Bangladesh Bar Council & Judicial Exam Preparation

Bangladesh Bar Council & Judicial Exam Preparation This is an educational group for Law Students those who are seeking for Bangladesh Bar Council & Judi

03/03/2023

ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ ধারা ৬
ফৌজদারী কার্যবিধি ধারা ৬ অনুসারে সুপ্রিম কোর্ট ও বিধি বহির্ভূত অন্যান্য আদালত ব্যতীত ফৌজদারী আদালত সাধারণত ২ শ্রেণীর, ম্যাজিস্ট্রেট ২ শ্রেণীর এবং বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে ৪ শ্রেণীর।

ফৌজদারী কার্যবিধি ৬(১) ধারা অনুসারে ফৌজদারি আদালত সাধারণত ২ শ্রেণীর হয় যেমন-
১) দায়রা আদালত ( Courts of Sessions)
২) ম্যাজিস্ট্রেট আদালত ( Magistrate Courts)

ফৌজদারী কার্যবিধি ৬ (২) ধারা অনুসারে ২ শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়ে থাকে যেমন-
১)বিচারিক ম্যাজিস্ট্রেট (Judicial Magistrates)
২)নির্বাহী ম্যাজিস্ট্রেট (Executive Magistrates)

ফৌজদারী কার্যবিধি ৬(৩) ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট সাধারণত ৪ শ্রেণীর হয়ে থাকে যেমন-
১) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Chief Metropolitan Magistrate) এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (Chief Judicial Magistrate)

ব্যাখ্যা: মহানগর এলাকার ভেতরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় অন্যদিকে মহানগর এলাকার বাহির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়।

২) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Metropolitan Magistrate) এবং ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট (Magistrate of the first class)

ব্যাখ্যা: মহানগর এলাকার ভেতর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় অন্যদিকে মহানগর এলাকার বাহিরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়।

৩) ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট( Magistrate of the second class)
৪) ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট( Magistrate of the third class)

03/03/2023

ফৌজদারী কার্যবিধি ১৮৯৮- ধারা ৫
ফৌজদারী কার্যবিধি ৫ ধারায় বলা হয়েছে দন্ডবিধিতে উল্লেখিত অপরাধের বিচার পরিচালনা করার ক্ষেত্রে এবং অন্যান্য আইনে অপরাধের বিচার করার ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি প্রযোজ্য হবে।

অন্যদিকে, ফৌজদারী কার্যবিধি ৫(২) ধারায় বলা হয়েছে যে, অন্যান্য আইনে উল্লেখিত অপরাধের বিচার যদিও ফৌজদারী কার্যবিধি অনুসারে পরিচালনা হবে কিন্তু যদি অন্য আইনে অপরাধটির তদন্ত, ইনকোয়ারি, বিচার অথবা অন্যান্য ব্যবস্থা গ্রহণের পদ্ধতি উল্লেখ থাকে বা কোন নির্দেশনা দেয়া থাকে তাহলে সে ক্ষেত্রে উক্ত আইনটি প্রযোজ্য হবে।

02/03/2023

পদ্ধতিগত আইন কাকে বলে?

মোকদ্দমা বা মামলার বিচার করার পদ্ধতি অর্থাৎ একটি মামলা দায়ের থেকে শুরু করে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা পর্যন্ত যে পদ্ধতি অনুসরণ করে বিচার পরিচালনা করা হয়ে থাকে সেই সংশ্লিষ্ট আইনকে পদ্ধতিগত আইন বলে। যেমন- ফৌজদারী কার্যবিধি প্রধানত একটি পদ্ধতিগত আইন অর্থাৎ ফৌজদারী কার্যবিধির অধীনে একটি অপরাধের বিচার ও শাস্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে তার পদ্ধতি ফৌজদারি আইনে উল্লেখ করা হয়েছে।

02/03/2023

ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-খুটিনাটি পর্ব ১

ফৌজদারী কার্যবিধি ১৯৯৮ সনের ৫ নং আইন । ফৌজদারী কার্যবিধি‌ হচ্ছে পদ্ধতিগত আইন যা পাস করা হয় ১৮৬১ সালে এবং পরবর্তীতে এই আইনটি কার্যকর করা হয় প্রথম জুলাই ১৮৯৮ সালে। ফৌজদারী কার্যবিধিতে মোট ধারা আছে ৫৬৫ টি এবং তফসিল মোট পাঁচটির মধ্যে একটি বাতিল করা হয়েছে এবং বর্তমানে চারটি বলবৎ আছে।

#বাংলাদেশবারকাউন্সিলপরীক্ষা

Address

DHANMONDI 19, MODHUBAZAR, DHAKA
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Bar Council & Judicial Exam Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category