Dr. Gazi & Associates

Dr. Gazi & Associates Dr. Gazi & Associates, one stop service providing law firm based in Dhaka, Bangladesh

Dr. Gazi and Associates
(Gazi Sirazul Islam, Ph.

D in Law)
*Advocate*
(High Court and Appellate Division) For over two decades, Dr. Gazi & Associates has served as a leading law firm in Bangladesh, building a reputation for trusted legal expertise, reliable assistance, and personalized solutions. Whether you're an individual facing personal challenges or a business navigating complex legal matters, our team of experienced lawyers is here to guide you every step of the way.

⚖  চুক্তিপত্র সম্পাদন ও পরবর্তীতে উহার শর্ত ভঙ্গ করলে আইনে উহার প্রতিকার কি কি ? 📌  ব্যবসা—বাণিজ্য, সেবা প্রদান, এমনকি ব...
02/11/2025

⚖ চুক্তিপত্র সম্পাদন ও পরবর্তীতে উহার শর্ত ভঙ্গ করলে আইনে উহার প্রতিকার কি কি ?

📌 ব্যবসা—বাণিজ্য, সেবা প্রদান, এমনকি ব্যক্তিগত চুক্তির ক্ষেত্রেও কন্ট্রাক্ট (Contract) হলো পারস্পরিক অধিকার ও দায়বদ্ধতার আইনি দলিল। একটি সুগঠিত কন্ট্রাক্ট ভবিষ্যৎ বিরোধ কমায়, পক্ষগুলোর দায়িত্ব স্পষ্ট করে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করে। কিন্তু অনেক সময় অস্পষ্ট বা ভুলভাবে ড্রাফট করা কন্ট্রাক্ট থেকে ব্রিচ অফ কন্ট্রাক্ট (Breach of Contract)বা চুক্তি ভঙ্গের জটিলতা তৈরি হয়। তাই কন্ট্রাক্ট ড্রাফটিং ও এর আইনী প্রতিকার সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ কন্ট্রাক্ট ড্রাফটিং: একটি আইনি কাঠামো
কন্ট্রাক্ট ড্রাফটিং হলো একটি দলিল তৈরির প্রক্রিয়া, যেখানে আইন অনুযায়ী পক্ষদ্বয়ের অধিকার, দায়িত্ব, সময়সীমা ও ঝুঁকি নির্ধারণ করা হয়। বাংলাদেশে এটি মূলত Contract Act, 1872 দ্বারা পরিচালিত।
একটি ভালো কন্ট্রাক্টের প্রধান উপাদানসমূহ হলো
১. প্রস্তাব ও গ্রহণ (Offer & Acceptance)
২. বৈধ পারিশ্রমিক (Lawful Consideration)
৩. চুক্তিযোগ্য পক্ষ (Competent Parties)
৪. বৈধ উদ্দেশ্য (Lawful Object)
৫. স্বেচ্ছাস্বীকৃতি (Free Consent)
ড্রাফট করার সময় আইনজীবীরা “Risk Allocation” পদ্ধতি ব্যবহার করেন, যেখানে সম্ভাব্য বিরোধ বা ক্ষতির দায় কে বহন করবে তা নির্ধারণ করা হয়। এছাড়া Arbitration Clause, Termination Clause, ও Force Majeure Clause যুক্ত করা হলে চুক্তি আরও শক্তিশালী হয়।

✅ ব্রিচ অফ কন্ট্রাক্ট: চুক্তি ভঙ্গের ধরন
চুক্তির শর্ত ভঙ্গের মাধ্যমে এক পক্ষ অন্য পক্ষের ক্ষতি করলে সেটি ব্রিচ অফ কন্ট্রাক্ট হিসেবে গণ্য হয়। এটি সাধারণত তিন প্রকারঃ
১. Actual Breach – নির্ধারিত সময় বা শর্তে কাজ না করা।
২. Anticipatory Breach – কাজ শুরুর আগেই কাজ না করার ঘোষণা দেওয়া।
৩. Partial Breach – চুক্তির কিছু অংশ ভঙ্গ করা।
উদাহরণস্বরূপ, একজন সরবরাহকারী সময় মতো পণ্য না দিলে বা গুনগত মানহীন পণ্য সরবরাহ করলে সেটি “Actual Breach” হিসেবে ধরা হয়।

