আমার আইনজীবী

আমার আইনজীবী A Law Firm-Trusted Advisors, Intelligent Solutions Our firm understands that every case is unique, and we take a personalised approach to each client’s needs.

Welcome to Amar Ainjibi, the premier law firm dedicated to providing unparalleled legal services to our clients. We pride ourselves on our unwavering commitment to justice and fairness, and our team of skilled lawyers is passionate about fighting for our clients’ rights. With years of experience in civil vetting and drafting, civil litigation, criminal defence, family law, Tax and VAT law, and bu

siness law, we have a proven track record of achieving the best possible outcomes for our clients. At Amar Ainjibi, we build long-lasting relationships with our clients based on trust, respect, and transparency. We know that navigating the legal system can be overwhelming, which is why we are always available to answer any questions or concerns. Our clients can count on us to keep informed throughout the legal process, providing them with peace of mind and confidence. We are proud of the positive impact we have had on the lives of our clients, and we look forward to serving you. Contact us today to schedule a consultation and experience the difference that Amar Ainjibi can make for you.

মটরযান মালিক ও চালকদের জন্য সতর্ক বার্তা।
04/06/2026

মটরযান মালিক ও চালকদের জন্য সতর্ক বার্তা।

22/05/2026

রামিসা একা নয়।

২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত — মাত্র সাড়ে চার মাসে — আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ১১৮ শিশু ধর্ষণের শিকার, ৪৬ শিশু ধর্ষণচেষ্টার শিকার, এবং ১৭ শিশু ধর্ষণ বা ধর্ষণচেষ্টার পর নিহত হয়েছে।

প্রতিটি নৃশংস ঘটনার পর আমরা একই দৃশ্য দেখি — মিছিল, মানববন্ধন, আইন সংশোধনের ঘোষণা, ফাঁসির দাবি। কিন্তু সংখ্যাটি কেন কমে না?

কারণটি আইনের অভাব নয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ — ২০০৩, ২০২০ ও ২০২৫ সালে সংশোধিত — শিশু ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখে। শিশু আইন, ২০১৩ একটি পূর্ণাঙ্গ আইন। কাগজে আমাদের আইন আছে। বাস্তবে যা নেই —

১. সতেরো কোটি মানুষের জন্য মাত্র একটি কর্মরত ডিএনএ ল্যাবরেটরি।

২. সাক্ষী সুরক্ষা আইন — যা একাধিক দশক ধরে দাবি করা হচ্ছে, এখনো অনুপস্থিত।

৩. ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা, যা ধর্ষিতার ‘চরিত্র’ নিয়ে আদালতে আক্রমণের সুযোগ দেয়।

৪. ১৮০ দিনের আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ৩৫,০০০-এর বেশি মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অমীমাংসিত পড়ে আছে।

ফলাফল? দুই দশকের ডেটায় ধর্ষণ মামলায় দণ্ডের হার মাত্র ১–৩ শতাংশ।

কঠোর শাস্তির ধারা কাগজে যোগ করা সহজ। আদালত, ডিএনএ ল্যাব, প্রশিক্ষিত প্রসিকিউটর, সাক্ষী সুরক্ষা — এগুলো গড়তে বছর লাগে এবং বাজেট লাগে। কিন্তু এ ছাড়া কোনো পথ নেই।

রামিসার নাম যদি অর্থ বহন করতে হয়, তবে শুধু আসামির ফাঁসি যথেষ্ট নয়। প্রতি বিভাগীয় শহরে ডিএনএ ল্যাব চাই। সাক্ষী সুরক্ষা আইন চাই। সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা বাতিল চাই। শিশুদের জন্য একটি পৃথক সুরক্ষা আইন (বাংলাদেশ POCSO) চাই।

আইন আছে। প্রতিষ্ঠান নেই। আমরা যতদিন এই সত্যের মুখোমুখি না হই, ততদিন রামিসারা আসতেই থাকবে।

— মো. রিয়াদ হোসেন রানা
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
পার্টনার, আমার আইনজীবী

আল্লাহ সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করতে নিষেধ করেছেন — কারণ তিনি সর্বজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ বিচারক, এবং তিনি জানেন এই মিশ্রণ...
22/05/2026

