 'নজরবন্দী কাকে বলে?'

নজরবন্দী = Preventive Detention
সহজ ভাষায়: "অপরাধ করার আগেই আটক করে রাখা।"

মানে আপনার বিরুদ্ধে এখনো মামলা হয়নি, রায়ও হয়নি। কিন্তু রাষ্ট্র মনে করছে আপনি যদি বাইরে থাকেন তাহলে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট হতে পারে। তাই আপনাকে আটক করে "নজরে" রাখা হবে।

কখন এবং কিভাবে হয়?

বাংলাদেশে মূলত "বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪" এর ৩ ধারা অনুযায়ী নজরবন্দী করা হয়।

৩টি কারণে সরকার নজরবন্দী করতে পারে:
1. রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা - রাষ্ট্রদ্রোহ, বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র
2. জনশৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা - দাঙ্গা, হরতাল, উস্কানিমূলক বক্তব্য
3. জরুরি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা - খাদ্য, বিদ্যুৎ, পরিবহন নষ্ট করা।

প্রসেসটা কেমন:
1. পুলিশ/গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসক বা সরকার "নজরবন্দী আদেশ" জারি করে
2. ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে কারণ জানাতে হয়
3. ৩০ দিনের মধ্যে "উপদেষ্টা বোর্ড" এর কাছে পাঠাতে হয়। তারা ৪ মাস পর্যন্ত আটক রাখার সুপারিশ করতে পারে
4. সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত নজরবন্দী রাখা যায়

*সাধারণ গ্রেফতার vs নজরবন্দী*
**সাধারণ গ্রেফতার** **নজরবন্দী**
অপরাধ করার পর অপরাধ করার আগেই
আদালতে হাজির করতে হয় আদালতে হাজিরার বাধ্যবাধকতা নেই
জামিন পাওয়া যায় জামিনের সুযোগ সীমিত
*গুরুত্বপূর্ণ কথা:*
নজরবন্দী মানেই "দোষী" না। এটা একটা "প্রতিরোধমূলক" ব্যবস্থা। কিন্তু অপব্যবহারের আশঙ্কা থাকায় এটা নিয়ে সবসময় বিতর্ক হয়।

শেষ কথা:
আইন জানা দরকার, আতঙ্কিত হওয়া না। নজরবন্দী হলেও ২৪ ঘণ্টার মধ্যে কারণ জানার এবং হাইকোর্টে রিট করার অধিকার আপনার আছে।

https://dhakamoar24.com/story/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A...
15/08/2026

https://dhakamoar24.com/story/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

এটা পড়ুন। তারপর আপনার পরিবারকে পড়ান।কারণ এই তথ্যটা হয়তো আপনার দরকার হবে না। কিন্তু আপনার ভাইয়ের দরকার হতে পা...

15/08/2026

পুলিশ গ্রেফতার করলে প্রথম ২৪ ঘণ্টায় আপনার অধিকার
------------------------------------------
এটা পড়ুন। তারপর আপনার পরিবারকে পড়ান।
কারণ এই তথ্যটা হয়তো আপনার দরকার হবে না। কিন্তু আপনার ভাইয়ের দরকার হতে পারে। আপনার ছেলের দরকার হতে পারে। আপনার প্রতিবেশীর দরকার হতে পারে।

বাংলাদেশে প্রতিদিন অনেক মানুষ গ্রেফতার হন। তাদের অধিকাংশই জানেন না — গ্রেফতারের পরের ২৪ ঘণ্টায় তাদের কী অধিকার আছে। এই না জানাটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা।

গ্রেফতারের সাথে সাথে যা জানবেন:
গ্রেফতারের কারণ জানার অধিকার আপনার আছে। পুলিশ বলতে বাধ্য কেন ধরা হচ্ছে। এটা সংবিধানের ৩৩ অনুচ্ছেদে স্পষ্ট লেখা।

প্রথম এক ঘণ্টায় যা করবেন:
চুপ থাকুন। এটা দুর্বলতা না, এটা বুদ্ধিমানের কাজ। যা বলবেন সেটা আদালতে আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। পরিবারকে জানান — এটা আপনার অধিকার। পুলিশ পরিবারকে জানাতে বাধ্য।

গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে:
পুলিশ আপনাকে অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য। ২৪ ঘণ্টার বেশি থানায় আটকে রাখা সম্পূর্ণ বেআইনি — ফৌজদারি কার্যবিধির ৬১ ধারা অনুযায়ী।

আইনজীবীর অধিকার:
গ্রেফতারের পর থেকেই আইনজীবীর সাথে কথা বলার অধিকার আপনার আছে। পুলিশ এটা অস্বীকার করতে পারবে না।

টর্চার হলে কী করবেন:
থানায় কোনো শারীরিক নির্যাতন হলে ম্যাজিস্ট্রেটের সামনে বলুন। লিখিতভাবে অভিযোগ করুন। শরীরে আঘাতের চিহ্ন থাকলে অবশ্যই medical examination চাইবেন।

সবচেয়ে জরুরি কথা:
ভয়ে স্বীকারোক্তি দেবেন না। ভয়ে কাগজে সই করবেন না। এই দুটো ভুল পরে শোধরানো অনেক কঠিন।

আইন নিজে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন !

14/08/2026

আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া একটি গুরুতর ফৌজদারি অপরাধ, যার জন্য বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০ (Penal Code, 1860) অনুযায়ী অপরাধের ধরন ও তীব্রতার ওপর ভিত্তি করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের জেল এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

মিথ্যা সাক্ষ্যদানের অপরাধের প্রকারভেদ ও সংশ্লিষ্ট শাস্তিগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো:

১. বিচারিক কার্যধারায় মিথ্যা সাক্ষ্যদান (ধারা ১৯৩)
কোনো মামলার বিচার চলাকালীন আদালত বা বিচারিক কার্যধারার যেকোনো পর্যায়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দিলে কিংবা মিথ্যা প্রমাণ তৈরি করলে অপরাধীর সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। অন্যান্য ক্ষেত্রে (যেমন বিচারিক কার্যধারা ছাড়া অন্য কোথাও) মিথ্যা সাক্ষ্য দিলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

২. মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্যদান (ধারা ১৯৪)
কোনো নির্দোষ ব্যক্তিকে এমন কোনো মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় যার শাস্তি মৃত্যুদণ্ড (যেমন খুন), তবে মিথ্যা সাক্ষ্যদাতার আজীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে।

বিশেষ নোট: উক্ত মিথ্যা সাক্ষ্যের ওপর ভিত্তি করে যদি কোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, তবে মিথ্যা সাক্ষ্যদানকারী ব্যক্তিকেও আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারেন।

৩. যাবজ্জীবন বা দীর্ঘ মেয়াদে কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্যদান (ধারা ১৯৫)
কোনো ব্যক্তিকে এমন একটি অপরাধে দোষী সাব্যস্ত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ৭ বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড, তবে মিথ্যা সাক্ষ্যদাতাকে সেই মূল অপরাধের সমপরিমাণ শাস্তি দেওয়া হবে।

৪. মিথ্যা জেনেও প্রমাণ হিসেবে ব্যবহার করা (ধারা ১৯৬)
কোনো নথি বা সাক্ষ্য সম্পূর্ণ মিথ্যা বা জালিয়াতি করা হয়েছে তা জানা সত্ত্বেও যদি কেউ আদালতে সেটি আসল প্রমাণ হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, তবে তাকে মিথ্যা সাক্ষ্যদানের সমপরিমাণ শাস্তি (ধারা ১৯৩ অনুযায়ী) ভোগ করতে হবে।

৫. মিথ্যা সার্টিফিকেট বা ঘোষণা প্রদান (ধারা ১৯৭-২০০)
আইনগতভাবে গ্রহণযোগ্য কোনো সনদ বা ঘোষণাপত্রে (যেমন এফিডেভিট বা হলফনামা) জেনে-বুঝে মিথ্যা তথ্য দিলে বা স্বাক্ষর করলে মিথ্যা সাক্ষ্যের মতোই কঠোর শাস্তির বিধান রয়েছে।

