J Law Research Institute

J Law Research Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from J Law Research Institute, Lawyer & Law Firm, Rajshahi, Dhaka.

জমি আছে কিন্তু কাগজপত্র নেই: করণীয় ও পদক্ষেপযাদের জমি আছে কিন্তু প্রয়োজনীয় দলিল বা পর্চা হারিয়ে গেছে বা নেই, তারা নিচের...
12/03/2026

জমি আছে কিন্তু কাগজপত্র নেই: করণীয় ও পদক্ষেপ
যাদের জমি আছে কিন্তু প্রয়োজনীয় দলিল বা পর্চা হারিয়ে গেছে বা নেই, তারা নিচের ধাপগুলো অনুসরণ করে মালিকানা পুনরুদ্ধার করতে পারেন।

১. প্রাথমিক তথ্য সংগ্রহ (সবার আগে যা করবেন)
মৌজা ও পরিমাণ: জমিটি কোন মৌজায় অবস্থিত এবং আনুমানিক কতটুকু জমি আপনার বাবা বা পূর্বপুরুষ রেখে গেছেন তা নিশ্চিত হোন।

ইতিহাস যাচাই: আপনার বাবা ১৯৭৩ সালে কোনো রিটার্ন দাখিল করেছিলেন কি না তা জানুন।

দখলদার ও সাক্ষী: বাবার জীবদ্দশায় কারা জমি চাষ করত বা বর্গা নিত তাদের থেকে তথ্য নিন। মা বা নিকটাত্মীয়দের সাথে আলোচনা করে প্রাথমিক ধারণা নিন।

দলিল লেখক: এলাকার অভিজ্ঞ দলিল লেখক (যারা আপনার পরিবারের কাজ করতেন) তাদের সাথে যোগাযোগ করুন।

২. ডিজিটাল ও এনালগ অনুসন্ধান
অনলাইন: প্রথমে Land.gov.bd পোর্টালে গিয়ে খতিয়ান বা দাগ নম্বর খুঁজে বের করার চেষ্টা করুন।

অফলাইন: অনলাইনে না পেলে সরাসরি ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করুন।

৩. যে সব অফিস থেকে তথ্য পাবেন
কাগজপত্র খুঁজতে নিচের অফিসগুলোতে যোগাযোগ করতে হবে:

ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস।

সাব-রেজিস্ট্রার অফিস (দলিলের জন্য)।

সেটেলমেন্ট অফিস ও রেকর্ড রুম।

৪. যেসব ডকুমেন্ট সংগ্রহ করা জরুরি
মালিকানা প্রমাণের জন্য নিচের কাগজগুলো সংগ্রহ করুন:

খতিয়ান (CS, RS, SA, BS/City) ও মাঠ পর্চা।

মূল দলিল বা বায়া দলিল (পুরানো দলিলের কপি)।

মিউটেশন কপি (নামজারি) ও সর্বশেষ খাজনার রশিদ।

৫. দখল ও ধারাবাহিকতা নিশ্চিত করা
আমমোক্তারনামা: আপনি যদি দেশের বাইরে থাকেন, তবে Power of Attorney-র ব্যবস্থা করুন।

মালিকানার সূত্র: দলিল ও খতিয়ান সংগ্রহ করে মালিকানার ধারাবাহিকতা (Chain of Ownership) মিলিয়ে নিন।

দখলদার চিহ্নিতকরণ: বর্তমান দখলদার কারা তা চিহ্নিত করুন এবং প্রয়োজনে স্থানীয়ভাবে শালিস করুন।

৬. বিশেষজ্ঞের পরামর্শ ও জরিপ
আইনজীবী: একজন বিজ্ঞ কৌঁসুলীর (আইনজীবী) সহায়তা নিন।

সার্ভেয়ার: একজন দক্ষ আমিন বা সার্ভেয়ার নিয়োগ দিয়ে মাঠ পর্যায়ে জমির জরিপ ও নকশা অনুযায়ী দাগ চিহ্নিত করে নিন।

৭. বণ্টন ও আইনি পদক্ষেপ
বণ্টননামা: কাগজপত্র ঠিক থাকলে পরিবারের সদস্যদের মধ্যে একটি বৈধ 'বণ্টননামা দলিল' সম্পাদন করুন।

নোটিশ: আইনি লড়াইয়ের আগে প্রয়োজনে উকিল নোটিশ (Legal Notice) দিন।

আইনি ব্যবস্থা: প্রয়োজনে নিচের আইনগুলোর আশ্রয় নিন:

ফৌজদারি: CrPC ধারা ১০৭, ১৪৪ ও ১৪৫।

বিশেষ আইন: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩।

দেওয়ানী আদালত: মালিকানা সাব্যস্তের মামলা।

শেয়ার করে অন্য কে দেখার সুযোগ দিন।
#ভূমি #সম্পত্তি #জমি #দলিল

বন্টননামা দলিল ছাড়াই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ওয়ারিশদের নিজ নামে নামজারি বা জমাখারিজ  করা যাবে।
14/07/2025

বন্টননামা দলিল ছাড়াই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ওয়ারিশদের নিজ নামে নামজারি বা জমাখারিজ করা যাবে।

09/07/2025

অনেক স্বামীই জানেন না অবাধ্য স্ত্রী কে তার স্বামী কোনরুপ ভরনপোষণ দিতে বাধ্য নয়।

[ Majida khatun Bibi Vs Paghalu Mohammad- 14 DLR ]

Address

Rajshahi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when J Law Research Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share