আল্লাহ সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করতে নিষেধ করেছেন — কারণ তিনি সর্বজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ বিচারক, এবং তিনি জানেন এই মিশ্রণই সবচেয়ে বিপজ্জনক। ব্যক্তিগত আক্রোশ কিংবা হয়রানির উদ্দেশ্যে যখন মিথ্যার সাথে আধা-সত্য মিশিয়ে কাউকে ফাঁসানো হয়, তখন ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধও লঘু হয়ে যায়, আর প্রকৃত ভিকটিমের পরিবার ন্যায়বিচার থেকে চিরতরে বঞ্চিত হয়।

মিডিয়া ট্রায়াল ও জনআবেগের চাপে তড়িঘড়ি করে কাউকে অপরাধী সাজিয়ে পাবলিক সেন্টিমেন্ট সাময়িকভাবে প্রশমিত করা যায়, কিন্তু প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত হয় না — এটিই বাংলাদেশের বিচার ব্যবস্থার এক নির্মম বাস্তবতা। তার উপর রয়েছে “অল্পবিদ্যা ভয়ংকর” প্রবাদকে সত্য প্রমাণ করা তদন্ত সংস্থা, যাদের অদক্ষতা ও পক্ষপাত প্রতিদিন বিচারের পথকে আরও দুর্গম করে তুলছে।

সবচয়ে হতাশার জায়গা হলো সেই মেরুদণ্ডহীন বিচারকগণ, যাঁরা উচ্চ আদালতের আসনে বসেও মামলার গুণাগুণ শুনতে অনাগ্রহী। বাদী কে, আসামি কে, কোন ধারার মামলা, মিডয়া কী বলছে — এটুকুই হয়ে দাঁড়ায় বিচারের মাপকঠি। মামলার মেরিট কেউ শুনতে চান না, বুঝতেও চান না। ব্যতিক্রম কেবল সেই সব ক্ষেত্রে, যেখানে অর্থ ও ক্ষমতার প্রভাব এতটাই প্রবল যে তা স্বয়ং বিচারকের চেয়ার পর্যন্ত বদলে দিতে পারে।

এই বাস্তবতায় দাঁড়িয়ে একজন সৎ আইনজবীর পক্ষে পেশা টিকিয়ে রাখা ক্রমেই কঠিন হয়ে পডছে। আদালতের ভেতরের প্রকৃত চিত্র সাধারণ মানুষক বোঝানো প্রায় অসম্ভব, আর বোঝাতে না পারার পরিণতিতে আইনজীবীর পরিচিতি দাঁড়ায় “প্রতারক” হিসেবে। বিচারের আলো খুঁজতে গিয়ে যেখানে প্রতিদিন কেবল অন্ধকারের মুখোমুখি হতে হয়, সখানে ওকালতি পেশা ছেড়ে অটোরিকশা চালানোই বরং অধিক সম্মানজনক ও সস্তিদায়ক মনে হয়।
#বিচার #অবিচার #ন্যায়বিচার!

শিশুরাই নাকি আগামীর ভবিষৎ! অথচ এদেশে ভবিষ্যতের অবস্থা! কোথায় এই নিষ্পাপ পবিত্র ফুল গুলোর হাসি খুশি রঙিন ছবি দেখবে সবাই , সুন্দর শৈশব হবে, ভবিষৎ নিয়ে বাবা মা কত স্বপ্ন সাজাবে , সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে অথচ সবাই বাচ্চা গুলোর সাদা কালো ছবি পোস্ট করে তাদের নৃশংস মৃত্যুর বিচার চাইছে সাথে এক কালো বিভীষিকাময় শৈশবের স্মৃতি, বাবা মায়ের বুক ফাটা কান্না !
প্রতিনিয়ত এসব দেখে ট্রমাটাইজড লাগে, সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে, দেখতেই ইচ্ছা করেনা ।
আর কত! হয়তো সবার প্রতিবাদ তারপর ভুলে যাওয়া কিন্তু সেই বাবা মা গুলো সারাজীবন এই অমানসিক কষ্ট বয়ে বেড়ায়, কোনও কিছু কি তাদের সান্ত্বনা দিতে পারে! এক কাঁদে সন্তান হারিয়ে আরেক কাঁদে বিচারের আশায়, অথচ দেশের নাগরিক হিসেবে অপরাধীদের এসব নৃশংসতার দ্রুত দৃষ্টান্তমুলক সুষ্ঠ বিচার পাওয়া তাদের অধিকার।

