Advocate Galib

Advocate Galib LL.B( Hon's); LL.M ( Master’s) ( England)
Criminal Defence। Land & Flat Vatting।
Tax। Company। Family Law Consultant
(7)

22/05/2026

কখন কন্যা সন্তান একজন হউক বা একাধিক; তারা তাদের বাবা-মায়ের পুরো সম্পত্তির মালিক হতে পারে?
যদি একজন ছেলে থাকে সেক্ষেত্রে সে তার বাবা-মায়ের পুরো সম্পত্তির মালিকানা পেতে পারে। কিন্তু যদি কন্যা সন্তান হয় এবং তা একজন একজন হোক বা একাধিক, তারা বাবা মায়ের পুরো সম্পত্তির মালিক হতে পারে না। একজন হলে বাবা-মায়ের কাছ থেকে অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে আর একাধিক হলে তিন ভাগে দুই ভাগ অংশ পেয়ে থাকে; যার ফলে অবশিষ্ট সম্পত্তি বাহিরে চলে যায়। অর্থাৎ পিতা-মাতার ভাই-বোনদের কাছে চলে যায়। যার ফলে অনেকেই তাদের কষ্টার্জিত সম্পত্তি চায় না বাহিরে যাক, চায় শুধুমাত্র তার সন্তানরাই পেয়ে থাকুক। কিন্তু যদি ছেলে সন্তান না থাকে শুধু মেয়ে সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে সম্পত্তি যেহেতু বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অনেকেই তাদের জীবিত অবস্থায় পুরো সম্পত্তি তাদের এক বা একাধিকন্যাকে হেবা বা দানপত্র দলিল করে দিয়ে যায়। কিন্তু এর বাহিরেও আরেকটি মাধ্যম রয়েছে, যে মাধ্যমটি প্রাকৃতিক। যার মাধ্যমে বাবা-মায়ের পুরো সম্পত্তির মালিক এক বা একাধিক কন্যা পেতে পারে; আর সেটি হচ্ছে লা-ওয়ারিশ প্রথা বাতিলের ফলে।
আমরা জানি, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের ৪ ধারার মাধ্যমে লাওয়ারিশ কথা বাতিল করা হয় এবং যার ফলে দাদা/দাদী জীবিত অবস্থায় বাবার মৃত্যু হলে বা নানা/নানি জীবিত অবস্থায় মায়ের মৃত্যু হলে বাবা/মা জীবিত থাকলে যেমন সম্পত্তি পেতো, ঠিক ততটুকু সম্পত্তি তার সন্তানরা পাবে। অর্থাৎ, আপনার দাদা/দাদী যার সম্পত্তি সে জীবিত অবস্থায় যদি আপনার বাবা মারা যায়, সেক্ষেত্রে আপনার বাবা যদি জীবিত থাকতো তাহলে দাদা/দাদীর কাছ থেকে যতটুকু সম্পত্তি পাওয়ার কথা, ঠিক ততটুকু সম্পত্তি আপনি পাবেন। একইভাবে আপনার নানা/নানি জীবিত অবস্থায় যদি আপনার মা মারা যায়, সেক্ষেত্রে আপনার মা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেতেন ঠিক ততটুকু সম্পত্তি আপনি পাবেন।
এখন আইনে, দাদা/দাদী বা নানা/নানী জীবিত অবস্থায় মা/বাবা মারা যাওয়ার এতীম যে সন্তান রেখে যাবে এবং যে সম্পত্তি পাবে, সেই সন্তান ছেলে নাকি মেয়ে বা তাদের মধ্যে সম্পত্তি বণ্টনের অনুপাত কেমন হবে, এসব বিষয়ে আলাদা করে কিছুই বলা হয়নি। যার ফলে, একমাত্র কন্যা সন্তান হলেও সে বাবা/মা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেতো, তার পুরোটাই সে পাবে।

20/05/2026

জমি বাড়ী ফ্ল্যাট থেকে উচ্ছেদ মামলা।

#দখল #উচ্ছেদ

ধর্ষণের পর হত্যা :অন্তত এই আইনটা পরিবর্তন করে সর্বোচ্চ একমাসের মধ্যে ফাঁসি কার্যকর করার বিধান করা উচিৎ
20/05/2026

ধর্ষণের পর হত্যা :

অন্তত এই আইনটা পরিবর্তন করে সর্বোচ্চ একমাসের মধ্যে ফাঁসি কার্যকর করার বিধান করা উচিৎ

19/05/2026

প্রবাস থেকে জমি বিক্রয়।

#প্রবাস

ধানমণ্ডি এলাকার আমার বাসার গৃহ পরিচারিকার স্বামী সহ ৩ জন রিক্সা চালককে গত কয়েকদিন আগে একটি মিথ্যা অপহরণ মামলায় আটক করা হ...
19/05/2026

ধানমণ্ডি এলাকার আমার বাসার গৃহ পরিচারিকার স্বামী সহ ৩ জন রিক্সা চালককে গত কয়েকদিন আগে একটি মিথ্যা অপহরণ মামলায় আটক করা হয়। আজ তাদের তিন জন কে সফলভাবে সিএম এম আদালত ঢাকা থেকে জামিন করালাম। ছবিতে আবেগ আপ্লুত আমার বাসার গৃহ পরিচারিকা।

19/05/2026

বিয়ের প্রলোভনে প্রতারণা

Starting a new corporate legal journey with foreign client.
16/05/2026

Starting a new corporate legal journey with foreign client.

15/05/2026

স্ত্রীর মিথ্যা মামলা থেকে বাঁচতে করনীয়।

#মিথ্যামামলা

কানাডা প্রবাসীর চেক সংক্রান্ত প্রতারণা মামলা দায়ের । সঠিক স্থানে চেকদাতা সিগনেচার না করায় ব্যাংক ডিজঅনার করতে অস্বীকৃতি ...
15/05/2026

কানাডা প্রবাসীর চেক সংক্রান্ত প্রতারণা মামলা দায়ের । সঠিক স্থানে চেকদাতা সিগনেচার না করায় ব্যাংক ডিজঅনার করতে অস্বীকৃতি জানায়। তাই বাদী পেনাল কোড ১৮৬০ এর ৪০৬/৪২০ ধারা অনুযায়ী প্রতারণা মামলা দায়ের করেন। বাদীর অনুরোধে ঢাকা থেকে সিলেট এসেছি মামলা ফাইলিং এর জন্য।

#চেকেরমামলা

বিচ্ছেদ হয় বাবা মায়ের। আর এই নিদারুণ কষ্ট ভোগ করে ছোট্ট সন্তানেরা। সামাজিকভাবে বন্ধী হয়ে পড়ে ওই শিশু। কিন্তু ওই বাবা মা ...
14/05/2026

বিচ্ছেদ হয় বাবা মায়ের। আর এই নিদারুণ কষ্ট ভোগ করে ছোট্ট সন্তানেরা। সামাজিকভাবে বন্ধী হয়ে পড়ে ওই শিশু। কিন্তু ওই বাবা মা কি বুঝতে পারে সন্তানের মনে কি বিরাজ করছে?

সিলেট আদালতে কাজ শেষে ঢাকার পথে
14/05/2026

সিলেট আদালতে কাজ শেষে ঢাকার পথে

Address

Dhanmondi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Galib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share