✅ আইনি প্রতিকার (Legal Remedies)
বাংলাদেশে Contract Act, 1872 এবং Specific Relief Act, 1877 অনুযায়ী নিচের প্রতিকার সমূহ পাওয়া যায় ঃ
১. Compensation (ক্ষতিপূরণ) — ক্ষতির আর্থিক মূল্য নির্ধারণ করে আদালত ক্ষতিপূরণ আদেশ দিতে পারেন।
২. Specific Performance (নির্দিষ্ট কাজ বাস্তবায়ন) — আদালত অভিযুক্ত পক্ষ’কে চুক্তির শর্ত বাস্তবায়নে বাধ্য করতে পারেন।
৩. Injunction (নিষেধাজ্ঞা) — কোনো পক্ষ’কে নির্দিষ্ট কাজ থেকে বিরত রাখতে আদালত আদেশ দিতে পারেন।
৪. Rescission (চুক্তি বাতিল) — ভুক্তভোগী পক্ষ চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ দাবি করতে পারেন।

প্রতিরোধমূলক ব্যবস্থা
✅ কন্ট্রাক্ট ড্রাফট করার আগে লিগ্যাল ডিউ ডিলিজেন্স করা উচিত।
✅ সব ক্লজ সহজ ভাষায় ও নির্দিষ্টভাবে লেখা প্রয়োজন।
✅ Dispute Resolution Clause ও Jurisdiction Clause উল্লেখ করা আবশ্যক।
✅ পেশাদার আইনজীবীর পরামর্শ ছাড়া কোনো কন্ট্রাক্ট সই না করাই বুদ্ধিমানের কাজ।
তাই সঠিকভাবে ড্রাফট করা কন্ট্রাক্ট শুধু একটি দলিল নয়, এটি ব্যবসায়িক সম্পর্কের আইনি ঢাল। অন্যদিকে, ব্রিচ অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে সময়মতো আইনি পদক্ষেপ গ্রহণ করলে ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব। তাই প্রতিটি চুক্তি যেন আইনসম্মত, সুস্পষ্ট ও বাস্তবায়নযোগ্য হয়, এটাই সর্বোত্তম আইনি নিরাপত্তা।

👇 পরামর্শের জন্য ইনবক্স করুন
📌 আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
🏛 Zebun Index Trade Centre, 4 Bijoy Nagar,
Suite # A & B (11th Floor), Ramna, Dhaka-1000
📞 Contact: ‪‪‪+880 1787 69 6522‬‬‬, ‪‪‪+880 1767 86 0799‬‬‬
🌐 Website: ‪‪www.drgaziandassociates.law‬‬
#আইনি_পরামর্শ #আইন #বাংলাদেশ #সম্পত্তির_অধিকার #ল্যান্ড_ডিসপিউট #রিয়েল_এস্টেট #ফ্ল্যাট

👨‍⚖  প্রবাসে থেকেও বাংলাদেশে জমি বা সম্পত্তি কিভাবে নিরাপদে পরিচালনা করবেন? অনেক বাংলাদেশী প্রবাসী জীবনের উন্নত সুযোগের ...
19/10/2025

👨‍⚖ প্রবাসে থেকেও বাংলাদেশে জমি বা সম্পত্তি কিভাবে নিরাপদে পরিচালনা করবেন?

অনেক বাংলাদেশী প্রবাসী জীবনের উন্নত সুযোগের খোঁজে বিদেশে থাকেন, কিন্তু দেশের মাটিতে রেখে আসা জমি বা সম্পত্তি নিয়ে তাদের বড়
দুশ্চিন্তা থাকে। কে দেখবে, কিভাবে রক্ষা পাবে, প্রতারণা বা দখলের ঝুঁকি থাকবে না তো?

নিম্নে সহজ ভাষায় জানানো হলো কিভাবে প্রবাসে থেকেও নিজের সম্পত্তি নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা করা যায়।

পাওয়ার অফ অ্যাটর্নি (Power of Attorney) ব্যবহার করুন
সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো পাওয়ার অফ অ্যাটর্নি (POA)। এটি এমন একটি আইনী নথি যা কাউকে (যেমন: পরিবারের সদস্য বা আইনজীবী) আপনার হয়ে সম্পত্তি সংক্রান্ত কাজ করার অনুমতি দেয়।

প্রক্রিয়া:-
১. আপনি যেখানে আছেন, সেখানকার বাংলাদেশ হাই কমিশন থেকে স্বশরীরে উপস্থিত হয়ে হাই কমিশন/ দূতাবাস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা দ্বারা সীল যুক্ত স্বাক্ষর করিয়ে নিয়ে দেশে উক্ত ক্ষমতাপত্র আনার পর নোটারাইজড্ করে উহা জেলা প্রশাষকের অফিসে অবস্থিত ট্রেজারী ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষর করিয়ে নির্ধারিত সরকারী ফিস্ জমা পূর্বক পরবর্তীতে বিদ্যমান আইনানুযায়ী উহা পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে সত্যায়ন এর পর দেশে উহা কার্যকর/ আইনানুযায়ী বলবৎযোগ্য।