𝐂𝐲𝐛𝐞𝐫𝐜𝐫𝐢𝐦𝐞 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡: 𝐄𝐱𝐢𝐬𝐭𝐢𝐧𝐠 𝐋𝐚𝐰𝐬, 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞𝐬, 𝐚𝐧𝐝 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞 𝐏𝐚𝐭𝐡𝐰𝐚𝐲𝐬A Full-Length Academic PaperAbstractBangladesh’s...
05/09/2025

𝐂𝐲𝐛𝐞𝐫𝐜𝐫𝐢𝐦𝐞 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡: 𝐄𝐱𝐢𝐬𝐭𝐢𝐧𝐠 𝐋𝐚𝐰𝐬, 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞𝐬, 𝐚𝐧𝐝 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞 𝐏𝐚𝐭𝐡𝐰𝐚𝐲𝐬

A Full-Length Academic Paper

Abstract

Bangladesh’s rapid digital transformation has generated new risks and complexities in cybercrime. Following widespread criticism of the Digital Security Act (DSA) 2018, the Cyber Security Act (CSA) 2023 was enacted. Yet structural limitations remain along five axes: freedom of expression, definitional ambiguity, cross-border cooperation, data protection, and victim compensation. This paper critically examines (a) the existing legal framework, (b) institutional capacity, (c) comparative international practices (GDPR, Singapore, United States, India), and (d) the evolving challenge of AI-enabled cyber threats. Methodologically, it employs doctrinal legal research, comparative statutory analysis, and narrative synthesis of selected cases and policy reports. Findings reveal that while the CSA has introduced procedural reforms in arrests and bail, critical deficiencies persist in data protection legislation, MLAT/Budapest Convention-style cooperation, cyber tribunal capacity, and compensation mechanisms. Policy recommendations include (1) narrowly tailored statutory definitions, (2) a comprehensive data protection law with an independent regulator, (3) public–private–academic threat intelligence fusion platforms, (4) enhanced forensic and judicial capacity, and (5) nationwide cyber awareness and digital literacy campaigns.

Keywords: Cybercrime, Bangladesh, Cyber Security Act 2023, Data Protection, MLAT, GDPR, AI Security, Digital Rights

1. Introduction

The “Digital Bangladesh” initiative has expanded e-governance, online banking, mobile financial services, e-commerce, and health-tech. Alongside, cybercrime—such as phishing, ransomware, data breaches, identity theft, and deepfake-driven fraud—poses direct economic and national security risks [1]. The DSA 2018 attracted criticism for overbroad restrictions on free expression, prompting the CSA 2023 [2][3]. The central question is: how effective is this new law, where are the gaps, and what should future pathways look like?

Research Questions (RQs):

RQ1: Has CSA 2023 effectively balanced cybercrime prevention with human rights?

RQ2: What are the governance gaps in Bangladesh’s cybersecurity framework?

RQ3: What lessons can Bangladesh draw from international best practices (GDPR, Singapore, US, India)?

RQ4: How should law and institutions prepare for AI-driven cyber threats?

2. Background & Literature Review

Cybercrime is often described as a “borderless crime,” where offenders, infrastructure, and victims may lie in different jurisdictions, complicating investigation and prosecution [1][4].

Human Rights Lens: NGOs such as Human Rights Watch and ARTICLE 19 flagged the DSA’s vague provisions undermining free speech [2][3].

Regulatory Best Practices: The EU’s GDPR enforces strict rules on consent, purpose limitation, and breach notifications with heavy administrative fines [9]. In Singapore and the US, institutionalized public–private threat intelligence sharing and sectoral standards are key features [10][11].

Regional Developments: India supplements the IT Act 2000 with CERT-In and the Digital Personal Data Protection (DPDP) Act 2023 [7][12].

AI & Cybercrime: AI-enabled cyberattacks—deepfakes, automated exploitation, adaptive phishing—pose new evidentiary and regulatory challenges [8].

3. Legal & Institutional Context in Bangladesh

Cyber Security Act 2023 (CSA): Introduced procedural safeguards such as mandatory warrants (with limited exceptions), bail provisions, and investigation deadlines. Yet several provisions retain broad terms like sedition, hurting religious sentiment, or “anti-state propaganda” [2][3].

Other Relevant Laws are the ICT Act of 2006 (amended in 2013), Penal Code 18:60 (for online defamation and fraud), Po*******hy Control Act of 2012, and Consumer Protection Act of 2009.

