09/06/2026
📢 বিদেশবাড়ি ট্রাভেলস এর পক্ষ থেকে ভারতীয় ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট 🇮🇳
সম্মানিত গ্রাহকবৃন্দ,
বর্তমানে ইন্ডিয়ান ভিসা অনলাইন পোর্টালে (IVAC System) ডকুমেন্ট আপলোড সংক্রান্ত কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেডিকেল ভিসা এবং অপ্রাপ্তবয়স্ক (Minor) আবেদনকারীদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত ডকুমেন্ট আপলোড বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদন করার পূর্বে নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখার অনুরোধ করা হচ্ছে:
📌 ১. Passport Copy (Mandatory)
✅ পাসপোর্টের বায়ো পেজ (ছবি ও তথ্য সম্বলিত পৃষ্ঠা) PDF আকারে আপলোড করতে হবে।
🏥 ২. Hospital Letter / Invitation Letter (Mandatory)
✅ ভারতের হাসপাতালের অফিসিয়াল লেটারহেডে ইস্যুকৃত Invitation/Medical Letter।
✅ হাসপাতালের সিল ও স্বাক্ষর থাকতে হবে।
✅ আবেদনকারীর নাম ও পাসপোর্ট নম্বর উল্লেখ থাকতে হবে।
📝 ৩. Medical Visa Undertaking (Mandatory)
✅ পূরণকৃত Medical Visa Undertaking Form PDF আকারে আপলোড করতে হবে।
✅ পোর্টালে ফরম না থাকলে আবেদনকারীর স্বাক্ষরযুক্ত ইংরেজি অঙ্গীকারনামা (Undertaking) সংযুক্ত করা যেতে পারে।
👶 ৪. Child Birth Certificate (Mandatory for Minor Applicants)
✅ জন্ম নিবন্ধন বা জন্ম সনদ।
✅ মা ও বাবার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
👨👩👧 ৫. Parent Consent Letter (Mandatory for Minor Applicants)
✅ মা ও বাবার সম্মতিপত্র (Consent Letter)।
✅ উভয় অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে।
🛂 ৬. Parent Passport & Visa Copy (Mandatory for Minor Applicants)
✅ মা-বাবার পাসপোর্ট কপি।
✅ ভারতীয় ভিসা থাকলে ভিসার কপি।
✅ বিদেশে অবস্থান করলে Residence Permit/Status-এর কপি।
🏠 ৭. Address Proof (Optional)
✅ NID, Utility Bill অথবা অন্য কোনো ঠিকানার প্রমাণপত্র।
✈️ ৮. Confirmed To & Fro Air Ticket (Optional)
✅ যাওয়া ও ফেরার কনফার্ম এয়ার টিকিট।
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:
🔹 সকল ডকুমেন্ট PDF ফরম্যাটে হতে হবে।
🔹 ফাইল সাইজ ১০ KB থেকে ৫০০ KB-এর মধ্যে রাখতে হবে।
🔹 সকল ডকুমেন্ট ইংরেজিতে হওয়া বাঞ্ছনীয়।
🔹 অস্পষ্ট বা ভুল তথ্যযুক্ত ডকুমেন্ট আপলোড করলে আবেদন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে।
📞 ভারতীয় ভিসা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করুন:
Bideshbari Travels বিদেশবাড়ি ট্রাভেলস
01688-777222
01841256667
01792916677
🏠ক-২১/২, ছমির উদ্দিন মার্কেট, রুম-৩০৫, ৩য় তলা (যমুনা ফিউচার পার্কের বিপরীতে, ওভারব্রিজের পাশে)