Advocate Md. Zahir Raihan Sazib Khan

Advocate Md. Zahir Raihan Sazib Khan A Professional Advocate to serve Bangladesh at his level best.

Whatsapp +8801723194041
Legal Consultency(Divorce,Corporate,Civil and Criminal) : 1 hour 5000 BDT.

15/05/2026

আপনারা যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষা দিবেন এই লেখাটা আপনার জন্য। যেহেতু, নতুন নতুন আইনজীবী হয়েছি আমার অভিজ্ঞতাটাও একদম তর তাজা।

বাড়তি না বলে প্রথমেই কিছু পরামর্শ দিবো যেগুলো ফলো করলে আল্লাহ চাইলে আপনি প্রিলি পাশ করতে পারেন। যেহেতু আপনাদের ১২ই জুন ২০২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১/ সকল বেয়ার এ্যাক্টগুলো বাংলাদেশ বার কাউন্সিল এর ওয়েবসাইটে যে সিলেবাস দেওয়া আছে সে অনুযায়ী যতটা সম্ভব মুখস্থ করে ফেলবেন।

২/ বেয়ার এ্যাক্ট এর পাশাপাশি নিশ্চয়ই আপনারা একটা সহায়ক বই কিনেছেন। কেউ একাধিকও কিনতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা আরো আগেই পড়াশোনা শুরু করেছেন। তারপরও বলবো সহায়ক বই আর বেয়ার এ্যাক্ট এক সাথে রেখে পড়াশোনা করবেন। যেটাই পড়বেন সাথে খাতা কলম রেখে ছোট করে ধারাটা লিখে নিবেন। যে ধারা গুলো পড়েছেন, তারপর সহায়ক বই থেকে নিজেকে পরীক্ষা করবেন। সততার সহিত নিজেকে মূল্যায়ন করবেন। এভাবে প্রতিদিন কমপক্ষে ৫০০ এম সি কিউ সমাধান করবেন।

৩/ যে প্রশ্ন গুলো পারেন সেগুলো নিয়ে সময় নষ্ট না করে যেখানে ভুল করছেন সেই এড়িয়াগুলো নিয়ে সাথে সাথে পড়ে ফেলবেন। এভাবে বিগত সালের সকল প্রশ্নের ব্যাখাসহ সমাধান করবেন। প্রতিদিন কমপক্ষে ৪টা পরিক্ষা দিবেন।

৪/ যেহেতু আজকে ১৫ই মে আর আপনাদের পরীক্ষা ১২ই জুন। হাতে সময় আছে ২৭ দিন। আগে কি পড়ছেন না পড়ছেন ভুলে যান। আজকে থেকে এই ২৭ দিন কষ্ট করলে আগামী ২৭ বছরে আপনার পরিচয়হীনতা, কষ্ট এবং গ্লানি সহ্য করতে হবে না। এই ২৭ দিনে এক দমে পড়া শেষ করে পরীক্ষা দিয়ে দম ফেলবেন। আপনাদের সারা বছর পড়াশোনার দরকার নেই। এই ২৭ দিনে নিজের সেরাটা নিংড়ে দিন। ইন শাহ আল্লাহ, আপনি পাশ করবেন।

৫/ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। এই ২৭ দিনে এক ওয়াক্ত যাতে মিস না হয় সেভাবে। এটা আপনার ভিতরে শৃঙ্খলা নিয়ে আনবে। যা আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য একান্ত প্রয়োজন।

৬/ পরীক্ষা দিতে এবং প্রশ্ন সলভ করতে গিয়ে বোরিং ফিল করতে পারেন। এজন্য গ্রুপ ভিত্তিক পড়াশোনা বা বার কাউন্সিল পরিক্ষার প্রস্তুতি সহায়তাকারী কোন শিক্ষকের কাছে গিয়ে পরীক্ষা দিতে পারেন।

৭/ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, আপনি এই ২৭ দিনে ৭টা আইন মুখস্থ করতে পারবেন না। তবে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন বোঝা।
আপনি যতো বেশি প্রশ্ন সলভ করবেন ততো বেশি প্রশ্ন ধরতে এবং এর উত্তর খুঁজে বের করা সহজ হবে।
তাই বেশি বেশি নিজের পরীক্ষা নিন। অবশ্যই নিজের উপর সততা ধরে রাখবেন।

৮/ পরীক্ষার হলে আপনি অজানা একটা পরিবেশ পাবেন। আবার সময় মাত্র ১ ঘন্টা। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারার কারণে অনেকেই ফেল করে বসেন। সুতরাং এখানেও প্রস্তুতির ব্যাপার আছে।
আপনার মডেল টেস্ট গুলোতে সব সময় চেষ্টা করবেন ৪৫ মিনিটে ১০০ প্রশ্ন পড়ে ফেলার। এর পর যা পারেন নি তা আবার দেখবেন। অনলাইন থেকে বৃত্ত ভরাট এর পেইজ নিয়ে ২০০-৩০০ পেইজ করে রাখেন। এখানে যে মার্ক পাবেন সেখান থেকেই আপনার প্রস্তুতি মূল্যায়ন করতে পারবেন।