Institutions: Police Cyber Unit, BCC/CERT-like initiatives, and cyber tribunals exist, but forensic labs, specialized manpower, and cross-border case-handling capacity remain limited.

4. Methodology

This study adopts a mixed research design:

1. Doctrinal Legal Research: Textual analysis of CSA 2023, DSA 2018, ICT Act, Penal Code, and related rules.

2. Comparative Regulatory Analysis: GDPR (EU), cybersecurity frameworks (US, Singapore), and India’s IT & DPDP Acts.

3. Narrative Synthesis: Analysis of policy reports, official publications, and selected cases [1–12].

4. Analytical Framework: Five evaluative axes—clarity, enforceability, cross-border cooperation, data protection, and remedies.

Scope & Delimitation: Focused on law and policy; no primary empirical surveys were conducted.

5. Findings / Results

F1. Normative Recalibration but Residual Overbreadth: CSA improved warrant/bail safeguards, but retains overbroad speech-related provisions [2][3].
F2. Enforcement Capacity Gap: Forensics, skilled human resources, and evidence-driven investigation remain inadequate [1][4].
F3. Weak Cross-Border Cooperation: Lack of robust MLATs and Budapest Convention-style alignment hampers evidence gathering [4][13].
F4. Absence of Comprehensive Data Protection Law: No GDPR-style framework ensures consent, minimization, or breach remedies [9].
F5. Remedy & Compensation Vacuum: Victims lack clear access to compensation, cyber insurance, or collective remedies.
F6. AI-Driven Threat Expansion: Deepfakes, targeted phishing, and automated exploits bypass signature-based defenses [8].

6. Discussion

6.1 Rights–Security Balance: Overbroad statutory language risks arbitrary application. Narrowly tailored provisions, as seen in GDPR-compliant regimes, achieve proportionality [2][3][9].

6.2 Institutional Readiness: Forensic-by-design practices—standardized chain-of-custoAsnd technically trained judSectoral ISAC-style models are urgent. As in the US and Singapore, Sectoral ISAC-style models are being adopted to improve resilience [10][11].

6.3 International Alignment: Adoption of Budapest Convention-style tools (dual criminality, expedited preservation, 24/7 points of contact) would accelerate cross-border cases [13].

6.4 Data Protection as a Pillar: GDPR and India’s DPDP Act demonstrate the necessity of consent-driven, regulator-supervised data protection [9][12]. Evidence provenance and global standards for deepfake disclosure, alongside AI-based anomaly detection and automated response systems, are essential [8].

7. Policy Implications

Legislative Drafting: Narrow definitions, graduated sanctions, and proportionality/necessity tests.

Regulatory Architecture: Independent data protection authority; mandatory breach notifications and DPIAs.

Public–Private–Academic Nexus: A National Cyber Fusion Center; sectoral ISACs; regular cyber drills.

Judicial & Forensic Capacity: Expanded cyber tribunals, technical assessors, accredited forensic labs.

The international MLAT channels and alignment with the Budapest Convention.

Citizen Awareness: Digital literacy campaigns in schools, universities, and MSMEs, including low-cost cyber insurance.

8. Limitations

Reliance on legal texts and secondary reports; no primary empirical survey.

Limited CISA studies; some international data may evolve.

Quantitative analysis absent; future research can expand here.

9. Future Research

Empirical Studies: Surveys and interviews with victims, investigators, prosecutors, and judges.

Economic Impact Modeling: Sectoral cost analysis of cyber incidents.

AI–Forensics: Deepfake detection, provenance tools (e.g., C2PA), evidentiary standards.

RegTech & SupTech: Compliance automation, standardized threat intelligence, breach simulations.

10. Conclusion

The CSA 2023 represents incremental progress over its predecessor but retains overbroad provisions and suffers from critical deficiencies in data protection, cross-border cooperation, forensic capacity, and victim compensation. A forward-looking roadmap—anchored in narrowly defined offenses, comprehensive data protection law, joint threat intelligence ecosystems, judicial/forensic empowerment, and digital literacy—is essential for a rights-respecting and investment-friendly secure Digital Bangladesh.