৬. হয়রানিমূলক মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ (ফৌজদারি কার্যবিধি, ২৫০ ধারা)
আদালত যদি দেখেন যে কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা বা সাক্ষ্য দিয়ে অন্য কারও ক্ষতি করার চেষ্টা করেছে, তবে বিচারিক ম্যাজিস্ট্রেট ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারেন।

14/08/2026

@ #বিচারপ্রার্থীর বিচার প্রাপ্তিতে বিলম্ব নাকি আইনি জটিলতা
#সংবিধানের মূল মর্মবাণী অনুযায়ী, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষার সর্বশ্রেষ্ঠ কেন্দ্রবিন্দু হলো আদালত। কিন্তু সাম্প্রতিক সময়ে বিচারপ্রার্থী সাধারণ মানুষের বিচার পাওয়ার দীর্ঘসূত্রিতা এবং আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে। বিচার নিশ্চিত করার জন্য একের পর এক আইন ও প্রজ্ঞাপন জারি হলেও মাঠপর্যায়ে তার কার্যকারিতা প্রায়শই বিচারপ্রার্থীদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু মামলা দায়েরের পূর্বে জেলা লিগ্যাল এইড অফিসারের কার্যালয়ে আবেদনের বাধ্যতামূলক বিধান এবং আদালতের এখতিয়ার সংক্রান্ত নানা আইনি মারপ্যাঁচে সাধারণ মানুষ আজ চরম হয়রানি ও আইনি জটিলতার মুখোমুখি।

#সম্প্রতি দেশের বিচার ব্যবস্থায় একটি নতুন নিয়ম যুক্ত হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট ছয়টি আইনি ক্ষেত্রের মামলা দায়েরের পূর্বে বাধ্যতামূলকভাবে জেলা লিগ্যাল এইড অফিসারের কার্যালয়ে আবেদন করার বিধান করা হয়েছে। এই পরিধিভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ৫ ধারা; পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫ ধারা; যৌতুক নিরোধক আইন, ২০১৮-এর ৩ ও ৪ ধারা; দণ্ডবিধির বহুবিধ ধারা (যেমন: ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫০, ৪২০, ৪৯৪ ইত্যাদি); সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিভিন্ন ধারা এবং বহুল আলোচিত নিগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট (এনআই অ্যাক্ট)-এর ১৩৮ ধারা। সরকারের সদিচ্ছা হয়তো বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মামলার জট কমানো ছিল, কিন্তু মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত।

#সরেজমিনে নাটোর জেলা লিগ্যাল এইড অফিসারের কার্যালয়ে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতিদিন সেখানে ৫০টির বেশি আবেদন জমা পড়ছে। অথচ এই বিশাল পরিমাণ আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও নিষ্পত্তি করার মতো পর্যাপ্ত লোকবল বা অবকাঠামোগত সক্ষমতা উক্ত কার্যালয়ের নেই। ফলে বহু বিচারপ্রার্থী দীর্ঘক্ষণ লাইন ধরে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন এবং বারবার তাদের অফিসে চক্কর কাটতে হচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, লিগ্যাল এইড থেকে যে নোটিশ পাঠানো হচ্ছে, তা অনেক সময় ধার্য তারিখের পূর্বে বিবাদীর কাছে পৌঁছাচ্ছে না। আর পৌঁছালেও অনেক ক্ষেত্রে বিবাদীপক্ষ তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার সুযোগ পাচ্ছে। ভুক্তভোগীরা মনে করছেন, এভাবে লিগ্যাল এইডের বারান্দায় ছয় মাস থেকে এক বছর ঘুরেও যদি সুরাহা না মেলে এবং পরবর্তীতে নিয়মিত আদালতে যেতে হয়, তবে বিচার প্রাপ্তির পথ শুধু দীর্ঘই হবে না, বরং তা প্রহসনে রূপ নেবে। নাটোরের সাতটি থানার আমলি আদালতগুলোতে প্রতিদিন গড়ে যে দেওয়ানি ও ফৌজদারি মামলা ফাইলিং হয়, তার বিপরীতে লিগ্যাল এইডের এই বর্তমান সক্ষমতা সম্পূর্ণ অপ্রতুল।

