Aminur’s Tax Solution & law firm

Aminur’s Tax Solution & law firm Income tax, Civil and Company criminal practice as corporate advocate

সম্মানিত  করদাতা/দাএীগণ (Respected taxpayers)আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহআপনারা জানেন যে, ২৮ এপ্রিল ২০২৬ তারিখের তথ্যা...
01/05/2026

সম্মানিত করদাতা/দাএীগণ (Respected taxpayers)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ

আপনারা জানেন যে, ২৮ এপ্রিল ২০২৬ তারিখের তথ্যানুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) স্বয়ংক্রিয় বা রিস্ক-ভিত্তিক পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে। এটি এনবিআর-এর কর অঞ্চলগুলোর মাধ্যমে পরিচালিত একটি নিয়মিত প্রক্রিয়া।

যাদের ট্যাক্স ফাইল অডিট মামলার আওতায় এসেছে তাদের করণীয় নিম্নরূপঃ
 প্রথমত ই-টিন নাম্বার দিয়ে চেক করা - NBR এর অফিসিয়াল ওয়েবসাইট: এনবিআর-এর ওয়েবসাইটে all-publication এবং Public Notice অংশে এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবং অডিট তালিকা পাওয়া যাবে।
 যদি আপনার নাম অডিট তালিকা পাওয়া যায়, আপনি দ্রুত একজন বিজ্ঞ ও দক্ষ আয়কর আইনজীবীর সাথে দেখা করে পরামর্শ নেওয়া তারপর তার পরামর্শ পছন্দ হলে উক্ত উকিল সাহেবকে আপনার পক্ষে মামলা পরিচালনার জন্য এবং সঠিক তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার জন্য নিয়োগসহ পাওয়ার দিবেন।
 আয়কর আইনজীবীর সাথে চুক্তি থাকবেঃ অডিট মামলার প্রত্যেকটি ধাপ যেমন
 তদন্ত তারপর
 ডেপুটি কর কমিশনার কর্তৃক রায় তারপর
 রেঞ্জ অফিসার কর্তৃক রায়/অনুমোদন
 প্রয়োজন হলে কর কমিশনার কর্তিক রায়/অনুমোদন
 তারপর, রায়ের আলোকে আয়কর আইন ২০২৩ এর ২১৪ ধারার ডিমান্ড নোটিশ পাওয়া এবং ব্যাংকের এ চালানের মাধ্যমে ট্যাক্স পরিশোধ পর্যন্ত উকিল সাহেব পরিচালনা করবেন।

অবশেষে, আমাদের সাথে যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন
===========================================
অ্যাডভোকেট আমিন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং জজকোট-ঢাকা ও গাজীপুর
আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
হেড অফ চেম্বার, আমিনুর'স ট্যাক্স সলিউশন এন্ড ল' ফার্ম
মোবাইল 🌍 ০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর ট্রাইবুনাল মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

নবপ্রণীত  #রেজিস্ট্রেশন আইন (সংশোধন) ২০২৬, এ কোন কোন উল্লেখযোগ্য বিষয় সংযোজিত হলো দেখে নিন-সংশোধিত আইনের➡️ ২ নং ধারা-  ব...
28/04/2026

নবপ্রণীত #রেজিস্ট্রেশন আইন (সংশোধন) ২০২৬, এ কোন কোন উল্লেখযোগ্য বিষয় সংযোজিত হলো দেখে নিন-

সংশোধিত আইনের
➡️ ২ নং ধারা- বায়নাপত্র দলিল সম্পাদনের ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে হবে।

➡️৩ নং ধারা- বাংলাদেশের বাহিরে সম্পাদিত #দলিল বাংলাদেশে প্রবেশের ৬ মাসের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে হবে। (পূর্বে ৪ মাসের মধ্যে করতে হতো)

➡️৪ নং ধারা- পূর্বসূরির নামে রেকর্ডের মাধ্যমে সৃষ্ট খতিয়ান বা নামজারি খতিয়ান থাকলে নিজ নামে নামজারি ছাড়াই ওয়ারিশ সনদ দিয়ে সাফ-কবলা, দানপত্র, হেবার ঘোষণা, দানের ঘোষণা এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল (পাওয়ার অব অ্যাটর্নি আইনের অধীনে) দলিল সম্পাদনা করা যাবে।