References

[1] UNODC. (2021). The Global Threat of Cybercrime.
[2] Human Rights Watch. (2022). “No Room for Criticism”: Bangladesh’s Crackdown on Free Speech under the Digital Security Act.
[3] ARTICLE 19. (2020). Digital Security Act: An Analysis of Key Provisions and Human Rights Concerns.
[4] Council of Europe. (2021). Mutual Legal Assistance and Cybercrime.
[5] Bangladesh Bank. (2022). Annual Report on Payment Systems.
[6] World Bank. (2020). World Development Report 2020: Trading for Development in the Age of Global Value Chains.
[7] MeitY, Government of India. (2021). National Cyber Security Strategy.
[8] Europol. (2022). Internet Organised Crime Threat Assessment (IOCTA).
[9] European Union. (2016/679). General Data Protection Regulation (GDPR).
[10] Singapore Government. (2018). Cybersecurity Act & CSA advisories.
[11] U.S. CISA. (2021–2024). Joint Cybersecurity Advisories & JCDC model.
[12] Government of India. (2023). Digital Personal Data Protection (DPDP) Act, 2023.
[13] Council of Europe. (2001, with Protocols). Budapest Convention on Cybercrime.

জিরো রিটার্ন ও দণ্ড ২০২৫: কী সত্য, কী মিথসোশ্যাল মিডিয়ার গুজবের ভেতরে দাঁড়িয়ে অনেকেই দ্বিধায়—সব ঘর “০” দিলেই নাকি রি...
12/08/2025

জিরো রিটার্ন ও দণ্ড ২০২৫: কী সত্য, কী মিথ

সোশ্যাল মিডিয়ার গুজবের ভেতরে দাঁড়িয়ে অনেকেই দ্বিধায়—সব ঘর “০” দিলেই নাকি রিটার্ন জমা! বাস্তবতা সরল: কর না হলেও তথ্য গোপন করা বা শূন্য-শূন্য ভরাট করা বেআইনি। নিরাপদ পথ একটাই—প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে দেখিয়ে রিটার্ন দাখিল।

‘জিরো রিটার্ন’ বলতে আসলে কী বোঝায়

বাংলাদেশের আয়কর আইন, ২০২৩–এ ‘জিরো রিটার্ন’ নামে আলাদা কোনো বৈধ ফর্ম বা ধারা নেই। কিন্তু এমন রিটার্ন হতে পারে যেখানে হিসাবমতে করপ্রদেয় পরিমাণ শূন্য দাঁড়ায়—কারণ আপনার আয় করযোগ্য সীমার নিচে, অথবা বৈধ রিবেট/ছাড়ে কর নেই। সেক্ষেত্রে রিটার্ন দাখিল হবে, করপ্রদেয় “০”—কিন্তু তথ্য “০” নয়।

• আইনের চাহিদা: প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই পূর্ণ ও সত্যভাবে দেখাতে হবে।
• মিথ্যা ঘোষণার ঝুঁকি: ইচ্ছাকৃতভাবে শূন্য দেখানো বা অসত্য তথ্য দেওয়া ফৌজদারি অপরাধ; আয়কর আইন, ২০২৩–এর দণ্ড বিধানে মিথ্যা তথ্যের জন্য কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
• মূল বার্তা: “কর নেই” মানে “তথ্য নেই” নয়—কর নেই মানে হিসাবমতে প্রাপ্য কর শূন্য, কিন্তু সব তথ্য ঠিকমতো পূরণ করা বাধ্যতামূলক।

কবে কর না থেকেও রিটার্ন দিতে হবে

• করমুক্ত সীমা: সাধারণত পুরুষ করদাতার ক্ষেত্রে ৩,৫০,০০০ টাকা এবং নারী ও ৬৫+ করদাতার ক্ষেত্রে ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয় করমুক্ত।• গুরুত্বপূর্ণ: করবর্ষভেদে সীমা বদলাতে পারে; চলতি বছরের প্রযোজ্য সীমা দেখে নিন।

• আইনি বাধ্যবাধকতা: আয় না থাকলেও কিছু অবস্থায় রিটার্ন বাধ্যতামূলক—যেমন টিআইএন থাকলে এবং আইন অনুযায়ী রিটার্ন দিতে বলা হয়েছে, ট্রেড লাইসেন্স, সরকারি/আধা-সরকারি চাকরি, গাড়ির মালিকানা ইত্যাদি পরিস্থিতি। এসব ক্ষেত্রে করপ্রদেয় না হলেও রিটার্ন জমা না দিলে আইনভঙ্গ হবে।
• ব্যবহারিক অর্থ: আপনি কর দেবেন কি দেবেন না, তা হিসাবের ফল; কিন্তু রিটার্ন দাখিল ও সত্য তথ্য প্রদর্শন—এটা আপনার আইনি দায়িত্ব।