২. পরে এটি বাংলাদেশে পাঠিয়ে স্থানীয় সাব-রেজিস্ট্রার অফিসে নিবন্ধন করতে হবে।

৩. নির্বাচিত ব্যক্তি যেন আপনার সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পরিচালনার অধিকার রাখবে কি না, তা নথিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

তবে বিশ্বাসযোগ্য ও নিকট আত্মীয় ছাড়া অন্য কাউকে POA দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

আইনজীবী বা পেশাদার সম্পত্তি ব্যবস্থাপক নিয়োগ করুন
যদি বাংলাদেশে নির্ভরযোগ্য পরিবারের কেউ না থাকে, তাহলে পেশাদার সম্পত্তি ব্যবস্থাপক বা বিশ্বস্ত আইনজীবী নিয়োগ করা যেতে পারে।
তারা:
১. খতিয়ান, নামজারি ও দলিলের বৈধতা পরীক্ষা করবে
২. সম্পত্তি কর বা ইউটিলিটি বিল সময়মতো পরিশোধ করবে
৩. ভাড়াটিয়া বা দখল সংক্রান্ত বিরোধ সমাধানে আইনি সহায়তা দেবে
এটি আপনাকে প্রবাসে থেকেও মানসিক স্বস্তি দেবে এবং প্রতারণার ঝুঁকি কমাবে।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করুন
বাংলাদেশ সরকারের ই-নামজারি, ভূমি রেকর্ড অনলাইন সেবা ও মিউটেশন অনলাইন ট্র্যাকিং সিস্টেম এখন প্রবাসীদের জন্য আশীর্বাদস্বরূপ।
যেমন:-
🟢 https://land.gov.bd পোর্টালে লগইন করে জমির খতিয়ান দেখা বা নামজারি আবেদন করা যায়।
🟢 Google Earth বা property management apps দিয়ে প্লটের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব।

দলিল ও রেকর্ড নিরাপদে সংরক্ষণ করুন
সকল মূল দলিল, খতিয়ান, রসিদ ও কর পরিশোধের কপি স্ক্যান করে ক্লাউডে (Google Drive, Dropbox) সংরক্ষণ করুন।
এছাড়া নিয়মিত নামজারি আপডেট ও কর প্রদানের প্রমাণ রাখুন, এটি ভবিষ্যতে প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দখল বা প্রতারণা প্রতিরোধে সতর্কতা
বাংলাদেশে অনেক সময় ভুয়া দলিল, জাল স্বাক্ষর বা অবৈধ দখল সংক্রান্ত ঘটনা ঘটে।
প্রতিরোধের উপায়:
১. বছরে অন্তত একবার আপনার প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে জমি পরিদর্শন করান।
২. স্থানীয় ইউনিয়ন পরিষদ বা ভূমি অফিসে খোঁজ রাখুন, কোনো নতুন দাবি বা পরিবর্তন এসেছে কি না।
৩. নতুন চুক্তি বা বিক্রয় প্রক্রিয়ায় আইনজীবীর পরামর্শ ছাড়া কিছু করবেন না।

এখন থেকে প্রবাসে থেকেও আপনি সচেতন পরিকল্পনা, আইনী সুরক্ষা ও প্রযুক্তির সহায়তায় নিজের জমি বা সম্পত্তি সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারেন।

বিশ্বাসযোগ্য প্রতিনিধি, সঠিক দলিলপত্র ও ডিজিটাল রেকর্ড রক্ষণাবেক্ষণ এই তিনটি বিষয় মনে রাখলেই নিরাপত্তা নিশ্চিত হবে।

👇 পরামর্শের জন্য ইনবক্স করুন
📌 আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
🏛 Zebun Index Trade Centre, 4 Bijoy Nagar,
Suite # A & B (11th Floor), Ramna, Dhaka-1000

📞 Contact: ‪+880 1787 69 6522‬, ‪+880 1767 86 0799‬
🌐 Website: www.drgaziandassociates.law
#আইনি_পরামর্শ #আইন #বাংলাদেশ #সম্পত্তির_অধিকার #ল্যান্ড_ডিসপিউট #রিয়েল_এস্টেট #ফ্ল্যাট

✅   আপনার ব্যবসা পরিচালনার জন্য ভ্যাট নিবন্ধন এর কাজ কি এখনো সম্পন্ন হয়নি? ❓ অথবা বুঝতে পারছেন না কীভাবে এবং কখন সরকারী ...
17/09/2025