অর্থাৎ, পিতা-মাতা, দাদা-দাদী ইত্যাদির নামে #খতিয়ান খতিয়ান বা #নামজারি থাকলে তাদের ওয়ারিশদের পুনরায় নামজারি না করলেও চলবে । ওয়ারিশান সনদের মাধ্যমেই তারা জমি হস্তান্তর করতে পারবেন।
তবে তাদের ওই পূর্বসূরীদের নামে কেবল দলিল থাকলে হবে না, ঐ দলিলমূলে রেকর্ডীয় খতিয়ান বা নামজারি থাকতে হবে। শুধু দলিল থাকলে আগে ঐ দলিলমূলে ওয়ারিশসূত্রে নামজারি করে আসতে হবে।

➡️ ৯ নং ধারা- ডিজিটাল পদ্ধতিতে অনলাইন দলিল রেজিস্ট্রেশন তথা ই- রেজিস্ট্রেশনকে আইনগতভাবে বৈধতা ও স্বীকৃতি প্রদান করা হয়েছে।

এছাড়াও আরও বিভিন্ন বিষয় সংযোজিত হয়েছে।

কর ফাঁকির অভিনব ও ভয়াবহ উদাহরণগুলো জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়, যা দেশের রাজস্ব ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে । এনবি...
12/04/2026

কর ফাঁকির অভিনব ও ভয়াবহ উদাহরণগুলো জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়, যা দেশের রাজস্ব ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে । এনবিআর-এর তথ্য ও সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে আসা ১০টি প্রধান কর ফাঁকির উপায় নিচে দেওয়া হলো:

১. সম্পত্তির প্রকৃত মূল্য গোপন: গুলশান-তেজগাঁওয়ের মতো অভিজাত এলাকায় বাণিজ্যিক ও আবাসিক স্পেস কেনাবেচায় সরকারি দলিলমূল্য অত্যন্ত কম দেখিয়ে আসল দাম গোপন করা।

২. ভুয়া ভ্যাট চালান: পণ্য না কিনেই বা ভ্যাট না দিয়েও ভুয়া চালান ব্যবহার করে ভ্যাট রেয়াত নেওয়া।

৩. আয় গোপন বা কম দেখানো: আয়ের চেয়ে কর ফাইলে বাৎসরিক আয় অনেক কম দেখিয়ে কর ফাঁকি দেওয়া।

৪. ব্যক্তিগত খরচকে ব্যবসার খরচ দেখানো: ব্যক্তিগত গাড়ি, সংসার বা ভ্রমণের খরচকে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় হিসেবে দেখিয়ে কর কমানো।

৫. অফশোর ব্যাংকিং বা বিদেশে অর্থ পাচার: দেশের উপার্জিত অর্থ বিদেশে পাচার করে কর ফাঁকি দেওয়া।

৬. জাল নথিপত্র: আয়কর ফাইলে ভুয়া দান (Gift) বা কাল্পনিক ঋণ দেখিয়ে আয়কে বৈধ করার চেষ্টা।
৭. বেনামী সম্পদ: নিজের নামে সম্পদ না রেখে কর্মচারী বা আত্মীয়ের নামে বেনামে স্থাবর-অস্থাবর সম্পদ রাখা।

৮. পণ্য আমদানিতে কম ইনভয়েস (Under-invoicing): পণ্য আমদানির সময় কম দামের ভুয়া ইনভয়েস দেখিয়ে কাস্টমস ডিউটি ও ট্যাক্স কম দেওয়া।

৯. সবুজ ক্লিয়ারেন্স বা এনওসি-তে ফাঁকি: পরিবেশ বা অন্যান্য ছাড়পত্রের তথ্য গোপন করে কর দায় এড়ানো।

১০. টিন (TIN) থাকা সত্ত্বেও রিটার্ন না দেওয়া: ব্যবসার বড় লেনদেন থাকলেও টিন ব্যবহার না করে বা রিটার্ন দাখিল না করে কর এড়ানো ।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)=======================৬০,০০০ আয়কর রিটার্ন অডিটে আসছে আগামী সপ্...
05/04/2026

