Siddique Tax & Vat Solution

Siddique Tax & Vat Solution Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siddique Tax & Vat Solution, Lawyer & Law Firm, Mirpur, Dhaka.

04/11/2024

সম্মানীত করদাতা,
আসসালামু আলাইকুম। আপনারা জানেন ব্যক্তি শ্রেনীর করদাতাদের জন্য ১লা জুলাই ২০২৪ তারিখ হইতে ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় চলমান, যাহার শেষ দিন ৩০ শে নভেম্বর ২০২৪ ইং এবং উক্ত ৩০ শে নভেম্বর ২০২৪ ইং তারিখ এর মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যার্থ হইলে আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৩ মোতাবেক প্রদেয় করের উপর ধারা ১৭৪ মোতাবেক প্রতি মাসে ২% হারে অতিরিক্ত কর ও জরিমানা প্রদান করিতে হইবে। সুতরাং অতিরিক্ত কর ও জরিমানা এড়াতে আপনার আয়কর রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে অনুরোধ করছি।

আপনার ব্যবসা, পেশা বা চাকুরীর ধরন অনুযায়ী অনুগ্রহ পূর্বক নিম্ন লিখিত ডকুমেন্টস অবশ্যই আপনার নিয়োজিত আয়কর আইনজীবীকে সরবরাহ করুন।

মনে রাখবেন আপনার আয়কর রিটার্ন সঠিক ও নির্ভূল ভাবে প্রস্তুত করা না হলে আয়কর সংক্রান্ত নানাবিধ সমস্যার সম্মূখীন হতে পারেন। আপনার আয় ও বিনিয়োগ এর সমূদয় তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করুন।

১লা জুলাই ২০২৩ ইং হইতে ৩০শে জুন ২০২৪ ইং পর্যন্ত মেয়াদে আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদির বিবরণ
১. বেতন খাতঃ
(ক) বেতন বিবরণী।
(খ) ব্যাংক বিবরনী।
(গ) ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক হিসাব বিবরনী বা ব্যাংক সার্টিফিকেট।
(ঘ) বিনিয়োগ ভাতা দাবী থাকলে তার সপক্ষে প্রমানাদি। যেমনঃ জীবন বীমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ/ডিপিএস/শেয়ার বিনিয়োগ/সঞ্চয়পত্র ক্রয় ইত্যাদির বিবরন।
২. নিরাপত্তা জামানতের সুদ খাতঃ
(ক) বন্ড বা ডিবেঞ্চার ক্রয় করা হয় তার ফটোকপি।
(খ) সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
(গ) প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিপিকেট/ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র।
৩. গৃহসম্পত্তি খাতঃ
(ক) বাড়ী ভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রশিদের কপি, মাস ভিত্তিক বাড়ী ভাড়া প্রাপ্তির বিবরন এবং বাড়ী ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরনী।
(খ) পৌর কর সিটি কর্পোরেশন কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রশিদের কপি।
(গ) ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ী কেনা বা নির্মান করা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক হিসাব বিবরনী ও সার্টিফিকেট।
(ঘ) গৃহসম্পত্তি বীমাকৃত হলে বীমার রশিদের কপি।
৪. ব্যবসা বা পেশা খাতঃ
ব্যবসা বা পেশার আয়-ব্যয়ের বিবরণী, রেওয়ামিল ও ব্যাংক হিসাব বিবরণী।
৫. অংশীদারী ফার্মের আয়ঃ
ফার্মের আয় ব্যয়ের বিবরণী, স্থিতিপত্র ও ব্যাংক হিসাব বিবরণী।
৬. মূলধনী লাভঃ
(ক) স্থাবর সম্পত্তি বিক্রয়/হস্তান্তর হলে তার দলিলের কপি।
(খ) উৎসে আয়কর জমা হলে তার চালান/পে-অর্ডারের ফটোকপি।
(গ) পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানীর শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ সংক্রান্ত প্রত্যয়নপত্র।
৭. আমদানী কারক হলে আমদানীর সমর্থনে বিল অফ এন্টির কপি ও ব্যাংক থেকে কর কর্তনের সমর্থনে সার্টিফিকেট।
৮. ঠিকাদারী বা সরবরাহকারীঃ
(ক) ব্যাংক হিসাব বিবরনী।
(খ) পেমেন্ট সার্টিফিকেট।
(গ) উৎসে কর কর্তনের প্রমাণস্বরুপ চালান এর ফটোকপি।
৯. অন্যান্য উৎসের আয়ের খাতঃ
(ক) নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে (এফডিআর, ডিপিএস) ব্যাংক হিসাব বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট।
(খ) সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সুদ প্রাপ্তির সর্টিফিকেট বা নগদায়ন হলে নগদায়ন সার্টিফিকেট।
(গ) ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক হিসাব বিবরনী/সার্টিপিকেট।
(ঘ) কম্পিউটার ক্রয় করলে ক্রয় রশিদ।
(ঙ) জমি ক্রয় বিক্রয় থাকলে দলিলের ফটোকপি।
(চ) অন্য যে কোন আয়ের উৎসের জন্য প্রাসঙ্গিক কাগজপত্র।
১০. আয়কর পরিশোধের প্রমাণ (উৎসে কর কর্তনসহ):
(ক) আয়কর পরিশোধের সমর্থনে চালানের ফটোকপি, পে-অর্ডার/ব্যাংক ড্রাফট।
১১. কার ট্যাক্স ডকুমেন্ট।
১২. এছাড়া প্রত্যেক করদাতার জন্য ব্যাংক হিসাব বিবরণী দাখিল করা অত্যাবশ্যক।