ভ্রান্ত ধারণা বনাম বাস্তবতা

• ভ্রান্তি: সব ঘর “০” দিলে রিটার্ন হয়ে যায়।
বাস্তবতা: সব ঘর শূন্য দেওয়া অসত্য ঘোষণা—আইনভঙ্গ ও শাস্তিযোগ্য।
• ভ্রান্তি: কর না থাকলে রিটার্ন লাগবে না।
বাস্তবতা: অনেক ক্ষেত্রেই রিটার্ন বাধ্যতামূলক; করপ্রদেয় শূন্য হলেও রিটার্ন দিতে হয়।
• ভ্রান্তি: কম্পিউটার দোকানে স্কুল-ফর্মের মতো ভরাট করলেই চলবে।
বাস্তবতা: ভুল/মিথ্যা তথ্য দিলে অডিট, জরিমানা, এমনকি ফৌজদারি মামলার ঝুঁকি তৈরি হয়।

সঠিকভাবে রিটার্ন দাখিলের ধাপ

• প্রস্তুতি নিন: ব্যাংক স্টেটমেন্ট, বেতন সনদ/আয় সনদ, উৎসে কর কাটা (AIT/TDS) সার্টিফিকেট, বিনিয়োগ/রিবেট প্রমাণ, ভাড়া/ঋণ কাগজ, পূর্ববর্ষের সম্পদ-দায় বিবরণী সংগ্রহ করুন।
• আয় দেখান: বেতন, ব্যবসা, ফ্রিল্যান্স/কনসাল্টিং, সুদ/ডিভিডেন্ড, ভাড়া, ক্যাপিটাল গেইন—সব উৎস আলাদা করে উল্লেখ করুন।• আয় না থাকলে “প্রযোজ্য নয়/নেই” বলে সত্য তথ্য দিন; “০” বসিয়ে গোপন করবেন না।

• ব্যয় ও জীবনযাপন: বাড়িভাড়া, নিত্যব্যয়, শিক্ষা/স্বাস্থ্য, পরিবহন ইত্যাদি যুক্তিসঙ্গতভাবে দিন।• আয় না থাকলে ব্যয়ের উৎস ব্যাখ্যা দিন (যেমন সঞ্চয় ভাঙানো, পরিবারের সহায়তা, ঋণ)—স্বচ্ছতা আপনাকে বাঁচায়।

• সম্পদ ও দায়: ৩০ জুন তারিখে নগদ/ব্যাংক, সঞ্চয়পত্র, স্বর্ণ, আসবাব, যানবাহন, জমি-ফ্ল্যাট, বিনিয়োগ, প্রভিডেন্ট ফান্ড—সব দেখান; সঙ্গে থাকা দায় (ব্যাংক/ব্যক্তিগত ঋণ) উল্লেখ করুন।
• করহিসাব ও রিবেট: প্রযোজ্য করস্ল্যাব, রিবেট (উদাহরণ: অনুমোদিত বিনিয়োগ), উৎসে কাটা কর সমন্বয় করুন—ফলে করপ্রদেয় ০ হলে সেটাই ফলাফল হবে।
• ই-ফাইলিং/জমা: নির্ধারিত সময়ের আগে রিটার্ন সাবমিট ও একনলেজমেন্ট সংগ্রহ করুন; কাগজপত্র ৫ বছর সংরক্ষণ করুন।
ভুল করলে শাস্তি ও বাস্তব ঝুঁকি

• ফৌজদারি দায়: মিথ্যা/গোপন তথ্য দিলে আইন অনুযায়ী কারাদণ্ড পর্যন্ত হতে পারে, সঙ্গে অর্থদণ্ড—এটা “টেকনিক্যাল ভুল” নয়, অপরাধ।
• আর্থিক ঝামেলা: অডিট, অতিরিক্ত কর, বিলম্ব সুদ, জরিমানা—ভবিষ্যতে ঋণ, টেন্ডার, সঞ্চয়পত্র, ভিসা প্রক্রিয়ায় বাধা তৈরি হতে পারে।
• প্রতিষ্ঠাগত ক্ষতি: টিআইএন/রিটার্ন কমপ্লায়েন্স না থাকলে ব্যবসায়িক আস্থা ও সুযোগ নষ্ট হয়।

