Advocate Sheikh Ruponty Hossain

Advocate Sheikh Ruponty Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Sheikh Ruponty Hossain, Legal, Kolabagan 1st Lane, Dhaka.

Advocate Supreme Court of Bangladesh•Associate Arbitrator•Mediator• Income tax practitioner •
LLB, LLM, MSS in Victimology and Restorative Justice, DU•PGDL in International Relations, DU.

ফ্ল্যাট কেনার আগে যে আইনি ডকুমেন্টগুলো অবশ্যই যাচাই করতে হবে১️⃣ জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র • RS, SA, CS, Khatian (...
27/02/2026

ফ্ল্যাট কেনার আগে যে আইনি ডকুমেন্টগুলো অবশ্যই যাচাই করতে হবে

১️⃣ জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র
• RS, SA, CS, Khatian (যা প্রযোজ্য)
• হালনাগাদ নামজারি (Mutation) খতিয়ান
• সর্বশেষ পর্চা ও খাজনা পরিশোধের রসিদ
• মৌজা ম্যাপ ও জমির নকশা

🔍 নিশ্চিত করতে হবে জমিটি নিরবচ্ছিন্ন ও বৈধ মালিকানাধীন কিনা।

২️⃣ ডেভেলপার ও জমির মালিকের মধ্যে চুক্তিপত্র
• Development Agreement
• Power of Attorney (POA) – নিবন্ধিত ও কার্যকর কিনা
• POA বাতিল হয়নি কি না তা যাচাই

৩️⃣ অনুমোদন ও লাইসেন্স সংক্রান্ত ডকুমেন্ট
• রাজউক/সিডিএ/কেডিএ অনুমোদিত বিল্ডিং প্ল্যান
• ভূমি ব্যবহার ছাড়পত্র (Land Use Clearance)
• সিটি কর্পোরেশন / পৌরসভার অনুমোদন

৪️⃣ ফ্ল্যাট বিক্রয় সংক্রান্ত ডকুমেন্ট
• Agreement for Sale (রেজিস্ট্রেশনযোগ্য)
• Payment Schedule ও রশিদ
• ফ্ল্যাটের সাইজ, অবস্থান ও শেয়ার উল্লেখ আছে কিনা
• হ্যান্ডওভার তারিখ ও দেরি হলে ক্ষতিপূরণ ধারা

৫️⃣ মামলাজনিত বিষয় যাচাই
• জমি বা বিল্ডিং নিয়ে কোনো
• সিভিল মামলা
• ফৌজদারি মামলা
• ইনজাংশন অর্ডার আছে কি না

🔎 প্রয়োজনে কোর্ট সার্চ করানো উচিত।

৬️⃣ ফ্ল্যাট হস্তান্তরের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট
• রেজিস্ট্রেশনকৃত কবলা দলিল
• ফ্ল্যাটের দখল বুঝে নেওয়ার ডকুমেন্ট
• ইউটিলিটি সংযোগ (গ্যাস, বিদ্যুৎ, পানি)
• অকুপেন্সি সার্টিফিকেট (যদি থাকে)

❌ ফ্ল্যাট কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই বর্জনীয়

🚫 ফেসবুক বিজ্ঞাপনের উপর নির্ভর করা
🚫 মৌখিক আশ্বাসে টাকা প্রদান
🚫 রেজিস্ট্রেশন ছাড়া সম্পূর্ণ টাকা পরিশোধ
🚫 অনুমোদনহীন বা আংশিক অনুমোদিত ভবনে ফ্ল্যাট ক্রয়
🚫 আইনজীবীর পরামর্শ ছাড়া চুক্তিতে স্বাক্ষর

⚖️ গুরুত্বপূর্ণ আইনি পরামর্শ

✔️ ফ্ল্যাট কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবি দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করান
✔️ সব অর্থ লেনদেন ব্যাংকিং চ্যানেলে করুন
✔️ চুক্তিপত্রে আপনার অধিকার স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা নিশ্চিত করুন

📌 সঠিক যাচাই আপনাকে ভবিষ্যতের বড় আইনি ঝামেলা থেকে রক্ষা করতে পারে।
ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য্য ও আইনগত সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advocate, Sk. Ruponty Hossain
Supreme Court of Bangladesh

23/02/2026
18/02/2026

Ramadan Mubarak everyone 🌙
Wishing you all a blessed month filled with peace, reflection, and togetherness.

◆ জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।যা যা লাগবেঃ১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি২) এস এ খতিয়ান, আর ...
16/02/2026

◆ জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।

যা যা লাগবেঃ
১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি
২) এস এ খতিয়ান, আর এস খতিয়ান বা যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেইটার কপি
৩) ওয়ারিশান সনদ (হাল) এর কপি যদি ওয়ারিশ সম্পত্তি হয়
৪) ছবি (যদি জন্ম নিবন্ধন দিয়া নামজারী হয়)
৫) বায়া দলিল এর কপি যদি প্রয়োজন হয়
৬)মোবাইল নাম্বার
৭) এনআইডি/জাতীয় পরিচয়পত্র
৮) কর/খাজনার রশিদ

🔴প্রথম কাজঃ
এইসবগুলা ডকুমেন্ট নিয়ে নাগরিক/কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করবেন। একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার এটা আপনার মোবাইলে সাথে সাথে এসএমএস পাবেন।

