S.A Bangla Tours & Travels

S.A Bangla Tours & Travels Our Service Worldwide Air Ticket,Tourist Visa,Work Permit Visa, Hotel booking,Packege tour, and Hajj Omrah visa.

শীঘ্রই চালু হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার আজ দুই দেশের চুক্তি সম্পন্ন করা হয়েছে  াংলা_ট্যুরস্_এন্ড_ট্রাভেলস
09/04/2026

শীঘ্রই চালু হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার আজ দুই দেশের চুক্তি সম্পন্ন করা হয়েছে
াংলা_ট্যুরস্_এন্ড_ট্রাভেলস

সার্বিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন-সার্বিয়া বর্তমানে বাংলাদেশের যুবসমাজের জন্য ইউরোপে যাওয়ার একটি সম্ভাবনাময...
30/07/2025

সার্বিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন-
সার্বিয়া বর্তমানে বাংলাদেশের যুবসমাজের জন্য ইউরোপে যাওয়ার একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকেই জানতে চান সার্বিয়ার ভিসা রেশিও কেমন, এখন আবেদন করা উচিত কিনা, অথবা ভবিষ্যতে সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হবে কি না। এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই সঠিক তথ্য জানা জরুরি।

বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিও আগের চেয়ে অনেক ভালো। এখন সঠিক কাগজপত্র জমা দিলে প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ভিসা হচ্ছে, যেখানে গত বছর এই হার ছিল মাত্র ১০ শতাংশের মতো। এই অবস্থায়, এটি বলাই যায় যে, এখনই আবেদন করার উপযুক্ত সময়।

সার্বিয়ার আরেকটি বড় সুবিধা হলো ইন্ডিয়ান ভিসার প্রয়োজন নেই। ফলে ভারতে যাওয়ার ঝামেলা, অতিরিক্ত খরচ কিংবা অনিশ্চয়তার মুখোমুখি হতে হয় না। এছাড়া সার্বিয়া ভিসার খরচও তুলনামূলক কম। ভিসা না হলে অনেক দেশে যেমন লক্ষাধিক টাকা লস হয়ে যায়, সার্বিয়ার ক্ষেত্রে সে ঝুঁকি নেই। সর্বোচ্চ ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে আবেদন করা যায়। আর সবচেয়ে সুবিধাজনক দিকটি হলো—ভিসা পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হয় না। তাই ইংরেজি না জানলেও সমস্যা নেই।

অনেকে ভুলভাবে মনে করেন সার্বিয়া ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। এটি একেবারেই গুজব। অনেক সময় পোর্টাল সাময়িকভাবে বন্ধ থাকলেও ভিসা প্রসেস বন্ধ হয়নি এবং নিয়মিত ভিসা ইস্যু হচ্ছে।

সার্বিয়ায় সাধারণ কাজের ক্ষেত্রে বেতন ৪০০ ইউরোর মতো এবং স্কিল থাকলে ৬০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই তিন বছরের জন্য টেম্পোরারি রেসিডেন্স কার্ড (TRC) দেওয়া হয়। তবে কোম্পানির মান ও ব্যক্তির যোগ্যতার উপর নির্ভর করে আরও সুযোগ-সুবিধা পাওয়া যায়। পারিবারিকভাবে কেউ চাইলে ফ্যামিলিকেও পরে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়, যদিও শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে।

ভিসা প্রসেস সম্পূর্ণ হতে সাধারণত ৫ থেকে ৮ মাস সময় লাগে। আবেদন করতে হলে পাসপোর্ট, ছবি, একাডেমিক সার্টিফিকেট (যদি থাকে), স্কিল সার্টিফিকেট (যদি থাকে) জমা দিতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স বর্তমানে প্রয়োজন হয় না। অনেকে মনে করেন সার্বিয়া ২–৪ বছরের মধ্যে শেনজেনভুক্ত হবে, কিন্তু এটি সত্য নয়।

২০২৫ সালে বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে আগ্রহী, তাদের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া। যারা ইতোমধ্যে বিদেশে আছেন তাদের জন্য রোমানিয়া, বুলগেরিয়া ও পর্তুগালও সম্ভাবনাময়।

সার্বিয়ায় কাজের সুযোগের মধ্যে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, ওয়্যারহাউস, কন্সট্রাকশন ও ক্লিনিংসহ নানা ক্ষেত্র। পাসপোর্ট দেখিয়ে সহজেই সিম কার্ড নেওয়া যায় এবং ইন্টারনেটের গতি ভালো। বাসা ভাড়ার ব্যবস্থা ব্যক্তিভেদে ভিন্ন হলেও, কেউ কেউ কোম্পানির দেওয়া বাসায় থাকেন এবং কেউ কেউ নিজের ব্যবস্থায় রুম ভাড়া নেন। সাধারণত ২–৩ জন মিলে রুম শেয়ার করে থাকা হয়।