সহায়তা ও নিরাপদ অভ্যাস

• বিশ্বস্ত সহায়তা নিন: কর পরামর্শক/আইনজীবী, এনবিআর হেল্পডেস্ক/ট্যাক্স সার্কেল থেকে সাহায্য নিন; অপরিচিত “ফর্ম পূরণ” দোকানের ওপর ভরসা করবেন না।
• নথি-শৃঙ্খলা বজায় রাখুন: সব রসিদ-কাগজ স্ক্যান করে সংরক্ষণ করুন; প্রতি মাসে আয়-ব্যয় আপডেট রাখুন।
• সময়মতো কাজ শেষ করুন: শেষ সপ্তাহের ভিড় ও ভুল এড়াতে আগে আগে খসড়া প্রস্তুত করে নিন।

সোজা কথা—“কর নেই” হতে পারে, কিন্তু “তথ্য নেই” চলবে না। সত্য, সম্পূর্ণ ও সময়মতো রিটার্ন আপনার আইনি দায় ও নাগরিক গর্ব—এটাই আপনাকে দণ্ড ও ঝামেলা থেকে দূরে রাখবে। এটি সাধারণ তথ্য; আপনার পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত পরামর্শের জন্য পেশাদারের সঙ্গে কথা বলুন।

ফৌজদারি কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ সংশোধন♦ আমলযোগ্য অপরাধের সন্দেহে ৫৪ ধারায় পুলিশের গ্রেপ্তার করার ক্ষমতা অবারিত থাকছ...
11/08/2025

ফৌজদারি কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ সংশোধন

♦ আমলযোগ্য অপরাধের সন্দেহে ৫৪ ধারায় পুলিশের গ্রেপ্তার করার ক্ষমতা অবারিত থাকছে না। কগনিজেবল অফেন্স পুলিশের সামনে ঘটতে হবে বা পুলিশকে সন্তুষ্ট হতে হবে যে আসামি এই অপরাধ করেছে। সন্তুষ্টির কারণ লিপিবদ্ধ করতে হবে।

♦গ্রেপ্তার করলেই মেমোরেন্ডাম অব অ্যারেস্ট পূরণ করতে হবে পুলিশকে। গ্রেপ্তারকৃতের সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কি না, মেমোরেন্ডাম অব অ্যারেস্টে তার চেকলিস্ট পূরণ করতে হবে, যা গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে।

♦ পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেপ্তার করতে হবে।

♦ সাক্ষী ও ভিকটিমের সুরক্ষায় আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারবে।

♦ আদালত সাক্ষীর প্রয়োজনীয় খরচ দিতে পারবে।

♦ মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে এবং এক্ষেত্রে অর্থদণ্ড বৃদ্ধি করে অনূর্ধ্ব এক লাখ টাকা করা হয়েছে।

♦ এক মামলায় পুলিশ রিমান্ড কোনোভাবে ১৫ দিনের বেশি দেয়া যাবে না, আগে আনলিমিটেড দেয়ার সুযোগ ছিল।

♦ গ্রেপ্তারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে, তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে পুলিশের দায় থাকলে ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করা হয়েছে।

♦ গ্রেপ্তারকৃত ব্যক্তি চাইলে তাকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে।

♦ গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতের পরিবারকে ১২ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

♦ যে সংস্থাই গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারের তথ্য সংশ্লিষ্ট থানায় জিডিভুক্ত করতে হবে।

♦ প্রত্যেক থানায় ও জেলা/ মেট্রো পুলিশ হেডকোয়ার্টারে প্রতিদিনের গ্রেপ্তারের তথ্য ও তালিকা প্রদর্শন করতে হবে।

♦ দণ্ডবিধির ৩২৫ জামিনঅযোগ্য ও ১৪৩ ধারা আপসযোগ্য করা হয়েছে।

Bangladesh's anticorruption journey is not a sprint!
12/05/2025

Bangladesh's anticorruption journey is not a sprint!

IntroductionDespite being one of the world’s fastest-growing economies, Bangladesh grapples with pervasive corruption, which undermines development and erodes public trust. The government and civil society have established a legal framework to tackle this issue, yet enforcement challenges persist....

10/05/2025

When state law enforcement agencies, either due to orders from superiors or their own overzealousness, perceive themselves as above the law and transform into monsters, they should exercise restraint, remembering that they too will face consequences. Because time will not always favor them. The very monstrous system they create will, in time, devour them.