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
=======================
৬০,০০০ আয়কর রিটার্ন অডিটে আসছে আগামী সপ্তাহে
২০২৩-২৪ কর বর্ষের রিটার্নগুলো ডাটা-ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে।

®এর অর্থ কী?
• অডিট হবে সম্পূর্ণ ডাটা-ভিত্তিক (Data-driven)
• ঝুঁকিপূর্ণ (Risky) রিটার্নগুলো অগ্রাধিকার পাবে
• ভুল বা অসঙ্গত তথ্য দিলে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি

® যারা সঠিকভাবে রিটার্ন দাখিল করেছেন:
স্বচ্ছ ও আইনসম্মত রিটার্নের ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

® যাদের জন্য ঝুঁকি বেশি:
• তাড়াহুড়া করে রিটার্ন দাখিল করেছেন
• অপেশাদার বা কম্পিউটার দোকানের মাধ্যমে রিটার্ন করেছেন
• যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রদান করেছেন

® গুরুত্বপূর্ণ পরামর্শ:
অডিট তালিকা প্রকাশের আগে নিজের রিটার্নটি একজন অভিজ্ঞ কর আইনজীবী বা ট্যাক্স পেশাদারের মাধ্যমে রিভিউ করিয়ে নিন।
♥ we "Aminur's Tax Solution & Law Firm" এর অভিজ্ঞ কর আইনজীবী ও ট্যাক্স এক্সপার্টদের টিম আপনার পাশে রয়েছে—০১৮১৭১৮২৫৯৬

With Best Regards,
অ্যাডভোকেট আমিন,
@ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এবং জজকোট-ঢাকা ও গাজীপুর।
@ আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
@ হেড অফ চেম্বার, আমিনুর ট্যাক্স সলিউশন এন্ড ল ফার্ম
মোবাইল 🌍০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর Tribunal মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

শূন্য’ আয়কর রিটার্ন জমা দিলে কি জরিমানা হয়===========================================এখন অনেক করদাতা শূন্য রিটার্ন দেন। ...
19/02/2026

শূন্য’ আয়কর রিটার্ন জমা দিলে কি জরিমানা হয়
===========================================
এখন অনেক করদাতা শূন্য রিটার্ন দেন। তাঁদের অনেকেই নিজের আয়-ব্যয়ের সঠিক তথ্য না দিয়ে কর ফাঁকি দেওয়ার জন্য শূন্য রিটার্ন জমা দেন।
কিন্তু মিথ্যা তথ্য দিয়ে শূন্য রিটার্ন দেওয়া হলে জেল ও জরিমানা হতে পারে।
এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, যত রিটার্ন জমা পড়ে, এর মধ্যে ২৫-৩০ শতাংশ শূন্য রিটার্ন পড়ে। এখন সোয়া এক কোটির মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে ৪০-৪২ লাখ টিআইএনধারী প্রতিবছর রিটার্ন জমা দেন।
একাধিকবার সময় বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে।
শূন্য রিটার্নে কি জরিমানা হয়
==================
করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে রিটার্নে এর কোনো একটি শূন্য অথবা সব কটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ।
করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায়–সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।
এনবিআরের কর কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল-বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট করতে দেখা যায়। এসব পোস্টে রিটার্ন ফরমের সব কটি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে।
রিটার্ন না দিলে কী হয়
==============
আয়কর আইন অনুসারে, পাঁচ ধরনের বিপাকে পড়তে পারেন করদাতারা। এগুলো হলো—
১. জরিমানা আরোপ
================
আয়কর আইনের ২৬৬ ধারা অনুসারে শর্ত সাপেক্ষে জরিমানা আরোপ করা যাবে। আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০ শতাংশ হারে জরিমানা আরোপ করা হয়, যা সর্বনিম্ন ১ হাজার টাকা। এ ছাড়া ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করা হয়।
২. কর অব্যাহতি কমবে
====================
আয়কর আইনের ১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন করা হবে। যেমন বিনিয়োগজনিত কর রেয়াত, কর অবকাশ ইত্যাদি।
৩. অতিরিক্ত করারোপ
===================
নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে প্রতি মাসে আরোপিত করের ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
৪. গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন
=========================
পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। শুধু বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নয়; গ্যাস, পানিসহ যেকোনো রাষ্ট্রীয় পরিষেবার সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখেন কর কর্মকর্তারা।
৫. বেতন-ভাতা পাওয়ায় জটিলতা
==========================
সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে বেতন-ভাতার একটি নির্ধারিত সীমা দিয়ে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে বেতন-ভাতা পাওয়ায় জটিলতা হতে পারে।
With Best Regards,
অ্যাডভোকেট আমিন,
@ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এবং জজকোট-ঢাকা ও গাজীপুর।
@ আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
@ হেড অফ চেম্বার, আমিনুর ট্যাক্স সলিউশন এন্ড ল ফার্ম
মোবাইল ০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর Tribunal মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