#তাছাড়া, এই প্রজ্ঞাপনে উল্লেখিত সকল মামলাকে লিগ্যাল এইডের আওতাভুক্ত করা কতটা যৌক্তিক, তা নিয়ে আইন অঙ্গনেও প্রশ্ন উঠেছে। উদাহরণস্বরূপ—কেউ মারধরের শিকার হয়ে হাত-পা ভেঙে লিগ্যাল এইডের দপ্তরে বসে থাকবেন, আর অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াবে এ ধরনের বিধান ন্যায়বিচারের মৌলিক ধারণার পরিপন্থী। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অপরাধীর দ্রুত শাস্তি নিশ্চিত না হলে অপরাধপ্রবণতা বাড়ে, যা আইনি দীর্ঘসূত্রিতার কারণে ব্যাহত হচ্ছে।

#অন্যদিকে, নিগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট বা চেক ডিজঅনারের মামলার ক্ষেত্রেও আইনি জটিলতার শেষ নেই। এনআই অ্যাক্টের ১৪১ ধারার বিধান অনুযায়ী চেক ডিজঅনারের অপরাধ দায়রা আদালত কর্তৃক বিচার্য। ইতিপূর্বে এএএম জিয়াউর রহমান বনাম বাংলাদেশ (৭৩ ডিএলআর ২০২১) মামলায় মাননীয় হাইকোর্ট বিভাগ এবং হাইকোর্টের ২/২০২১ সালের সার্কুলার অনুযায়ী, চেকের মামলার বিচার কেবল যুগ্ম দায়রা জজ কর্তৃক করার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, কারণ যুগ্ম দায়রা জজের সাজার বিরুদ্ধে আপিল দায়ের হয় দায়রা জজের কাছে। অথচ সম্প্রতি পাঁচ লক্ষ টাকার নিচের মোকদ্দমা দায়রা আদালত বিচার করবে না মর্মে প্রজ্ঞাপন জারি করে তা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে। অথচ যেখানে দ্রুত বিচার নিষ্পত্তির স্বার্থে দায়রা আদালতে বিচারকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, সেখানে এই ধরনের আদেশ এক যেমন দায়রা আদালতগুলোকে বিচারকশূন্য বা কার্যহীন করে তুলছে, তেমনি তা উচ্চ আদালতের নির্দেশনার সাথেও সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন অভিজ্ঞ আইনজীবী মহল।

#আইন বা বিধান তৈরি হয় জনকল্যাণের জন্য, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। কিন্তু যখন সেই আইন বাস্তবায়নের প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং আইনি মারপ্যাঁচ তৈরি হয়, তখন বিচারপ্রার্থী জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। নাটোরসহ সারাদেশের বিচারপ্রার্থীদের এই যন্ত্রণাদায়ক দীর্ঘসূত্রিতা নিরসনে সংশ্লিষ্ট মহলের এখনই দৃষ্টি দেওয়া জরুরি। লিগ্যাল এইড অফিসগুলোর জনবল ও অবকাঠামো বৃদ্ধি করা, কোন কোন ক্ষেত্রে প্রি-লিটিগেশন বাধ্যতামূলক হবে তার বাস্তবসম্মত পুনর্বিবেচনা এবং আদালতের এখতিয়ার সংক্রান্ত জটিলতাগুলো দূর করা সময়ের দাবি। পরিশেষে, আইনি জটিলতার বেড়াজাল ভেঙে দ্রুত, সহজ ও কার্যকর বিচার নিশ্চিত না হলে আইনের শাসন ও ন্যায়বিচার উভয়ই হোঁচট খাবে বারবার।

