Go Bangladesh

Go Bangladesh We create educational and informative contents to enhance knowledge, social reforms and justice.

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার কেন্দ্রীয় সরকারের প্রাক্তন রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদী।ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্র...
27/04/2026

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার কেন্দ্রীয় সরকারের প্রাক্তন রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদী।

ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগির তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন দিনেশ ত্রিবেদী।

সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।

দিনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং ওই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন।

27/04/2026

বৃহৎ সরকারি দল হিসেবে আরও অনেক দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

23/04/2026

ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট চাইনি, সরকারি প্রক্রিয়ায় যেভাবে গাড়ি দেওয়া হয়, সেভাবেই সকল সদস্যের জন্য চেয়েছি। মেয়াদ শেষে গাড়ি সরকার ফেরত নেবে - হাসনাত আব্দুল্লাহ

             #বাংলাদেশ
20/04/2026

#বাংলাদেশ

14/04/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চুপ করেই থাকেন।

হঠাৎ এক বক্তব্যে বললেন, ১৯৭৯ সালে জিয়াউর রহমানের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
অথচ মাওলানা ভাসানী মারা যান ১৯৭৬ সালে!

এতদিন পর যাও একটা কথা বললেন, দিলেন গুবলেট করে! এগুলা কি ইচ্ছা করে উনাকে দিয়ে বলানো হয়?!

বিএনপির জ্ঞানী সালাউদ্দিন সাহেব তারেক রহমানের গৃহশিক্ষক ছিলেন - এই তার নমুনা?!

বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা, এবং রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা!                   #বাংলাদ...
14/04/2026

বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা, এবং রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা!

#বাংলাদেশ

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমানও লীগ নিষিদ্ধের প্রশ্নে হাত তুলে হ্যাঁ ভোট দিয়েছে। লীগ নিষিদ্ধের প্রশ্নে...
08/04/2026

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমানও লীগ নিষিদ্ধের প্রশ্নে হাত তুলে হ্যাঁ ভোট দিয়েছে।

লীগ নিষিদ্ধের প্রশ্নে ৩০০(২৯৮) জন এমপি ই একমত জাতীয় সংসদে।

Go Bangladesh #বাংলাদেশ

জুলাই জাদুঘর আটকে দিচ্ছে জুলাই হত্যা মামলার আসামি!২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালীন ছাত্র-জনতাকে হত্যাকাণ্ডের সঙ্গে স...
05/04/2026

জুলাই জাদুঘর আটকে দিচ্ছে জুলাই হত্যা মামলার আসামি!

২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালীন ছাত্র-জনতাকে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত একাধিক হত্যা মামলার আসামি হওয়ার পরেও, যুগ্ম সচিব হিসেবে জ্যেষ্ঠ আমলা আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান এখনো বহাল তবিয়তে কর্মরত আছেন।

জুলাই গণহত্যার মামলার মতো সংবেদনশীল ঘটনার আসামি হয়েও সাময়িক বরখাস্ত করা হয়নি বা তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, এই ব্যক্তির কারণেই অনিশ্চিত হয়ে পড়েছে সাবেক গণভবনে নির্মিত জুলাই জাদুঘর।

নাম প্রকাশে অনিচ্ছুক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, অভিযোগ থাকা সত্ত্বেও আলাউদ্দিন খান এখনো নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় কাজ করে যাচ্ছেন।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “তিনি এখনো পূর্ণ ক্ষমতা হাতে নিয়ে কাজ করছেন। তার মাধ্যমেই ফাইল যাচ্ছে, এবং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রকল্পগুলোর ওপর তার প্রভাব বজায় রয়েছে।”

তার হাত দিয়ে যেসব প্রকল্প যাচ্ছে, তার মধ্যে রয়েছে “জুলাই জাদুঘর”। যা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার জন্যে অন্তর্বর্তী সরকারের নেওয়া একটি সরকারি উদ্যোগ।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একাধিক সূত্র অভিযোগ করেছে, আলাউদ্দিন খান আমলাতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করে জুলাই জাদুঘরকে জনসাধারণের জন্য উন্মুক্ত করাসহ জাদুঘরের সামগ্রিক অগ্রগতিকে থামিয়ে রেখেছেন।

জুলাই জাদুঘর প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, “বারবার ইচ্ছাকৃতভাবে প্রশাসনিক জটিলতা তৈরি করা হচ্ছে। কারণ ছাড়াই অনুমোদন আটকে রাখা হয়েছে, বারবার সিদ্ধান্ত পেছানো হচ্ছে। এতে ইচ্ছাকৃত বাধা দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়।”

আলাউদ্দিন খানকে ঘিরে প্রশ্নগুলো শুধু সাম্প্রতিক ফৌজদারি মামলাতেই সীমাবদ্ধ নয়। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম (NSP)-এর পরিচালক হিসেবে তার দায়িত্বকালও আগে বিতর্কের জন্ম দিয়েছিল।

যুগান্তরে–এ প্রকাশিত এক প্রতিবেদনে তার ওই সময়ে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছিল।

এই প্রতিবেদনটির ভিত্তিতে প্রকাশ্যে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়নি, তবে এটি ওই সময়ে আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও তদারকি নিয়ে উদ্বেগ বাড়ায়।

কিছু সূত্রের মতে, তার দায়িত্বে বহাল থাকার পেছনে রাজনৈতিক সংযোগও ভূমিকা রাখতে পারে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের সঙ্গে আলাউদ্দিন খানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে পরিচিত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ মামলাগুলো নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের কাছে পাঠানো মন্তব্যের অনুরোধেরও কোনো জবাব পাওয়া যায়নি।

#বাংলাদেশ

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share