12/10/2026
জাপানে ডিপেন্ড ভিসার প্রসেস
Depend ভিসাতে coe এর জন্য এপ্লাই করতে যে যে ডকুমেন্টস দরকার হয় তা নিচে দেয়া হলো:
1.application form
2.family certificate (যেটা চেয়ারম্যান তে এর সাক্ষর থাকবে )
3.Marriage certificate (ইংলিশ)
4.Nikahnama (বাংলা ইংলিশ both)
5.wife / husband এর Passport কপি
6. জাপানে যিনি থাকবে তার Residence card এর কপি
7. জুমিনহিউ
8. আবেদন কারির পাসপোর্ট এর কপি
9. যাইশোকু শোউমেইশোউ (কম্পানী থেকে নিবেন)
10. খিয়াকুশোউ (কম্পানী থেকে নিবেন) বাধ্যতামূলক নয়। তবে দেয়া ভালো।
11. স্যালারি স্টেটমেন্ট (last 3 months)
12. কাজেই শো মেইশো
13. নোজেইশোউমেইসশো
১২ এবং ১৩ নম্বার টা অব্যশ্যই ট্যাক্স হোকেন ক্লিয়ার করে তারপর সিটি হল জাপান (যার যার এলাকায়) থেকে নিবেন। অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। প্রতি বছরের জুন জুলাই মাসে লেটেস্ট টা পাবেন। যদি আপডেট টা না ও থাকে বিগত বছরের (১ বছর এর) টা দিবেন।
স্যালারি স্টেটমেন্ট কম্পানী থেকে দিবে। কিছু কিছু কম্পানী প্রতিমাসের টা দেয়। সেখানে অবশ্যই কম্পানীর হানকো বা সিল থাকতে হবে।
ডিপেন্ড ভিসায় এপ্লাই করতে বেতন নুন্যতম মাস প্রতি ১৮ মান+ হওয়া ভালো।
ব্যাংক এর স্টেটমেন্ট দিতে হয় না। ব্যাংক এ টাকা থাকাও বাধ্যতামূলক নয়। আমার পরিচিত একজন যখন এপ্লাই করেছিল তখন তার ব্যাংক এ ১০ হাজার ইয়েন ছিলো।
এখন আসি কি কি কারনে coe পেতে দেরি হয়:
টোকিও ইমিগ্রেশন এ অনেক চাপ থাকার কারনে দেরি হতে পারে। সাভাবিক তবে অবশ্যই এপ্লাই করার সময় আপনার বিগত বছর গুলোর ট্যাক্স হোকেন, পেনশন ক্লিয়ার না থাকলে coe পেতে দেরি হয়। অনেকের বেতন ১৮ মান এর কম থাকলে coe পেতে দেরি হতে পারে। কারন আপনার খরচ , ইনকাম হিসেব করে আপনি আপনার পরিবার চালাতে পারবেন কি না এই বিষয় গুলোও তারা খেয়াল করে। ফ্যামিলি সার্টিফিকেট একদম পার্ফেক্ট হতে হবে , আপনার ঠিকানা , নাম বউ / জামাই এর নাম ঠিকানা পাসপোর্ট অনুযায়ী হতে হবে। কারো ক্ষেত্রে বাসা ভাড়া কম্পানী দেয়, ইলেক্ট্রিসিটি বিল কম্পানী দেয় সেগুলো রিসিট অবশ্যই জমা দিবেন। কারন এগুলো কম্পানী বহন করলে বেতন কম আসা সাভাবিক তাই বিষয় গুলো ক্লিয়ার রাখতে হবে।
এবার আসি vfs এ কি কি কাগজ জমা দিতে হয় :
1. এপ্লিকেশন ফর্ম
2. ভ্যালিড পাসপোর্ট OLD PASSPORT
3. ছবি
4. COE জাস্ট প্রিন্ট করা কপি দিলেই হবে। তবে জাপানে এন্ট্রির দিন অবশ্যই অরিজিনাল টা সাথে রাখতে হবে
5. ফ্যামিলি সার্টিফিকেট
6. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ
7. নিকাহ বাংলা ইংলিশ দুইটাই
8. যার জন্য এপ্লাই তার পাসপোর্ট
9. জাইরিউ কার্ড + জুমিনহিউ কপি
10. বুকিং স্লিপ (অবশ্যই লাগবে)
এখন সাথে কিছু এডিশনাল পেপারস দিতে পারেন:
1.খিয়াকুশোউ
২.খাজেই নোজেই শোউমেইশোউ
৩.বার্থ সার্টিফিকেট এপ্লিকেন্ট এর অথবা NID
৪.স্যালারি স্টেটমেন্ট (৩ মাস এর)
উপরের ১-৪ বাধ্যতামূলক নয় তবে ওরা যেনো এডিশনাল পেপারস এর জন্য ফোন না দেয় তাই আপনি আগেই দিয়ে দিতে পারেন।
vFs এ মুলত চেক করে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহ নামা। এই দুইটাতে যেনো কোনো ভুল না থাকে। অনেকের কাজি অফিসে ফোন দিতে পারে তাই আগেই কাজি কে জানিয়ে রাখবেন ম্যারেজ বুক থেকে ম্যারেজ নাম্বার জামাই বউ এর নাম বাবার নাম মা এর নাম যেনো সঠিক ভাবে বলতে পারে। (যদি কল দেয় আর কি) তবে সবার ক্ষেত্রে দেয় না।
এবার আসি vfs থেকে দেরি করার কারন: মুলত এডিশনাল পেপারস গুলো জমা না দিলে ১৫ দিন থেকে ২ মাস দেরি হয়। কারন ওরা আবার জাপান ইমিগ্রেশন এ যোগাযোগ করে তথ্য যাচাই বাচাই করার জন্য সময় নেয়।
যিনি coe এর জন্য এপ্লাই করার পর ৩ মাসের মধ্যে ইমিগ্রেশন এ ৩ বার কল দিয়েছিলো খোজ নেয়ার জন্য। ওরা লাস্ট বার বলেছিলো 最終の段階に入ってます。অর্থ উনার শিনসা( ইন্সপেকশন ) লাস্ট এর স্টেজে। এর ৭ দিন পরেই উনি coe হাতে পান। যাদের ধৈর্য কম ( ৯-১২ মাস পার হয়ে গেছে এমন) তারা ইমার্জেন্সি এপ্লাই ফর্ম ফিল আপ করে দিয়ে আসতে পারেন। এখানে কারন হিসাবে উল্লেখ করা যেতে পারে: বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তে আপনার বউ/স্বামী বিপদের সম্মুখীন হতে পারে তাই তার জন্য যত দ্রুত জাপানে আসা যায় ততই ভালো। chat gpt ব্যাবহার করে জাপানিজ ভাষায় লিখে দিয়ে আসতে পারেন। আমার অভিজ্ঞতা নেই এই বিষয়ে পুরো। যারা উকিল এর মাধ্যমে আবেদন করে সেই সব উকিল রা এগুলো জমা দেয় অনেক ক্ষেত্রে।
আপনার প্রধান ফোকাস থাকবে যে যে বিষয় গুলোর উপর তা হলো:
পেনশন , ট্যাক্স হোকেন এগুলো দিচ্ছেন নিয়মিত
ফ্যামিলি সার্টিফিকেট , নিকাহ নামা ম্যারেজ সার্টিফিকেট , এবং আপনার বেতন এর স্লিপ
মুলত এই বিষয় গুলো খেয়াল রাখলে দ্রুত visa চলে আসে।
#জাপান #ডিপেন্ডেন্ট_ভিসা #ফাইন_ওভারসীজ_লি