M & A Associations

M & A Associations Income Tax, Company Tax, customs & VAT Consultants

✨ শুভ নববর্ষ ✨
13/04/2026

✨ শুভ নববর্ষ ✨

🔴 কর ফাঁকির ভয়ংকর ১০ কৌশল — রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থার নীরব হত্যাকারী!দেশের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাত—সবক...
12/04/2026

🔴 কর ফাঁকির ভয়ংকর ১০ কৌশল — রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থার নীরব হত্যাকারী!

দেশের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাত—সবকিছুর মূল ভিত্তি রাজস্ব। অথচ এক শ্রেণির অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা কৌশলে এই রাজস্ব ব্যবস্থাকেই পঙ্গু করে দিচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে কর ফাঁকির কিছু অভিনব ও ভয়াবহ পদ্ধতি—যা জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়!
⚠️ শীর্ষ ১০টি কর ফাঁকির কৌশল:
🔹 ১. সম্পত্তির প্রকৃত মূল্য গোপন
অভিজাত এলাকায় কোটি টাকার সম্পত্তি দলিলে দেখানো হয় লাখ টাকায়—ফলে সরকার হারায় বিপুল রাজস্ব।
🔹 ২. ভুয়া ভ্যাট চালান
পণ্য না কিনেও বা ভ্যাট না দিয়েই ভুয়া চালান দেখিয়ে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া।
🔹 ৩. আয় গোপন বা কম দেখানো
বাস্তব আয়ের সাথে কর ফাইলের আয়ের বিস্তর ফারাক—ইচ্ছাকৃত কর ফাঁকি।
🔹 ৪. ব্যক্তিগত খরচকে ব্যবসার খরচ দেখানো
গাড়ি, ভ্রমণ, পারিবারিক ব্যয়—সবই দেখানো হয় “ব্যবসার খরচ” হিসেবে!
🔹 ৫. বিদেশে অর্থ পাচার (Offshore Tricks)
দেশে আয়, বিদেশে সঞ্চয়—কর নেই, জবাবদিহি নেই!
🔹 ৬. জাল নথিপত্র তৈরি
ভুয়া দান, কাল্পনিক ঋণ—কাগজে-কলমে আয়কে বৈধ করার চেষ্টা।
🔹 ৭. বেনামী সম্পদ গঠন
নিজের সম্পদ অন্যের নামে—আইনের চোখে ধুলো দেওয়া।
🔹 ৮. আমদানিতে আন্ডার-ইনভয়েসিং
পণ্যের প্রকৃত মূল্য গোপন করে কম ট্যাক্স দিয়ে বিপুল অর্থ বাঁচানো।
🔹 ৯. ছাড়পত্রে তথ্য গোপন
পরিবেশ বা অন্যান্য অনুমোদনে ভুল তথ্য দিয়ে কর দায় কমানো।
🔹 ১০. TIN থাকা সত্ত্বেও রিটার্ন না দেওয়া
বড় লেনদেন, কিন্তু কর ফাইলে নীরবতা—এ যেন আইনের প্রকাশ্য অবজ্ঞা!
🚨 আমাদের অবস্থান স্পষ্ট:
কর ফাঁকি শুধু আইনের লঙ্ঘন নয়—এটি দেশের উন্নয়নের বিরুদ্ধে এক ধরনের অর্থনৈতিক অপরাধ।
👉 সুশাসন ও ন্যায়বিচারের স্বার্থে
👉 সকল নাগরিকের সমান দায়িত্ব নিশ্চিত করতে
👉 এবং একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে
কর ফাঁকির বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া জরুরি।

📢 M & A Associations

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়লোরিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড। রোববার (২৩ নভেম্বর) এক বিশেষ আদেশে...
23/11/2025

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়লো
রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড। রোববার (২৩ নভেম্বর) এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করে আগামী ৩১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে।

হায়রে জিরো রিটার্ন!
29/10/2025

হায়রে জিরো রিটার্ন!