সবিশেষ, আপনার প্রস্তুতি যদি এভাবে নিতে পারেন, তাহলে পরীক্ষার কয়েকদিন আগে থেকেই আপনার নিজের উপর আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে এবং আপনি বলবেন "আমি এই পরীক্ষায় পাশ করবো ইন শাহ আল্লাহ"।

আর হ্যাঁ, পরীক্ষার হলে গেলে অনেকেই র্নার্ভাস হয়ে পড়েন, সুগার ফল করে বা ব্লাড প্রেশা্র বেড়ে যায়। এক্ষেত্রে সবসময় নিজের মাথা ঠান্ডা রাখবেন, এক কাপ কফি, দামী কিছু চকলেট বা চকলেট দুধ খেয়ে পরীক্ষার হলে ঢুকবেন। আগের রাতে অবশ্যই ভালো ঘুম দিবেন।
নিজেকে সর্বোচ্চ সুস্থ রেখে পরীক্ষার হলে ঢুকবেন। ইন শাহ আল্লাহ, পরীক্ষার হল থেকে ভালো পরীক্ষা দিয়ে ফুরফুরে মেজাজে বেড় হবেন।

যেহেতু সময় কম, তাই ছোট করে লিখলাম। তবে, ফেসবুকে বেশি সময় দিবেন না। আপনার সময়ের মূল্যায়ন করুন। একদিন এই সময় আপনাকে সম্মানিত করবে।

সবার জন্য শুভকামনা।

নিবেদনে,

মোঃ জহির রায়হান
আইনজীবী, ঢাকা জজ কোর্ট।
যোগাযোগঃ +8801723194041

মাঝে মাঝে মক্কেলের মামলা ফেরত দিতেও আনন্দ লাগে। আমরা যেটা বুঝতে পারি, যদি কোন মামলায়, বিশেষ করে সিভিল মামলায় ম্যারিট না ...
09/05/2026

মাঝে মাঝে মক্কেলের মামলা ফেরত দিতেও আনন্দ লাগে। আমরা যেটা বুঝতে পারি, যদি কোন মামলায়, বিশেষ করে সিভিল মামলায় ম্যারিট না থাকে সে মামলা আমরা হাসিমুখেই ফেরত দেই। মক্কেল মনোকষ্ট পায়, একটু সময় নিয়ে বুঝতে পারে, তার আর্থিক ক্ষতি থেকে সে যখন বেচেঁ যায়।

কথা শুনে বিপদ থেকে বেচেঁ যাওয়াটাও একজন ভালো উকিলের জন্য অই মক্কেলের আইনী পরামর্শ। দয়াকরে, সে জন্যও সে আইনজীবিকে আপনার ফিস প্রদান করা উচিত। কারণ, এই আইন পেশা, আইনী পরামর্শ এগুলো দিয়েই অই উকিলের রুজী রোজগার।

শুধুমাত্র, মামলা করে দিলেই ফিস দিবেন, আবার জিতিয়েও দিতে হবে। এই ধারণা থেকে বের হয়ে আসেন।

আপনার মামলা না করতে চাওয়াটাও একটা আইনী পরামর্শ। আপনাকে সেটার সঠিক মূল্যায়ন করতে হবে। অন্যথায় আপনারা বিপদগ্রস্থ হবেন। মনে রাখবেন, যেকোনো জায়গায়ই ভালো মন্দ দুই ধরনের লোক খুঁজে পাবেন। এখানেই আপনার মেধা খাটাতে হবে, কে আপনার জন্য ভালো, আর কে আপনার জন্য খারাপ।

পরিছন্ন আইনচর্চা হোক, মক্কেল যেনো না ঠকুঁক।।

Many clients feel disappointed when a lawyer advises them not to file a case.
But sometimes, especially in civil litigation, returning a brief with honesty is the best legal service a lawyer can provide.

When we understand that a case lacks merit, we prefer to say it openly rather than encourage unnecessary litigation. A client may feel upset at first, but with time, many realize that avoiding a weak case saves them from financial loss, stress, and long-term complications.

Good legal practice is not only about filing cases or winning judgments. Legal advice itself has value.
If a lawyer carefully studies your matter and honestly tells you that pursuing the case is not in your best interest, that advice deserves respect — and professional fees as well.

The idea that a lawyer should only be paid after filing a case, or only if the case is won, undermines the true nature of legal practice. Advocacy is not merely courtroom representation; it is also guidance, risk assessment, and protecting clients from avoidable harm.

Sometimes, “Do not proceed with this case” is the most responsible legal opinion a lawyer can give.

Every profession has both ethical and unethical practitioners. Clients must use wisdom in choosing who genuinely protects their interests and who merely encourages conflict for profit.