10/08/2026

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ না করার আইনগত, সাংবিধানিক, জুডিশিয়াল রায় এবং আন্তর্জাতিক নজিরগুলো নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো:
১. সাংবিধানিক ও মৌলিক অধিকারের কাঠামো
​পেশা বা বৃত্তির স্বাধীনতা (অনুচ্ছেদ ৪০): বাংলাদেশ সংবিধানের ৪০ অনুচ্ছেদ অনুযায়ী আইনসম্মত যেকোনো পেশা বা বৃত্তি নির্বাচনের মৌলিক অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। বয়সের কারণে কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করা সাংবিধানিক মূলনীতির পরিপন্থী।
​সমতার অধিকার (অনুচ্ছেদ ২৭): আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান এবং সমান আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। উপযুক্ত ডিগ্রি থাকা সত্ত্বেও কেবল বয়সের কারণে কাউকে পরীক্ষায় বসতে না দেওয়া বৈষম্যমূলক।
​২. মূল আইন ও পেশাগত কাঠামোর বাধ্যবাধকতা
​মূল অধ্যাদেশে সর্বোচ্চ বয়সসীমা না থাকা: The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী এনরোলমেন্টের জন্য কেবল সর্বনিম্ন বয়স (২১ বছর) নির্ধারণ করা হয়েছে। মূল সংবিধিবদ্ধ আইনে যা নেই, তা প্রজ্ঞাপন বা নীতিগত সিদ্ধান্ত দিয়ে হঠাৎ যুক্ত করা আইনত টেকসই নয়।
​স্বাধীন পেশা (Not a Government Job): সরকারি বা সংবিধিবদ্ধ চাকরিতে নির্দিষ্ট অবসর ও পে-স্কেল থাকায় প্রবেশের বয়সসীমা থাকে। কিন্তু আইন পেশা সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত। শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকলে যেকোনো বয়সে প্র্যাকটিস করা সম্ভব।
​শিক্ষায় বয়সের সীমা না থাকা: বিশ্ববিদ্যালয়গুলোতে এলএলবি (LLB) বা আইন বিদ্যায় ভর্তির কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই। কোনো নাগরিক বৈধভাবে ডিগ্রি অর্জনের পর তাকে এনরোলমেন্ট পরীক্ষা থেকে বাদ দেওয়া অসংগতিপূর্ণ।
​দ্বিতীয় ক্যারিয়ার (Second Career) হিসেবে সুযোগ: অবসরপ্রাপ্ত বিচারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা কিংবা অন্যান্য খাতের অভিজ্ঞ ব্যক্তিরা জীবনের দ্বিতীয়ার্ধে এসে আইন পেশায় যোগ দেন। তাদের প্রশাসনিক ও ব্যবহারিক জ্ঞান বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করে।
​৩. বাংলাদেশ সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি ও রায়
​মৌলিক অধিকারের সুরক্ষা: উচ্চ আদালত বিভিন্ন রিট পিটিশনের প্রেক্ষিতে পর্যবেক্ষণ দিয়েছেন যে, সংবিধানের ৪০ অনুচ্ছেদে প্রদত্ত স্বাধীন পেশা নির্বাচনের অধিকারকে কোনো যুক্তিসঙ্গত ও শক্তিশালী আইনি কারণ ছাড়া বয়সের ফ্রেমে আটকে দেওয়া যায় না।
​সাব-অর্ডিনেট লেজিসলেশনের সীমাবদ্ধতা: হাইকোর্ট বিভাগ উল্লেখ করেছেন, মূল অধ্যাদেশে আইনপ্রণেতারা কোনো ঊর্ধ্বসীমা রাখেননি। ফলে প্রজ্ঞাপন বা নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে প্রার্থীর ওপর নতুন করে বয়সজনিত যোগ্যতা চাপানো যায় না।
​গুণগত মান বনাম বয়স (Bangladesh Bar Council vs. A.K.M. Fazlul Kamir): আপিল বিভাগের অভিমত অনুযায়ী, বার কাউন্সিলের মূল কাজ বয়সের সীমা টানা নয়; বরং প্রিলিমিনারি (MCQ), লিখিত ও মৌখিক পরীক্ষার গুণগত মান নিয়ন্ত্রণ এবং শিক্ষানবিশি (Pupillage) প্রক্রিয়ার তদারকির মাধ্যমে প্রকৃত যোগ্য প্রার্থী বাছাই করা।
​৪. আন্তর্জাতিক রেফারেন্স ও অন্যান্য দেশের নজির
​ভারত (India): ভারতের বার কাউন্সিল (BCI) প্র্যাকটিস শুরু করার জন্য ৫০ বছর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের চেষ্টা করেছিল (Rule 9)। তবে ভারতের সুপ্রিম কোর্ট Indian Council of Legal Aid and Advice vs. Bar Council of India (1995) মামলায় এই নিয়মকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক ঘোষণা করে বাতিল করে দেন। আদালত বলেন, বয়সের ভিত্তিতে পেশায় বাধা দেওয়া সংবিধানের ১৪ অনুচ্ছেদের (সমতার অধিকার) পরিপন্থী।
​যুক্তরাজ্য (UK): সলিসিটর (SRA) বা ব্যারিস্টার (BSB) হওয়ার ক্ষেত্রে কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই। সেখানে Equality Act 2010 অনুযায়ী বয়সের ভিত্তিতে পেশাগত প্রবেশাধিকারে বাধা দেওয়া বেআইনি (Age Discrimination)।
​যুক্তরাষ্ট্র (USA): আমেরিকান বার অ্যাসোসিয়েশন (ABA) ও স্টেট বারগুলোতে পরীক্ষা দেওয়ার কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই। সেখানে বয়সের বদলে মেধা, যোগ্যতা ও চরিত্র যাচাই (Character and Fitness test)-কে মূল মানদণ্ড ধরা হয়।

