25/02/2023
আপনার ব্যবসায় আইনি ঝামেলা এড়াতে এখুনি ৩ টি সার্টিফিকেট সাথে রাখার চেষ্টা করুন ।
এক্ষেত্রে লিমিটেড কোম্পানি গঠন প্রক্রিয়ায় তিনটি সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে ।
১. আরজেএসসি থেকে "সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন" গ্রহন।
২. স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন) থেকে ট্রেড লাইসেন্স গ্রহন।
৩. এনবিআর থেকে ভ্যাট নিবন্ধনের জন্য বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) রেজিস্ট্রেশন।
এখন অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশন করা যায় মাত্র তিন ধাপে। সাথে দশ লাখ টাকা পর্যন্ত অথরাইজ ক্যাপিটাল হলে রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি বা শূন্য।
প্রাইভেট লিমিটেড কোম্পনী করার মাধ্যমে কোম্পনীর সদস্যদের দায় সীমিত করা,গোপনীয়তা রক্ষা, নমনীয়তা রক্ষা,নামের সুবিধা সহ নানা রকম সুবিধা ভোগের সম্ভাবনা থাকায় এখন অনেক জনপ্রিয় এই লিমিটেড কোম্পনী। লিমিটেড কোম্পনী করতে চাইলে স্ট্যাম্প ফি, ফাইলিং ফি এবং সার্টিফিকেট ফি দেখে নিতে পারেন RJSC ওয়েবসাইট থেকে।
কোম্পানী রেজিষ্ট্রেশন , ট্রেড লাইসেন্স ও বিন সম্পর্কে যাবতীয় পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ট্রেড লাইসেন্স কেন প্রয়োজন ?
সিটি কর্পোরেশন কর বিধান – ১৯৮৩ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্স যুগের সুচনা ঘটে । ব্যবসায়ের সর্বপ্রথম এবং আবশ্যিক একটি ডকুমেন্ট হল ট্রেড লাইসেন্স(Trade License), আমাদের দেশে এমন অনেক সফল উদ্যোক্তা/ব্যবসায়ী আছেন যারা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন কিন্তু এটা সম্পুর্ণ অবৈধ এবং আইন বিরোধী । Trade অর্থ হল ব্যবসা আর Licence মানে হচ্ছে অনুমতি অর্থাৎ ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসার অনুমতিপত্র । তাই কোন ব্যবসা শুরু করার সময় সেই ব্যবসায়ের বৈধতা স্বরুপ আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে । অন্যথায় আপনার ব্যবসা অবৈধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোন ব্যবসায়ের বৈধতার সার্টিফিকেট বা দলিলই হল ট্রেড লাইসেন্স।
বলতে গেলে সব ব্যবসা ও স্বাধীন পেশার জন্য ট্রেড লাইসেন্স নিতে হয়। এমনকি ফুটপাতে বসে যিনি ফল কিংবা টঙ এর দোকানে চা বিক্রি করবেন তারও লাইসেন্স দরকার। তাই যেই ব্যবসাই করুন না কেন ট্রেড লাইসেন্স অবশ্যই করা উচিত। কোন ব্যবসা প্রতিষ্ঠানের নানা কাজে লাগে এই লাইসেন্স। যেমন- ব্যাংক ঋণ নিতে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে, ব্যবসা সংক্রান্ত কাজে ব্যবসায়ীর বিদেশে যেতে ইত্যাদি কাজে ট্রেড লাইসেন্স অত্যন্ত প্রয়োজনীয়। ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে হলে তারা আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা তা জানতে ও দেখতে চাইবে। এ ছাড়াও কোনো ব্যবসায়িক এসোসিয়েশন এর সদস্য হতে হলে আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে।
অন্য দিকে, এটা সিটি কর্পোরেশনের জন্য একটা রাজস্ব খাত। সিটি কর্পোরেশন ছাড়াও পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকেও ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।
কেন বিন করতে হয়ঃ
১)ব্যবসা পরিচালনার জন্য (যে কোন ধরনের সার্ভিস প্রদান ব্যবসা),
২)টেন্ডারে অংশ গ্রহন করার জন্য,
৩)ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য,
৪)আমদানি ও রপ্তানির সকল ক্ষেত্রে,
৫)এমন কী সরকারি কোন কাজে অংশগ্রহন করতে গেলে বিন সাটিফিকেট দিতে হয়,
উপরের যে ৩ টি সার্টিফিকেটের বিষয়ে আলোচনা করা হল এই ৩ টি সার্টিফিকেট থাকলে আপনার ব্যবসায় আইনি ঝামেলা হবে না বলেই আশা করা যায়। সময় মত সব কিছু আপডেট করে এবং মাসিক বিন যথা সময়ে দাখিল করার মাধ্যমে আপনার ব্যবসায়কে সামনের দিকে নিয়ে যেতে পারবেন।
লিমিটেড কোম্পানি, ট্রেড লাইসেন্স, চুক্তিপত্র সংকান্ত, যে কোন পরামর্শের প্রয়োজন হলে আমাদের Legal Solution এর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পোস্ট এ কমেন্ট করে জানাতে পারেন।