Dear Respected Taxpayers,As-salamu Alikum,আপনার ২০২5-২০২6 করবর্ষের ট্যাক্স রিটার্ন তৈরী ও জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ...
25/09/2025

Dear Respected Taxpayers,
As-salamu Alikum,
আপনার ২০২5-২০২6 করবর্ষের ট্যাক্স রিটার্ন তৈরী ও জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপএ সংগ্রহ করে আমাদের উওরা বা টঈী অফিসে/চেম্বারে অতিসত্বর যোগাযোগ করিবেন। আপনারা জানেন যে, এই অর্থবছর (করবছরঃ ২০২5-২০২6) থেকে সবার জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তাই

আমরা সবাই এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আগে আগে আমার অফিসে যোগাযোগ করিবেন এবং অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনার নিজের এনআইডি দিয়ে একটি সচল সিম প্রয়োজন । আমার সম্মানিত করদাতাগনকে অনুরোধ করতেছি যে, তারা যেন আমার সাথে অতিদ্রুত যোগাযোগ করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন। ভবিষ্যতে জটিলতা ও জরিমানা এড়াতে.. ইনশাআল্লাহ, আপনারা সবাই সহযোগীতা করবেন।
Zajakallah khairun.
With Best Regards,
অ্যাডভোকেট আমিন,
@ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এবং জজকোট-ঢাকা ও গাজীপুর।
@ আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
@ হেড অফ চেম্বার, আমিনুর ট্যাক্স সলিউশন এন্ড ল ফার্ম
মোবাইল ০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর Tribunal মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

Dear Respected Taxpayers,As-salamu Alikum,      কে বলেছে টিআইএন থাকলে আয়কর রিটার্ন জমা দিতে হবে?===≠====================...
02/09/2025

Dear Respected Taxpayers,
As-salamu Alikum,
কে বলেছে টিআইএন থাকলে আয়কর রিটার্ন জমা দিতে হবে?
===≠==================================
"দরকার নাই আয়কর রিটার্ন দেওয়ার। আমার আয় নাই, আমি কেন রিটার্ন দিব?"

যারা প্রতিনিয়ত মেসেজ অথবা কমেন্টে আমাদের সাথে তর্ক করেন, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যথোপযুক্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন।

ই-টিআইএন থাকা সত্ত্বেও যেসকল করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন না, তাদের সকলকে রিটার্ন দাখিলের জন্য নোটিশ করতে কর কমিশনারদের নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। একইসঙ্গে তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্ত করে আইন অনুযায়ী আয়কর আরোপ করে তা আদায় করারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে প্রতিটি কর অঞ্চলকে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে করফাঁকি উদঘাটন করার ওপর তিনি জোর দেন।

এরপরও যদি আপনার টনক না নড়ে, আর জরিমানা হবার পর আমাদের কাছে এসে জরিমানার মওকুফের উপায় খুঁজে বেড়ান, তাহলে আপনাদের চেয়ে বোকা আর কেউ নয়।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।
..With Best Regards,
অ্যাডভোকেট আমিন,
@ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এবং জজকোট-ঢাকা ও গাজীপুর।
@ আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
@ হেড অফ চেম্বার, আমিনুর ট্যাক্স সলিউশন এন্ড ল ফার্ম
মোবাইল 🌍০১৮১৭-১৮২৫৯৬, e-mail: [email protected]
(ভ্যাট ও আয়কর Tribunal মামলা, আপীল মামলা, অডিট/ জরিপ/অর্থোডক্স/রি-ওপেনিং ফাইল মামলা পরিচালনা ও নিস্পতি এবং রিটার্ন দাখিলের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)।

