21/08/2026
বার কাউন্সিল এনরোলমেন্ট ২০২৬ — লিখিত সাজেশন
কাল পরীক্ষা। আজ রাতে সব পড়া সম্ভব নয়, দরকারও নেই।
প্রশ্ন আসে ১৩টি, লিখতে হয় ৭টি। Group B থেকে F — দুটি প্রশ্ন থেকে যেকোনো একটি। একটি চেনা হলেই ঐ নম্বরটি আপনার।
সেই হিসাব ধরেই এই সাজেশন — ২৬টি টপিক, ৯টি পৃষ্ঠা। যেগুলোর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, শুধু সেগুলোই।
একটা জায়গা আলাদা করে দেখবেন — ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধিতে সদ্য সংশোধনী কার্যকর হয়েছে। গ্রেফতার, রিমান্ড, তদন্তের সময়সীমা আর সাক্ষ্য গ্রহণ বদলে গেছে। ছবিতে সেগুলোর পাশে "নতুন" লেখা আছে। পুরনো বই থেকে পড়লে এখানেই ভুল হবে।
শেষ পাতায় মুসাবিদা — কোন ঘটনায় কী লিখতে হয়।
ভালো ঘুম হোক। কাল মাথা ঠান্ডা থাকুক।
— LExcellence Academy
০১৬০১-১৪৪১৫৫
#বারকাউন্সিল #এনরোলমেন্ট