যাত্রার সময় সঙ্গে রাখা উচিত পাসপোর্ট, প্রয়োজনীয় জামা-কাপড় (বিশেষ করে শীতের জন্য মাইনাস জ্যাকেট), প্রাথমিক ওষুধ ও কিছু দেশীয় খাবারদ্রব্য। যদিও সার্বিয়ান ভাষা শেখা বাড়তি সুবিধা এনে দেয়, ইংরেজি জানলেও দৈনন্দিন জীবনযাপনে সমস্যা হয় না। তিন বছরের TRC, কাজের অভিজ্ঞতা এবং কোম্পানির রেফারেন্স থাকলে ভবিষ্যতে ইউরোপের সেনজেন বা ইইউ দেশগুলোতে যাওয়ার ভালো সম্ভাবনা তৈরি হয়।
(Collected post)

✈️ সার্বিয়া কাজের ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা 🇷🇸আজকের পোস্টে আমরা জানব সার্বিয়া (Serbia) সম্পর্কে এবং এর কাজের ভিসা নিয়...
10/07/2025

✈️ সার্বিয়া কাজের ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা 🇷🇸

আজকের পোস্টে আমরা জানব সার্বিয়া (Serbia) সম্পর্কে এবং এর কাজের ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্নের উত্তর।

🔍 সার্বিয়া পরিচিতি

সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি দেশ। এর রাজধানী বেলগ্রেড (Belgrade)। প্রতিবেশী দেশসমূহঃ
🇭🇺 হাঙ্গেরি | 🇷🇴 রোমানিয়া | 🇧🇬 বুলগেরিয়া | 🇧🇦 বসনিয়া | 🇭🇷 ক্রোয়েশিয়া | 🇲🇰 নর্থ মেসিডোনিয়া

👉 এখানকার মুদ্রার নাম Serbian Dinar।

🇷🇸 সার্বিয়া কাজের ভিসা নিয়ে সাধারণ ২০টি প্রশ্নোত্তর

১. বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের ভিসা হয় কি না?
✅ জি, হয়।

২. ফাইল জমা দিতে কত টাকা লাগে?
💰 ৮–১০ লাখ টাকার মতো, এজেন্ট বা উৎসের উপর নির্ভর করে।

৩. মেডিকেল সার্টিফিকেট লাগে কি না?
❌ না, লাগে না।

৪. ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে?
📅 ২–৩ মাস (ভালো মাধ্যম হলে)।

৫. ওয়ার্ক পারমিট অনলাইনে হতে কতদিন লাগে?
🌐 ৭–১৫ দিন।

৬. অ্যাপ্রুভাল আসতে কত সময় লাগে?
🕒 ৩–৪ মাস (ওয়ার্ক পারমিট হওয়ার পর)।

৭. ফুল ভিসা প্রসেস হতে কতদিন লাগে?
⏳ প্রায় ১ বছর।

৮. স্টিকার ভিসা আসতে কতদিন লাগে?
📄 ২ মাসের মতো।

৯. ৩ মাসে ভিসা পাওয়া সম্ভব?
❌ না। কেউ বললে বুঝবেন, সেটা ধোঁকা।

১০. এয়ারপোর্ট কন্ট্রাকে যাওয়া যায় কি না?
❌ সম্ভব না।

১১. বাংলাদেশে সার্বিয়ার এম্বাসি আছে কি?
❌ নেই, তবে বাংলাদেশ থেকেই প্রসেস করা যায়।

১২. সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায় কি?
✅ হ্যাঁ, বৈধ ও অবৈধ দুইভাবেই।

১৩. কত টাকা ইনকাম করা যায়?
💶 ৪০০–৫৫০ ইউরো প্রতি মাসে।

১৪. কোন কাজ বেশি মিলে?
🏗️ কনস্ট্রাকশন
🍽️ রেস্টুরেন্ট
🏨 হোটেল
🧹 ক্লিনিং

১৫. কাজ পরিবর্তন করা যায় কি না?
⚠️ সাথে সাথেই না, কিছু সময় পরে সম্ভব।

১৬. TRC কার্ড পেতে কতদিন লাগে?
🪪 ১–২ মাস।

১৭. PR (Permanent Residency) পেতে কত সময় লাগে?
📆 কমপক্ষে ৫ বছর বৈধভাবে থাকতে হবে।

১৮. ভিসা রেশিও কেমন?
📈 বর্তমানে কিছুটা ভালো।

১৯. কন্ট্রাকে ভিসা করানো যায় কি না?
❌ না, যায় না।

২০. কন্ট্রাকে অ্যাপ্রুভাল আনা যায় কি না?
❌ না, সম্ভব না।

🔚 শেষ কথা

আশা করি সার্বিয়া নিয়ে আপনাদের যত প্রশ্ন ছিল, সব কিছুর উত্তর এই পোস্টে পেয়েছেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয...
12/02/2025

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনের ভিসা আবেদন করা যাবে ঢাকা থেকে।

Address

54 Scout Market ( 2nd Floor. Room No 206 ) VIP Road Nayapaltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 10:00 - 17:00
Sunday 09:00 - 18:00

Telephone

01740777866

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.A Bangla Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.A Bangla Tours & Travels:

Share