Let us promote clean, ethical legal practice — where clients are guided honestly and never exploited.

29/04/2026

সুপ্রীম কোর্টের বারান্দায় কাঠ গোলাপের সাথে কিছু সময়।
সারাদিনের ক্লান্তি এখানে আসলে কিছুটা দূর হয়।

বাংলাদেশের আইনজীবীদের তীর্থস্থান বাংলাদেশ বার কাউন্সিলে গিয়েছিলাম একটা কাজে।কাজ শেষে নামায এর জন্য লিফটের ১১তে গেলাম। সে...
28/04/2026

বাংলাদেশের আইনজীবীদের তীর্থস্থান বাংলাদেশ বার কাউন্সিলে গিয়েছিলাম একটা কাজে।
কাজ শেষে নামায এর জন্য লিফটের ১১তে গেলাম। সেখানে নামাজ জায়গাটা খুব সুন্দর করে গোছানো। পুরুষ আইনজীবি এবং মহিলা আইনজীবীদের জন্য আলাদা অযুখানা ও নামায ঘর রয়েছে।
মসজিদের পাশেই ছোট একটা ছাদ রাখা হয়েছে। সেই ছাদ থেকে রমনা পার্কের এই সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি।
সুন্দর সময় ছিল। আমার বিজ্ঞ বন্ধুরা একদিন নামাজ আদায় করে আসতে পারেন সেখানে।

আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান এর কথা মনে  আছে? ২০২৪ সালে অনেকটা একই রকম ভাবে গাজীপুর কালিয়াকৈরে শিহান খুন হয়েছি...
27/04/2026

আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান এর কথা মনে আছে?

২০২৪ সালে অনেকটা একই রকম ভাবে গাজীপুর কালিয়াকৈরে শিহান খুন হয়েছিল। শিহানের কেইসটা নিয়ে ওর বাবা মা আমাদের চেম্বারে এসেছিলেন। গত এক বছর ধরে চেষ্টা করে গিয়েছি আইনী সহায়তা দিয়ে।

আমাদের কাছে আসার আগেই গ্রেফতারকৃত আসামীরা জামিনে বেড়িয়ে গেছেন। মামলাটা এখনো গাজীপুর কোর্টে চলমান আছে।

তার ঠিক দুই বছর পর এখন কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী এর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

সেই সিএনজি, সেই ছিনতাই এবং আবার সেই খুন। শিহানের মায়ের চোখের দিকে আমি তাকাতে পারি না। শিহানের বিচারের এই করুনদশার কারণে একই রকম আরেকটি খুন হয়ে গেলো।

বুলেট বৈরাগীর সন্তানের বয়স এক বছরও হয় নি। আমার নিজের বাচ্চাটার কথা মনে পড়ে যাচ্ছে। একি কষ্ট? নিদারুণ কষ্ট।

শিহান এবং বুলেট হত্যার বিচার চাই। আর যেনো কোন মা সন্তানহারা না হন। আর যেনো কোন সন্তান বাবা ডাকার আগেই বাবা হারা না হন।

প্রত্যেকটি অপ্রত্যাশিত হত্যাকাণ্ডের বিচার হোক।।
জেগে উঠো বাংলাদেশ। আমরা না জাগলে আর কোনদিন সকাল হবে না।

একটা পরামর্শ। আমরা প্রায়শই রাতে জার্নি করি, রাত সবসময় অন্ধকার। রাস্তাঘাটে কখনোই না জেনে না বুঝে কোন শেয়ার করা সিএনজি বা অন্যকোন যানবাহনে উঠবেন না। নিজের বিপদ সম্পর্কে সতর্ক থাকবেন।

এ জীবনে আইনজীবীই হতে চেয়েছিলাম, আল্লাহ তাই বানিয়েছেন।  সকলের দোয়া নিয়ে আল্লাহর নামে শুরু করিলাম।।
26/04/2026

এ জীবনে আইনজীবীই হতে চেয়েছিলাম, আল্লাহ তাই বানিয়েছেন। সকলের দোয়া নিয়ে আল্লাহর নামে শুরু করিলাম।।

26/04/2026

আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এবং আমাদের চেম্বারের ঢাকা জজ কোর্ট এর প্রধান আইনজীবীর কাছ থেকে গাউন গ্রহন।

আনুষ্ঠানিকভাবে গাউন পরিধানের মুহুর্তে।।
26/04/2026

আনুষ্ঠানিকভাবে গাউন পরিধানের মুহুর্তে।।

26/04/2026

আইনজীবী হিসেবে মনোনীত হওয়ার পর আমার সিনিয়রের কাছ থেকে গাউন উপহার এবং পরিধান করিয়ে দিলেন।।

ছোট ভাই অ্যাডভোকেট আতিক এর চেম্বারে।।
26/04/2026

ছোট ভাই অ্যাডভোকেট আতিক এর চেম্বারে।।

Address

Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

01723194041

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Md. Zahir Raihan Sazib Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share