The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 পরিবর্তন বা সংশোধন করে সংসদ যদি সর্বোচ্চ বয়সসীমা যুক্তও করে, তবুও তা বাস্তবে টিকিয়ে রাখা অসম্ভব হওয়ার মূল কারণগুলো নিচে দেওয়া হলো:
​আইন আদালতের বিচারে বাতিল হয়ে যাবে (Judicial Review):
সংবিধানের ২৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র মৌলিক অধিকারের (অনুচ্ছেদ ২৭ ও ৪০) সাথে সাংঘর্ষিক কোনো আইন তৈরি করতে পারে না। সংসদ যদি অর্ডারে বয়সসীমা বসিয়ে নতুন আইন পাসও করে, সংক্ষুব্ধ প্রার্থীরা হাইকোর্টে রিট করলেই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে আদালত সেই সংশোধনীকে অসাংবিধানিক ও বাতিল (Void) ঘোষণা করবেন।
​‘যুক্তিসঙ্গত বাধা’ (Reasonable Restriction) হিসেবে টিকবে না:
সংবিধানের ৪০ অনুচ্ছেদে পেশা গ্রহণের ক্ষেত্রে "যুক্তিসঙ্গত বাধা-নিষেধ"-এর কথা বলা হলেও, বয়সের অজুহাতে কাউকে বাদ দেওয়াকে আন্তর্জাতিক বা দেশীয় কোনো আইনি যুক্তিতেই "যুক্তিসঙ্গত" প্রমাণ করা যাবে না। কারণ পেশার দক্ষতা বয়সের ওপর নির্ভর করে না, মেধার ওপর নির্ভর করে।
​ভারতের সুপ্রিম কোর্টের সরাসরি নজির:
ভারতে ঠিক এই কাজটাই করা হয়েছিল। কিন্তু ১৯৯৫ সালে Indian Council of Legal Aid and Advice মামলায় ভারতের সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেন যে, আইন বা বিধিতে বয়সের বাধা বসানো মূল সংবিধানের সাম্যের নীতি ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন।
​সুতরাং, বার কাউন্সিল অর্ডার বা অধ্যাদেশ সংশোধন করলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সর্বোচ্চ বয়সসীমা কার্যকর করা আইনত সম্ভব নয়।

05/08/2026

🚨 মিথ্যা বা ভিত্তিহীন মামলা থেকে রেহাই পাওয়ার উপায়!

⚖️অনেকেই মনে করেন ফৌজদারি মামলায় জড়ানো মানেই বছরের পর বছর কোর্টে দৌড়ানো। কিন্তু আপনি কি জানেন, আইন অনুযায়ী অপরাধের প্রমাণ না থাকলে বিচার শুরু হওয়ার আগেই আপনি মামলা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন?