✅ আপনার ব্যবসা পরিচালনার জন্য ভ্যাট নিবন্ধন এর কাজ কি এখনো সম্পন্ন হয়নি?
❓ অথবা বুঝতে পারছেন না কীভাবে এবং কখন সরকারী কোষাগারে ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রদান করতে হয়?
🔹 একজন উদ্দোক্তা হিসাবে এ বিষয়ে আপনার সম্যক ধারনা না থাকলে যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের ভুল হতে পারে, যা আপনাকে আর্থিক ও ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে। তাছাড়া, কোন্ কোন্ পণ্যে ভ্যাট প্রযোজ্য ও কোন্ কোন্ পণ্যে ভ্যাট অব্যাহতি রয়েছে তা আপনাকে জানতে হবে।
🔹 সুতরাং, নির্ভুলভাবে ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবীর সহায়তা গ্রহন প্রয়োজন। সেক্ষেত্রে, ড. গাজী এন্ড অ্যাসোসিয়েটস্ (ল' ফার্ম) আপনাকে সর্বদা সার্বিক আইনী পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত। ভ্যাট রিটার্ন দাখিলের জন্য প্রথমে আপনাকে এনবিআর (NBR) থেকে ভ্যাট নিবন্ধন পত্র নিতে হবে।
🔹 এরপর প্রতিমাসে আপনার ক্রয়-বিক্রয়ের উপর ভিত্তি করে ভ্যাট (মূল্য সংযোজন কর) হিসাব করতে হবে। সঠিক হারে ভ্যাট প্রদানের মাধ্যমে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান’কে আইনী জটিলতা থেকে রক্ষা করতে পারেন।
🔹 এ বিষয়ে আমাদের সুদীর্ঘ বছর ধরে অভিজ্ঞ টিম মেম্বার রয়েছে, যারা আপনার প্রতিষ্ঠানের জন্য ভ্যাট রিটার্ন অনলাইনে প্রস্তুত পূর্বক জমা প্রদানের জন্য সার্বিক সহায়তা করতে প্রস্তুত। এছাড়াও, আপনার আমদানী কিংবা রপ্তানীযোগ্য পন্য সামগ্রী, বন্ড লাইসেন্স এবং বন্ডেড ওয়্যারহাউজ সংক্রান্ত গুরুত্বপূর্ন আইনী সহায়তা গ্রহনের লক্ষ্যে আপনি কোনরুপ জটিলতা সৃষ্টির পূর্বেই Dr. Gazi & Associates (ল' ফার্ম) এর সাথে যোগাযোগ করতে পারেন।

📌 এমন আরও প্রয়োজনীয় আইন-সংক্রান্ত তথ্য পেতে যোগাযোগ করুন:-
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
Zebun Index Trade Centre, 4 Bijoy Nagar,
Suite # A & B (11th Floor), Ramna, Dhaka-1000
📞 Contact: +880 1787 69 6522, +880 1767 86 0799
🌐 Website: www.drgaziandassociates.law
#ফ্ল্যাট #আইনি_পরামর্শ #আইন #বাংলাদেশ #সম্পত্তির_অধিকার #ল্যান্ড_ডিসপিউট #রিয়েল_এস্টেট

চেক ডিজ্অনার (Cheque Dishonor) হলে আপনি আইনি নোটিশ (legal notice) পাঠাতে পারবেন চেক ডিজ্অনারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে...
09/09/2025

চেক ডিজ্অনার (Cheque Dishonor) হলে আপনি আইনি নোটিশ (legal notice) পাঠাতে পারবেন চেক ডিজ্অনারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে।

⚠️ নিচে ধাপে ধাপে ব্যাখ্যা দেওয়া হলো:

→ আইন অনুযায়ী প্রক্রিয়া (Negotiable Instruments Act, 1881 অনুযায়ী) :
চেক ডিজ্অনার হওয়ার পর, আপনি ব্যাংক থেকে একটি চেক রিটার্ন মেমো পাবেন, যেখানে চেকটি কেন ডিজ্অনার হয়েছে তা উল্লেখ থাকবে (যেমন: insufficient fund, account closed, etc.)।

→ ৩০ দিনের মধ্যে আইনি নোটিশ পাঠাতে হবে।

→ চেক রিটার্নের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপনাকে প্রাপকের নামে আইনি নোটিশ (legal notice) পাঠাতে হবে। এই নোটিশে তাকে ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়।

→ নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে যদি প্রাপক টাকা না দেয়, তখন আপনি নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট (N.I Act, section 138) অনুযায়ী মামলা করতে পারবেন যোগ্য আদালতে।

📌 এমন আরও প্রয়োজনীয় আইন-সংক্রান্ত তথ্য পেতে যোগাযোগ করুন:-
📞 Contact: +880 1787 69 6522
🌐 Website: www.drgaziandassociates.law
#চেক ডিজ্অনার #আইনি_পরামর্শ #নোটিশ #আইন #বাংলাদেশ #সম্পত্তির_অধিকার #ল্যান্ড_ডিসপিউট #(legal notice)

Address

Zebun Index Trade Center, 4, Bijoynagar (11th Floor), Suit # A + B
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Website

http://linkedin.com/company/dr-gazi-and-associates

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Gazi & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share