🔴দ্বিতীয় কাজঃ
আবেদন ফাইল কপি ইউনিয়ন ভূমি অফিস এ যাবে তদন্তে আপনার সব কিছু ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে।

🔴তৃতীয় কাজঃ এসিল্যান্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দিবে এসএমএসের মাধ্যমে। কাজ সম্পন্ন হলে তারপর ডিসিআর ফি দিয়ে দুই একদিন পর অনলাইনে কিউআর কোডযুক্ত নামজারি তুলতে পারবেন।

পুরো প্রক্রিয়া শেষ হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) সম্প্রতি ২২ দফা নির্দেশনা জারি করেছে—উদ্দেশ্য একটাই: ভাড়াবাজারে ন্যায্যতা, স্বচ্ছতা আর হ...
16/02/2026

ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) সম্প্রতি ২২ দফা নির্দেশনা জারি করেছে—উদ্দেশ্য একটাই: ভাড়াবাজারে ন্যায্যতা, স্বচ্ছতা আর হয়রানি বন্ধ করা।

📌 মূল বিষয়গুলো এক নজরে:
• ২ বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না
• ভাড়া বাড়ানো যাবে প্রতি ২ বছর পর, তাও বছরে সর্বোচ্চ ১৫%
• লিখিত ভাড়াচুক্তি বাধ্যতামূলক (ভাড়া, সময়কাল, শর্ত স্পষ্ট)
• অতিরিক্ত অগ্রিম/জামানত নেওয়া যাবে না
• প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া, এবং লিখিত স্বাক্ষরযুক্ত রশিদ দিতে হবে
• বাসা বসবাসযোগ্য রাখা, গ্যাস–পানি–বিদ্যুৎ সচল রাখা বাধ্যতামূলক
• মূল গেট ও ছাদের চাবি ভাড়াটিয়াকে দিতে হবে
• ভাড়া না দিলে আগে মৌখিক, পরে লিখিত নোটিশ
• বাসা ছাড়ার নোটিশে কমপক্ষে ২ মাস সময়
• ওয়ার্ডভিত্তিক সমিতি ও জোনাল কর্মকর্তার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা

💬 কেন গুরুত্বপূর্ণ?
এই নিয়মগুলো ভাড়াটিয়া ও বাড়িওয়ালা—দুই পক্ষের অধিকার রক্ষা করে, অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ও অনাকাঙ্ক্ষিত চাপ কমাতে সহায়তা করবে।

⚖️ সচেতন থাকুন, নিয়ম জানুন, নিজের অধিকার বুঝে চলুন।

✒️ Sk. Ruponty Hossain
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

#বাড়িভাড়া

পারিবারিক বিরোধ মানেই মামলা নয়…..বিয়ে, তালাক, দেনমোহর, খোরপোষ, সন্তানের অভিভাবকত্ব—পারিবারিক সম্পর্কের সাথে জড়িয়ে থাকা প...
07/02/2026

পারিবারিক বিরোধ মানেই মামলা নয়…..

বিয়ে, তালাক, দেনমোহর, খোরপোষ, সন্তানের অভিভাবকত্ব—
পারিবারিক সম্পর্কের সাথে জড়িয়ে থাকা প্রতিটি বিষয়েই আইন আছে।

কিন্তু না জেনে বা ভুলভাবে পদক্ষেপ নিলে
একটি পারিবারিক সমস্যা সহজেই আইনি জটিলতায় রূপ নিতে পারে।

🔹 গোপনে তালাক আইনগতভাবে কার্যকর নয়
🔹 দেনমোহর ও খোরপোষ আইন দ্বারা সুরক্ষিত অধিকার
🔹 সন্তানের স্বার্থই আদালতের প্রথম বিবেচ্য

📌 সঠিক সময়ে আইনি পরামর্শ নিলে
অনেক সম্পর্কের ক্ষতি ও অপ্রয়োজনীয় মামলা এড়ানো সম্ভব।

✍️ Advocate Sk. Ruponty Hossain
⚖️ Supreme Court of Bangladesh

যৌতুকের দাবিতে সাধারণ জখমের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মামলা করতে হলে চিকিৎসক সাক্ষ্য ও মেডিকেল ...
03/02/2026

যৌতুকের দাবিতে সাধারণ জখমের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মামলা করতে হলে চিকিৎসক সাক্ষ্য ও মেডিকেল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক সাক্ষী না থাকলে এ ধরনের মামলা আইনত সন্দেহজনক হয়ে পড়ে এবং আদালত মামলা খারিজ বা আসামিকে খালাস দিতে পারেন।

মহামান্য হাইকোর্টের একাধিক রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে—চিকিৎসক সাক্ষ্য ছাড়া ১১(গ) ধারার অভিযোগ প্রমাণ করা কঠিন, এমনকি মিথ্যা মামলার দায়ে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অতএব, আবেগ নয়—আইন ও প্রমাণের ভিত্তিতেই মামলা করুন, নতুবা উল্টো আইনি ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে।

Advocate Sk. Ruponty Hossain
Supreme Court of Bangladesh 🇧🇩

02/02/2026

খতিয়ানের পূর্ববর্তী রেকর্ডের সঙ্গে পরবর্তী রেকর্ডের বিরোধ দেখা দিলে সর্বশেষ রেকর্ড অধিকতর গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

Address

Kolabagan 1st Lane
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Sheikh Ruponty Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share