(আমার পোস্ট টি যারা এবার বার কাউন্সিল রিটেন পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একবার চোখ বুলিয়ে নিলে প্রবলেমেটিক বা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেতে পারেন।)

আইনের ভাষায় এই মুক্তির দুটি মূল ধাপ রয়েছে—"অব্যাহতি" (Discharge)
এবং
"খালাস" (Acquittal)।
এই দুটি শব্দের অর্থ এবং প্রয়োগের সময় কিন্তু সম্পূর্ণ আলাদা।
চলুন,,,,,,, ফৌজদারি কার্যবিধি (CrPC) অনুযায়ী ধারাগুলো সহজ ভাষায় জেনে নেওয়া যাক:
🔍 ১. বিচার শুরুর আগেই মুক্তি: "অব্যাহতি" (Discharge)মামলার বিচার (Trial) শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে, অর্থাৎ চার্জ বা অভিযোগ গঠনের শুনানির সময় যদি আদালতের কাছে মনে হয় আসামির বিরুদ্ধে মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, তখন আসামিকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পেলে আসামিকে আর কোনো ট্রায়াল বা বিচারের মুখোমুখি হতে হয় না।

ম্যাজিস্ট্রেট আদালতে অব্যাহতি (ধারা ২৪১-এ):
জিআর (পুলিশি) বা সিআর (নালিশি) মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন কোর্ট যদি দেখেন অপরাধের কোনো প্রাথমিক উপাদানই নেই, তবে আসামিকে অব্যাহতি দেওয়া হয়। [CrPC 241A]

দায়রা আদালতে অব্যাহতি (ধারা ২৬৫-সি):
গুরুতর অপরাধের মামলায় দায়রা জজ যদি চার্জ গঠনের শুনানিতে নথিপত্র পর্যালোচনা করে দেখেন মামলা চালানোর মতো পর্যাপ্ত ভিত্তি নেই, তবে তিনি আসামিকে অব্যাহতি দেন। [CrPC 265C]

তদন্তকালীন অব্যাহতি (ফাইনাল রিপোর্ট):
পুলিশ তদন্ত শেষে যদি আসামির বিরুদ্ধে কোনো সত্যতা না পেয়ে আদালতে "ফাইনাল রিপোর্ট" দাখিল করে এবং আদালত তা গ্রহণ করেন, তবে আসামি শুরুতেই অব্যাহতি পান।
🏛️ ২. পুরো বিচার প্রক্রিয়া শেষে মুক্তি: "খালাস" (Acquittal)যখন মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় (যেমন: সাক্ষ্যগ্রহণ, জেরা, এবং যুক্তিতর্ক সম্পন্ন হয়), তখন আদালত যদি আসামিকে নির্দোষ বা সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত নয় বলে রায় দেন, তাকে খালাস বলে। খালাস পাওয়া ব্যক্তি আইনগতভাবে সম্পূর্ণ নির্দোষ হিসেবে গণ্য হন।

ম্যাজিস্ট্রেট আদালতে খালাস (ধারা ২৪৫):
পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, বাদী ও বিবাদী পক্ষের সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস প্রদানের রায় দেন। [CrPC 245]

বাদীর অনুপস্থিতিতে খালাস (ধারা ২৪৭):
মামলার শুনানির নির্দিষ্ট দিনে যদি নালিশকারী (বাদী) আদালতে অনুপস্থিত থাকেন, তবে ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারেন। [CrPC 247]

মামলা প্রত্যাহারে খালাস (ধারা ২৪৮):
চূড়ান্ত রায়ের আগে বাদী যদি আদালতের অনুমতি নিয়ে স্বেচ্ছায় নিজের মামলা প্রত্যাহার করে নেন, তবে আসামি খালাস পান। [CrPC 248]

দায়রা আদালতে খালাস (ধারা ২৬৫-এইচ):
দায়রা আদালতে উভয় পক্ষের চূড়ান্ত আইনজীবীদের যুক্তিতর্ক (Argument) শেষে অপরাধ প্রমাণিত না হলে বিচারক আসামিকে খালাস দেন। [CrPC 265H]