বিষয়: ব্যক্তি করদাতাগণের (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ=======================...
03/08/2025

বিষয়: ব্যক্তি করদাতাগণের (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ
=======================================

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা, ০৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ হইতে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিল :

(ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা,;
(খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে);
(গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা;
(ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।
তবে শর্ত থাকে যে, (ক), (খ), (গ) ও (ঘ) এ উল্লিখিত করদাতাগণ ইচ্ছাপোষণ করিলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করিতে পারিবেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লিখিত করদাতাগণ ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমৰ্থ না হইলে ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করিলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করিতে পারিবেন।
with best regards
Aminur’s Tax Solution & law firm

সবার জন্য ঃ≠===================অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা সার্ভেয়া্...
10/07/2025

সবার জন্য ঃ
≠===================
অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা সার্ভেয়া্রের শরণাপন্ন হই। এই ব্যাপারে তখন আমাদের সেই সার্ভেয়ার বা আমিনের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়।

সেক্ষেত্রে, প্রতারিত হবার কিছুটা সম্ভাবনা থেকেই যায়। জমি পরিমাপের ব্যাসিক ধারণা পারে এই সমস্যা থেকে সমাধান দিতে।

এ ছাড়া জমি পরিমাপ জানা থাকলে জমি কেনার সময় জমির পরিমাণ নিজেই মেপে বের করা যায়। এই আর্টিকেলে জমি মাপার বিভিন্ন সূত্র এবং নিয়মগুলো খুব সহজ করে বর্ণনা করা হয়েছে।

সুত্র এবং নিয়ম গুলো জানা থাকলে আশা করি, জমি মাপার বিষয়টি আপনাদের কাছে খুবই স্বচ্ছ হয়ে উঠবে।

জমির মাপের সাথে সম্পৃক্ত বিভিন্ন এককঃ
১ শতাংশ = ১০০০ বর্গলিংক
১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গ ফুট
১ শতাংশ = ১৯৩.৬০ বর্গহাত
১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ
১ শতাংশ = ৪০.৪৭ বর্গ মিটার।

জমি কেনার আগে আপনাকে যা যা জানতে হবে::

বিভিন্ন পরিমানে জমির হিসাবঃ
১ শতক = ৪৩৫.৬০ বর্গফুট
১ শতক = ৪৮.৪০ বর্গগজ
১ শতক ৪০.৪৬ বর্গমিটার
১ শতক = ১৯৪.৬০ বর্গহাত
১ শতক ১০০০ বর্গলিংক
১ কাঠা = ১.৭৫ শতক (৩৫ এর মাপে)
১ কাঠা = ১.৬৫ শতক (৩৩ এর মাপে)
১ কাঠা = ১.৫০ শতক (৩০ এর মাপে)
১ একর = ৬০.৬০ কাঠা
১ একর = ৩.০৩ বিঘা
১ হেক্টর = ২.৪৭ একর
১ একর = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৬ বর্গমিটার
১ একর = ১৯৪৬০ বর্গহাত
১ একর = ১০০০০০ বর্গলিংক।

উদাহরণঃ একটি জমির দৈর্ঘ্য উত্তর আইল ৫০ ফুট, দক্ষিণ আইল ৫৪ ফুট, প্রস্থ পশ্চিম আইল ৩০ ফুট, ভিতরে এক অংশে ৩৪ ফুট, এক অংশে ৩৮ ফুট এবং পূর্ব আইল ৪০ ফুট জমিটির পরিমাণ কত ?
জমিটির দৈর্ঘ্য ৫০+৫৪ = ১০৪ (দুই দিকের দৈর্ঘ্য যোগ করা হলে) তাই ২ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায় (১০৪ ভাগ ২) = ৫২ ফুট।

জমিটি প্রস্থে অসম হওয়ায় এর ২ দিকের বাউন্ডারীর প্রস্থ ছাড়াও ভিতরের দিকে অন্তত ২াট প্রস্থ পরিমাপ এবং তা গড় করে মূল প্রস্থ বের করা যায় ৩০+৪০+৩৪+৩৮ = ১৪২ (ফুট) এর গড় (১২৪ ভাগ ৪) ৩৫.৫ ফুট।

ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ৫২ x ৩৫.৫ = ১৮৪৬ বর্গফুট (জমিটির ক্ষেত্রফল)
সূত্র মতে ৪৩৫.৬০ বর্গফুট = ১ শতাংশ।
অতএব উপরের জমিটির পরিমাণ (১৮৪৬ ভাগ ৪৩৫.৬০) = ৪.২৪ শতাংশ।

পরচা, দাখিলনামা, জমাবন্দি, দাখিলা, দাগ নাম্বার, ছুটদাগ কি?
ক্ষেত্রফল আকৃতির জমির মাপঃ
প্রথমেই সুত্রগুলো জেনে নেয়া যাক-
ক্ষেত্রফল = বাহু X বাহু
কর্ন = ১ বাহু X ১.৪১৪
পরীসিমা= ১ বাহু X ৪
এখন যদি প্রশ্ন হয় একটি বর্গক্ষের বাহুগুলির দৈর্ঘ্য ১২০ লিংক করে হলে উহার ক্ষেত্রফল এবং জমির পরিমাণ বের কর।

তাহলে আমরা জেনেছি যে, ক্ষেত্রফল= বাহু X বাহু = ১২০ X ১২০= ১৪৪০০ বর্গলিংক (যদি ক্ষেত্রফলের একেকটি বাহু ১২০ লিংক হয়)।

এখন আমরা আগেই জেনেছি যে, ১ শতাংশ = ১০০০ বর্গ লিংক তাহলে জমির পরিমান,
১০০০ বর্গ লিংক = ১ শতাংশ
১ বর্গ লিংক = ১০০০ ভাগের ১ ভাগ
১৪৪০০০ বর্গ লিংকে কত হবে?
সুতরাং ১৪৪০০০ বর্গ লিংকে ১০০০ দিয়ে ভাগ দিলে যা হবে তাই হচ্ছে তার ফল অর্থাৎ ১৪.৪০ শতাংশ হবে।

জমি মাপের সহজ পদ্ধতি ও যন্ত্রপাতিঃ
গ্যান্টার জরিপঃ
ইংরেজ বিজ্ঞানী গ্যান্টার জরিপ কাজে ব্যবহৃত চেইন আবিস্কার করেন। তাই তার নামানুসারে এ চেইনের নামকরন করা হয়েছে “গ্যান্টর্র্স চেইন”। এ চেইনের দের্ঘ্য ২২ গজ বা ৬৬ ফুট। এতে ১০০টি লিংক আছে। প্রতি লিংকের দৈর্ঘ্য ৭.৯২ ইঞ্চি এর দু মাথায় দুটো হাতল এবং দশম লিংক একটি করে “পেন্ডিল” বা পুলি আছে।

ইদানিং ফিতা/টেপ ব্যবহার করেও জমি পরিমাপ করা হয়। সার্ভেয়ার বা আমিন সব সময় পাওয়া যায় না। এক্ষেত্রে নিম্নোক্ত হিসাব ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন।

হিসাবটি হলোঃ
১০০০ বর্গ লিংক (৩১.৬২x৩১.৬২ লিংক) ১ শতাংশ।
১৯৪.৬ বর্গ হাত (১৩.৯৫x১৩.৯৫ হাত) = ১ শতাংশ।
১০.০০০ বর্গ লিংক (১x১ চেইন) = ১০ শতাংশ।
৩৩.৩ শতাংশ কার্যত ৩৩ শতাংশ = ১ বিঘা। (ষ্টান্ডার্ড বিঘা)
১০০ শতাংশ বা ৪৮৪০ বর্গগজ = ১ একর।
৪৮৪০x৯ (৯ বর্গফুট = ১ বর্গ গজ বলে = ৪৩৫৬০ বর্গফুট।
৪৩৫৬০ ১০০ (১০০ শতাংশ ১ একর বলে)= ৪৩৫.৬ বর্গফুট।
অতএব ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট বা ৪০.৪৬ বর্গমিটার (প্রায়)।

আমাদের দেশে কোথাও ৩৫ শতাংশে ১ বিঘা, কোথাও ৩৩ শতাংশে ১ বিঘা আবার ইদানিং ৩০ শতাংশে ১ বিঘা বলা হচ্ছে।
যদিও সরকারি বিঘা ৩৩ শতাংশেই করা হয়। অপরদিকে কাঠার পরিমাণ শতাংশের পরিমাণে স্থান বিশেষ পার্থক্য হলেও ২০ কাঠায় ১ বিঘার হিসেবে সর্বত্র প্রচলিত ও স্বীকৃত আছে।