সঠিক নিয়মে আয়কর প্রদান করুন, একইসাথে আপনার সম্পদ সুরক্ষিত রাখুন। দেশ গড়াতে সহায়তা করে, দেশের গর্বিত নাগরিক হউন।

ধন্যবাদান্তে
আহমেদ জাবের সিদ্দিকী
আয়কর আইনজীবী
সদস্য, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, ঢাকা
০১৯১২৯২৬০৮৪

09/06/2024
আয়কর আইন ২০২৩ অনুযায়ী ১০ লক্ষ টাকার অধিক সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের ট্যাক্স রিটার্ন সাবমিটের ...
12/05/2024

আয়কর আইন ২০২৩ অনুযায়ী ১০ লক্ষ টাকার অধিক সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের ট্যাক্স রিটার্ন সাবমিটের প্রমান পত্র প্রদর্শন করা বাধ্যতামূলক।

তবে দান, হেবা, উইল বা ট্রাস্টের ক্ষেত্রে তা বাধ্যকামূলক নয়। এই মর্মে নিবন্ধন অধিদপ্তরের অফিস আদেশ।

পেনশন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে! সরকারের রাজস্ব খাত ব্যতীত অন্যান্য সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, কর্...
16/03/2024

পেনশন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে! সরকারের রাজস্ব খাত ব্যতীত অন্যান্য সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, কর্পোরেশন প্রভৃতি প্রতিষ্ঠানে যারা আগামী ১লা জুলাই ২০২৪ এর পরে যোগদান করবেন তারা সরকারের বিদ্যমান পেনশন সুবিধার পরিবর্তে ২০২৩ সালে চালু হওয়া "সর্বজনীন পেনশন স্কিম" এর আওতায় যুক্ত হবেন।

16/03/2024

করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার সুপারিশ আইএমএফের

ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশে সফররত আইএমএফের কর নীতি মিশন বলছে, ৫ শতাংশ করহার তুলে দিয়ে ৫ লাখ থেকে ৮ লাখ টাকা আয়ের ওপর প্রান্তিক করের হার ১০ শতাংশ করার পরামর্শ দিয়েছে।

তারা বলেছে, যে বিধান অনুযায়ি এনবিআর কর অব্যাহতি দিতে পারে সে বিধান থাকা উচিত না। সেই সঙ্গে বর্তমানে যেসব খাতে কর সুবিধা পায়, সেসব খাতেরে বিদ্যমান সুবিধার মেয়াদ শেষ হলে আর বাড়ানো উচিৎ না।