আপিল বা উচ্চ আদালতে খালাস (ধারা ৪২৩):
নিম্ন আদালতে সাজা হওয়ার পর আসামি যদি উচ্চ আদালতে আপিল করেন এবং আপিলে অপরাধ প্রমাণিত না হয়, তবে উচ্চ আদালত নিম্ন আদালতের সাজা বাতিল করে আসামিকে খালাস দিতে পারেন। [CrPC 423]

💡 এক নজরে মূল পার্থক্য:
১. সময়:
'অব্যাহতি' হয় বিচারের শুরুতে (চার্জ গঠনের সময়); আর 'খালাস' হয় বিচারের শেষে (পুরো সাক্ষ্য-প্রমাণ শেষে রায়ের মাধ্যমে)।
২. আইনি সুরক্ষা:
অব্যাহতি পাওয়া ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন তথ্য বা প্রমাণ মিললে পুনরায় তদন্ত বা মামলা সচল হতে পারে। কিন্তু খালাস পাওয়া ব্যক্তি আইনগতভাবে চিরতরে মুক্ত—একই অপরাধে তার বিরুদ্ধে দ্বিতীয়বার বিচার করা অসম্ভব (Principle of Double Jeopardy)।
আইন জানুন, সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করতে পোস্টটি শেয়ার করুন!

05/08/2026

⚖️ একটি জাল স্বাক্ষর বা ভুয়া দলিলের জন্য ধ্বংস হতে পারে একটি জীবন! জেনে নিন দণ্ডবিধি ৪৬৫ ধারা।
🛑 জালিয়াতির শাস্তি কী? আইন জানুন, জালিয়াতি থেকে নিজেকে দূরে রাখুন!

দণ্ডবিধি ৪৬৫ ধারা⚖️⚖️⚖️⚖️⚖️জালিয়াতির শাস্তি ও আইনি পরিণতি ⚖️।

ডিজিটাল যুগ হোক বা কাগজের যুগ, অন্যের স্বাক্ষর নকল করা, জাল দলিল তৈরি করা বা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করা একটি মারাত্মক অপরাধ।

বাংলাদেশের দণ্ডবিধি (Penal Code, 1860) এর ৪৬৫ ধারা অনুযায়ী,,,,,,,,,,,,,

এই ধরনের জালিয়াতি বা 'Forgery' দণ্ডনীয় অপরাধ।

আসুন সহজ ভাষায় জেনে নিই এই আইনের বিস্তারিত:

🔹 জালিয়াতি (Forgery) কী?
(ধারা ৪৬৩)কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে, জনসাধারণের অধিকার ক্ষুণ্ন করার জন্য বা কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে যদি কোনো মিথ্যা দলিল বা ইলেকট্রনিক রেকর্ড তৈরি করা হয়, তবে তাকে জালিয়াতি বলে।
🔹 ৪৬৫ ধারায় শাস্তির বিধান:
যদি কোনো ব্যক্তি জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত হন, তবে আদালত তাকে নিম্নলিখিত শাস্তি দিতে পারেন।

⛓️কারাদণ্ড:
সর্বোচ্চ ২ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড।

অর্থদণ্ড:
যেকোনো পরিমাণের আর্থিক জরিমানা।

উভয় দণ্ড:
একই সাথে কারাদণ্ড এবং অর্থদণ্ড—দুই-ই হতে পারে।

🔹 মামলার প্রকৃতি কেমন?
এটি একটি অজামিনযোগ্য (Non-bailable) অপরাধ।এটি কোনো আপসযোগ্য অপরাধ নয়।যেকোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার বিচার সম্পন্ন হয়।

সচেতন থাকুন, আইন জানুন এবং যেকোনো প্রকার জালিয়াতি থেকে নিজেকে দূরে রাখুন। একটি মিথ্যা স্বাক্ষর বা ভুয়া কাগজ আপনার জীবনকে বিপন্ন করতে পারে।

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Sarder Legal Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category