ডায়াগনাল স্কেলঃ
ডায়াগনাল স্কেল একটি চার কোনা বিশিষ্ট তামা ব্রোঞ্জের তৈরি স্কেল। ইহার চার পাশে ১০ টি ঘর বা কক্ষ থাকে প্রতিটি ঘরের মান ১০০ লিংক। ১৬”=১ মাইল স্কেলে ইহা তৈরি করা হয়। এবং গান্টার চেইনের সাথে মিল আছে বলে একে গান্টার স্কেলও বলা হয়।

আভার অফসেটঃ
এটি একটি প্লাষ্টিকের তৈরি স্কেল এই স্কেলের সাথে গান্টার স্কেলের মিল আছে। ইহার দৈর্ঘ্য ২ ” এবং প্রস্ত .৫” (ইঞ্চি) এই স্কেলের সাহায্যে নকশার সংকোচিত দুরত্ব সহজে মাপা যায়। এটা ছাড়া অফনেট নেয়ার ক্ষেত্রে ইহা বিশেষ সুবিধাজনক। গুনে গুনে সংখ্যা হিসাব করা যায় বলে একে গুনিয়া বলা হয়।

ডিভাইডার বা কাটা কম্পাসঃ
ইহা একটি জ্যামিতিক কম্পাস। ইহার সাহায্যে নকশার সংকোচিত দুরত্ব নিয়ে ডাইগোনাল স্কেলে মাপ নেয়া যায় এবং দুরত্ব গুনিয়া গুনিয়া সংখ্যা বুঝা যায়।

জোনাল জরিপঃ
ভূমি সংস্কার কমিটির সিদ্ধান্ত মোতাবেক রিভিশনাল সেটেলমেন্ট পদ্ধতির পরিবর্তে ১৯৮৫-৮৬ অর্থ বছরে স্থায়ী পদ্ধতির জোনাল সেটেলমেন্ট আরম্ভ হয়। ১০ টি বৃহত্তর জেলায় জরিপ কাজ হয় এবং এ জরিপে সৃষ্ট খতিয়ানকে বাংলাদেল সার্ভে বা বি. এস. খতিয়ান বলে। কেউ আবার একে আর. এস. খতিয়ান বলে।
দিয়ারা জরিপঃ দরিয়া শব্দ থেকে দিয়ারা শব্দের উদ্ভব। যে সকল এলাকায় নদী বা সাগরের কারনে জমির ভাঙ্গাগড়া বেশী হয় সে অঞ্চলে দিয়ারা জরিপ পরিচালিত হয়।

বিঘা থেকে কাঠা ও শতাংশ বের করার পদ্ধতি :
১ কাঠা = ৪৩৫.৬০ বর্গফুট x৩৫ (৩৫ শতাংশে বিঘা হিসাবে) ২০ (২০ কাঠায় বিঘা বলে)। ১ কাঠা = ১৫২৪৬২০ = ৭৬২.৩ বর্গ ফুট, ১ কাঠা ৭৬২.৩ ৪৩৫.৬ = ১.৭৫ শতাংশ। অনুরুপভাবে ৩০ শতাংশে ১ বিঘা ধরলে ১ কাঠা সমান = ৭৫০ sf
fRom...Aminur's Tax Solution & Law firm...

09/07/2025

অফিস পিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি (ফুলটাইম) -
( মাসিক বেতন: ৳ ৮,০০০ - ১0,০০০)
নিয়োগকারী: আমিনুর'স ট্যাক্স সলিউশন এন্ড ল' ফার্ম
শিক্ষাগত যোগ্যতা: হাইস্কুল / জেএসসি/ অষ্টম শ্রেণী পাশ (নামাজী হইলে অগ্রাধিকার দেওয়া হবে)
সরাসরি ইন্টারভিউ সিভি সহঃ 01817-182596/ পরিচালক
Note: ফোনে ইন্টারভিউর দিন ফিক্সড করতে হবে or CV send to : [email protected]

Address

H-448, TIC Colony Road, Sector-06, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aminur’s Tax Solution & law firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share