প্রতিনিধি দলটি বলছে, কর আদায় বাড়াতে আগামী অর্থবছর থেকে কোম্পানিগুলোর জন্য ইলেকট্রনিক ফাইলিং চালু করা উচিত। এ বছরের জুলাই থেকে আগামী অর্থবছর শুরু হবে।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় রাজস্ব কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান ও আয়কর কর্মকর্তাদের সামনে এসব সুপারিশ তুলে ধরেন ডেভিড বার, অরবিন্দ মোদি এবং ডেভিড ওয়ান্টওয়ার্থের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি।

কর ছাড় বিষয়ে প্রায় দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিনিধি দলটি তাদের এই পর্যবেক্ষণ তুলে ধরে।

এনবিআরের হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে অব্যাহতি ও রেয়াতসহ প্রত্যক্ষ কর ব্যয়ের মোট প্রাক্কলিত পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার ৮১৩ কোটি টাকা। এর মধ্যে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া কর ভর্তুকির পরিমাণ ৮৫ হাজার ৩১৪ কোটি টাকা এবং ব্যক্তি পর্যায়ে ৪০ হাজার ৪৯৯ কোটি টাকা দেওয়া হয়েছে।

এনবিআর বলছে, ২০২৩-২৪ অর্থবছরে প্রাক্কলিত প্রত্যক্ষ কর ব্যয়ের মোট পরিমাণ হবে ১ লাখ ৭৮ হাজার ২৪১ কোটি টাকা।

আয়কর আইন-২০২৩ এর ট্যাক্স হলিডে অংশের উদ্ধৃতি দিয়ে প্রতিনিধি দলটি আইনি বিধান বাতিলের পক্ষে মত দিয়েছে। যেন কর প্রশাসন নিয়ম পরিবর্তনের মাধ্যমে ব্যবসায়কে ছাড় দিতে না পারে।

তারা বলছে, খনিজ ও পেট্রোলিয়াম উত্তোলনের জন্য কর সুবিধা বাতিল করা উচিত।

ট্যাক্স রিপোর্টিং উন্নত করতে আইএমএফ এনবিআরকে করপোরেট কর আওতাভুক্ত করতে ই-রিটার্ন চালু করার পরামর্শ দিয়েছে।

তারা বলছে, কর প্রশাসনের কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে এবং আইএমএফ করপোরেট আয়কর ই-রিটার্ন চালুতে সহায়তা করতে পারে।

প্রতিনিধি দলটি অবশ্য করপোরেট আয়করের জন্য অবচয় ভাতার হার ও ভাতা মূল্যায়নের পরামর্শ দিয়েছে। এতে বলা হয়েছে, ব্যবসার লোকসান অন্তত ১০ বছর ধরে চলতে দেওয়া যেতে পারে।

আইএমএফের প্রতিনিধি দল ব্যাপক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে ট্যাক্স রিটার্ন পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাব দিয়ে এনবিআরকে পর্যায়ক্রমে ইলেকট্রনিক রিটার্ন দাখিল ও পেমেন্টের আহ্বান জানিয়েছে।
info-dailystar

29/02/2024

যাদের টিআইএন আছে তাদের জন্য প্রযোজ্য......

প্রেক্ষাপট ১ঃ
মি. এক্স ৫ বছর আগে গাড়ি কিনেছে । কেনার সময় ভুয়া TIN নাম্বার দিয়েছে। এতদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু গতবছর BRTA সার্ভার ইনটিগ্রেশন করার পর ৫ লাখের মত গাড়ি ধরা পড়েছে। এগুলো ভুয়া TIN দিয়ে রেজিস্ট্রেশন করা/ অথবা রিটার্নে দেখানোই হয় নি।
এখন রেজিস্ট্রেশন নবায়ন/ ফিটনেস সনদ নিতে গিয়ে ঝামেলায় পড়ছে। আর করফাঁকির জন্য বিগত বছরগুলোর জরিমানা সহ কর পরিশোধ করতে হবে।