কোর্ট ম্যারেজ বা নোটারী পাবলিক এর মাধ্যমে বিবাহ বলতে কোন বিবাহ নাই। আমরা সচেতন হই।
08/05/2025

কোর্ট ম্যারেজ বা নোটারী পাবলিক এর মাধ্যমে বিবাহ বলতে কোন বিবাহ নাই। আমরা সচেতন হই।

15/04/2025

চেক ডিজঅনার (Cheque Dishonour) বলতে বোঝায়, ব্যাংকে জমা দেওয়ার পর চেকটি ভাঙানো না গেলে বা অর্থপ্রদান না হলে, অর্থাৎ চেকটি প্রত্যাখ্যাত হলে সেটাকে চেক ডিজঅনার বলা হয়। সহজভাবে বললে, ব্যাংক চেকের বিপরীতে টাকা প্রদান না করলে সেটা ডিজঅনার হিসেবে গণ্য হয়।

কিভাবে চেক ডিজঅনার হয়?
চেক ডিজঅনার হওয়ার বেশ কয়েকটি সাধারণ কারণ রয়েছে:

1. অপর্যাপ্ত অর্থ (Insufficient Funds): চেকদাতার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকলে ব্যাংক চেকটি ভাঙাতে অস্বীকৃতি জানায়।

2. চেকের উপর স্বাক্ষর না মেলা: চেকদাতার স্বাক্ষর ব্যাংকে রক্ষিত স্বাক্ষরের সঙ্গে না মিললে চেক বাতিল হয়ে যায়।

3. চেকের মেয়াদ শেষ (Stale Cheque): সাধারণত চেক ইস্যুর তারিখ থেকে ৬ মাস পর পর্যন্ত বৈধ থাকে। তার পর জমা দিলে তা ডিজঅনার হয়।

4. অ্যাকাউন্ট বন্ধ (Account Closed): চেকদাতার অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে, তাহলে চেক ডিজঅনার হবে।

5. চেকের তথ্য ত্রুটি: চেকের তারিখ, পরিমাণ বা প্রাপক ঠিকভাবে না লেখা থাকলে চেক বাতিল হতে পারে।

6. চেকের উপর কাটাকাটি বা খুঁত: খুব বেশি কাটাকাটি থাকলে ব্যাংক সেটা গ্রহণ না করতে পারে।

চেক ডিজঅনার হলে করণীয় কী?
চেক ডিজঅনার হলে প্রাপক বা চেক রিসিভার কিছু পদক্ষেপ নিতে পারেন:

১. পুনরায় চেক জমা দেওয়া: যদি মনে হয় চেকদাতার অ্যাকাউন্টে এখন টাকা থাকতে পারে, তবে চেকটি পুনরায় ব্যাংকে জমা দিতে পারেন (চেকের মেয়াদ থাকলে)।

২. আইনি নোটিশ পাঠানো: ডিজঅনারের ৩০ দিনের মধ্যে চেকদাতাকে আইনি নোটিশ পাঠাতে হয়, যাতে সে ১৫ দিনের মধ্যে টাকা প্রদান করতে পারে। এটি বাংলাদেশ দণ্ডবিধি ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট এর আওতায় পড়ে (ধারা ১৩৮)।

৩. মামলা দায়ের করা: যদি চেকদাতা নোটিশ পাওয়ার পর ১৫ দিনের মধ্যে টাকা না দেয়, তাহলে আপনি আদালতে ফৌজদারি মামলা করতে পারেন।

৪. সিভিল মামলা: আপনি চাইলে ক্ষতিপূরণ বা পাওনা টাকার জন্য সিভিল মামলাও করতে পারেন।

আইনি দিক (বাংলাদেশ প্রেক্ষাপটে):

ধারা ১৩৮: নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অনুযায়ী, চেক ডিজঅনার ফৌজদারি অপরাধ। সর্বোচ্চ এক বছর কারাদণ্ড, জরিমানা (চেকের দ্বিগুণ পর্যন্ত) বা উভয় দণ্ড হতে পারে।

Address

Suite#4B, Alamin Capital Square, 46 Kakrail, Ramna
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 16:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801711745054

Alerts

Be the first to know and let us send you an email when আমার আইনজীবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার আইনজীবী:

Share