⚠️ জিরো রিটার্নের ভুল ধারণা নিয়ে আমি বহুদিন ধরেই বিরক্ত ছিলাম।তাই এই কনসেপ্ট পরিষ্কার করতে একাধিক পোস্টও দিয়েছি।অবশেষে, ...
10/08/2025

⚠️ জিরো রিটার্নের ভুল ধারণা নিয়ে আমি বহুদিন ধরেই বিরক্ত ছিলাম।
তাই এই কনসেপ্ট পরিষ্কার করতে একাধিক পোস্টও দিয়েছি।

অবশেষে, বিষয়টি এনবিআর কর্তৃপক্ষের নজরেও এসেছে 🏛️
যারা কম টাকায় দোকানে গিয়ে "ট্যাক্স রিটার্ন" জমা দেন, তারা সাবধান হয়ে যান—
নইলে কিন্তু জেল খাটার সম্ভাবনাও রয়েছে 🚔

প্রকৃত ভাবে এটা এত বড় আইন, এত পড়াশোনা করেও বুঝে উঠতে পারি না, সেখানে দোকানদার বা কিছু মানুষের কনসেপ্ট কিভাবে কি হয়!!!!

📌 এনবিআর-এর অফিসিয়াল নোটিশ ছবিতে সংযুক্ত।

আল-আমিন
আয়কর আইনজীবী
০১৬২৩৬৮৮৭১৬

ই-টিন সার্টিফিকেট নিয়ে সাধারণ ভুল ধারণাগুলো১. টিন সার্টিফিকেট থাকলেই কর দিতে হবে..?না, টিন থাকলেই কর দিতে হয় না। আপনার...
12/05/2025

ই-টিন সার্টিফিকেট নিয়ে সাধারণ ভুল ধারণাগুলো

১. টিন সার্টিফিকেট থাকলেই কর দিতে হবে..?

না, টিন থাকলেই কর দিতে হয় না। আপনার আয় করযোগ্য হলে তবেই কর দিতে হবে।

২. শুধু ব্যবসায়ীদেরই টিন লাগে..?

এটাও ভুল। চাকরিজীবী, ফ্রিল্যান্সার, জমির মালিক, এমনকি যাঁরা বিদেশে থাকেন অনেক সময় তাঁদেরও টিন লাগতে পারে।

৩. একবার টিন করলেই হয়, আর কিছু লাগবে না..?

টিন নেওয়ার পর প্রতি বছর আয়কর রিটার্ন দিতে হয়, নইলে জরিমানা হতে পারে।

চাকরিজীবীদের জন্য রিটার্ন প্রদানের বাধ্যবাধকতা।বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে রিটার্ন প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। সরকারি সকল...
13/07/2024

চাকরিজীবীদের জন্য রিটার্ন প্রদানের বাধ্যবাধকতা।
বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে রিটার্ন প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। সরকারি সকল চাকরিজীবীদের জন্য এই রিটার্ন প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, এই রিটার্ন প্রদান ছাড়া সরকারি সকল কর্মকর্তা-কর্মচারী বেতন উত্তোলন করতে পারবেন না।
এছাড়াও দেখা যায় বেসরকারি চাকরিজীবীরাও তাদের কর্মস্থলে রিটার্ন প্রদান প্রমাণপত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন প্রমাণপত্র ছাড়া কর্মস্থলে বেতন নিয়ে বিড়ম্বনার শিকার হতে হয়।
তাছাড়া বর্তমানে অনেক সেবাও এই রিটার্ন প্রদান প্রমাণপত্র ছাড়া করা অসম্ভব।
তাই আজই আপনার রিটার্ন সময়মতো প্রদান করুন। আপনার এই কাজে পাশে রয়েছি আমরা এবং আপনার সন্তুষ্টির জন্য আমরা বদ্ধপরিকর।

Eid Mubarak
16/06/2024

Eid Mubarak

06/06/2024
File your tax return with us.
23/05/2024

File your tax return with us.

Address

67/9, Eastern Mansion, (5th Floor), Pioneer Road, Kakrail
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801623688716

Website

Alerts

Be the first to know and let us send you an email when M & A Associations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M & A Associations:

Share

Category