প্রেক্ষাপট ২ঃ
মি. Y সন্চয়পত্র কিনেছিল ৫০ লাখ টাকার। ১০ লাখ টাকারটা শো করেনি রিটার্নে। আর ৪০ লাখ টাকারটা মেয়াদ শেষ হওয়ার আগেই এনক্যাশ করেছে। সার্ভার ইনটিগ্রেশনের কারণে ২টা তথ্যই ধরা পড়েছে। এখন ৯৩ ধারায় পুনঃউন্মোচিত হল তার ফাইল। লুকোনোর সুযোগ নেই।

প্রেক্ষাপট ৩ঃ
একজন করদাতার বিরুদ্ধে দুদকের মামলা হওয়ার কারণে সে পূর্বের সব কর দিয়ে আর সম্পদ দেখিয়ে ফাইল ক্লিন করতে চাচ্ছিল। বাট তখন সেটা আর সম্ভব না।

প্রেক্ষাপট ৪ঃ
২০২৪ সাল। ১০ কোটি টাকার ফ্ল্যাট শো করলেন না রিটার্নে। ব্যাংক স্টেটমেন্ট লুকোনোর সুযোগ নেই। করদাতার / রিয়েল স্টেট কোম্পানির ট্রানসেকশনেই ধরা পড়বে। এবং ব্যাংক সার্চ তখন ম্যানুয়ালি করতে হবে না। আর এলার্ট জোনে চলে যাবে ফাইল এবং অটোমেটিক আয়কর বিভাগের ফিল্ড অডিট লিস্টে আসবে।
অলরেডি ক্রেডিট কার্ড সার্ভার, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স সার্ভার ইনটিগ্রেশনের প্রস্তাব আছে।

এখন লোকবল কম থাকায় ফিল্ড অডিট/ আয়কর অধ্যাদেশের ৯৩ ধারা য় সব ফাইল scrutinised হয় না। বিদ্যমান ৩১ টি জোনের বিপরীতে অনেকগুলো নতুন জোন হওয়ার পথে। কয়েক ধাপে হবে।

স্বাভাবিকভাবেই তখন scrutinise অনেক বেশি হবে।

শুরু থেকে ফাইলে ঝামেলা করে রাখলে পরে সেটা পরিবর্তন করা অনেক কঠিন। আর এখনকার ব্যবস্থা করবান্ধব। সামনে এই সিস্টেম নেক্সট ফেইজে যাবে।যখন শুধু TIN নাম্বার দিয়ে বিদ্যমান সেবাসমূহ পাওয়া যাবে না। আয়কর রিটার্ন স্লিপ/ ট্যাক্স সার্টিফিকেট বাধ্যতামূলক হবে।

কর বিভাগ সম্প্রসারণ, বিসিএস কর ক্যাডার এবং কর পরিদর্শক নিয়োগ বৃদ্ধি- এগুলোর উদ্দেশ্য ক্রিস্টাল ক্লিয়ার। আর সেটা হল অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেন্জ মোকাবেলায় যেটার বিকল্প নেই।

তাই এখন থেকে ফাইল ক্লিয়ার রাখুন। আর নিজের রিটার্ন নিজেই ফিলআপ করুন। আর না পারলে ভালো উকিলের সাহায্য নিন।সেক্ষেত্রে উদাসীন থাকবেন না। দায়টা আপনার।
আর নিজের ব্যাংক একাউন্টে অন্য কারও লেনদেন করবেন না।

আসিফুর রহমান
সহকারী কর কমিশনার
বিসিএস ব্যাচ-৩৮

কোম্পানি আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০শে এপ্রিল-২০২৪ পর্যন্ত বর্ধিত করেছে জাতীয় রাজস্ববোর্ড।
27/02/2024

কোম্পানি আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০শে এপ্রিল-২০২৪ পর্যন্ত বর্ধিত করেছে জাতীয় রাজস্ববোর্ড।

Address

Mirpur
Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddique Tax & Vat Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share