13/09/2026
ডেভেলপারের সঙ্গে চুক্তিতে জমির মালিকের প্রাপ্ত সুবিধার ওপর কর কীভাবে নির্ধারিত হবে?
ভূমি বা ভূমিসহ স্থাপনা উন্নয়নের জন্য কোনো ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারকে দিলে জমির মালিক বিনিময়ে নগদ অর্থ, ফ্ল্যাট বা অন্য কোনো সুবিধা পেতে পারেন। বিশেষায়িত চুক্তির মাধ্যমে বা চুক্তির বাইরে পাওয়া এসব সুবিধা মূলধনী প্রাপ্তি হিসেবে বিবেচিত হবে।
মূলধনী মুনাফা নির্ধারণ:
মোট প্রাপ্ত সুবিধার আর্থিক মূল্য
− ভূমি বা স্থাপনার অর্জনমূল্য ও প্রদর্শিত বিনিয়োগ
= মূলধনী মুনাফা
মূলধনী মুনাফার ওপর প্রযোজ্য করহার: ১৫%
উদাহরণ: জনাব সাকিবের কর হিসাব-
জনাব সাকিবের প্রাপ্ত সুবিধা:
• সাইনিং মানি: ১,০০,০০,০০০ টাকা
• নির্মাণকালীন দুই বছরের বাড়িভাড়া: ৭,২০,০০০ টাকা
• ১৫০০ বর্গফুটের ৪টি ফ্ল্যাটের মূল্য: ২,০০,০০,০০০ টাকা
মোট সুবিধার মূল্য: ৩,০৭,২০,০০০ টাকা
জমিতে মোট বিনিয়োগ:
• জমির অর্জনমূল্য: ৫০,০০,০০০ টাকা
• বাউন্ডারি ওয়াল নির্মাণ ব্যয়: ১০,০০,০০০ টাকা
মোট বিনিয়োগ: ৬০,০০,০০০ টাকা
অতএব,
মূলধনী মুনাফা
= ৩,০৭,২০,০০০ − ৬০,০০,০০০
= ২,৪৭,২০,০০০ টাকা
মূলধনী মুনাফা কর
= ২,৪৭,২০,০০০ × ১৫%
= ৩৭,০৮,০০০ টাকা
আগে পরিশোধিত কর:
• সাইনিং মানির ওপর উৎসে কর্তিত কর: ১৫,০০,০০০ টাকা
• নির্মাণকালীন বাড়িভাড়ার ওপর পরিশোধিত কর: ১,০৮,০০০ টাকা
মোট পরিশোধিত: ১৬,০৮,০০০ টাকা
অবশিষ্ট প্রদেয় কর
= ৩৭,০৮,০০০ − ১৬,০৮,০০০
= ২১,০০,০০০ টাকা
এই ২১,০০,০০০ টাকা ২০২৬–২০২৭ করবর্ষে একবারে পরিশোধ করা যাবে। করদাতা চাইলে ২০২৬–২০২৭, ২০২৭–২০২৮ ও ২০২৮–২০২৯ করবর্ষে সমান তিন কিস্তিতে প্রতি বছর ৭,০০,০০০ টাকা করেও পরিশোধ করতে পারবেন।
ডেভেলপার চুক্তি ও মূলধনী মুনাফা করসংক্রান্ত নতুন নতুন আপডেট নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন l লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন । ধন্যবাদ l
বিশেষ দ্রষ্টব্য: এই হিসাবটি প্রদত্ত উদাহরণের ভিত্তিতে তৈরি। ব্যক্তিভেদে চুক্তির শর্ত,নথিভুক্ত অর্জনমূল্য ও কর পরিস্থিতি ভিন্ন হতে পারে।
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